Profile

বায়োডাটা নং : 4052

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চৌগাছা, যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: উপজেলাঃ চৌগাছা, জেলাঃ যশোর, বিভাগঃ খুলনা
বর্তমান ঠিকানা গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বর্তমানে আমি গোপালগঞ্জে থেকে পড়াশোনা করতেছি।
কোথায় বড় হয়েছেন? চৌগাছাতেই নিজ গ্রামে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইতিহাস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-৮১০০
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ বর্ষ (১ম সেমিস্টার)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ চাকরিজীবী, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের অধীন আমাদের উপজেলায় এবং আমার ইউনিয়নে বৃহৎ এরিয়া নিয়ে সরকারি তুলার ফার্ম আছে। ওখানে আব্বু "মাস্টার রোল শ্রমিক" পদে চাকুরি করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ হাউজওয়াইফ
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই, হাফেজি শেষ করেছে। এখন আমাদের উপেজলায় গার্মেন্টস আছে নাম "ডিভাইন গার্মেন্টস লিমিটেড" ওখানে "আয়রন ম্যান" হিসেবে কাজ করে। ভাই বিবাহ করেছে। ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমার আব্বু তুলার ফার্মে চাকুরি করেন ঐইটায়ই আমাদের আয়ের উৎস। ভাইয়া চাকুরি করে যা ইনকাম করে, ভাইয়ার সংসার চালায়। অর্থাৎ ভাইয়া আলাদা। আমাদের বসত-বাড়ির জমি আছে ৭ শতক। তাছাড়া কোনো জমি-জমা নেই। আব্বু মাঝে মাঝে একটা/দুইটা গরু পালন করেন। ভাইয়ারও একটা/দুইটা গরু আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আব্বু নামাজ পড়ে, আম্মুও নামাজ পড়ে তবে মাঝে মাঝে ২/১ ওয়াক্ত মিস যায়। ভাইয়া ও ভাবি নামাজ পড়েনা বললেই চলে। ভাইয়া হাফেজ হওয়া সত্ত্বেও দ্বীন থেকে বিচ্যুত হয়ে গেছে, এখন খামখেয়ালি ২/১ ওয়াক্ত পড়ে মন চাইলে তাছাড়া সাপ্তাহিক মুসল্লি। দো'আ করি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ভাই এবং ভাবিকে হেদায়েত দান করুন। দ্বীনি পরিবেশ বলতে আপাততঃ তেমন নেই। বসত-বাড়িও কাঁচা, বাসা করার জন্য ইট এনে রাখা হয়েছে। আমার পড়াশোনা চলাকালীন বাড়ি করা সম্ভব হবে না বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ভালো জানেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? গত ৫ বছর থেকেই পড়ি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আল্লাহর রহমতে নামাজ কাযা হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? তেমন বড় কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ! তবে অল্প একটু পাইলসের সমস্যা আছে, এটার সাথে খাপ-খাইয়ে নিয়েছি তেমন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ!
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার পূজা করা, মাজারে যেয়ে কিছু চাওয়া বা মাজারে সিজদা দেওয়া শির্ক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। সীরাতে খাতামুল আম্বিয়া, ২। ঈমান ভঙ্গের কারণ, ৩। আকাশের ওপারে আকাশ ৪। রেইন ড্রপসের সিরাহ ৫। প্যারাডক্সিক্যাল সাজিদ ৬। জীবন যেখানে যেমন ৭। বেলা ফুরাবার আগে ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখুল ইসলাম আল্লামা মুফতী ত্বাকী উসমানী, শায়েখ আহমাদুল্লাহ, শায়েখ হারুন ইজহার, শায়েখ তামিম আল আদনানি (হাফি.), আবু ত্বহা মুহাম্মাদ আদনান। এছাড়া আরো অনেক হক্ক্বপন্থি আলেম-উলামা আছে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন দ্বীন প্রাকটিস করার পর থেকে বই পড়ার আগ্রহটাই সবচেয়ে বেশি। তাছাড়া ঘোরাঘুরি করতে ভালোবাসি। পাহাড় আর সমুদ্র খুবই পছন্দ। নিজের আহলিয়ার সাথে ঘুরব ইনশাআল্লাহু তা'য়ালা। দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করার ইচ্ছে আছে। প্রচুর ইলম অর্জন করার ইচ্ছে আছে। দ্বীনের দাঈ হওয়ার ইচ্ছে আছে। এছাড়া পছন্দ-অপছন্দ বিষয়ে বলতে গেলে, শরিয়ত যেগুলো অপছন্দ করে সেগুলোই আমার অপছন্দ। শরিয়ত যেগুলো পছন্দ করে সেগুলোই আমার পছন্দ। স্বপ্নের কথা বললে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সন্তুষ্টি অর্জন করে জান্নাতুল ফিরদাউস অর্জন করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নাতি পোষাকে থাকার চেষ্টা করি সবসময়। অর্থাৎ, পাঞ্জাবি-পায়জামা পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ আছে। দ্বীনি বুঝ আসার পর থেকেই রেখেছি, ৪ বছরের বেশি সময়।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলহামদুলিল্লাহ পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ক্যাম্পাসে তাওহিদপন্থী দ্বীনি সার্কেলে থাকা হয়। ক্যাম্পাসে বিভিন্ন এক্টিভিজম করা হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করতেছি। পাশাপাশি একটি মাদ্রাসাতে পার্টটাইম শিক্ষকতা করি। আবাসিক মাদ্রাসা। ওখানে আমার থাকা-খাওয়া। ভার্সিটিতে যায় ক্লাস করে চলে আসি।
মাসিক আয় যা হয় আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ!
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ পারব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আমি যেহেতু ছাত্র অবস্থায় বিয়ে করতে চাচ্ছি, আমার আহলিয়াও যদি ছাত্রী হয় পরামর্শ সাপেক্ষে বিবেচনা করব।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেহেতু এখন গোপালগঞ্জে থেকে পড়াশোনা করতেছি। সেক্ষেত্রে স্ত্রীও যদি পড়াশোনা করে তাহলে যেখানে থেকে পড়াশোনা করতেছে ওখানে থাকবে। আর যদি পড়াশোনা না করতে চায় তাহলে আমার সাথে রাখতে চায় ইনশাআল্লাহ। আর আমার গ্রামের বাড়িতেও ছুটি পেলে যাব।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে যেহেতু মহানবী (সা.) এর সুন্নাত সুতরাং বিয়ে একটা ইবাদাত। আর ইবাদাত যতো দ্রুত করা যায় ততই ফায়দা। বিয়ে করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার এবং মহানবী (সা.) এর সন্তুষ্টি অর্জন করতে চায় এবং নিজেকে পবিত্র রাখতে চায়। আর ক্যাম্পাসের সহশিক্ষা, ফ্রি-মিক্সিংসহ সকল প্রকার খারাপি থেকে নিজেকে হেফাজত করতে চায়। সর্বোপরি, একজন কথা বলার মানুষ দরকার। যার সাথে মনখুলে কথা বলব।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৪'১১" - ৫'২"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা, ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত ও অনার্সে অধ্যায়নরত বা সমমান যেকোনো শিক্ষা কারিকুলামে অধ্যায়নরত।
জেলা যশোর, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদাহ তাছাড়া পাত্রী পছন্দ হলে যেকোনো জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১। পরিপূর্ণ পর্দা ও গাইরে মাহররামসহ পরিপূর্ণ দ্বীন মেনে চলার চেষ্টা করে। শরিয়ত যেটাকে পছন্দ করে সেটা পছন্দ করতে হবে এবং শরিয়ত যেটা অপছন্দ করে সেটা অপছন্দ করতে হবে ও মেনে চলার চেষ্টা করতে হবে। ২। কঠোরভাবে নজর হেফাজত করে চলার চেষ্টা করে। ফেসবুক আইডি থাকলে গাইরে মাহররাম কেউ লিস্টে থাকতে পারবে না। আর আইডি লক থাকতে হবে। গাইরে মাহররাম, সেলিব্রিটিদের পোস্টে রিয়াক্ট দেওয়া থাকে বিরত থাকার চেষ্টা করেন। ৩। বেশি বেশি নফল ইবাদতে অভ্যস্থ থাকতে হবে। সকাল-সন্ধ্যা দো'আ ও যিকির এবং মাগরিবের পরে সূরা ওয়াকিয়াহ, এশার পরে সূরা মূলক এবং ফজরের পরে ইয়াসিন ও আর রহমান তেলওয়াতে অভ্যস্থ থাকতে হবে। ব্যস্ততার কারণে মাঝে মধ্যে মিস গেলেও সমস্যা নাই। ৪। ধৈর্যশীল, সাদাসিধা জীবন-যাপনকারী, দুনিয়াবিমূখ ও মধ্যমপন্থা অবলম্বনকারী। এক কথায় যার সাথে থাকলে আমার আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কথা মনে হবে, চক্ষু শীতল হবে। ৫। দ্বীনের ইলম অর্জনে আগ্রহী। দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করার আগ্রহ থাকতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চৌগাছা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4215

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌগাছা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3567

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌগাছা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8986

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌগাছা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5952

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌগাছা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11534

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চৌগাছা, যশোর, খুলনা
যশোর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন