| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বী, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ,তবে সঠিক তথ্য হলো মাঝে মাঝে ফজর কাজা পড়া হয় যা (অনিচ্ছাকৃত) । |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সপ্তাহে ১-২ দিন ফজর কাজা হয় । বাকি নামাজ মসজিদে জামাতে পড়ার চেষ্টা করি । খুব কম বাসায় নামাজ পড়া হয় । |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারি ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কবর জিয়ারত সুন্নত; মৃতের জন্য দোয়া করা যায়, কিন্তু ইবাদত ও প্রকৃত সাহায্য প্রার্থনা একমাত্র আল্লাহর কাছেই করতে হবে। কোনো মৃত ব্যক্তিকে বিপদ দূরকারী, উপকারকারী বা ক্ষতি সাধনকারী মনে করা ইসলামী আকিদার পরিপন্থী। কবরকে সিজদা করা, কবরের উদ্দেশ্যে ইবাদত করা বা মৃতের কাছে এমন কিছু চাওয়া যা একমাত্র আল্লাহর ক্ষমতার অন্তর্ভুক্ত তা শিরক ।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
হায়াতুস সাহাবা,সীরাতে সাহাবা,সীরাতুন্নবী(সা:), সিরাতে মুস্তফা (সা:), শামায়েলে তিরমিজি,আল-আদাবুল মুফরাদ, রিয়াজুস সালিহিন, কসাসুল আম্বিয়া।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শিব্বির আহমেদ ওসমানি ,মুফতি শফি (রহ:), মুফতি তকী ওসমানি(দা:), সায়্যিদ হুসাইন আহমদ মাদানী ,মাওলানা ইউসুফ মোটালা, মুফতি ইব্রাহিম দেশাই,মাওলানা ইউসুফ পান্ডোর ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ-আহ্লাদ ছিল অনেক, তবে সময়ের সঙ্গে ইসলামী মূল্যবোধ ও জীবনবোধের কাছে অনেক কিছুই ছেড়ে দিয়েছি। ভ্রমণের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে—নতুন জায়গা, প্রকৃতি ও ইতিহাসের সঙ্গে পরিচিত হতে ভালো লাগে; ভ্রমণে আমার যেন ক্লান্তি নেই। সাদা ও নীল রং আমার পছন্দ। জীবনে হারাম কোনো সম্পর্কে নিজেকে জড়াইনি; এসব আমার স্বভাব ও মূল্যবোধের সঙ্গে কখনোই মানানসই মনে হয়নি। স্বপ্ন আছে, একদিন বায়তুল্লাহর মুসাফির হবো। তারপর সেখান থেকে নীল-সাদা-সবুজের সৌন্দর্যে, পাহাড় ও পাথরে ঘেরা ইবনে বতুতার দেশগুলো ঘুরে দেখব—ইতিহাস, প্রকৃতি ও সৃষ্টির বৈচিত্র্যকে কাছ থেকে দেখার ইচ্ছা আছে। খাবারের ব্যাপারে আমি বেশ সাদাসিধে। অপ্রয়োজনীয় বাহুল্য পছন্দ করি না এবং খুব বেশি প্রয়োজন না হলে খোলা বাজারের ধুলাবালি মিশ্রিত প্রস্তুত খাবার এড়িয়ে চলি। পরিমিত, পরিচ্ছন্ন ও ঘরোয়া খাবারই আমার বেশি পছন্দ।
|