Profile

বায়োডাটা নং : 4533

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ডিমলা, নীলফামারী, রংপুর
এলাকা/গ্রামের নাম: পড়ে জানানো হবে ইন শা আল্লাহ
বর্তমান ঠিকানা গোলাপগঞ্জ, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: উপজেলা পরিষদ রোড গোলাপগঞ্জ
কোথায় বড় হয়েছেন? আব্বুর চাকরির কারনে ছোট থেকেই সিলেটে। ২০০৬ এ সিলেট এ আসি। তখন থেকেই সিলেটে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিডিং ইউনিভার্সিটি, সিলেট।
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সরকারী চাকুরিজীবি। সহকারী যুব উন্নয়ন অফিসার।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ইন্টার ফার্স্ট ইয়ার ।
চাচা মামাদের পেশা তিন চাচা বড় চাচা (তিনি মানিকছড়ি সরকারি হাসপাতালের টিকেট ক্লার্ক পদে ছিলেন। বর্তমানে অবসর এ আছেন এবং ওখানকার স্থায়ী বাসিন্দা) মেজো চাচা ( তিনি খাগড়াছড়ি সদরে হেড রাজমিস্ত্রি এর কাজ করতেন। এখন কিছু করেন না এবং উনি ও ওখানকার স্থায়ী বাসিন্দা) ছোট চাচা ( উনি আগে মেজো চাচার সাথে কাজ করতেন , এখন একা কাজ করেন) ১ মামা। উনি স্কুলের শিক্ষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক জমিজমা বাড়ি বানানোর জন্য জমি এবং চাষাবাদের জন্য জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পারিবারিক দ্বীনি ভালো। আমার আব্বু আম্মু আমি আমরা সবাই নামাজি, বোনের নামাজ ছুটে যায় মাঝে মাঝে। আমি মাহরাম নন-মাহরাম মেনে চলার চেষ্টা করি আমার আব্বু ও চেষ্টা করেন। যেহেতু ভাড়া বাসায় থাকা হয়। আম্মু আর বোনের ও তেমন সমস্যা হ্য় না, বাসায় মেহমান আসলে তখন মেইন্টেইন করা হয় না । আর বাইরে গেলে আম্মু মেইন্টেইন করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, আলহামদুলিল্লাহ পড়া হয়। আব্বু ছোট থেকেই মাগরিব আর এশার নামাজে নিয়ে যেতেন। পরিপূর্ণ ভাবে ২০১৮ থেকে পড়া শুরু করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ এখন হয় না । ২০২৬ এ ফজর আর আছর কাযা হয়েছিল তিন চার দিন।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ , নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা সম্পূর্ণ শিরক। মাজারি গিয়ে মানুষ মানত করে। যেহেতু সিলেটে থাকি, প্রতিদিন বাইরের ডিস্ট্রিক্ট থেকে মানুষ শাহজালাল, শাহপরণ এর মাজার জিয়ারত ও মানত করতে আসে, যা পুরোটাই শিরক, আর মৃত্যুর পর শিরক এর গুনাহ মাফ হয় না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, বেলা ফুরাবার আগে, এবার ভিন্ন কিছু হোক। বই খুব কম পড়া হয়, ইউটিউবে ডকিউমেন্ট্রি ভিডিও দেখা হয় প্রায়ই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শাইখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন প্রচুর পারফিউম আর আতরের শখ। পারফিউম আর আতর নিজের সংগ্রহে রাখতে ভালো লাগে। ইসলামিক লেখা সম্পৃক্ত টি-শার্ট, হুডি পরতে। আমি মানুষটা মূলত ইন্ট্রোভার্ট। কিন্ত কাছের মানুষের সাথে এক্সট্রোভার্ট। পছন্দ - ঘোরাঘুরি করতে ভালো লাগে। যেহেতু সিলেটে থাকি, সব জাগাতেই ঘোরাঘুরি করেছি। তবে যদি বলা হয় যেকোনো একটা জায়গা ঘুরতে যেতে সেটা হচ্ছে সিলেটের সাদাপাথর। ঘোরাঘুরি এর পাশাপাশি সকালে হাটাহাটি করা হয়। সাথে কেউ থাকলে ৫-৬ কি.মি পর্যন্ত হাটা হয়। ইসলামিক ঘটনা গুলো নিয়ে ডকিউমেন্টরি দেখতে। নবী রসূলদের এবং সাহাবিদের জিবনী নিয়ে যেসব ভিডিও এবং পডকাষ্ট দেখা। যেহেতু আমার পড়াশুনা সিএসই নিয়ে তাই টেকনোলজি বিষয়ে ঘাটাঘাটি করা, কারণ এই বিষয়গুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ক্যারিয়ার নিয়ে আমি হালাল-হারামের বিষয়ে সচেতন থাকার চেষ্টা করি। ব্যাংকে চাকরির সুযোগ থাকার পরও যাইনি। ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে এই বিষয় আমার সর্বচ্চো প্রাধান্যে থাকবে। যিনি বায়োডাটা পড়ছেন তাকে অল্পে তুষ্ট থাকার বিষয়ে একমত থাকতে হবে।কারণ আমি সমাজ এবং মানুষের কথার চেয়ে "আল্লাহর বারাকাহ" পেতে আগ্রহী। দিনশেষে আমার কাছে আল্লাহর বারাকাহ-ই সব। অপছন্দ- তর্ক করতে অপছন্দ করি। যখন দুনিয়াবি কোনো মানুষ দ্বীনকে নিয়ে ঠাট্টা করে তখন প্রচুর রাগ হয়। ভার্সিটির বা কর্মক্ষেত্রে ফ্রি-মিক্সিং চরম লেভেলের অপছন্দ। জাষ্ট-ফ্রেন্ড বা বেষ্ট-ফ্রেন্ড দেখলে থাপড়াইতে মন চায়। খাবার-দাবারের ক্ষেত্রে ঝাল মোটেও পছন্দ করি না। রুচিবোধ - সব ধরনের পরিবেশে মানিয়ে নিতে পারি। পরিষ্কার-পরিছন্ন থাকতে পছন্দ করি। মার্জিত ও মানানসই পোষাক পরিধান করি। স্বপ্ন- দুনিয়াতে তেমন স্বপ্ন নেই। যতটুকু পারি সাধারন থাকার চেষ্টা করি। শখের মধ্যে শুধুই পারফিউম আর আতরের পিছনে টাকা ব্যয় করি। তক্বদির ও রিজিকের ফয়সালাকারী একমাত্র আল্লাহ। আমি ভালো একটি চাকরির চেষ্টা করছি।পাশাপাশি দুইটা ব্যবসা নিয়ে কাজ করতেছি। আপাতত শুরু করেছি মাত্র। ভবিষ্যতে কি হবে জানি না।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ফুল হাতা শার্ট ও প্যান্ট, মাঝে মাঝে টি-শার্ট পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি,২০১৯ থেকে, দাড়ি ঘনো।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, মাহরাম, নন মাহরাম মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে দেখা হতো, এখন হয় না, এগুলোর নেশা নেই।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ এ কিছু দিন সময় দিয়েছিলাম।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ একটি কলেজে আইসিটির শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। আলহামদুলিল্লাহ উপার্জন হালাল।
মাসিক আয় ১৫০০০-২০০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইন শা আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যা। তবে মাহরাম মেইন্টেন করে করতে হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের কাছে। যদি পড়াশুনা করতে চান তবে নিজের বাড়িতে থেকে। সেখানে তার মাহরাম থাকবেন।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। এরকম কোন ইচ্ছা বা আশা কোনোটাই নেই। ওনারা স্ব-ইচ্ছায় দিতে চাইলে ও নেওয়া হবে না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এই দুনিয়াতে হালাল এর চেয়ে হারাম জিনিসটা এখন বেশি সহজলভ্য। বর্তমান দুনিয়াতে হারাম জিনিসের চেয়ে হাতে আগুনের বল রাখা সহজ বলে আমি মনে করি। নিজেকে ফিতনা ও পাপ থেকে মুক্ত রাখা এবং চরিত্রের হেফাজত করাই হলো বিয়ের অন্যতম প্রধান কারণ। একমাত্র পবিত্র এই বন্ধনের মাধ্যমেই মানুষের অর্ধেক দ্বীন পূর্ণ হয়। বিয়ে শুধু এই ক্ষণস্থায়ী পৃথিবীতে দুজন মানুষের একসাথে বসবাস নয়, বরং এটি দুনিয়া এবং আখিরাতের অনন্ত জীবনে একে অপরের জীবনসঙ্গী হওয়ার এক সুন্দর প্রতিশ্রুতি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৪'৯''-৫'৪''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল এ অনার্স প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ।
জেলা নীলফামারী বা রংপুর জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা নিম্মবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী হতে হবে চক্ষুশীতলকারী। একজন এমন জীবনসঙ্গী চাই যিনি হবেন লাজুক, কণ্ঠে মিষ্টাতা ও সর্বদা হাসিখুসি। যাকে দেখে মনে বইবে ঢেউ। এক পলকে চেয়ে থাকবো তার দিকে। তাকে মাহরাম-নন মাহরাম বিষয়ে সচেতন থাকতে হবে। আমি আলহামদুলিল্লাহ একজন গায়রতবান হওয়ার চেষ্টা করছি। আমি চাই আমার আহলিয়া ও হবেন একজন হায়াবতি। আমি চাই তিনি আমাকে দ্বীনের পথে থাকতে সহায়তা করবেন। আমার দুনিয়া নিয়ে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আমি যেমন সাদামাটা আমি চাই তিনিও হবেন সাদামাটা। কোন চাকচিক্যময় জীবন-যাপন এর উচ্চাকাঙ্ক্ষা যার মাঝে নেই। যিনি দুনিয়াকে নয়, আখিরাতকে প্রাধান্য দিবেন। আল্লাহ আদম(আঃ) থেকে শুরু করে অগনিত মানুষ সৃষ্টি করেছেন, কেউই পৃথিবীতে স্থায়ী নয়। সবাইকে যেতে হবে মহান রবের কাছে। তাই দুনিয়াতে যার মায়া বেশি, ক্যারিয়ার চিন্তা বেশি সে শুধু দুনিয়াই পাবে। প্রকৃতপক্ষে সফল তো সেই যাকে আল্লাহ নিজের রহমত দিয়ে বলবেন প্রবেশ করো জান্নাতে। আমার সব ভালোবাসা যেমন তার জন্য জমা আছে। আমি আমার পরিবারের বড় ছেলে। আমি চাই যিনি আসবেন তিনি যেন আমার বাবা-মাকে নিজের বাবা-মার মতো মনে করবেন। আমার পরিবার অনেক ছোট। আলহামদুলিল্লাহ সুখী পরিবার। আমার পরিবার ইন শা আল্লাহ আমার আহলিয়ার থেকে নিজেদের মেয়ে মনে করবেন এতটুকু বলতে পারি। আমি এমন একজন জীবনসঙ্গী যার যে দ্বীনকে ও আখিরাতকে প্রাধান্য দিবে। এমন একজনকে চাই যিনি হবেন আমার সন্তান্দের জন্য আদর্শ মা ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ডিমলা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12170

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডিমলা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10744

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডিমলা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11368

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডিমলা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5130

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডিমলা, নীলফামারী, রংপুর
নীলফামারী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন