Profile

বায়োডাটা নং : 4476

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ছাতক, সুনামগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: মানিকপুর, ছাতক,সুনামগঞ্জ।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দক্ষিণ বনশ্রী,মেরাদিয়া বাজার,রামপুরা।
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকায় ও যেসব অঞ্চলে পড়াশোনা করেছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামিক স্টাডিজ (অনার্স) || দাওরায়ে হাদীস (তাকমিল)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
পাসের সন অনার্স ফাষ্ট ক্লাস(২০২৫) || তাকমিল ২০২৫, ফলাফল:জায়্যিদ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ সাবেক (প্রতিষ্ঠাতা) প্রধান শিক্ষক: মানিকপুর গোদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্হানীয় স্বনামধন্য চিকিৎসক, গ্রাম সরকার(রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কাল) ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য ১মঃ পেশা: শিক্ষক (হাইস্কুল,এমপিওভুক্ত), শিক্ষাগত যোগ্যতা:মাষ্টার্স (বাংলা), সনদপ্রাপ্ত কারী। বিবাহিত। ২য়ঃ পেশা:পারিবারিক টুকিটাকি কাজ ও অন্যান্য(তিনি সাদাসিধা টাইপের)।শিক্ষাগত যোগ্যতা:অষ্টম। বিবাহিত। ৩য়ঃ পেশা:ইমাম ও খতিব,স্হানীয় বাজার মসজিদ ও নিজস্ব ফার্মেসী পরিচালনা। শিক্ষাগত যোগ্যতাঃ হাফেজ,ক্বারী,মাওলানা। [কামিল:আলকুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, ও মাস্টার্স: বাংলা বিভাগ],বিবাহিত। ৪র্থঃ পেশা:যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষাগত যোগ্যতা :অনার্স(ইলেক্ট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং),সনদপ্রাপ্ত ক্বারী। বিবাহিত। ★আমরা মূলত যৌথ পরিবার,প্রত্যেকেরই সন্তান রয়েছে।তবে বড় ভাই স্ত্রী নিয়ে আলাদা থাকেন,ছোট ভাই স্ত্রী সন্তানসহ ইংল্যান্ডে থাকেন।পাত্র পরিবারের সবার ছোট*
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ভাইবোনের মধ্যে তিনি ৩য়,পেশাঃ রাব্বাতুল বাইত,সাবেক শিক্ষিকা।শিক্ষাগত যোগ্যতা:সনদপ্রাপ্ত ক্বারী,কামিল(হাদীস)। বোনের স্বামী সহকারি শিক্ষক,(হাইস্কুল,এমপিওভুক্ত)ও ব্যাবসায়ী । তিনিও একাধারে মাওলানা ও সনদপ্রাপ্ত ক্বারী।
চাচা মামাদের পেশা ১ম চাচা কৃষক ছিলেন (মৃত) ২য় চাচা:কৃষক ও ব্যবসায়ী ছিলেন(মৃত)। ৩য় চাচা:দীর্ঘ জীবন প্রবাসে ছিলেন।বর্তমানে অসুস্থতার কারণে অবসর। ৪র্থ চাচা:অল্প সময় প্রবাসে ছিলেন,বর্তমানে কৃষক। নোট:ফুফু তিন জন। ১ জন জীবিত। আমার বাবা ভাইবোনের মধে সবার বড় ছিলেন। মামা নেই। নানা ফাযিল মাদ্রাসার আরবি শিক্ষক ছিলেন(মৃত)। আমার ৪ খালা, সবাই জীবিত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ,নিজস্ব বাড়ি,স্বাভাবিক চলাফেরা করা যায় মতো কৃষি জমি ও স্হানীয় বাজারে একটি নিজস্ব মার্কেট ও তার সংলগ্ন কয়েকবিঘা জমি ও সিলেট শহরের অদূরে অল্পজমি(বাসা করার জন্য) রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অর্থনৈতিক ও সামাজিকভাবে সম্মানিত।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। সবারই দ্বীনের প্রতি আগ্রহ রয়েছে ও সাধ্যানুযায়ী তা মেনে চলার চেষ্টা করেন। যথাসম্ভব অনৈসলামিক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করা হয়। সময় সুযোগে মাধ্যেমধ্যে দ্বীনি আলোচনা করা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়ি। ১৪ বছর যাবৎ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না। তবে ঘুমের অসর্কতায় মাসে ১/২বার হয়ে থাকে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি,আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? জেয়ারত করা দুরস্ত আছে। এর বাহিরে অন্য সকল কার্ষকলাপ নিষিদ্ধ। মাজারে মান্নত এবং কোনকিছু চাওয়া ভয়াবহ রকমের শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন চরিত্র গঠনের মৌলিক উপাদান, কুরআন বোঝার মূলনীতি,মুসলিম যুবসমাজের দায়িত্ব ও কর্তব্য,কারাগারের রাতদিন, ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন, দুনিয়া জোড়া বিষ্ময়কর সফর,কুররাত্বা আইয়ুন, প্রত্যাবর্তন,ডাবল স্টেন্ডার্ড,আসমাউর রিজাল, মা মা মা ও বাবা, স্ক্রিনের ফাঁদ, আল্লাহর ভয়ে যে চোঁখ কাঁদে, ক্বিয়ামুল লাইল, গুলিস্তাঁ, জালাল উদ্দিন রুমির কবিতা ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন বাংলাদেশীদের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা জোনায়েদ বাবুনগরী,ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ হারুন ইজহার, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, শায়খ আহমাদুল্লাহ, ড.মিজানুর রহমান আজহারী, মুফতি আরিফ বিন হাবীব সহ আরো অনেকেই।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি অতি সাধারণ মানুষ। প্রতিদিন কোরআন তিলাওয়াত করার চেষ্টা করি। দ্বীনি যেকোন বিষয় শুনতে ও আলোচনা করতে পছন্দ করি। ইতিহাস,ধর্মতত্ত্ব, দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আগ্রহ। ভ্রমণ প্রিয়,শিশুদের হাসি সবচেয়ে ভালোলাগে। মিশুক প্রকৃতি,মাতৃভক্ত,অতিথি পরায়ণ ও সীমিত আকারে ভোজনরশিক। পরিবারের সকলের আদুরে ছোট হওয়ায় স্বভাবতই একটু রাগী স্বভাবের। পরিষ্কার ঘুছানো পরিবেশ ভালোবাসি। মধ্যম সারির পাঠক, প্রোডাক্টিব বই পড়তে ভালোবাসি,বই সংগ্রহ করি । আমি চাই ব্যাক্তিগতভাবে আমার একটি সমৃদ্ধ লাইব্রেরি থাকুক। মুসলিম উম্মাহর বিপদে ব্যথিত হই। সামাজিক এক্টিভিটি ভালোলাগে। নিজ এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ও দ্বীনের মৌলিক বিষয় নিয়ে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে কাজ করার প্রবল ইচ্ছা। অতিমাত্রায় ধনী হওয়ার ইছে নেই,যতটুকু পেলে জীবনে কারো কাছে হাত পাততে না হয় এবং কারো বিপদে সাধ্যমত সাহায্য করা যায় ততটুকু পেলেই সন্তুষ্ট,এজন্য জীবনকে সহজভাবে ভাবি।রিযিক নিয়ে দুশ্চিন্তা করিনা। উচ্চাশিক্ষার জন্য অষ্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপ ইত্যাদি দেশে যাওয়ার ইচ্ছা আচ্ছা। ধীরেধীরে প্রস্তুতি নিচ্ছি, নসিবে থাকলে যাব ইনশাআল্লাহ। জীবনের উদ্যেশ্য ইসলামী জীবন যাপনের মাধ্যমে দেশ বিদেশে দ্বীনের দ্বায়ী হিসেবে কাজ করে যাওয়া। পাশাপাশি ব্যবসায়ী এবং উদ্যোক্তা হওয়ার সপ্ন দেখি। আজীবন তাওহীদের বাণী প্রচার ও একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কাজ করে যেতে চাই। জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো চিরশান্তি সুখের পরম আনন্দের স্হান জান্নাত।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জোব্বা,পাঞ্জাবি, গেঞ্জি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ আছে। ২০১৯ সাল থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি,আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি,যথাসাধ্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাহ, নাশিদ শুনি,টুকটাক গাই মাধ্যেমধ্যে ইসলামি সিরিজ দেখি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানে খেদমত করছি। মাঝেমধ্যে সামাজিক কাজে অংশগ্রহণ করি। রামাদানে কুরআন প্রশিক্ষণ দিয়ে থাকি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে ঢাকার বনশ্রী এলাকায় একটি অত্যাধুনিক ইসলামিক স্কুলে শিক্ষক হিসেবে যুক্ত আছি।
মাসিক আয় ১৭০০০+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি,রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি,ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? প্রয়োজন ও আলোচনা সাপেক্ষে। দ্বীনি বিষয়ে পড়াশোনায় সর্বোচ্চ সহযোগীতা ও উৎসাহিত করব ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। তবে পর্দার লঙ্ঘন না করে চাইলে দ্বীনি খেতমতে যুক্ত হতে পারবে। মহিলাদের মাঝে দাওয়াতি কাজের মানসিকতা থাকলে ভালো হয়।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? মোটাদাগে নিজ বাড়িতে মায়ের সাথে, পরবর্তিতে সুযোগ হলে নিজের সাথে কর্মস্হলে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বৈবাহিক সম্পর্ক হচ্ছে বিশেষ এক প্রতিনিধিত্ব, অগাধ দায়িত্ববোধ,দীর্ঘস্হায়ী সহযোগীতা,জীবনের পথচলায় ভালো এবং কঠিন উভয় সময়ের বিশ্বস্ত সঙ্গী। মানবিক সৌভাগ্যের পথে আত্মত্যাগ ও জীবনকে নিরাপদ পথে পরিচালনা করার মাধ্যম, শারীরিক ও মানসিক প্রশান্তি লাভ এবং সুখ-দুঃখ, আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উত্তম সহায়ক। বিয়ে হলো চরিত্রের উত্তম হেফাজত ও অর্ধেকদ্বীন পূরণের মাধ্যম এবং নতুন প্রজন্মগঠনের উত্তম পদ্ধতি। এ বিষয়ে মহান আল্লাহ তায়ালা বলেনঃ হে মানবজাতি,আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। যাতে তোমরা পরস্পর পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভান্ত, যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী ও সবকিছুর খবর রাখেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'০" - ৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কমপক্ষে এইসএসসি অথবা আলিম সমমান/হাফেজা/মাওলানা ইত্যাদি হলে ভালো হয়। (অবশ্যই কোরআন শুদ্ধরূপে তিলাওয়াত করতে জানা ও দ্বীনদারীতা থাকতে হবে)।
জেলা নিজ উপজেলা,জেলা,বিভাগ ও ঢাকা সিটি প্রাধান্যযুক্ত।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী বা অন্যান্য।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত, উচ্চবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ঈমানদার,মুত্তাকী,স্বামীর অনুগত, কৃতজ্ঞ অন্তর, তাওবাকারী, পরিপূর্ণ পর্দা, অল্পতুষ্টি,মৃত্যু পর্যন্ত দ্বীনি জ্ঞান অর্জনের মানসিকতা সম্পন্ন, মিশুক স্বভাব ও আখিরাতের কাজে সহায়তাকারী,পরকালমুখি চিন্তাভাবনার অধিকারী। ক্রিয়েটিভিটি,মেধাবী ও আমার লক্ষ্য পূরণের বিশ্বস্ত সঙ্গী। আল্লাহ তাআলা বলেনঃ নেককার স্ত্রীলোকগন হয় অনুগত এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোক অন্তরালেও তারা সেটার হেফাজত করে। (সূরা নিসাঃআয়াত ৩৪) প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের প্রত্যেকেই যেন কৃতজ্ঞঅন্তর, যিকিরকারী জিহ্বা এবং আখেরাতের কাজে সহায়তাকারী স্ত্রী অর্জন করে। (ইবনে মাযাহ:১৮৫৬,তিরমিজি:৩০৯০) রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ (জীবনের অন্যতম) সৌভাগ্য হচ্ছে,একজন পুণ্যবতী স্ত্রী পাওয়া,যাকে দেখলেই তোমার হৃদয় প্রফুল্ল হবে। অনুপস্থিতির সময়ও তুমি স্বীয় ধন-সম্পদ এবং স্ত্রীর ব্যাপারে নিশ্চিন্ত থাকবে। আর(জীবনের) দুর্ভাগ্য হচ্ছে, এমন স্ত্রী পাওয়া, যাকে দেখামাত্রই অন্তর বিতৃষ্ণ ভাবের উদয় হয়। তোমার বিরুদ্ধে তার কটুবাক্য উজিয়ে আসতে থাকে। তোমার আড়ালে তুমি স্বীয় ধন-সম্পদ ও স্ত্রীর ব্যাপারে সর্বদাই উদ্বিগ্ন থাকো। (ইবনু হিব্বান:৪০৩২,সনদ সহীহ)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ছাতক এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3096

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ছাতক, সুনামগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4701

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ছাতক, সুনামগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4963

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ছাতক, সুনামগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3480

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ছাতক, সুনামগঞ্জ, সিলেট
সুনামগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন