Profile

বায়োডাটা নং : 3967

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৩ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে।
কোথায় বড় হয়েছেন? গ্রামের বাড়িতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ফযিলত
ফযিলত কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া আরাবিয়া বাইতুস সালাম। উত্তরা ২ নাম্বার সেক্টর, ঢাকা
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষি
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য আমার বড় দুই বোন আর একজন আমার ছোট। ১/ বড় বোন বিবাহিত এবং তার একটি ছেলে সন্তান রয়েছে৷ ২/মেজু বোনও বিবাহিত কোন সন্তান নেই। ৩/ ছোট বোন শিক্ষার্থী। মাদ্রাসায় নাহবেমির জামাতে পড়ে।
চাচা মামাদের পেশা বাবা চাচারা ৭ জন।১/ বড় চাচা ইটভাটার সরদার ছিলেন মৃত্যুবরণ করেছেন।২/ তার ছোট জনও ইট ভাটার সর্দার ছিলেন এখন বয়স হয়ে যাওয়ার কারণে বাড়িতেই থাকেন। ৩/তৃতীয় জন ইটভাটার শ্রমিক ছিলেন মৃত্যুবরণ করেছেন। ৪/ চতুর্থ জনও ইট ভাটার সরদার ছিলেন এখন বাড়িতেই থাকেন। ৫/ পঞ্চম জন ইটভাটার শ্রমিক ছিলেন এখন সন্তানেরা বড় হয়েছে তাই আর ইটভাটাই কাজ করেন না। বাড়িতে থেকেই টুকটাক কাজ করেন। ৬/ষষ্ঠ জন আমার পিতা। ৭/ সপ্তম জন সরকারি চাকুরিজীবী । তবে কোন বিভাগে সেটা জানা নেই। মামা ৩জন। বড় মামা কাপড় ব্যবসায়ী গাজীপুরে তিনটি দোকান রয়েছে।মেজু মামা কৃষিকাজ করেন। ছোটমামা ভার্সিটিতে অধ্যায়নরত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে তিন বিঘা ফসলি জমি রয়েছে । আর শহরে বাড়ি করার জন্য পাঁচ শতাংশ জমি রয়েছে এছাড়া নিজস্ব কোন সম্পত্তি নেই। তবে ওয়ারিশ সূত্র আমার মার বেশ কিছু সম্পদ পাওয়ার কথা রয়েছে তবে এখনো আমার মামারা নানার রেখে যাওয়া সম্পত্তি বন্টন করেননি আর শুনেছি আমার মা নাকি ওয়ারিশ সূত্রে পাওয়া সকল সম্পত্তি তার ছোট ভাইকে দিয়ে দিতে চেয়েছেন।তাই আমরা কখনো সেগুলো নিয়ে আলোচনা করি না এবং তার আশা ও রাখিনা।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবার একটি প্রথাগত মুসলিম পরিবার আমার দাদা মুসলিম ছিলেন তাই আমার বাবা মুসলিম। আমার নানা মুসলিম ছিলেন তাই আমার মা মুসলিম।তারা গতানুগতিকভাবে ইসলাম পালন করতেন। তবে ইসলামের সঠিক চিন্তাধারা না থাকাই পারিবারিকভাবে আমরা ইসলামী চিন্তা চেতনায় উজ্জীবিত হয়নি। আর সে সময় মাদ্রাসা শিক্ষার খুব একটা প্রচলন ছিল না বিশেষত মেয়েদের ক্ষেত্রে তাই আমার বড় বোনেরা অন্যদের মতোই স্কুলে পড়ালেখা করেছে।এবং তাদের বিবাহ হয়েছে জেনারেল পরিবার যারা দ্বীনি বিষয়ে খুব একটা একটিভ না যার ফলে তারা শরয়ি পর্দা মেনে চলে না। তবে সাধারণ পর্দা যেমন বাহিরে বোরকা হিজাব পরে বের হওয়া এগুলো মানে। আর আমার ছোট বোন মাহরম নন মাহরাম মেনে চলার চেষ্টা করেন এবং পারিবার ব্যবস্থা আরো সুন্দর হলে সেটা পরিপূর্ণ লেহাজ করতে পারবেন। তবে আমার ইচ্ছা একটি সুন্দর ইসলামিক পরিবার গঠন করা সেখানে ইসলামের যাবতীয় বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি.. সাত বছর বয়স থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এক ওয়াক্তও না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি.. আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। চশমা ব্যবহার করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বাংলাদেশের মাজার গুলোতে সাধারণত শিরকি কাজকর্ম হয়ে থাকে। তাই এগুলো থেকে বেঁচে থাকা উচিত। তবে শির্ক মুক্ত কোন মাজার থাকলে সেখানে যাওয়া যাবে কিনা? বা। গেলে সেখানে কি কি করা যাবে? এ সম্পর্কে এখন আমার স্বচ্ছ এলেম নেই তাই আমাকে এ বিষয়ে পড়াশোনা করতে হবে এবং সেটা আমি খুব তাড়াতাড়ি করব এবং করার পর মাজার সম্পর্কে আমার ধারণা কি সেটা উল্লেখ করব। (ইনশাআল্লাহ)হ ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১/মুসলিমদের অধঃপতনে বিশ্বের কি ক্ষতি হলো? ২/ জীবন পথের পাথেয়। ৩/ ঈমান সবার আগে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১/ আবুল হাসান আলী নদবী রহঃ৷ ২/আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ (আদিব হুজুর)৷ ৩/আব্দুল মালেক হাফিজাহল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সর্বদা পরিপাটি থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। নিরিবিলি পরিবেশে আপাতত একাকী সময়ই কাটাতে বেশ ভালো লাগে। হইহুল্লোড় চ্যাচামেচি,পারিবারিক কোলাহল আমার একদমই পছন্দ না।তবে খুশির আমেজে শিশুদের কোলাহল, হইহুল্লোড়, বেশ ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে ইসলামী রুচিবোধ গ্রহণ করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ ইসলামের সকল বিধি বিধান, রীতিনীতিকে আমার রুচিবোধ গ্রহণ করে নিয়েছে। জীবনে তো অনেক স্বপ্ন ছিল যার সামান্য কিছু বাস্তবায়ন হয়েছে( আলহামদুলিল্লাহ) আর কিছু স্বপ্নের ব্যাপারে বাহ্যত মনে হচ্ছে নিজের গাফেলতের কারণে বাস্তবতায় রূপ নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। মানুষের স্বপ্নের তো আর শেষ থাকে না মৃত্যুর আগ পর্যন্ত মানুষ স্বপ্ন দেখতে থাকে। মানুষের সব চাওয়া তো এই দুনিয়াতে পূর্ণ হয়না। আর সব স্বপ্নের কথা মানুষকে বলা যায় না। আর বলা উচিতও নয়। তাই আমার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটি পারিবারিক স্বপ্নের কথা এখানে তুলে ধরছি। আমার স্বপ্ন হলো একটি সম্পূর্ণ ইসলামিক প্রাক্টিসিং মুসলিম পরিবার গঠন করা যে পরিবারে যখন বলা হবে এ বিষয়ে আল্লাহ তায়ালা এটা বলেছেন অথবা তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফায়সালা দিয়েছেন তখন এ ব্যাপারে আর কারো কোন বক্তব্য থাকবে না সবাই নির্দ্বিধায় সন্তুষ্টি চিত্তে মেনে নিবে এবং সকলেই যাবতীয় বিষয়ে ইসলামকে প্রাধান্য দেওয়ার মন মানসিকতা রাখবে। এবং এ পরিবার থেকে ইসলামী চিন্তা চেতনার এই সাজারা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে এবং পৃথিবীতে যদি কখনো ইসলাম প্রতিষ্ঠিত হয় (এবং সেটাতো হবেই ইনশাআল্লাহ) তাহলে কোন না কোন দিক দিয়ে তাতে এই পরিবারের অবদান থাকবে। (ইনশাআল্লাহ)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি.. সুন্নতি দাড়ি কখনোই কাটা হয়নি
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? অবশ্যই মেনে চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাঝে মাঝে তাবলীগের সাথে এবং বাড়িতে আসলে বয়ানের মাধ্যমে দাওয়াতের চেষ্টা করি
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ শিক্ষার্থী
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি....রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি... অবশ্যই পারব। (ইনশাআল্লাহ)
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বি... (এক্ষেত্রে তার এখতিয়ার থাকবে যদি ফরজে আইন পরিমাণ ইলম অর্জন করে থাকে। আর যদি তা না হয় তাহলে পড়াশোনা চালিয়ে যেতে হবে)।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? প্রাথমিক অবস্থায় আমি যেহেতু ছাত্র তাই সে আমার বাড়িতে মা বাবার সঙ্গেই থাকবে। তারপর আমার পড়াশোনা শেষ হলে আল্লাহ তায়ালা আমাকে আর্থিক সচ্ছলতা দান করলে আমার সাথে রাখার চেষ্টা করব। এবং এটা আমার ইচ্ছা। তবে প্রয়োজন পড়লে বাবা মার সাথেও বাড়িতে থাকা লাগতে পারে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নাাা।।কখনোই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এখানে দুটি প্রশ্ন রয়েছে। ১/কেন বিয়ে করছেন? ২/ বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথম প্রশ্নের উত্তরঃ এই প্রশ্নের উত্তর অনেক বিস্তৃত যা দুই এক লাইনে ব্যক্ত করা কঠিন তবে এখানে যেহেতু বিস্তারিত তুলে ধরা সম্ভব নয় এবং এখানে তা উদ্দেশ্যও নয় তাই সংক্ষিপ্তভাবে এক কথায় উত্তর দিচ্ছি। বিয়ের মাধ্যমে আমার উদ্দেশ্য হলো রিজায়েমাওলা। আর উদ্দেশ্যের বা ইসলামিক পরিভাষায় غايه এর দুটি দিক থাকে একটি হলো সূচনা বা مبدا আরেকটি দিক হলো চূড়ান্ত সীমা। অর্থাৎ বিবাহের চূড়ান্ত উদ্দেশ্য হল রিজায়ে মাওলা যার সূচনা বা مبدا হল গুনাহ থেকে বেঁচে থাকা কারণ গুনাহ থেকে বেঁচে থাকলেই আল্লাহ সন্তুষ্ট হবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরঃ বিয়ে রাসূলের সুন্নাত। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني.. এবং সামাজিক ভারসাম্য টিকিয়ে রাখার ক্ষেত্রেও বিবাহর গুরুত্ব অনস্বীকার্য। কারণ পাশ্চাত্যের বিভিন্ন দেশে বিবাহর মতো এই পবিত্র বন্ধন কে গুরুত্ব না দেওয়াই তাদের পারিবারিক জীবন ব্যবস্থা নস্যাৎ হয়ে গিয়েছে। এবং নারীদের ইজ্জত আব্রু হুমকির মুখে পড়েছে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'২"+ থেকে ৫'৭"পর্যন্ত
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কওমি মাদ্রাসার যেকোনো জামাতে পড়ুয়া । (হাফেজা হলে ভালো )পাশাপাশি ভাষাটা আঞ্চলিকতা মুক্ত হলে আরো ভালো। আর আঞ্চলিকতা মুক্ত না হলে পরবর্তীতেও এর জন্য চেষ্টা করতে হবে।
জেলা সিরাজগঞ্জ, টাঙ্গাইল গাজীপুর, ঢাকা,ধারাবাহিকভাবে এগুলো অগ্রাধিকার যোগ্য তবে অন্য যেকোনো জেলায় হলেও চলবে যদি অন্য সবকিছু মিলে যায়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রয়োজন নেই।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত হলে ভালো। অন্য বিত্তে হলেও সমস্যা নেই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
পরিবার দ্বীনদার হতে হবে এবং পরিপূর্ণ দিন মেনে চলার মন মানসিকতা থাকতে হবে । পরিবারের ইনকামের উৎস সম্পূর্ণ হালাল হতে হবে কোন প্রকার সুদি ব্যাংকিং ব্যবস্থা কিংবা অবৈধ লেনদেনের সাথে সম্পৃক্ততা থাকা যাবে না। জীবনসঙ্গিনী কোমল হৃদয়ের অধিকারী হওয়া। কর্কষ ভাষী না হওয়া । মোটামুটি মেধাবী হওয়া। সর্বোপরি শরীয়তের সকল বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং অকপটে মেনে নেওয়ার ব্যাপারে যত্নবান হতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সিরাজগঞ্জ সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1030

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4220

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6802

বয়স
42 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3874

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12042

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9608

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন