| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ পড়া হয়। আনুমানিক ১৫ বছর থেকে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সপ্তাহে ১-২ ওয়াক্ত (ফজরে), কোন সপ্তাহে হয় না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ, আমি একজন ফুলতলী ক্বারী এবং আঞ্জুমানে (ক্বওমীতে) কামিছ পর্যন্ত পড়েছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ নাই। তবে মাঝে মধ্যে মাথা ব্যথা হয় তবে এর প্রভাব অন্য কারও উপর পরে না আমি ধৈর্য ধরে কাজ করতে পারি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার পবিত্র স্থান। তবে পূজনীয় নয়। আজকাল অনেক জায়গায় শিরক ই কাজ হয়ে থাকে তাই বুঝে শুনে চলি।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিকাল সাজিদ, রুকনে দ্বীন।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, সাঈদী সাহেব, জনাব আহমাদুল্লাহ,আজহারী হুজুর,জাকের নায়েক,ফুলতলী সাহেব, গওহরপুরী সাহেব।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি খুব সাধারণ মানুষ,ছোট বেলা থেকে মেধাবী ছিলাম আল্লাহর রাহমাতে,আমি এমন একজন মানুষ চাই যার অন্তর জুড়ে আল্লাহর ভালবাসা থাকবে ৷সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ তায়ালার উপরে তাওয়াক্কুল করবেন। আমার বিদেশ যাওয়ার ইচ্ছা আছে ইউরোপ, আমেরিকা, বা এরকম কোন দেশ যেখানে হালালভাবে ইনকাম করে আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা সহ দ্বীনি খেদমতে টাকার যোগান দিতে পারি।আর বেশী বেশী দান সদক্কা করতে চাই, সা-ঈলদের হেল্প করতে চাই, তবে আহলিয়ার আপত্তি থাকলে বিদেশ যাওয়া বাদ দিয়ে সরকারি চাকরির চেষ্টা করব। অলরেডি পড়া শুরু করছি। ছোটলোকি,কৃপণতা একদমি পছন্দ না। তবে অপচয় ঘৃনা করি। সবার সাথে হাসিমুখে কথা বলতে পছন্দ করি,ক্ষমা করতে ভাল লাগে।নতুন কিছু জানার ভিষণ আগ্রহ, বই পড়ার খুবি আগ্রহ রয়েছে। ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ইত্যাদি যেকোন বিষয়ে স্টাডি করতে ভাল লাগে। লেনদেনে খুবই সক্রিয়,পরিস্কার পরিচ্ছন্নতা ভাল লাগে,গীবত, হিংসা,পরনিন্দা একদমই পছন্দ করি না। আর সবকিছুর উর্ধ্বে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দুনিয়া আখেরাতের কল্যাণ পেতে মনে প্রাণে চেষ্টা ও প্রার্থনা করি।
|