Profile

বায়োডাটা নং : 5019

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৪ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা আদমদিঘি, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: সান্তাহার
বর্তমান ঠিকানা ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: ঝিনাইদহ
কোথায় বড় হয়েছেন? সান্তাহার
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ বর্ষ—১ম সেমিস্টার
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সহকারী প্রধান শিক্ষক, উচ্চ বিদ্যালয়
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ সহকারী শিক্ষিকা, উচ্চ বিদ্যালয়
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক-২য় বর্ষে অধ্যয়নরত।। অবিবাহিত।।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা মামা-১ঃ আইনজীবী, জেলা জজ কোর্ট (সুপ্রিমকোর্টেও সিলেক্টেড)। মামা-২ঃ প্রবাসী। চাচা-১ঃ ব্যবসায়ী। চাচা-২ঃ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট (নিজস্ব কীটনাশক ঔষধ কোম্পানি রয়েছে)।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবা ২য় পরিবারে থাকেন। প্রায় ১৬ বছর যাবৎ আলাদা থাকেন। তবে নিয়মিত যোগাযোগ হয়। সেকারণে, একদম ছোট থেকেই নানু-বাসায় বড় হওয়া, এখনও নানু-বাসাতেই থাকা হয়। অর্থনৈতিক অবস্থা বলতে বাবার.... এলাকায় বাজার সংলগ্ন ৩ তলা ফ্ল্যাট-বাড়ি রয়েছে। গ্রামে মোটামুটি জমি-পুকুর রয়েছে। নানাদের সান্তাহারে একটি আবাসিক এলাকায় বাড়ি রয়েছে। যেহেতু কুফু মেলার জন্য এই ক্যাটেগরিটা ম্যান্ডেটরি, তাই এবিষয়ে বিশদ আলোচনা পরবর্তীতে করা যাবে ইন শা আল্লাহ।।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে মা ও নানী রয়েছে। আলহামদুলিল্লাহ ওনারা উভয়েই ইবাদতগুজার। ৫ ওয়াক্ত সলাতসহ, রোজা ও ধর্মীয় মূল্যবোধ মেনে চলেন। তবে,পর্দা করেননা। বাড়িতে মাহরাম, নন-মাহরাম মেইনটেইন করা হয়না। তবে পর্দা করার বিষয়ে নসিহা করা হয় আলহামদুলিল্লাহ। ইন শা আল্লাহ আমার জীবনসঙ্গিনীর জন্য পর্দা করার সর্বোচ্চ পরিবেশ তৈরি করবো এবং আমি আশাবাদী আমার চক্ষুশীতলকারিনীর মেহনতে বাসায় দ্বীনি পরিবেশ আরও মজবুত হবে ইন শা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ, সপ্তম শ্রেণী থেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয়না আলহামদুলিল্লাহ।। তবে সপ্তাহে ২/১ ওয়াক্ত ক্লাসে-টিউশনে থাকার কারনে হতে পারে।।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? চেষ্টা করছি ইন শা আল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানামতে নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদাহ ও কিছু চাওয়া একদম শিরক। তবে কবর জিয়ারত করা জায়েজ রয়েছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাডক্সিক্যাল সাজিদ, বেলা ফুরাবার আগে, ড. খন্দকার জাহাঙ্গীর স্যারের জিজ্ঞাসা ও জবাব।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, হারুন ইযহার।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ভেটেরিনারিতে পড়াশোনা করার সুবাদে ইন্টার্নিশিপে যাওয়ার পরপরই স্বল্প পরিসরে প্র্যাকটিস করার ইচ্ছে আছে ইন শা আল্লাহ। এরপর রেজিষ্ট্রেশন পাওয়ার পর চাকরির পাশাপাশি নিজস্ব চেম্বার করার আছে ইন শা আল্লাহ। কোন ধরনের প্র্যাকটিস করবো তা নিয়ে এখনও সন্দিহান তবে লার্জ এনিমেল অপেক্ষা স্মল এনিমেলের সার্জারী ও ট্রিটমেন্টে প্রচুর আগ্রহ কাজ করে। জীবনের একটা পর্যায় পর্যন্ত নিদিষ্ট কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য চাকরি করার ইচ্ছে আছে, পুরোটা জীবন চাকরি করার বিষয়ে কিছুটা দ্বিমত রয়েছে। দিনশেষে পরিবারের মতামতই প্রাধান্য পাবে। শখের অর্ধশতাধিক অংশই ভ্রমণকেন্দ্রিক। নিজের শখকে বরাবরই প্রাধান্যের উচ্চ সারিতে রাখি। হালকা ফুসরত পেলেই বেরিয়ে পড়ি অজানা উদ্দেশ্যে। হয়তো বিড়ালের ডাক্তার হওয়ার সুবাদেই বিড়ালকে খুব ভালোলাগে। নদী-আকাশ-প্রকৃতি ও চারপাশ নিয়ে ভাবতে ভালোলাগে। জীবনের প্রতিটা ঘটনার সাথে ইসলামকে সংযুক্ত করতে ভালোলাগে। ভবিষ্যৎ খুব একটা ভাবায় না আমায়। মৃত্যু খুব ভাবায় আমায়। মা-কে যেকোনো ধরনের সাহায্য করতে খুবই ভালোলাগে। সিজদাহ'র মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সাথে দূরত্ব কমানোর মাধ্যমে অন্তরে প্রশান্তি অনুভব করতে ভালো লাগে। দীর্ঘ সময় নিয়ে একাকি দুআ'য় মশগুল থাকতে ভালো লাগে। অহংকার, রাগ, হিংসা, বান্দার হক মেরে দেওয়া, গীবত, মিথ্যা প্রতিশ্রুতি একদমই অপছন্দ করি। সাদামাটা জীবনযাপন করতে চাই। রবের ইবাদতের মাধ্যমে কবর পর্যন্ত নিজেকে নিতে চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট-প্যান্ট, টি-শার্ট, মাঝেমধ্যে পাঞ্জাবি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? ২০২৫ সালের জুন মাস থেকে দাঁড়ি রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ।। সুন্নতী দাড়ির গোড়দোরায় রয়েছে ইন শা আল্লাহ।।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ, ছোট থেকেই।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? পূর্বে কখনও জোড়ালোভাবে মেনে চলা হয়নি। তবে এখন থেকে চেষ্টা করছি ইন শা আল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাটক, মুভি দেখা হয়না তবে মাঝেমধ্যে গান শুনা হয়। গান না শুনার চেষ্টা করি তবে মাঝেমধ্যে নফসকে নিয়ন্ত্রণ করতে পারিনা। একদমই বাদ দেওয়ার চেষ্টা করছি ইন শা আল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টি-তে পড়াশোনা করছি।
মাসিক আয় ফিক্সড কোনো আয় নেই। তবে টিউশন, পেট প্র্যাকটিস থেকে মাঝেমধ্যে আয় হয়।।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, ইন শা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? উনার ইচ্ছে থাকলে পর্দা মেনে পড়াশোনা করাতে আপত্তি নেই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? পর্দা মেনে নির্দিষ্ট কিছু চাকরি করাতে আপত্তি নেই। ডাক্তার হইলে নারী ও শিশু রোগী দেখতে আপত্তি নেই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত উনাকে নিজ বাসায় থাকতে হবে। প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বিস্তারিত আলোচনা করা যাবে।।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না।।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে অর্ধেক দ্বীন। বিয়ের মাধ্যমে নিজের মনোযোগ একটি নির্দিষ্ট জায়গায় ধরে রেখে ফিতনাময় সমাজে লড়াই করে যেতে চাই। যেকোনো বেসামাল পরিস্থিতিতে মানসিক সাপোর্ট ও শয়তানের কুচক্রী মহল থেকে হেফাজতের জন্য বিয়ে করতে চাই। শিক্ষার্থী হওয়া সত্ত্বেও যিনি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান ওনার সাথেই সফলতার দাড়প্রান্তে পৌঁছাতে চাই। হাতে হাত রেখে কঠিন সময়গুলো পাড়ি দিতে চাই।।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'-৫'৪"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা এইচএসসি/মেডিকেল/বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী
জেলা রাজশাহী ও রংপুর বিভাগের যেকোনো জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিম্ন-মধ্যবিত্ত/ মধ্যবিত্ত /উচ্চ-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমার যে খুব বেশি কিছু প্রত্যাশা আছে এমনটা না। তবে... আমাকে খুব সামান্য জিনিসেই খুশি করা সম্ভব— আমার মা'কে খুশি করা মানেই আমাকে খুশি করা।। ওহ্ হ্যা, আরেকটা বিষয়— উনাকে প্রচন্ড ধৈর্য্যশীল হতে হবে। জব লাইফ-প্র্যাকটিস লাইফ, অন এভারেজ মোটামুটি সবকিছু নিয়েই হয়তো খারাপ সময় ফেস করতে হতে পারে। আমি চাই এই ধীরগতির সময়ে অমসৃণ পথটা অতিক্রম করতে স্থির মস্তিষ্কের কেউ আমার কাঁধে ভর দিয়ে থাকুক।।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

আদমদিঘি এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8235

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদমদিঘি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6896

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদমদিঘি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6269

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদমদিঘি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6135

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদমদিঘি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9385

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদমদিঘি, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন