Profile

বায়োডাটা নং : 5212

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আনজাব
বর্তমান ঠিকানা কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আনজাব
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম এফ.কে পলিটেকনিক ইনস্টিটিউট
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসর, পূর্বে কৃষি কাজ করতেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই একজন, তিনি বিবাহিত, স্ত্রী গৃহিনী। এক ছেলে, এক মেয়ে, ভাইও কৃষি কাজের সাথে জরিত। পাশাপাশি দিনমুজুর হিসেবেও কাজ করেন। আলাদা সংসার করেন।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন একজন, তিনি বিবাহিত, স্বামী: মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) হিসেবে কর্মরত আছেন, এমপিও ভুক্ত।
চাচা মামাদের পেশা চাচা- চার জন। সবাই কৃষি কাজের সাথে জড়িত। মামা- তিন জন সবাই কৃষি কাজ করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আমাদের অর্থনৈতিক অবস্থা সাধারন মধ্যবিত্ত। নিজেদের বসত বাড়ি, সাধারণ ভাবে ৩ তালা ফাউন্ডেশন দিয়ে ১তলা ছাদ সম্পন্ন ৪ রুমের বাড়ি। পাশাপাশি অল্প পরিমাণ কৃষি জমিও আছে, বাড়িতে গবাদিপশু লালনপালন করে। সব মিলিয়া আমরা সাধারন জীবনযাপন করি। যেহেতু আমরা গ্রামে থাকি তাই আমাদের পরিবারে আর্থিক অবস্থা কেমন তা খুব সহজেই জানতে পারবেন ইংশা আল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? জ্বি আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশ রয়েছে। আমার পরিবার পরিপূর্ণ দ্বীনদার নয়। তবে আলহামদুলিল্লাহ পরিবার ইসলামিক মন-মানষিকতার, দ্বীন পালনে তাদের কোন বিদ্বেষ নেই। আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়লেও পরিপূর্ণ পর্দা করে না। বাড়ীর বাহিরে মাহরাম মেনে চললেও আত্নিয়স্বজন-প্রতিবেশিদের ক্ষেত্রে ততটা মেনে চলে না। তবে আলহামদুলিল্লাহ তারা পর্দার ব্যপারে বর্তমানে আগ্রহী। বিশেষ করে আমার মা মাহরাম এবং পর্দার ব্যপারে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করছেন। নিয়মিত তায়ালিম করেন। বাকিটুকু এলাকায় এসে আমাদের পরিবারে দ্বীনি পরিবেশ সম্পর্কে জেনে নিবেন ইংশা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা। আলহামদুলিল্লাহ ২০২১ সালের শুরুর দিকে নিয়মিত পড়া হয়। তবে আগেও অনিয়মিত পড়া হতো।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১ ওয়াক্ত হলেও হতে পারে এবং পরবর্তীতে অবশ্যই আদায় করে নেওয়া হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি। তবে আরো শিখছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শুধু মাত্র একটি কবর। অবশ্যই কবরস্থান পবিত্র। তবে যারা কবরে সিজদা দেয় তারা প্রকাশ্যে শিরকে লিপ্ত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বিপদ যখন নেয়ামত, বেলা ফুরাবার আগে। কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, আর রাহিকুল মাখতুম।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন খন্দাকার আব্দুল্লা জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, শায়েখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, প্রফেসর মুখতার আহম্মেদ, আবু ত্বহা আদনানসহ হক পন্থি সকল আলেমকেই ভালো লাগে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল। কোথায় থেকে শুরু করব আর কোথায় শেষ করব ঠিক বুঝে উঠতে পারছিনা। যতই গোছানোর চেষ্টা করি না কেন ততোই অগোছালো বেড়াজালে আটকে যাব। সদ্য হেদায়েত প্রাপ্ত একজন পাপী বান্দা। আমার রব তার অশেষ মেহেরবানিতে আমাকে হেদায়েতের পথে এনেছেন। নিশ্চই রমজান মহিমান্নিত একটি মাস। আমি আমার রবের হেদায়েতের পূর্ণতা অনুভব করি ২০২১ সালের (প্রথম রমজান) শুরুর দিকে। এরপর থেকে একটি নতুন পৃথিবীতে আমার পথচলা। যখনই আমি আমার রবের প্রিয় হতেচাই ঠিক তখনই রবের অপ্রিয় ক করে বসি, আল্লাহুম্মাগফিরলি। জীবনে একটা সময় মনে হয়েছিল একটা ভলো চাকরি, একটা দামী গাড়ী, একটা বাড়ি ইত্যাদি হয়তো সফলতা। কিন্তু যখন আমার রব আমাকে হেদায়েত দান করেছেন তখন বুঝতে শিখলাম এসবতো কেবলই শয়তানের ধোঁকা। নিশ্চয়ই আল্লাহ কোরআনে বলছেন, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই তো সফল। তাই জীবনে সবচেয়ে বড় স্বপ্ন পরকালে সফল হওয়া। সুতরাং জীবনে যত আয়োজন আছে তা সবই আমার রবের নৈকট্য লাভের জন্য। ব্যক্তিগত জীবনে আমি খুবই সাধারণ। চুপচাপ ও লাজুক প্রকৃতির, শান্ত-শিষ্ট, নম্র ভদ্র ও ঠান্ডা মেজাজের একজন মানুষ। পরিবারেরর বাহিরে খুবই ইন্ট্রোভার্ট, প্রয়োজনে বেশি (বেহুদা) কথা বলতে আমার ভালো লাগে না। কারন চুপ থাকা হচ্ছে পরিশ্রমহীন একটি ইবাদাত। তবে পরিবারের সাথে সময় কাটাতে আমার খুব ভালোলাগে। শুধু পরিবার নয় নিকটস্থ আত্মীয়-স্বজনদের সাথে সময় কাটাতেও আমার অনেক ভালো লাগে। পরিবারের আর্থিক অবস্থা মধ্যবিত্ত হওয়াতে ছোট থেকেই পরিবার অল্পতে সন্তুষ্ট থাকার শিক্ষা দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। পরিবার থেকে এমন কোন কিছুরই প্রত্যাশা করিনি যার সামার্থ তাদের নেই ব্যক্তিগত জীবনেও আমার তেমন চাহিদা নেই। তাই বলা যায় সাধারন জীবন যাপন আমার বেশ পছন্দ। আমার ভবিষ্যত পরিকল্পনার মধ্যে অন্যতম সাদা মাটা জীবন পরিচালনা করা। যে জীবনে কর্ম থাকবে, আনন্দ থাকবে, দুঃখ থাকবে। বরাবরই রবের নিক চাওয়া আমি যেন দুনিয়ার মোহে পরে রবের স্বরণে গাফেল না হই। ইনশাআল্লাহ, ইসলামি পরিবার গঠনের লক্ষ্যে স্ত্রী-সন্তানদের নিয়ে যথেষ্ট পরিকল্পনা রয়েছে। যা এখন উল্লেখ করা অপছন্দনীয় মনে করি। দুনিয়াবী তেমন কোন চাওয়া আমার নেই। হালাল উপার্জন করে যতটুকু চলতে পারি তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তবে পবিত্র হজ্ব করার ইচ্ছা আছে ইংশা আল্লাহ। যদি আল্লাহ চান তবে সম্পূর্ণ হালাল উপার্জনের মাধ্যমে জীবনে একবার হলেও প্রিয়তমাকে নিয়ে পবিত্র হজ্ব পালন করতে চাই। হালাল উপার্জন করতে গিয়ে যদি হজ্ব করতে না পারি আলহামদুলিল্লাহ তাতে আমার বিন্দু মাত্র আফসোস নাই। দ্বীনের কাজে মেহনত করার ইচ্ছা আছে ইংশা আল্লাহ। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সাধারণত একটু সাজানো গুছানো, টিপটাপ পরিপাটি থাকতে পছন্দকরি। আমি প্রকৃতি প্রেমি একজন মানুষ। প্রকৃতি আমার খুব পছন্দ। সহজে মানুষের পোষ মানে এমন সব পশু-পাখি পালন করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে বিড়াল আমার পছন্দের একটি প্রাণি। ঘুরতে আমার খুব ভালোলাগে, বিশেষ করে প্রাকৃতিক পরিবেশে। সময় আর সুযোগ হলে ঘুরতে যাওয়ার চেষ্টা করি। প্রাকৃতিক পরিবেশে আমি আমার রবের অপরুপ সৌন্দর্য খুঁজে পাই। কিন্ত ফেতনার ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় সব সময় যাওয়া হয় না। আর মধ্যবিত্ত হওয়াতে ঘুরার শখটাও সীমিত যেহেতু এটি একটি ব্যয়বহুল শখ। আমার অপছন্দ কাজ গুলোর মধ্যে অপ্রয়োজনীয় কথা বলা, অন্যের সমালোচনা, অলসতা, পরনিন্দা করা, কৃপনতা কর, অপচয় করা, অহংকার করা ইত্যাদি আমার খুব অপছন্দ
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নতি (টুপি, পাঞ্জাবি-পায়জামা)
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছে। আগে ছোট করে রাখা হতো। কোভিড-১৯ এর প্রথম লকডাউনের সময় থেকে লম্বা রাখা হচ্ছে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা আলহামদুলিল্লাহ। তবে আরো কঠোর ভাবে গারতের সাথে অনলাইন-অফলাইনে (সোশাল মিডিয়ায় ছবি আপলোড করা থেকে বিরত থাকা) মেনে চলার সর্বোচ্চ চেষ্টা চলে। তবে নিকটস্ত আত্নীয়দের ক্ষেত্রে মানতে কঠিন হয়ে যায়। যদিও তাদের সাথে বসে আড্ডা-গল্প করা হয় না তবে আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখতে কুশল বিনিময় করতে হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ না। তবে মাঝে মধ্যে বিভিন্ন প্রাণিদের ভিডিও দেখা হয়। আর অবশ্যই তা শব্দ বিহীন ভাবে দেখা হয়। তবে কাজে ফাকে ফাকে মাঝে মধ্যে ইসলামি সংগিত, কোরআন তেলাওয়াত, স্কলারদের বক্তব্য শুনে থাকি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগে যাওয়ার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ কাপাসিয়া বাজারে আইটি এবং প্রিন্টিং প্রেসের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ শতভাগ হালাল উপার্যন করার চেষ্টা করি।
মাসিক আয় আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি শিক্ষাটা হয় পরকালের জন্য (দ্বীনি) তবে আমি বা আমার পরিবারের অনুমতি ছাড়াই পড়ালেখা চালিয়ে যেতে পারবে এবং যদি সে দ্বীনি শিক্ষা অর্জন করতে চায় তাহলে আমি বা আমার পরিবার থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে। আর যদি শিক্ষাটা হয় কেবল দুনিয়াবী তবে তা আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? সকল পেশা আমার কাছে চাকরী নয়। তাই এই বিষয়টা আলোচনার মাধ্যমেই জানা যাবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অবশ্যই এটা (সাঃ) এর সুন্নাহ। আর যদি বর্তমান উদ্দেশ্যের কথা বলি তবে বলবো চরিত্র হেফাজেতর জন্য। চরিত্র হেফাজতের সবচেয়ে উত্তম মাধ্যম হলো বিয়ে। তাছাড়া বিয়ের বয়স হয়েছে। আর পরবর্তী উদ্দেশ্য হলো ইসলামি পরিবার গঠন। নিশ্চই আল্লাহ কুরআনে বলেছেন স্ত্রী এবং স্বামী একে অপরের পোশাক স্বরূপ। অন্য আয়াতে আল্লাহ আরো বলেছেন, কেউ যদি চরিত্র রক্ষার জন্য বিয়ে করে আর সে যদি অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তার অভাব দূর করে দিবেন। বিঃদ্রঃ বিবাহ সুন্নাহ অনুসরণ করে শুক্রবারদিন মসজিদে হওয়া চাই এবং পাশাপাশি উভয় পক্ষের মোহরানা ব্যতিত যথা সম্ভব কম খরচে বিয়ে সম্পন্ন হওয়া চাই। আর অবশ্যই মোহরানা সামর্থ্য অনুযায়ী নগদ পরিশোধ করা হবে ইংশা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'- ৫.৪" তবে দ্বীনি পরিবেশ এবং দ্বীনদারিতা প্রাধান্য পেলে বয়স এবং উচ্চাতা কম বা বেশি সমস্যা নেই।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এস.এস.সি বা মাদরাসার হলে যে কোন। তবে দ্বীনদারিতা প্রাধান্য পাবে। অবশ্যই হালাল, হারাম এবং মাহরাম, গায়রে মাহরাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
জেলা গাজীপুর ও তার আশেপাশের জেলা/উপজেলা সমূহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী বা পড়ালেখা শেষ করে অবসরে আছে এমন, চাকুরী হলে আলোচনা সাপেক্ষে।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দ্বীনের পথে ফেরা আমি একজন পাপী বান্দা। রব তার অশেষ মেহেরবানীতে হেদায়েত দান করেছেন। তাই জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই যিনি আমাকে দ্বীনের পথে দৃঢ় থাকতে সাহায্য করবেন। ☞ এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যার সকল কর্মই হবে একমাত্র রবের সন্তুষ্টির জন্য। সচ্চরিত্রবান, দয়ালু, আল্লাহভীরু, সহীহ আকিদা সম্পন্ন, স্পষ্টভাষী, বিনয়ী। ☞ শরীয়া শাসনে বিশ্বাসী হওয়া চাই। ☞ দাজ্জালের ফিতনা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা চাই। ☞ যিনি ফরজ ইবাদাত আদায়ের পাশাপাশি নফল ইবাদাতেও মনোযোগী। যার পর্দা হবে নিজেকে আড়াল করার জন্য বরং প্রদর্শনের জন্য নয়। যিনি জীবনে চলার পথে সর্বদা অনুসরণ অনুকরণ করবেন রাসূলের (সাঃ) এর সুন্নাকে। যার মধ্যে ফরজ ইবাদাত নিয়ে কোন ছাড় দেয়ার মানষিকতা থাকবে না। ☞ এমন একজন মানুষ চাই যিনি তার কর্মের জন্য বরাবরই রবের নিকট লজ্জিত। গুনাহের জন্য যার নয়ন হয় অশ্রুশিক্ত, অন্তর হয় অনুতপ্ত। ☞ যিনি আমাকে সর্বদা দ্বীনের পথে চলতে সাহায্য করবেন। হালাল উপার্যনে উৎসাহিত করবেন এবং হালাল উপার্যনে সন্তুষ্ট, পরিপূর্ন তৃপ্তি অনুভব করবেন। হালাল উপার্যনে চলতে গিয়ে যদি জীবনে দূর্ভিক্ষও নেমে আসে তবে তা খুশি মনে উপভোগ করার মতো মানুষিক শক্তি থাকে। যখন থেকেই আমি উপার্যনের চেষ্টা করছি ঠিক তখন থেকেই বুঝতে শুরু করেছি হালাল উপার্যন এবং সত পথে অটল থাকা কতটা কঠিন। যেহেতু সাধারণ জীবন যাপন আমার পছন্দ এবং ভবিষ্যতে আগ্রহী। সেহেতু এমন একজনকে চাই যিনি আমার মতোই সাধারণ জীবন যাপন করতে পছন্দ করনে এবং যার মধ্যে উচ্চবিলাশী জীবনভোগের আকাঙ্খা নেই। হালাল উপার্জন করে যদি পৃথিবীর শ্রেষ্ট ধনীও হওয়া যায় তাতেও আপত্তি নেই। সচ্ছ কথা হচ্ছে হালাল উপার্যন করে যতটুকু ভোগবিলাস করা যায় ততটুকুতেই যেন সিমাবদ্ধ থাকি। উচ্চবিলাসী জীবনভোগের তাড়না যেন আমাকে হারামে লিপ্ত না করতে পারে। ☞ এমন অনেক পুরুষকেই দেখেছি নারীর বিলাশী জীবন ভোগের তাড়নায় হারাম উপার্জনে লিপ্ত হয়ে যেতে। আবার এমন অনেক পুরুষকেই দেখেছি নারীর সত ইচ্ছায় হারাম উপার্জন থেকে বিরত থাকতে। হালাল উপার্জনে সকল পেশাই আমার পছন্দ। ☞ সরকারি চাকরি যাদের প্রথম পছন্দ তাদের যোগাযোগ না করাই ভালো। ☞ অবশ্যই প্রত্যাশা রাখি আমার জীবন সঙ্গী আমার মতই প্রকৃতি প্রেমী হয় এবং গ্রামীন পরিবেশে থাকতে পছন্দ করে।। ☞ দুনিয়াবী যোগ্যতা বলতে মোটামুটি ঘরের টুকটাক হাতের কাজ (ঘর গুছান, রান্নাবান্না ইত্যাদি) জানা থাকলেই হবে। আর যদি জানা না থাকে তাতেও সমস্যা নাই। তবে আগ্রহ থাকলেই হবে, পরবর্তীতে প্রয়োজনে শিখে নিবে। বাগান করা, পশু-পাখি লালনপালন (বিশেষ করে বিড়াল) ইত্যাদির প্রতি আগ্রহ থাকলে ভালো হয়। এর বাহিরে তেমন কোন চাওয়া নেই। বিঃদ্রঃ আলহামদুলিল্লাহ ফিতনাময় দুনিয়ায় আল্লাহর রহমতে এই যৌবনকে আল্লাহর ভয় এবং স্ত্রীর হক হিসেবে হেফাজত করার তৌফিক দিয়েছেন। তাই আমার মতই কাউকে প্রত্যাশা করি। ☞ যথা সম্ভব কুফু মিলানোর চেষ্টা করবেন। কুফু মিলানোর ক্ষেত্রে অধিকাংশ মানুষই আর্থিক অবস্থাকে প্রাধান্য দেয়। আর্থিক অবস্থার দিক থেকে আমার চাহিদা কেমন তা যথা সম্ভব উপরে আলোচনা করেছি। তাই কুফু মেলানোর ক্ষেত্রে আর্থিক অবস্থা নয় অবশ্যই মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে প্রাধান্য দিন। বায়োডাটা পছন্দ হলে অবশ্যই ইস্তেখারা করে নিবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাপাসিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12108

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1901

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7699

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8574

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8310

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4727

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন