Profile

বায়োডাটা নং : 12042

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: এস.বি. ফজলুল হক রোড(জেনিন গ্যারেজের পেছনে), সিরাজগঞ্জ সদর
বর্তমান ঠিকানা সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: এস.বি. ফজলুল হক রোড(জেনিন গ্যারেজের পেছনে), সিরাজগঞ্জ সদর
কোথায় বড় হয়েছেন? সিরাজগঞ্জ সদর নিজ বাসায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Organization Strategy and Leadership(BBA)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সেশন ২০২০-২০২১। ২য় বর্ষে ২ বার ভর্তি হয়েও পরীক্ষায় বসা হয়নি। আপাতত আর কন্টিনিউ করার ইচ্ছা নেই। কম্পলিটলি ড্রপ আউট
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ জীবদ্দশায় ফার্ণিচারের ব্যবসা করতেন। একাধিক ব্যবসা প্রতিষ্ঠান সামলালেও মৃত্যুর আগের দুই বছর আর্থিক এবং শারীরিক রুগ্নতার কারণে ব্যবসা অনেকাংশেই গুটিয়ে ফেলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার চাইতে ৬ বছরের ছোট। বর্তমান বয়স ২০ বছর। হিফয শেষ করার পর আর লেখাপড়া করেনি। কিছুটা গম্ভীর এবং অলস প্রকৃতির।হিফয শেষে আব্বুর রেখে যাওয়া মৃতপ্রায় ব্যবসা প্রতিষ্ঠান কে আবারো দাড় করাতে চাইলেও ব্যর্থ হয়। বর্তমানে, তিন চিল্লার সাথী হিসেবে সফরে আছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোনের বর্তমান বয়স ১৪ বছর। কওমী মাদ্রাসায় অধ্যয়নরত। বয়স অনুযায়ী বেশ সহজ সরল স্বভাবের। সাংসারিক কুটিলতা মুক্ত এবং সাংসারিক কুটিলতা বোঝেও কম।
চাচা মামাদের পেশা চাচা দুই জন। বড় চাচা এক বছর আগে ইন্তেকাল করেছেন। পেশাগত জীবনে তিনিও ফার্ণিচার ব্যবসায়ী ছিলেন। ছোট চাচা ভবঘুরে। উনি নিজের মত ঘোরেন ফেরেন। আত্নীয় স্বজন থেকে একার্থে, বিচ্ছিন্ন। প্রয়োজন ব্যতিরেকে কখনো আসেন না। আমাদের এবং আমার বড় চাচার সংসার বাদে বংশের সকলেই টাঙ্গাইলে থাকেন। বিশেষ করে, যমুনার চরে।(পৈতৃক নিবাস) মামা এক জন। আব্বু জীবিত থাকা অবস্থায় আব্বুর ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন। আব্বুর মৃত্যুর পর, আমার ছোট ভাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ উপরে উল্লেখিত বাড়ি এবং যমুনার চরে কয়েক বিঘা আবাদি জমি বাদে আর কোনো স্থাবর সম্পত্তি নেই।(চরের জমি থেকে আমি ব্যক্তিগতভাবে আমার হিস্যা নিতে আগ্রহী নই।) ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে নেই। আমি আমার নিজের খরচ নিজে বহন করি এবং পরিবারে নাম মাত্র টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করি। পরিবারের সদস্যরা বাড়ি ভাড়ার টাকার উপরে নির্ভরশীল। পূর্বের ন্যায় আর্থিক স্বচ্ছলতা না থাকলেও, আলহামদুলিল্লাহ চলে যায়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আম্মু অনেক আগেই থেকে নিয়মিত নামাজ,রোজা,কুরআন পাঠ সহ বেসিক আমল সমূহ মেনে চলেন। ধর্মভীরু মহিলা। কিন্তু দ্বীন এবং দুনিয়ায় দুইক্ষেত্রেই পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকায়, মাঝে মধ্যে সাধারণ নারীদের মত ভুলভাল বলে ফেলেন। বুঝিয়ে বললে খুব সহজে আবার বুঝতে পারেন। হাতে পায়ে মোজা সহ পর্দা করেন। আগে থেকে চলে আসা আত্নীয়দের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের কারণে পরিপূর্ণ মাহরাম-নন মাহরাম মেনে চলতে পারেন না। তবে আত্মীয়দের সামনে সংযত হয়ে চলাফেরা করেন। কিছুটা রাগী স্বভাবের কিন্তু কাউকে নিয়ে গিবত,খোঁচাখুচি সহ এরূপ কার্যক্রম পছন্দ করেন নাহ। ছোট বোন একাকি বাড়ির বাইরে যায়না এবং আমাদের সাথে থাকা অবস্থায় কারো সামনে গেলেও পরিপূর্ণ পর্দা মানার চেষ্টা করে। বাড়িতে থাকলে নামাজ মাঝেমধ্যে কাযা করে। ছোট ভাই কওমি ব্যাকগ্রাউন্ডের হলেও, আশেপাশে সমমনা কেউ না থাকায় জেনারেল পড়ুয়া বন্ধুদের দ্বারা কিছুটা প্রভাবিত। তবে বাজে কোনো নেশা/রিপোর্ট নেই। দ্বীনের বেপারে মোটামুটি। বেশ ভালো পরিমানে আলস্যতা রয়েছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০২০ সাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পরা শুরু করলেও মাঝখানে একাধিক বছর গাফেল ছিলাম। এবছর ৭ই মে থেকে আবারও নিয়মিত নামাজ পড়া হচ্ছে আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? গড়ে ৩ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? শিখছি। জড়তা বিদ্যমান
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? প্রচুর পরিমাণে হাত এবং পায়ের পাতা ঘামে। মানসিক কোনো অসুস্থতা নেই। তবে দুই বছর আগেও ব্যক্তিগত জীবন ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রায়শই অবসাদে ভুগতাম।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে মানত করা, কিছু চাওয়া,কবরে সিজদা দেওয়া,ইত্যাদি স্পষ্ট শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামিক অর্থনীতি,ইসলাম সংক্রান্ত ভূ-রাজনীতি,উপ-মহাদেশে ইসলামের ইতিহাস এই সংক্রান্ত বই সমূহ অধিক টানে। যেমন: ডলার ও বিশ্ব-ব্যবস্থা, কাঁশগড়-কতো না অশ্রজল, সিক্রেটস অব জায়োনিজম, আসমান,ঈমানের অপরিহার্য পাঠ, ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, শায়েখ আহমাদুল্লাহ, মাওলানা তারেক জামিল, জাকির নায়েক। সমসাময়িক বিষয় নিয়ে কিথা বলা ব্যক্তিবর্গের মধ্যে জাকারিয়া মাসুদ,আসিফ আদনান,শামসুল আরেফিন শক্তি সহ অন্যান্যদের লেকচার শোনা হয়
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন এডভেঞ্চার প্রিয় এবং ঘুরতে প্রচন্ড ভালোবাসি। লোকসমাগম থেকে দূরে প্রকৃতির কাছাকাছি যেতে পারলে ভালো লাগে। আরো ভালো লাগে নতুন যায়গায় পথ হারিয়ে ফেলতে। প্রতিটা ফুল আমার পছন্দের। পছন্দের তালিকায় আরো আছে শরতের থকথকে সাদা মেঘ, বৃষ্টির আগে নাইট্রোজেন সমৃদ্ধ ঠান্ডা বাতাসের ঘ্রাণ, নদীর ঢেউ,অবিরাম বৃষ্টি,গাছের কঁচি পাতা,সবুজ দীগন্ত,মাটির বাড়ি,সুউচ্চ পাহাড়,পাল তোলা নৌকা,প্রশস্থ কাঁচা কিংবা পাকা রাস্তা, রাস্তার বাঁক,কড়ই কিংবা খেজুর গাছের সারি,ভ্যানে করে পারি দেওয়া সুদীর্ঘ পথ,অস্বচ্ছ কুয়াশা,কাঁশবন,শাপলা বিল কিংবা সরিষা ক্ষেতের মত ক্ষুদ্রাতিক্ষুদ্র জিনিস সমূহ। খেতে ভালোবাসি আম্মুর হাতের যেকোনো খাবার। বিশেষ করে- চড়া ঝাল দেওয়া সোনালি মুরগি,বোয়াল মাছ,ছোট মাছ,ডিম ভর্তা-ভূনা-ভাজি,মাংস ভাজি,তীল বাটা,আলু ভর্তা,খিচুড়ি,চিংড়ি ভূনা,পালং শাক,কলমি শাক,ছানার মিষ্টি,ইত্যাদি। চাষের মাছ এবং ব্রয়লারের প্রতি রয়েছে চরম বিতৃষ্ণা। গল্প করতে পছন্দ করি। যে কারো সাথে খুব সহজে মিশে যেতে পারি। তবে, সবাইকে নিজের ব্যক্তিগত জীবনে যায়গা দেই না। অন্যের সমালোচনা অপেক্ষা বিশ্ব অর্থনীতি,ভূ-রাজনীতি,সমাজ ব্যবস্থা, চলমান বৈশ্বিক সংকট, ইসলাম এবং মুসলিমদের তুলনামূলক অবস্থান এবং সম্ভাব্য পরিস্থিতির মত বিষয় সমূহ নিয়ে আলোচনা করতে অধিক পছন্দ করি। গুরুজনদের মাঝে গাম্ভীর্য ধরে রাখতে পারা এবং বাজে সিচুয়েশনে দ্রুত রেসপন্স করতে পারার স্বভাব থাকায়, গুরুজনদের নিকট অধিক গ্রহণযোগ্যতা পেয়ে থাকি। সর্বদা হাস্যজ্বল থাকার চেষ্টা করি। আশেপাশের সবাইকে আনন্দ দিতে পছন্দ করি। পরিবারের সদস্য এবং ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে এবং তাদের জ্বালাতন করতে পছন্দ করি। তবে, মেজাজ হারানোর অভ্যাস রয়েছে। যারা নিজের স্বার্থে মিথ্যা বলে কিংবা সম্পর্কের খাতিরে পক্ষপাতমূলক আচরণ করে, এদের প্রচন্ড পরিমাণে ঘৃণা করি। কোনো বিষয়ে ভুলভাল ব্যাখ্যা প্রদান, কথা ঘুরানো, হিংসার বশবর্তী হয়ে অন্যকে খোচা দিয়ে কথা বলা, নেপোটিজম, হারামের পক্ষে সাফাই গাওয়া, ইত্যাদি সহ্য করতে পারিনা। নিজের ঘনিষ্ঠ কেউও এমন করলে তাঁর বিরোধিতা করি। এছাড়া, সংসারে একজনের নামে আরেকজনার অভিযোগ প্রদান করা অপছন্দের; বিশেষ করে মেয়েলি দ্বন্দ্ব সমূহ। অনুষ্ঠান এবং উপলক্ষ্য ব্যতিরেকে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া হয় না। কারো বাড়িতে যাওয়ার পর, অত্যাধিক আপ্যায়ন করলে বিব্রতবোধ করি। সবাই আমাকে নিজের পরিবারের নিয়মিত একজন সদস্য হিসেবে ট্রিট করুক এমনটা ভালো লাগে। পক্ষান্তরে, সাংগঠনিক কাজ করতে অধিক উৎসাহ বোধ করি। ছোট থেকেই সাংগঠনিক কার্যক্রমের সাথে গভীরভাবে সম্পৃক্ত। ইসলামিক বুঝ আসার পর সর্বোচ্চ চেষ্টা করি হারাম রিলেটেড আয়োজন থেকে দূরে থাকার। তারপরেও বিভিন্ন সময়ে কমবেশি কিছু ফ্রি-মিক্সিং কালচারে থেকে কাজ করতে হয়েছে(আল্লাহ তায়ালা ক্ষমা করুক)। ছোট থেকে পরিবারের দায়িত্ব পালন না করায়, যথেষ্ট আরামপ্রিয় হিসেবে বড় হয়েছি। তবে কোনো কিছু অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার ক্ষেত্রে, নির্দিষ্ট লক্ষ্য পূরণের আগে থামতে পছন্দ করি নাহ। লক্ষ্য পূরণ এবং নিজের সিদ্ধান্তের উপর সদা অবিচল এবং জেদি। আলহামদুলিল্লাহ, ছোট থেকে আর ১০ জন ছেলের মত দুনিয়াবি পরিবেশে বড় হলেও, হালাল-হারাম এবং সততার বেপার টা শৈশবের শুরু থেকেই মানা হয়। সাবালক হবার পর থেকে সজ্ঞানে কখনো হারাম খাওয়া হয়নি। ২০২০ সাথে দ্বীনের আরো বুঝ আসার পর সেই যায়গাটা আরো বেশি পোক্ত হয়েছে। সবকিছু মিলিয়ে স্বপ্ন- হালাল এবং ফিতনা মুক্ত পরিবেশ নিশ্চিত করে যথাসম্ভব দ্বীন এবং দুনিয়া উভয় ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার। এমন কর্মক্ষেত্র তৈরি করতে চাই, যেখানে দ্বীন পালন করা গতানুগতিক অন্য সকল যায়গার থেকে সহজ হবে এবং যেখানে দ্বীনি এলেম ওয়ালারা প্রাধান্য পাবে। তবে সম্পদ কখনো আমার জন্য পরীক্ষা হিসেবে না আসুক। ঠিক যতটুকু সম্পদের ভার সহ্য করে দ্বীনের উপরে টিক থাকা সম্ভব, আল্লাহ যেন আমাকে ঠিক ততটুকুই দেন। গুরুত্বপূর্ণ অতীত যা অপর পক্ষের জানা প্রয়োজনঃ ২০২০ পূর্ববর্তী সময়ে অস্বাভাবিক রকমের দুরন্ত স্বভাবের ছিলাম। জেনারেলের একজন শিক্ষার্থী হিসেবে প্রায় সকল প্রকার দুষ্টামির সাথেই সম্পৃক্ততা ছিল। ক্ষেত্রবিশেষে হয়ত অন্যদের চাইতে বেশিই জড়িত ছিলাম। তবে আলহামদুলিল্লাহ, বিড়ি-সিগারেট,মাদক এবং নারীদের পেছনে বখাটের মত ঘোরার রেকর্ড নেই। স্কুল এবং কলেজ লাইফে ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত থাকায়, বেশ কিছু মেয়ে বান্ধবীর সাথে সখ্যতা ছিল। তবে তা কখনো অশ্লীলতার দিকে কিংবা হারাম রিলেশনের দিকে যায়নি এবং বিগত ৫ বছর যাবত তাদের সাথে শতভাগ সম্পর্ক বিচ্ছিন্ন রাখা হয়েছে। এর বাইরে অতীত বলতে ২০১৬ সালে ফেসবুকে এক মেয়ের সাথে পরিচয় ঘটে। যা পরবর্তীতে বন্ধুত্বে রূপ নেয়। মেয়েটাকে কখনো সামনাসামনি/ভিডিও কলে দেখার সৌভাগ্য/দূর্ভাগ্য হয়নি। প্রেমঘটিত কিছু না থাকলেও, ব্যক্তিগত যায়গা থেকে টানা কয়েক বছর তার কারণে ভুগেছি। বছরে একবার/দুইবার স্বভাবিক কিছু কথাও হতো। অপরপক্ষে, অপর একজন মেয়ে কন্টিনিউয়াসলি বিয়ের প্রস্তাবনা নিয়ে কয়েক বছর শ্রম দিয়ে গেলেও, আমি/আমার পরিবারের পক্ষ থেকে কখনো তাতে সাড়া দেওয়া হয়নি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? অধিকাংশ সময় গ্যাবার্ডিং প্যান্টের সাথে শার্ট কিংবা জার্সি পরা হয়। এবং গড়ে সপ্তাহে দুই দিন পাঞ্জাবী-পায়জামা পরা হয়। এমনিতে টুপি পরা হয় না।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, আছে। ২০২০ সাল থেকে রাখছি আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ, পরি। তবে ঢোলা টাইপের দুইখানা ট্রাউজার আছে, যেগুলো পরলে টাখনু পরিপূর্ণ ঢাকা হয়না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি। কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনদের মধ্যে ছোট্ট করে কুশলাদি বিনিময় করতে হয়। প্রয়োজন ব্যতিরেকে নন-মাহরামদের সাথে কথা বলা হয় না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝেমধ্যে কদাচিৎ গান শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগে অনিয়মিত।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ বিগত ৪ বছর ঢাকা শহরে টিউশনি এবং ভার্সিটিতে স্বল্প পরিসরে ব্যবসা করার মাধ্যমে নিজের খরচ নিজে বহন করেছি। বর্তমান বিশ্বব্যবস্থা, হালাল-হারাম-ফেতনা বিবেচনায় এবং নিজের রুচিবোধকে প্রাধান্য দিয়ে প্রান্তিক পর্যায়ের খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। নিজে হাতে নিজের পরিবারের জন্য নিরাপদ এবং হালাল খাদ্যের ব্যবস্থা করতে চাই। পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের পূর্বে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আপাতত বিভিন্ন যায়গায় ছোটাছুটি করে চলেছি। আমার সাথে আমার মতই বিভিন্ন ভার্সিটি পড়ুয়া বন্ধুবান্ধব জড়িত রয়েছে।
মাসিক আয় পূর্বে গড় মাসিক ইনকাম ১০/১২ হাজার থাকলেও, বিগত চার মাস যাবত সবকিছু বাদ দিয়ে কেবল সেলফ ইম্প্রুভমেন্ট এবং প্রজেক্ট গুছানোর কাজে ব্যস্ত আছি।(বর্তমান মাসিক ইনকাম শূন্য)। এর বাইরে, পরিবারের বাড়ি ভাড়া থেকে আয় ২০-২৫ হাজার
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইন শা আল্লাহ, সর্বোচ্চ নিয়ত রয়েছে এবং সে লক্ষ্যে গত ৬ বছরে ধিরে ধিরে নিজেকে সাজাবার চেষ্টা করেছি।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? নাহ। কেবল দ্বীনের কথা বিবেচনায় শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? নাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার নিজের বাড়িতে। পরিপূর্ণ পর্দা মেইনটেইন করার ব্যবস্থা সহ ইন শা আল্লাহ। কিংবা কর্মসূত্রে দীর্ঘমেয়াদী বাইরে থাকলে নিজের সাথে হয়ত।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? যৌতুক হারাম। পাত্রী পক্ষ স্বইচ্ছায় দিতে চাইলেও আমি/আমার মা এর ঘোরতর বিরোধী।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত, নিজের চরিত্র হেফাজতের জন্য। দ্বিতীয়ত, নিজের সবচাইতে বিশ্বস্ত সঙ্গী পাবার জন্য; আমাদের স্বপ্নগুলোকে একসাথে চার চোখে একভাবে দেখার এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য; নিজের নিজস্ব একটা দুনিয়া গড়ার জন্য। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কখনো একাকি কাটাতে পারে না এবং একজন বিপরীত লিঙ্গের পার্টনারের চাহিদা কখনো হাজার জন বন্ধুও পূরণ করতে পারে না। স্বামী-স্ত্রী একে অপরের আবরণ স্বরূপ। তাদের বিকল্প কেবল তারাই
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'২"-৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল,আলিয়া বা কওমি যে ব্যাকগ্রাউন্ডের হোক না কেন, সর্বাগ্রে দ্বীনি জ্ঞান প্রাধান্য পাবে। পক্ষান্তরে, আমি যেহেতু আমার অনার্স কম্পলিট করিনি, সেহেতু আমার আহলিয়ার যেন তা মেনে নেওয়ার মত মনমানসিকতা থাকে।
জেলা সিরাজগঞ্জ জেলা হলে সবচাইতে ভালো হয়। পাশ্ববর্তী জেলা হিসেবে যথাক্রমে টাঙ্গাইল,বগুড়া,নাটোর এবং পাবনা প্রাধান্য পাবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা গৃহিণী। জোরজবরদস্তি করবার কোনো আগ্রহ নেই। এমন কাউকে চাই যে নিজে থেকে সংসারের প্রতি তীব্র আগ্রহ প্রকাশ করবে।
অর্থনৈতিক অবস্থা কুফু অনুযায়ী নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের কাছাকাছি হলে ভালো হয়।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. আমি নিজে আহামরি সুন্দর নই। তাই অধিক রূপবতীর প্রত্যাশাও করিনা। তবে চেহারা এবং চোখে মায়া থাকাটা জরুরি। যাতে, সারাদিন পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করে এসে প্রিয় মানুষটার চোখের পানে চেয়ে দুমিনিট বিশ্রাম নেওয়া যায়। যাতে এক জোড়া চোখের দিকে তাকিয়ে এক নিশ্বাসে অনেক গুলো কথা বলা যায়। যাকে বকতে গেলেও, চোখের ছলছলানি দেখে দুই লাইন কম বকা যায়। ২. আমি কিছুটা রাগী স্বভাবের(অহেতুক মেজাজ দেখানো/ঝাড়ির উপরে রাখার অভ্যাস নেই)। মুখে মুখে তর্ক করবে এমন নারী পছন্দের না। সখের নারীর হাজারটা অনর্থক কথা শুনতে রাজি। কিন্তু তার অন্যায় আবদার মেটানো কিংবা জেদের পাহার ভাঙ্গার দায়িত্ব নিতে রাজি না। দ্বীন পালনের ক্ষেত্রে সে অবশ্যই জেদ/কট্টোরতা প্রকাশ করতে পারবে। ৩. অল্পতে তুষ্ট এবং যে হালাল-হারাম সম্পর্কে সম্যক অবহিত। প্রয়োজনে স্বামীর নিকট ইনকামের উৎস নিয়ে কৈফিয়ত চাইবে। ৪. আমলের প্রতি অধিক আগ্রহী এবং সাজসজ্জার(কসমেটিকস) প্রতি অনাগ্রহী। ৫.স্মার্টফোন কিংবা স্যোসাল মিডিয়া এডিকশন থাকা যাবে না। বিয়ের পর স্যোসাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। বিশেষ করে ফেসবুকে দ্বীনি কমিউনিটির দায়িত্বে থাকা, হিজাবী কুইন কিংবা টিকটক/ইমো ইউজার কেউ আগ্রহ দেখাবেন না। ৬. অতীত থাকলে তা স্পষ্ট জানিয়ে দিতে হবে। এবং অতীতের মাত্রাও উল্লেখ করা জরুরি। তথ্য গোপনকারী কারো সাথে সংসার চালিয়ে যাওয়া সম্ভব নাহ। এমন কী সেটা বিয়ের একাধিক বছর পরেও প্রকাশ পেলে। ৭. কর্মঠ এবং গোছালো স্বভাবের ৮. স্বামী কৃষি কাজ কিংবা যেকোনো ছোট কাজ(অবশ্যই হালাল) করলেও যে লজ্জাবোধ করবেনা। একই সাথে, অন্যকে সাহায্য করার বেপারে যে স্বামীকে অধিক উৎসাহ প্রদান করবে এবং নিজেও তা আমল করবে। ৯. বই পড়ার অভ্যাস থাকলে ভালো হয়। নিজের আমল বৃদ্ধির নিয়তে কিংবা সন্তানদের সুসন্তান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নববিবাহিতা স্ত্রীদের ইসলাম এবং সমসাময়িক বিশ্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা/অর্জন করা অত্যন্ত জরুরি। ১০. ধৈর্যশীল এবং স্বামীকে সাপোর্ট করার মত মনমানসিকতা রাখা। আমি চাই, আমার আলস্যের দিনগুলোতেও কেউ একজন আমাকে ঠেলে সামনে এগিয়ে দিক। বিষন্নতার দিনগুলোতেও কেউ আমার কপালে স্পর্শ রেখে যাক। যথাসম্ভব তার যায়গা থেকে আমাকে বুঝুক এবং আনন্দের সাথে আমার দুর্দিনে পাশে থাকুক। ১১. দেশ ও বৈশ্বিক অবস্থা বিবেচনায়, উত্তম রিজিক এবং দ্বীনের সুরক্ষার জন্য পরবর্তীতে স্বামীর সাথে আফ্রিকা কিংবা অনুন্নত দেশেও মুভ করা লাগতে পারে(আফ্রিকার উগান্ডা কিংবা এর আশেপাশের শান্তিপ্রিয় দেশে মুভ করার কিঞ্চিৎ সম্ভাবনা রয়েছে।) ১২. মেয়ের সংসারে মা/খালা/চাচীদের হস্তক্ষেপ না থাকা। ছেলে এবং মেয়ে উভয় পক্ষের অভিভাবকগণ সম্মানের দাবিদার। তাদের কাজে সহায়তা করা, তাদের যথাসাধ্য আপ্যায়ন করা, সম্মানের সাথে কথা বলা আবশ্যক। তবে দুই পক্ষের মা/খালা/চাচীদের হস্তক্ষেপ যেন কখনোই অশান্তির কারণ হয়ে না দাড়ায়। বি.দ্র: সকল রিকয়্যারমেন্ট কখনো ম্যাচ করা আদৌ সম্ভব কিনা জানিনা। তবে অন্তত অর্ধেক ম্যাচ করা জরুরি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সিরাজগঞ্জ সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1030

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4220

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6802

বয়স
42 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3874

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9608

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11980

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন