| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ, ২০১৯ থেকে নিয়মিত সালাত আদায় করি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত সালাত কায়া হয়না, তবে মাঝে মাঝে কাজের কারনে দেরিতে আদায় হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
পরিপূর্ণ শুদ্ধ করার জন্য ওস্তাদের কাছে পড়ছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, আমি পরিপূর্ণ সুস্থ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরিকের আখরা। এসব জায়গায় মরা মানুষের পূজা করা হয়। মুসলিমদের এসব জায়গায় যাওয়া উচিত নয়।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
১. ছালাতুর রাসূল (ছা:) মোঃ আসাদুল্লাহ আল-গালিব, ২. হিসনুল মুসলিম: ড. সাইদ ইবনে আলী ইবনে ওয়াহফ আল-কাহতানী, ৩. উপদেশ: আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ৪. জাল হাদিসের কবলে রাসূল ﷺ এর সালাত: মোজাফফর বিন মুহসিন, ৫. শিক্ষা বনাম জাহেলিয়াত: উম্মে মারিয়াম রাযিয়া বিনতে আযীযুর রহমান, ৬. কালেমার ব্যাখ্যা: ডঃ আকরামুজ্জামান, ৭. দরজা এখনোও খোলা : ইমাম ইবনু আবিদ দুনইয়া, ৮. কুরআনুল কারীম ( বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর) পড়া চলমান : ডক্টর আবু বকর জাকারিয়া, এছাড়া ছোটখাটো কিছু বই পড়েছি এবং আরো জানার চেষ্টা করছি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডা. আবু বকর জাকারিয়া, ডা. মনজুর ইলাহী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মোজাফফর বিন মুহসিন, মতিউর রহমান মাদানীসহ আরো অনেকে।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখের কাজ: মাছ ধরা: প্রকৃতির কোলেই সময় কাটাতে মাছ ধরা আমার প্রিয় একটি কাজ। ভ্রমণ করা: নতুন জায়গা দেখা, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করা আমার খুব ভালো লাগে। বাগান করা: গাছপালার পরিচর্যা করা, ফুল-ফল উৎপাদন করতে দেখে আমি আনন্দ পাই। লাইব্রেরি বানানো: জ্ঞানার্জনের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। একটি সুন্দর লাইব্রেরি গড়ে তোলার স্বপ্ন দেখি। রুচিশীল খাবার খাওয়া: স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার আমার প্রিয়। আমার স্বভাব: অল্পতে সন্তুষ্ট: জীবনযাপনে আমি সহজ-সরল ও মিতব্যয়ী। অল্প নিয়েও খুশি থাকতে পারি। অন্যের জন্য খাওয়ানো: মানুষকে খাবার দিয়ে আপ্যায়ন করতে আমার বিশেষ আনন্দ লাগে। প্রকৃতির নিদর্শন উপভোগ: আকাশ, পাহাড়, নদী, গাছপালা-এসব দেখলে আমার ঈমান তরতাজা হয়। প্রাণীপ্রীতি:পশু-পাখির স্নেহ ও ভালোবাসা আমার হৃদয় স্পর্শ করে। পছন্দ-অপছন্দ: কথার মিতব্যয়িতা: বেশি কথা বলা আমি পছন্দ করি না। প্রয়োজনীয় ও অর্থবহ কথাই বলতে চেষ্টা করি। ছলনাময়ী ও অহংকারী মানুষ: কপটতা, অহংকার ও আত্মম্ভরিতা আমার কাছে অত্যন্ত অপছন্দনীয়। আমার এই সহজ-সরল জীবনদর্শন আমাকে আল্লাহর কাছাকাছি রাখে। আমি চাই, আমার প্রতিটি কাজই যেন ইবাদতের নিয়তে হয় এবং মানুষের উপকারে আসে। আমার লক্ষ্য একটি সুস্থ ইসলামিক পরিবার গড়ে তোলা, যেখানে দীনের চর্চা হবে মুখ্য। আমি চাই, আমার জীবন দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকতে। সমাপ্তি: জীবনের প্রতিটি পর্বে আল্লাহর রহমত ও সাহায্য আমাকে ঘিরে রেখেছে। আমি আশাবাদী, আগামী দিনগুলোও তাঁরই ইচ্ছায় সুন্দর হবে।
|