| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি, আলহামদুলিল্লাহ ; ২০১২ সাল হতে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
১ ওয়াক্ত (হয় না সাধারণত ঘুমের কারনে হয়) |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যা,আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না, আলহামদুলিল্লাহ
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
আমি বিশ্বাস করি, সচেতনভাবে শিরক বুঝার পরেও কোনো মুসলীম শিরক করবে না।তবে,মাজারের পরিবেশ মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। অর্থাৎ,মাজার হলো শিরকের গুনাহের একটি পরিসীমার মত। তবে ,সাধারণভাবে সবাইকে তাকফির করার মতকে সমর্থন করি না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আমি অনেক বই পড়েছি।তবে ,আমি আমল করি এমন তিনটি বই হল 1. কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আক্বিদা- খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহ. 2. রাহে বেলায়েত-খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহ. 3. তাসাওফ ও আত্মশুদ্ধি- মুফতি মোহাম্মদ ত্বাকি উসমানী
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
1. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহ. 2. মুফতি মোহাম্মদ ত্বাকি উসমানী হা. 3. ড্যানিয়েল হাকিকতজু
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি ভাইবোনের মধ্যে সবার ছোট।তাই, সবার চেয়ে বেশি আদর পেয়েই বড় হয়েছি।তবে, অতি আদরে আমি যে বাঁদর হয়েছি; এইভাবে নিজেকে কখন আবিস্কার করি নি এবং অন্যরাও এরকম অভিযোগ দেয় নি। আমি ছোটকাল থেকে পড়ালেখা ও খেলাধুলা করি ; কিন্তূ বাজার ও আত্নীয়র বাসা প্রয়োজনের বাইরে যাওয়া হয় না। তবে,আমার স্কুল, প্রাইভেটে সহশিক্ষার পরিবেশ ছিল।তবে,সেই বয়সে লোকলজ্জার কারনে হারাম একটিভিটিজ (প্রয়োজন ছাড়া কথা বলা,নজরের খিয়ানত ইত্যাদি ) থেকে দূরে ছিলাম।এই সময়ের সমান্তরালে পঞ্চম শ্রেণী হতে নামাজ- রোজার সাথে যুক্ত ছিলাম। এরপর কলেজে পড়াশুনার জন্য রংপুরে আসলাম।আমার শিক্ষামাধ্যম আবারও সহশিক্ষা তবে হারাম একটিভিটিজ থেকে দূরে থাকার চেষ্টা করেছিলাম। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। প্রথম বর্ষে সবার সাথে সৌজন্যমূলক কথা বলতাম। তারপর দ্বীতিয় বর্ষের মাঝের দিকে সহশিক্ষার পরিবেশ থেকে সচেতন হয়ে বের হয়ে আসার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণরূপে সফল হয়েছি দাবি করছি না তবে চেষ্টার কমতি ছিল না। আমি মানুষ হিসেবে কন্সট্রাকটিভ প্রকৃতির।তাই, অপ্রয়োজনীয় কথা/বিতর্ক করি না। সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে পছন্দ করি। আমি নাস্তাজাতীয় খাবার অনেক পছন্দ করি। আলহামদুলিল্লাহ,যেকোনো ধরনের তরকারি খেতে পারি। আগে পোশাক পরিচ্ছেদ,থাকার রুম নিয়ে যত্নশীল ছিলাম নাহ এখন যত্ন করে রাখতে পছন্দ করি।আমার রুচিবোধ শখ আমার দৈনন্দিন রুটিন থেকে সহজে উপলব্ধি করা সম্ভব তাই বুঝার সুবিধার্থে আমার চব্বিশ ঘন্টার ডিজায়ার্ড রুটিন ধারাবাহিক ভাবে বর্ণনা করছি। ফজরের আগে ঘুম থেকে উঠে বিতর নামাজ ,মজলুমের জন্য দোয়া, ইসতেগফার পাঠ করা হয়।এরপর ফজরের নামাজ পড়ে ,সকাল সন্ধার য্বিকির করে দুই রাকাত ইশরাকের নামাজ ও ৩০ মিনিট ঘুমাই এবং ৩০ মিনিট ব্যায়াম করে যোহর পর্যন্ত পড়াশুনা করি।যোহরের নামাজের পর দুরুদ পাঠ ,হালকা ভাতঘুম থেকে আবার পড়াশুনা করি। আছড়ের নামাজের পর সকাল-সন্ধার দোয়া ও মাঠে গিয়ে খেলাধুলা করি,নিজের মত করে আল্লাহর পথে আহ্বান করি। মাগরিবের নামাজের কুরআনের তাফসীর পড়ি ,পিতামাতা-ভাইবোন-আত্নীয়দের ফোনে খবর নেই।এরপর এশার নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা ও সামান্য সময় পড়াশুনা করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আগে টিউশনি করাতাম ;কিছুদিন পর আবার শুরু করব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আল্লাহর কাছ থেকে কিছু আদায় করতে হলে কর্ম নয় বরং আমলের মাধ্যমে অর্জন করা উচিত। আলহামদুলিল্লাহ, অনার্স কমপ্লিট করা হয়ে গেছে এখন সরকারি চাকরির জন্য প্রস্তূতি নিচ্ছি;প্রসঙ্গত সামনে বিসিএস-৫০ লিখিত পরীক্ষা দিব।তবে, ক্লারিকাল কাঠামে চলা চাকরিতে অন্যের কথামত চলে সৎ থাকা অনেক কষ্টকর। তাই,ব্যাক আপ পেশা হিসেবে কম্পিটিটিভ কোচিং করানোর পরিকল্পনা আছে। আলহামদুলিল্লাহ,আমাদের পরিবার যতটুকু সম্পত্তি এইগুলো পরোক্ষভাবে ইউটিলাইজ করার ইচ্ছা রয়েছে।
|