Profile

বায়োডাটা নং : 12008

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: রামকান্তপুর
বর্তমান ঠিকানা রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সজ্জনকান্দা
কোথায় বড় হয়েছেন? এইচএসসি পর্যন্ত রাজবাড়ী শহরে, এবং তারপর থেকে ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইংলিশ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
পাসের সন ২০২২
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ হাইস্কুল শিক্ষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য একাদশ শ্রেণি, অবিবাহিত, ছাত্র।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ রাজবাড়ী শহরে আমাদের জমি আছে, বাড়ি করার জন্য টাকা জমানো আছে, এবং অতি দ্রুতই বাড়ি করার/ ফ্ল্যাট কেনার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। চাষবাসের জমি, দোকান বা ব্যবসা নেই। আব্বুর চাকরি থেকে আলহামদুলিল্লাহ যা বেতন পান, তা দিয়ে আমাদের সংসার ভালোমতো চলে। আমাকে কন্ট্রিবিউট করতে হয় না।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। আমার বাবা-মা দুজনেই দ্বীন পালনের সর্বোচ্চ চেষ্টা করেন এবং অধিকাংশ ক্ষেত্রেই মাহরাম নন মাহরাম মেনে চলেন। কিছু ত্রুটি বিচ্যুতী ও রয়েছে, যেগুলো তারা প্রতিনিয়ত শুধরানোর চেষ্টা করছেন, এবং আমিও দোয়া ও দাওয়াতের মাধ্যমে শুধরানোর চেষ্টা করি (যেহেতু আমি সন্তান হিসেবে তাদের কোন কিছুতে বাধ্য করতে পারি না)। তবে আমার ভবিষ্যৎ স্ত্রী এবং সন্তানাদির ব্যাপারে যেহেতু আল্লাহতালা আমাকে প্রশ্ন/দায়ী করবেন, তাই তাদের (এবং নিজের) দ্বীন ও পর্দা পালনের ব্যাপারে আমি শতভাগ বদ্ধপরিকর।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। ২০২১ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার কেবলই কবর মাত্র। মানুষের ভালো, খারাপ, বা দোয়া কবুল করানোর ক্ষমতা মাজারের নেই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম, ইসলামী আকিদা, আল্লাহ আপনাকে দেখছেন।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, শায়খ আহমাদুল্লাহ, শাইখ মুখতার আশ-শানক্বিতি। (বিশেষ দ্রষ্টব্য, আমি যেহেতু জেনারেল লাইনে পড়ুয়া, তাই আমার ইসলামিক জ্ঞান আহরণের একটা মূল মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এর ফলে বিভিন্ন মাযহাব এবং মতাদর্শের অসংখ্য আলেম আমার প্রিয় তালিকায় আছেন — কুরআন হাদিসের দালিলিক প্রমাণের ভিত্তিতে আমি সকলের থেকেই দিন শেখার চেষ্টা করি। এই তিনজনের নাম মুহূর্তে মাথায় এসেছে - এটা কোন ক্রনোলজি নয়।)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন প্লেটো বলেছিলেন, "পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে জানা।" সম্ভবত সেই কারণে, নিজের সম্পর্কে গুছিয়ে লেখাটা বেশ কঠিন একটা বিষয়। তবুও একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা - • খুব ছোটবেলা থেকেই (ক্লাস ৬) আমি আলহামদুলিল্লাহ বেশ বিচার-বিশ্লেষণ, পড়ালেখা, প্রশ্ন-উত্তর করে ইসলাম জানা, বোঝা, ধারণ, এবং মান্য করার চেষ্টা করেছি। যদিও মান্য করার পয়েন্টে এখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট নই। তবে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা থাকবে, বর্তমান এবং ভবিষ্যৎ পরিবার-পরিজনসহ ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলার, ইনশাআল্লাহ। • বই পড়তে ভীষণ পছন্দ করি। এছাড়া অন্য যে কোন মাধ্যমেই জ্ঞান আহরণ করতে ভালো লাগে - একটু কৌতুহলী মানুষ। • পরিষ্কার-পরিচ্ছন্ন এবং গোছানো থাকতে পছন্দ করি। • ঘুরতে ভালো লাগে, তবে জনসমাগম এবং কোলাহলপূর্ণ জায়গা এড়িয়ে চলি। • খাবারের ব্যাপারে বেশ শৌখিন, তবে বেশি খাওয়া পছন্দ করি না। • আরও পছন্দ: নদী, প্রকৃতি, বৃষ্টি, শীতকাল।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ফুল প্যান্ট, ফুল হাতা শার্ট, পাঞ্জাবি, পায়জামা, টি শার্ট ইত্যাদি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, ২০২৫ সাল থেকে রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ। সব সময়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করি। শুধুমাত্র ঈদের সময় মামার বাসায় বেড়াতে গেলে, বা উনারা আমাদের বাসায় আসলে, অনিচ্ছা থাকা সত্ত্বেও সামাজিকতা রক্ষায় মামিদের সঙ্গে কুশল বিনিময় করতে হয়। তবে আল্লাহ তৌফিক দিলে ইচ্ছা আছে, এটিও সম্পূর্ণ বাদ দেওয়া।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? খুবই কম। সম্পূর্ণভাবে বাদ দিতে পারিনি এখনো, তবে চেষ্টায় আছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আস-সুন্নাহ ফাউন্ডেশনের রেজিস্টার্ড ভলেন্টিয়ার। এছাড়া প্রতি শুক্রবার এসিডি বনশ্রী এর হালাকাতে যাওয়া হয়।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ একটি বেসরকারি কোম্পানিতে চাকুরীরত আছি। যেখানে আমার দায়িত্ব হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট। কর্মস্থল: বনশ্রী, ঢাকা। উপার্জন আলহামদুলিল্লাহ হালাল।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? বর্তমান সামাজিক প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক পড়াশোনায় যথেষ্ট পরিমাণ পর্দার খেলাফের ভয় আছে। তবে আমি চাই আমার স্ত্রী অনলাইন ভিত্তিক ইসলামিক বা অন্য জীবনমুখী পড়াশোনা এবং জ্ঞান আহরণ করুক - এবং একজন জ্ঞানী, বুদ্ধিমতী মুসলিম, স্ত্রী এবং মা হয়ে উঠুক।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার নিজস্ব কর্মস্থল ঢাকায়, ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? এক পয়সাও না। এমন কি যদি তারা খুশি হয়ে বা জোরপূর্বক ও কিছু দিতে চায় - সেক্ষেত্রেও আমি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করতে চাই। আমি চাই আমাদের ছোট্ট সংসার আমার নিজের সামর্থ্যে যা কুলায়, তা দিয়েই শূন্য থেকে শুরু করতে।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করতে চাই দ্বীন পূর্ণ করতে, চরিত্রের হেফাজত করতে, দুনিয়া এবং আখিরাতের সঙ্গী পেতে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "পুরো পৃথিবীটাই একটি নিয়ামত, আর এই পৃথিবীর সর্বোত্তম নিয়ামত হলো একজন পুণ্যবতী স্ত্রী।" — আমি চাই বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করুন। এবং এই নিয়ামতের মাধ্যমে আমার জীবনে সূরা আল-ফুরকানের ৭৪ নম্বর আয়াতের প্রতিফলন ঘটান। এবং এই নিয়ামতের মাধ্যমেই একে অন্যকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, যত্ন, বুদ্ধি, সহযোগিতায় আমরা উভয়েই যেন "ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা" লাভ করতে পারি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'-৫'৫" (দ্বীনদারীত্ব ঠিক থাকলে কিছুটা ওপর নিচ হলেও সমস্যা নেই)
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম এইচএসসি বা সমমানের (দ্বীনদারীত্ব ঠিক থাকলে কিছুটা ওপর নিচ হলেও সমস্যা নেই)
জেলা রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং আশেপাশে। তবে বাকি সব ঠিকঠাক থাকলে, জেলা মোটেও গুরুত্বপূর্ণ বিষয় নয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, অথবা সদ্য পড়ালেখা শেষ হয়েছে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। (দ্বীনদারীত্ব ঠিক থাকলে কিছুটা ওপর নিচ হলেও সমস্যা নেই)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
• সত্যবাদিতা। এটি সবথেকে গুরুত্বপূর্ণ। যেকোনো অবস্থায়, যেকোনো কারণে, যেকোনো যুক্তিতেই কখনোই আমার কাছে মিথ্যা বলা/ সত্য লুকানো/ সত্যকে ঘুরিয়ে-পেঁচিয়ে বাড়িয়ে-কমিয়ে বলা যাবে না, যাবে না, যাবে না। কেননা আমি যদি কখনো টের পাই যে আমাকে কেউ মিথ্যা বলেছে, আমি কোন ভাবেই তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস বা ভরসা করতে পারি না। আর বিশ্বাস বা ভরসা ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক একদমই সম্ভব নয়। • আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করা। • সত্যিকার অর্থেই আল্লাহ ভীরু — যে সমাজ, পিতা-মাতা বা স্বামীর ভয়ে নয়, বরং আল্লাহ তায়ালার ভয়ে ইসলামের বিধান মেনে চলে, এবং স্বামী-সন্তানকেও মেনে চলতে সকল প্রকারের সাহায্য এবং উৎসাহ দিতে প্রচন্ডভাবে ইচ্ছুক। যেন তার জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে স্বামী-সন্তানকে নিয়ে জান্নাতুল ফিরদাউসে যাওয়া। • এবং যদি কোন বিষয় মেনে চলতে নাও পারে, ভবিষ্যতে দ্রুতই সেগুলো মেনে চলার প্রবল ইচ্ছা রাখে। কোনো ধরনের কুযুক্তি বা তর্ক করে না।(যেমন: এতকিছু কি আর মেনে চলা যায়? আমার একটা মাত্র খালু/ফুপা/দুলাভাই/মামাতো ভাই.. এদের সাথেও কি কথা না বলে চলা যায়? কিছু তো সামাজিকতা রাখা লাগবে! ইত্যাদি।) • স্বামীর প্রতি আনুগত্য ও সম্মান। • বিনয়ী, যত্নশীল, মিষ্টভাষী, ধৈর্যশীল, ক্ষমাশীল, স্বল্পতুষ্টি, কৃতজ্ঞ, পরিষ্কার পরিচ্ছন্ন, রুচিশীল। সম্পর্কে ইফোর্ট দেওয়া, রাগের মুহূর্তেও রুঢ় বা কঠিন আচরণ/কথা না বলা, সুন্দর ব্যবহার এবং ইফোর্ট দিয়ে রাগ ভাঙ্গানো, মন ভালো করানো। (উল্লেখ্য, এ সকল গুণ আমার নিজের মধ্যেও ধারণ করার চেষ্টা করি) • সাংসারিক, গোছানো, ঠান্ডা মেজাজের। • অপছন্দ: তুলনা করা, পরনিন্দা, হিংসা, অহংকার, রিয়া, এবং ওপর বর্ণিত বিষয়গুলোর বিপরীত স্বভাব।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রাজবাড়ী সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3501

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6148

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2907

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6964

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8644

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4033

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজবাড়ী সদর, রাজবাড়ী, ঢাকা
রাজবাড়ী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন