Profile

বায়োডাটা নং : 4334

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পেরুল,লালমাই, কুমিল্লা
বর্তমান ঠিকানা লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পেরুল,লালমাই, কুমিল্লা
কোথায় বড় হয়েছেন? গ্রামের বাড়িতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইংরেজি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম স্নাতক (বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি।
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ রিটার্ড সিনিয়র ওয়ারেন্ট অফিসার ( বাংলাদেশ বিমান বাহিনী)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ একটি গার্লস মাধ্যমিক স্কুলে সিনিয়র সহকারী শিক্ষিকা
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বিবিএ প্রথম বর্ষে অধ্যয়নরত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা মামা( ব্যাংক কর্মকর্তা) ২য় চাচা ( এম.বি.বি.এস.ডাক্তার) ৩য় চাচা( গ্রামে নিজেদের জমি দেখাশোনা করেন) ৪র্থ চাচা(ব্যাবসায়ী) ৫ম চাচা(গ্রামে নিজেদের জমি দেখাশোনা করেন)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে নিজেদের বাড়ি ও জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সাধারাণ মুসলিম পরিবারগুলো যেমন হয় তেমনই। প্র্যাক্টিসিং না। নামায,রোযার ব্যাপারে সচেতন হলেও অন্যান্য ব্যাপারে খুব একটা সচেতন নন। পরিবারের কেউই মাহরাম,নন মাহরাম মেনে চলেন না। তবে আমাকে আলহামদুলিল্লাহ এ ব্যাপারে এখন সহযোগিতা করছেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? নামায পড়ার অভ্যাস ক্লাস ফাইভ বা সিক্স থেকে,স্পষ্ট মনে করতে পারছি না। তবে হাইস্কুল থেকে নিয়মিত হই এতোটুকু মনে আছে। তখন কিছু ওয়াক্ত পড়তাম কিছু ওয়াক্ত ছুটে যেতো(আল্লাহুম্মাগফিরলী)। বিগত বছরগুলোতে পরিপূর্ণ হিদায়াত পাওয়ার আগে ফজর ছাড়া চার ওয়াক্ত সালাত নিয়মিত পড়ার চেষ্টা করতাম সবসময়। আনুমানিক দুই বছর যাবত পাঁচ ওয়াক্তই পড়া হচ্ছে।(তবে ফজর বেশি কাযা হতো কখনো কখনো)
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এখন কাযা হয় না (আলহামদুলিল্লাহ)
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? শুদ্ধভাবে পড়ার চেষ্টায় আছি। বেসিক তাজউঈদ গুলো এপ্লাই করে আলহামদুলিল্লাহ তিলওয়াত করতে পারি। এডভান্সড তাজউঈদ সম্পর্কে ধারণা নেই তেমন। তবে শিখতে ইচ্ছা করে ইন শা আল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমি চশমা পড়ি। দূরের জিনিস দেখতে অসুবিধা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুরআন থেকে নেয়া জীবনের পাঠ। হয়াতের দিন ফুরালে। নবী জীবনের গল্প।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ। শায়খ আসিম আল-হাকিম। মুফতি মেনক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি আগে খুব বেশি দ্বীনদার ছিলাম না। সাধারণ মুসলিম হিসেবে যতটুকু পালন করা যেতো অতটুকুই পালন করতাম। তবে খুব বেশি জাহিলিয়াতে ডুবে ছিলাম এমনও নয়। আল্লাহ সবসময়ই কোন না কোনভাবে হিফাজত করেছেন আলহামদুলিল্লাহ। হারাম রিলেশনসিপে ছিল না কখনো।আমি হিজাব পড়া শুরু করি কলেজ থেকে। তখন থেকে হিজাব পড়লেও পরিপূর্ণ পর্দা করা হতো না।আল্লাহর অশেষ রহমতে দ্বীনের বুঝ একটু একটু করে ভালোভাবে অন্তরে ধারণ করা শুরু হয় ভার্সিটির শেষ বর্ষ থেকে,আলহামদুলিল্লাহ।তখন থেকে নিজেকে আস্তে আস্তে পরিবর্তনের চেষ্টা শুরু। এবং আল্লাহর জন্য একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিজেকে পরিবর্তনের চেষ্টা চলমান। আমার দ্বীনের জ্ঞান খুবই কম। দ্বীনের ইলম অর্জন করার ইচ্ছা অনেক বেশি। জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনকে অগ্রাধিকার দেয়ার চেষ্টা করি। কতটুকু পারছি আল্লাহই ভলো জানেন। তবে বিশ্বাস করি দুনিয়া ও আখিরাতে সর্বাজ্ঞীন কল্যাণ নিহিত আছে সঠিকভাবে দ্বীনকে নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি এবং আল্লাহ তৌফিক দিলে আমৃত্যু করে যাবো ইন শা আল্লাহ। আমি ইন্ট্রোভার্ট ও সাধারণ একজন মানুষ।খুব সিরিয়াস স্টুডেন্ট ছিলাম এবং পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম, এটাকেই জীবনে বেশি প্রায়োরিটি দিয়েছি। যদিও সব দুনিয়াবী ছিলো। দুনিয়া নিয়েই ছিলো যতো প্ল্যান। কিন্তু আমি এখন এমন একটি জীবন সাজাতে চাই যেটা হবে আল্লাহ কেন্দ্রীক। আল্লাহর বিধান কেন্দ্রীক,আল্লাহর সন্তুষ্টিই যেখানে থাকবে মূখ্য।(ইন শা আল্লাহ)। আমি চুপচাপ স্বভাবের। তবে যাদের সাথে ফ্রী তাদের সাথে অনেকসময় অনেক গল্প করি। কারো সাথে ভালোভাবে মিশতে একটু সময় লাগে। অনেক বেশি shy বলে হয়তো। আমি সেনসেটিভ মানুষ,আবেগী মানুষ।কেউ একটু কষ্ট দিয়ে কথা বললে সহজেই কান্না করে বসি। মা, বাবার বেশি আদরের বলে তাই হয়তো। কেউ একটু সুন্দর করে কথা বললে সহজেই মন ভালো হয়ে যায়। নেতিবাচক মানুষদের সাহচর্য পছন্দ করি না। ভালো মনের মানুষদের সাথে এবং বিশেষ করে যাদের দ্বীনের ব্যাপারে ইলম আছে তাদের সাথে কথা বলতে,তাদের থেকে কিছু শিখতে বা তাদের সাহচর্য বেশি পছন্দ করি। এবং সবসময় চাই যে জীবন আমাকে যেদিকেই নিয়ে যাক না কেন আমি যেন ভালো মানুষদের সাথে বেশি থাকতে পারি ( আল্লাহ চাইলে ইন শা আল্লাহ)।যে মানুষদের মধ্যে অপরের প্রতি মায়া থাকবে, দয়া থাকবে।অপরকে হেয় করা, ছোট বা কটাক্ষ করার মানসিকতা থাকবে না। বিয়ের পর যদি এমন একটা পরিবারের অংশ হতে পারতাম তাহলে কতোই না ভালো হতো যে পরিবারের মানুষদের মধ্যে সুন্দর একটা পারিবারিক বন্ধন থাকবে। যে পরিবারের মানুষদের সাথে মিলেমিশে থাকা এবং মানসিকভাবে ভালো থাকা আমার জন্য সহজ হবে। যেখানে পর্দা ও দ্বীন পালনে অসুবিধা হবে না। আমি নিরিবিলি পরিবেশ বেশি পছন্দ করি। ঘরকুনো স্বভাবের। ঘরে থাকতেই পছন্দ করি বেশি।অবশ্যই আমি পারফেক্ট না। আমি চাই না কেউ আমাকে শুধু fascination এর জন্য বিয়ে করুক। আমার ত্রুটিগুলো নিয়েই আমি যার চক্ষু শীতলকারী হতে পারবো সেই আসুক। বিয়েটা আমার জন্য অনেক গূরুত্বপূর্ণ। এর সাথে আমার দ্বীন ও দুনিয়া উভয়ই জড়িয়ে আছে। আমি চাই না এমন কাউকে বিয়ে করতে যে বিশেষ করে আমার দ্বীনের জন্য ও আমার জীবনের জন্য হুমকিস্বরূপ হবে। প্রত্যাশা করি আমি যেন তার জন্য রহমত হতে পারি এবং তিনিই আমার জন্য রহমত হতে পারেন ইন শা আল্লাহ। বিঃদ্রঃ আমার উচ্চতা ৫'১" এর চেয়ে একটু বেশি। ৫'১.৫" এর মতো। অপশন না থাকায় ৫'১" দিতে হয়েছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, নিকাব, হাতমোজা, পা মোজা
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক দুই বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি(আলহামদুলিল্লাহ)। আপ্রাণ চেষ্টা করি। আমাদের মতো নন প্র্যাক্টিসিং পরিবারগুলোতে যেটা অনেক কঠিন। অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বী না। এখনো দ্বীনের ব্যাপারে শিখছি। ভবিষ্যতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ কোন পেশায় নিয়োজিত নেই।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে মহান আল্লাহর দেওয়া রিযিক। আল্লাহর রহমত। রাসূল (সাঃ) এর সুন্নাহ। বিয়ের মাধ্যমে নিজের দ্বীন পরিপূর্ণ হয়। বিয়ে মানে নিজের জান্নাতের সঙ্গীকে পাওয়া,যিনি জান্নাতের জন্য একসাথে চেষ্টা করবেন। দুনিয়াবী জীবনে একজন ছায়াসঙ্গী হবেন, সুখে দুঃখে পাশে থাকবেন। জীবনের পরীক্ষাগুলোতে যিনি সহযোদ্ধা হবেন, প্রতিপক্ষ নয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-32
উচ্চতা ৫'৬"- ৫'১০"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা থাকলে ভালো হয়।
জেলা ঢাকা, কুমিল্লা, চাঁদপুর,ফেনী।( অন্যান্য জেলা হলেও কুফু মিললে ভেবে দেখা যাবে)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি বা বেসরকারি কর্মকর্তা ইত্যাদি। অবশ্যই হালাল হতে হবে।। ফ্রী মিক্সিং বহির্ভূত সম্মানীয় পেশা হলে ভালো হয়। সুদ মুক্ত পেশা। যে পেশায় নিয়োজিত আছেন সেখানে সততা বজায় রাখার চেষ্টা করেন আশা করি।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই প্র্যাক্টিসিং মুসলিম হতে হবে।একজন যিনি আল্লাহকে ও রাসূল (সাঃ) কে ভালোবাসেন। যিনি নিজের মধ্যে ইসলামিক সঠিক আদর্শ ধারণ করেন। যিনি অবশ্যই ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। নজরের হিফাজত করার চেষ্টা করেন। যিনি ইসলাম সম্পর্কে যথেষ্ট ও সঠিক জ্ঞান রাখেন , ইসলামকে বুঝে শুনে পালন করেন এবং ইসলামি জীবনব্যবস্থা অনুযায়ী পরিবার গঠন করতে চান। দ্বীনকে অগ্রাধিকার দেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। যিনি সৎ,সাহসী, বিনয়ী, ন্যায়পরায়ন, নিষ্ঠাবান, ভবিষ্যত প্রজন্মের জন্য যিনি উত্তম আদর্শ হবেন। অবশ্যই ব্যক্তিত্ববান হবেন আশা করি। আমার কাছে একজন মানুষের ব্যক্তিত্ব অনেক বেশি গূরুত্ব বহন করে। যিনি আমাকে পর্দা, মাহরাম, নন মাহরাম পালনে সম্পূর্ণ সাহায্য করবেন এবং এমন পরিবেশে রাখবেন যেখানে আমি পরিপূর্ণ পর্দা পালন করতে পারবো, কোন অসুবিধা হবে না (যিনি পারবেন না দয়া করে যোগাযোগ করবেন না)। আমাকে সম্মান ও শ্রদ্ধা করবেন। যিনি হালাল, হারাম, ফরয, সুন্নাহ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এবং মেনে চলার আপ্রাণ চেষ্টা করেন। মাহরাম, ননমাহরাম মেনে চলার চেষ্টা করতে হবে ( আশা করি এ ব্যাপারে সঠিক ধারণা আছে)। আমার ভরণপোষণের দায়িত্ব নিতে কখনো কার্পণ্য করবেন না। চাকরি করার জন্য আমাকে অহেতুক প্রেশার দিবেন না। যার সাথে আমার একটা ভালো বোঝাপড়ার সম্পর্ক থাকবে।সুখে দুঃখে আমার পাশে থাকবেন।যিনি আমি ঠিক যেমন এবং যেমন ব্যক্তিত্বের অধিকারী তাতে সন্তুষ্ট থাকবেন। তবে যদি ভুল করি অবশ্যই উত্তমভাবে শিখিয়ে দিবেন। আমি চাই না আমার জীবনসঙ্গী এমন কেউ হোক যার মনে আমাকে নিয়ে আফসোস কাজ করুক। আমাকে ছোট করার, তুলনা করার, তুচ্ছ করার মনমানসিকতা থাকবে না। আমি চাই তিনি আমার পরিপূরক হোক যার সাথে একসাথে জান্নাতের স্বপ্ন দেখতে পারি এবং জান্নাতের পথে চলতে পারি ইন শা আল্লাহ। আমার পরিবার যেহেতু পরোপুরি দ্বীনদার নয়, আশা করি তিনি আমার পরিবারের বিষয়টি মেনে নেয়ার এবং এডজাস্ট করার মনমানসিকতা রাখবেন। অবশ্যই যার নন মাহরামদের সাথে অহেতুক কথা বলার বা ফ্রী মিক্সিং এর অভ্যাস আছে তিনি আমাকে এভোয়েড করবেন।যৌতুক নেওয়ার মানসিকতা যাদের মধ্যে আছে তারাও এভোয়েড করবেন। বিঃদ্রঃ বায়োডাটা কেউ পাঠালে দ্বীন কতটুকু পালন করেন, এটা লিখে দিলে ভালো হয়। তাহলে বুঝতে সুবিধা হয়। প্র্যাক্টিসিং না হলে দয়া করে যোগাযোগ করবেন না। আমি চাই আমার বিয়েটা খুব সাধারণভাবে, কম খরচে, সুন্নাহ পদ্ধতিতে হোক ইন শা আল্লাহ। যেখানে ফিতনা থাকবে না কিন্তু আল্লাহর রহমতে পরিপূর্ণ থাকবে। আমার জীবনসঙ্গী যদি এ ব্যাপারে সাহায্য করেন ভালো হয়।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

লালমাই এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8154

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6419

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4547

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6976

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12015

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #241

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন