Profile

বায়োডাটা নং : 6419

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বরইয়া,আলীশ্বর
বর্তমান ঠিকানা লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বরইয়া,আলীশ্বর
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি.এস. এস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? মাস্টার্স ( সকল বর্ষের ফলাফল ফা্স্ট ক্লাস)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ ২বছর হলো উনি আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। আগে নিজেদের জমি দেখাশোনা করতেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ৫ জন
ভাইদের তথ্য আমরা মধ্যবিত্ত পরিবার। আমার বাবা নিজেদের ফসলাদি দেখাশোনা করতেন। পরবর্তীতে ভাইয়রা পরিবারের দায়িত্ব নেন। ভাই-বোন ০৭ জন। ০৫ ভাই ০২ বোন। সকলেই বিবাহিত। আমরা দু-বোনই গ্র্যাচুয়েশন করেছি ভাইয়ারা তেমনপড়া-শোনা করেনি। প্রথম ৩ ভাই প্রাইমারী পর্যন্ত পড়ে পরিবারের হাল ধরেছেন। আর শেষ দুভাই হাই-স্কুল ও ইন্টার পর্যন্ত পড়াশোনা করেন। পেশা: ১ম ভাই- নিজের গাড়ি আছে সেটা চালান, ২য় ভাই- প্রবাসী, ৩য় ভাই- নিজের ফার্নিচার দোকান আছে সেখানেই কাজ করেন, ৪র্থ ভাই- প্রবাসী, ৫ম ভাই-প্রবাসী।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বোন ২ জন। বোন: প্রাইমারী স্কুল শিক্ষিকা, ইকোনমিক্স নিয়ে মাস্টার্স করেন। স্বামী: ইঞ্জিনিয়ার+নিজের কোম্পানী আছে, আর পাত্রী নিজে।
চাচা মামাদের পেশা চাচা ০৬ জন। আমার বাবা এবং একজন কাকা মারা যান। বাকি ৪ কাকার মধ্যে একজন নিজের দোকান আছে সেটার দেখাশোনা করেন। অন্যান্য কাকার ছেলেরা বাহিরে থাকেন সে সুবাধে উনারা কিছু করছেন না। মামা ৪জন। একজন মামা মারা যান, একজন প্রবাসি, অন্যজনের সন্তান প্রবাসে সে সুবাধে কিছু করছেন না।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুতেই সন্তুষ্ট। পরিবার সাচ্ছন্দ্যে চলতে যতটুকু সম্পদ প্রয়োজন আলহামদুলিল্লাহ ততটুকু আছে। আমাদের সামাজিকভাবে সকলেই মোটামুটি ভালো জানেন। অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। সকলেই সকলের পরিবার নিয়ে আল্লাহর অনুগ্রহে সুখে আছেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের সকলেই মোটামুটি ধর্মপ্রাণ। তবে পরিপূর্ণভাবে সকল কিছু মেন্টেইন করতে পারছেন না তবে চেষ্টা করছেন। ছোট বেলা থেকেই বা-মাকে নিয়মিত নামাজ পড়তে দেখেছি এবং বিভিন্ন ইসলাহি মাজলিসে বাবাকে যেতে দেখেছি। আমার ৩ ভাই সুন্নতি দাড়ি রেখে দিয়েছেন এবং ৫ ওয়াক্ত সালাতই আদায় করেন। ছোট দু ভাইয়ের তেমন দ্বীনি বুঝ নেই তবে দ্বীনকে সম্মান করেন। ভাবিরা নিয়মিত ৫ওয়াক্ত সালাত আদায় এবং পর্দা করার চেষ্টা করছেন তবে পরিপূর্ণরূপে পারছেন না। তবে আমার দ্বীন পালনে, পর্দা রক্ষা করে চলতে তারা সকলে সর্বাত্মক সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ, ২০২১ থেকে নিয়মিত পড়ছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ইচ্ছাকৃত নামায মিস দেয়া হয় না। তবে ঘুমের জন্য মাঝেমধ্য ফজর মিস হয়ে গেলে পরে কাযা করে নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। তবে -০.২৫ পাওয়ারের চশমা ইউজ করা হয়, এমনি নরমালি মাথা ব্যাথা সর্দি যেগুলো সবারই থাকে তাছাড়া অন্য সমস্যা নেই আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর ব্যতিত কিছু নয়। তাদের জন্য দোয়া করা যাবে কিন্তু কিছু চাওয়া যাবে না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন শামায়েলে তিরমিজি আর রাহীকুল মাখতুম, যেমন ছিলেন তিনি, (সিরাত পড়তে বেশি আগ্রহী)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব (দামাত বারকাতুহুম),শাহ আব্দুল মাতিন বিন হুসাইন (দামাত বারকাতুহ), শায়খ আহমাদুল্লাহ (হাফি),উস্তাদ নোমান আলি খানসহ আরও অনেক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি একজন সাধারণ মুসলিম ঘরনার মেয়ে। আট-দশটা পরিবারের মতোই ইসলাম বলতে নামাজ, রোজা, হজ্জ ইত্যাদি জানতাম। আল্লাহ তা'য়ালার অনুগ্রহে ২০২১ সাল থেকে দ্বীন ইসলামকে একটু একটু ধারণ ক চেষ্টা করছি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্সে অধ্যয়নরত আছি। এছাড়া দ্বীনকে আঁকড়ে ধরতে, নিজে একজন ভালো প্র্যাক্টিসিং মুসলিমাহ হিসেবে গড়ে তুলতে, এবং দ্বীনি ইলম অর্জনের আগ্রহ থেকে আমি কওমী মাদরাসায় নাহবেমীর জামাতে অধ্যয়নরত আছি, যাতে নিয়মিত পড়াশোনা ও দ্বীনি সোহবতের মাধ্যমে নিজের আমল ও আখলাককে পরিশুদ্ধ করতে পারি। আমি চাই মাদ্রাসা থেকেও আমার পড়া শেষ করতে, আল্লাহ শেষ পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করেন এবং এমন একজন জীবনসঙ্গী দান করেন যিনি আমার এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন আমিন। এর পূর্বে আমি ইসলামি অনলাইন মাদ্রাসা থেকে ৩ বছর মেয়াদি আলিম কোর্স সম্পন্ন করেছি (আলহামদুলিল্লাহ)। এবং কুরআনুল কারীমের ৩ পারা হিফজ করেছি। সীরাতের উপর ঝোক থেকে ১ বছর মেয়াদি সীরাত কোর্স সম্পন্ন করি। এছাড়াও আমি গ্রাফিক্সের কাজ শিখেছি এবং এই কাজ জানার সুবাদে আমি একটি অনলাইন প্লাটফর্মে অর্থাৎ দ্বীনি পেজে খেদমত করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। ব্যক্তিগতভাবে আমি একদম সাধারণ মেয়ে। আহামরি স্মার্ট বা চক্ষুশীতলকারী নই তবে আমার রব যেমন দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। পর্দা ও শালীনতাকে সবার আগে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, এবং পারিবারিক দায়িত্ববোধ ও দ্বীনি মূল্যবোধকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনার ইচ্ছা রাখি। আমি চাই, আমার জীবন এমনভাবে গড়ে উঠুক যেখানে দুনিয়ার প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি আখিরাতের প্রস্তুতি অগ্রাধিকার পায়। লক্ষ্য/ইচ্ছে/শখ: একটি ইসলামি ও পরিপূর্ণ দ্বীনি পরিবার গঠন করা। সন্তানকে উম্মাহর সম্পদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। একটি পারিবরিক ইসলামি লাইব্রেরী করার প্রবল ইচ্ছে। কোনো কিছুর তেমন চাহিদা নেই তবে বই কেনার প্রতি দুর্বলতা আছে। সিরাত ভীষণ পছন্দের। এছাড়া আল্লাহর ঘরের মেহমান হওয়ার এবং প্রিয়তম নবীজি সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লল্লামের রওজা মোবারক জিয়ারত করার স্বপ্ন দেখি। রব সেই খোশ নসীব দান করুন আমিন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, নিকাব,হাত মোজা,পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আগেও বোরকা হিজাব পড়া হতো কিন্তু ২০২১ সাল থেকে নিকাবসহ পরিপূর্ণ পর্দা করা হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ সর্বাত্মক চেষ্টা করি। মাঝেমধ্যে অনাকাঙ্খিতভাবে নন-মাহরামের সামনে পড়ে গেলে খুব কষ্ট হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি আলহামদুলিল্লাহ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ প্রযোজ্য নয়
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে কেবল সামাজিক প্রথা বা দুনিয়াবি প্রয়োজন পূরণের মাধ্যম নয়; বরং এটি আল্লাহর নির্ধারিত একটি পবিত্র বন্ধন, গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং দায়িত্বপূর্ণ ইবাদত। কুরআনের আলোকে স্বামী-স্ত্রী একে অপরের জন্য প্রশান্তি, ভালোবাসা ও রহমতের মাধ্যম। তারা পরস্পরের সহযোগী, আস্থার জায়গা এবং একে অপরের জন্য “পোশাকস্বরূপ”—অর্থাৎ দুর্বলতা আড়ালকারী, নিরাপত্তা ও মর্যাদার রক্ষক। বিয়ের মাধ্যমে মানুষ নিজের চরিত্র ও পবিত্রতা সংরক্ষণ করতে পারে, হারাম ও গুনাহ থেকে বাঁচার পথ সহজ হয় এবং জীবন একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল রূপ পায়। নবী ﷺ যুবকদের বিয়ের প্রতি উৎসাহ দিয়েছেন, কারণ এটি দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজতের সহায়ক। তাই বিয়েকে আমি শুধু অনুভূতির সম্পর্ক হিসেবে নয়, বরং তাকওয়া, দায়িত্ব ও আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখি। আমার দৃষ্টিতে একটি সুন্দর দাম্পত্য জীবন কেবল ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না; বরং তা গড়ে ওঠে আল্লাহভীতি, পারস্পরিক সম্মান, বিশ্বস্ততা, ধৈর্য, ক্ষমাশীলতা ও দায়িত্ববোধের উপর। স্বামী-স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং জীবনের দীর্ঘ পথে সহযাত্রী ও জান্নাতের পথে সহযোগী। আমি এমন একটি পরিবার গঠনের আশা রাখি যেখানে কুরআন-সুন্নাহর মূল্যবোধ, ইসলামী আদব-আখলাক, পরস্পরের হক আদায় এবং দয়া-রহমতের পরিবেশ থাকবে। জীবনের সুখ-দুঃখ, স্বচ্ছলতা-সংকট—সব অবস্থায় একে অপরকে বুঝে, সম্মান করে এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে পথ চলাই আমার কাছে বিয়ের প্রকৃত সৌন্দর্য। বিয়ে আমার কাছে দুনিয়া ও আখিরাত—উভয় জীবনের কল্যাণের একটি মাধ্যম। তাই আমি এমন একটি সম্পর্ক কামনা করি যা কেবল একসাথে থাকার নয়, বরং একসাথে আল্লাহর নৈকট্য অর্জনের পথ হয়ে উঠবে, ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-29
উচ্চতা ৫'৬"-৫'১০"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা মাদ্রাসা / জেনারেল (পড়াশোনা অবস্থায়/গ্রাজুয়েশন কমপ্লিট করা)
জেলা কুমিল্লা বা তার আশেপাশের জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল জব
অর্থনৈতিক অবস্থা যেকোনো, আল্লাহ যেমন রিযিকের ব্যবস্থা করে রেখেছেন।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন দ্বীনদার জীবনসঙ্গী কামনা করি, যিনি আকীদা-আখলাকে পরিশুদ্ধ, তাকওয়াবান এবং সুন্নাহ-অনুসারী। যিনি নিজের জীবনে সর্বাগ্রে দ্বীনকে গুরুত্ব দেন এবং পরিবারকেও দ্বীনের পথে পরিচালিত করার মানসিকতা রাখেন। নিজের আহলিয়াকে মুক্তোর মতো আবৃত রাখার হিম্মত রাখেন। দুনিয়া একপাশে যাবে তবুও আহলিয়ার পর্দা লঙ্ঘন হয় এমন সব পরস্থিতি থেকে রক্ষা করার মন-মানসিকতা রাখেন। আর যদি পর্দায় না রাখতে পারে তাহলে এমন কাউকে জীবনসঙ্গী বানানোই উচিত নয়। এবং তিনি নিজেও মাহরাম, নন-মাহরাম বেঁচে চলবেন। শরীয়ত যার সাথে দেখা সাক্ষাৎ বা কথা বলার অনুমোদন দেয় না তাদের থেকে নিজেকে সর্বাত্মক দূরে রাখতে চেষ্টা করেন ও নজরের হেফাজত করা। নিজের প্রত্যকটি কাজে ইসলামি হুকুম আহকামকে প্রাধান্য দেয়ার চেষ্টা করেন। দ্বীনি ইলম অর্জনে আগ্রহী থাকা, উম্মাহর জন্য কাজ করার ফিকির থাকা। দ্বীনের খেদমতে নিজেকে বিলিয়ে দেয়ার ইচ্ছে-আকাঙ্খা রাখেন। দ্বীনি মেজাজ লালন করা ও অনাকাঙ্খিত রাগ নিয়ন্ত্রণে রেখে, ক্ষমা প্রদর্শনের মনমানসিকতা ধারণ করেন। পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং আল্লাহভীতির ভিত্তিতে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা রেখে একটি আদর্শ পরিবার গঠন করা, যেখানে উভয়ে একে অপরের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের কারণ হতে পারে ইনশাআল্লাহ। সতর্কতা: লেবাসধারী দ্বীনদার থেকে আল্লাহর কাছে পানাহ চাই। মুখভর্তি দাড়ি রাখা আর টাকনুর উপর প্যান্ট পড়েই কেউ পরিপূর্ণ দ্বীনদার হয়না, তবে এটা অবশ্যই প্রয়োজন। এমন কতক পুরুষ আছেন যারা দ্বীনি লেবাস ধরে অবাধে ফ্রি মিক্সং/নারীদের সাথে মেলামেশা করা, কথা বলাকে কিছুই মনে করননা, এমনকি হারাম মিউজিক বা গান শোনাকেও তেমন কিছু মনে করেনো। এমন গায়রতহীন পুরুষ থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বি.দ্র: সু্ন্নতি দাঁড়ি থাকতে হবে। সুদি চাকরি,বা সুদের ইনকাম হলে যোগাযোগ না করার অনুরোধ রইল। এবং ছবি চাওয়া যাবেনা। দেখলে সরাসরি দেখবেন ইনশাআল্লাহ। কারণ এই জামানায় ছবি দিলে তা ছড়ানোর সম্ভাবনা থাকে বেশি। পর্দার বিষয়টা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। জাযাকাল্লাহু খইরন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

লালমাই এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8154

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4547

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6976

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12015

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #241

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8041

বয়স
30 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন