Profile

বায়োডাটা নং : 387

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1994
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বহাদ্দারহাট
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বহাদ্দারহাট
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রাম
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১১
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইতিহাস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম কলেজ
পাসের সন ২০১৮
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ইতিহাস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম কলেজ
পাসের সন ২০২১(করোনার জন্য সময় পিছিয়ে যায়)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ বিমান বাহিনীর সদস্য ছিলেন, পরে ব্যবসা করেন(ফার্নিচারের)।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ইংরেজিতে মাস্টার্স ।প্রাইভেট কোম্পানিতে চাকরি করে।বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় বোন: একাউন্টিং এ মাস্টার্স, সিটি কলেজ। বিবাহিত, গৃহিণী। মেজো বোন : ইতিহাসে মাস্টার্স, চট্টগ্রাম কলেজ। বিবাহিত, গৃহিণী। সেজ বোন : অর্থনীতিতে মাস্টার্স, চট্টগ্রাম কলেজ। বিবাহিত গৃহিণী।
চাচা মামাদের পেশা চাচা :নেই মামা : বড় মামা - আর্মিতে ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। ছোট মামা : কুয়েত প্রবাসী ছিলেন বর্তমানে সৌদি প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমরা এখন যেখানে থাকি আলহামদুলিল্লাহ এটা আমাদের নিজস্ব বাড়ি।অন্য জায়গায় কিছু জমি আছে। আমার ভাই চাকরি করে।আল্লাহ যা দিয়েছেন জীবনযাপনের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সবাই আগের থেকেই মোটামুটি নামাজি এবং শালীনতা বজায় রেখে জীবন যাপন করে।বর্তমানে আমি এবং আমার ভাই আল্লাহর দ্বীনের রাস্তা শক্ত করে আঁকড়ে ধরার পর আমার পরিবারকে পর্দা, নামাজ, হালাল-হারাম এসবে আরো উৎসাহিত করি এবং তারা এসব বিষয়ে আরো গুরুত্ব দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ। আমি বেশ কিছুদিন ধরে অনলাইন মাদ্রাসায় পড়াশোনা করছি এবং এতে আমার পরিবার আমাকে সাপোর্ট করে এবং উৎসাহ দেয় আলহামদুলিল্লাহ। আমার ভাই ও দ্বীনের প্রতি বেশ আন্তরিক এবং আমাকে দ্বীনের বিভিন্ন বিষয়ে সাহায্য করে আলহামদুলিল্লাহ। আর আমার আম্মু আপুরা আগের থেকে দ্বীনের বিষয়ে আরো সিরিয়াস হয়েছে এবং মোটামুটি মাহরাম ও মেনে চলে আলহামদুলিল্লাহ।আমি এবং আমার ভাই আমার পরিবারের বিভিন্ন সদস্যদের এটা বোঝাতে সক্ষম হয়েছি যে হালাল ইনকামের গুরুত্ব কত বেশি এবং সুদ কত ভয়াবহ একটি গুনাহ। আলহামদুলিল্লাহ তারা এখন এটার গুরুত্ব বুঝতে পারে এবং হারাম থেকে বেঁচে থাকার এবং পর্দার সাথে চলার সর্বোচ্চ চেষ্টা করে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে আরো দ্বীন বুঝার ও মেনে চলার তৌফিক দান করুক আমিন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ ছোট থেকেই নামাজের প্রতি যত্নশীল ছিলাম।৭/৮ বছর ধরে গুরুত্বের সাথে ও নিয়মিত ভাবে আদায় করছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ ওয়াক্ত..
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? যিয়ারতের স্থান ব্যতীত আর কিছু না। এর বেশি কিছু করলে শিরক হবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কিতাবুত তাওহীদ,হাদিসে আরবাঈন, রিয়াদুস সালেহীন, আর রাহীকুল মাখতুম, সহিহ আকিদা,হিসনুল মুসলিম,আকিদা ও ফিকহ কোর্স রিলেটেড বিভিন্ন শায়েখদের বই
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ বিন বায রাহিমাল্লাহ, ইবনে উতাইমিন, ইবনে তাইয়িমিয়্যা,শায়েখ সালেহ আল ফওযান,নাসিরউদ্দিন আলবানী, শায়েখ মতিউর রহমান মাদানী, ডঃ মুহাম্মদ মনজুর এলাহী, আবু বকর মোহাম্মদ যাকারিয়া
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি নম্র,ভদ্র, ও বিনয়ী স্বভাবের। মানুষকে সম্মান দিয়ে এবং আত্মসম্মান নিয়ে চলতে পছন্দ করি। দ্বীন সম্পর্কে জানতে ভালো লাগে।দ্বীনদার মানুষের সাথে চলতে এবং দ্বীনী পরিবেশে থাকতে ভালো লাগে। নেতিবাচক প্রভাব পড়ে এমন ব্যক্তিদের এড়িয়ে চলার চেষ্টা করি।কথা বলার চেয়েও শুনতে পছন্দ করি। কুরআন ও হাদিসের আলোকে আমল করার চেষ্টা করি।দ্বীনের বিষয়ে দলিল ভিত্তিক আমলকে প্রাধান্য দিই। তাওহীদকে গুরুত্ব দিয়ে সব সময় শিরক ও বিদআত থেকে আপ্রাণ দূরে থাকার চেষ্টা করি। বর্তমান সমাজের প্রচলিত বিদআতি আমল যেমন: শবেবরাত, শবে মেরাজ, মিলাদুন্নবি পালন, চল্লিশা..এসব পালনও করিনা এবং সমথর্নও করিনা। তাছাড়া জন্মদিন, বিবাহ বার্ষিকী, ভালোবাসা দিবস এসব পালন করাও অপছন্দ করি। সাধারণ জীবন যাপন করতে পছন্দ করি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। ঝগড়া-বিবাদ, রাগ, হিংসা, অহংকার পছন্দ করি না । অস্থির পরিবেশ এবং মানুষ দুইটাই অপছন্দ করি তাই এরিয়ে চলার চেষ্টা করি। কোন কিছু নিয়ে তাড়াহুড়া বা অস্থিরতা করা মোটেও পছন্দ করিনা। চেষ্টা করি দুনিয়াবী বিষয় থেকে দূরে থাকার হোক সেটা মানুষ বা পরিস্থিতি। বর্তমান সময়ে প্রচলিত মেয়েদের যে দুনিয়াবী চাহিদা যেমন- পোশাক, খাওয়া দাওয়া, ফ্রি মিক্সিং এসব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব, নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ সাল থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ চেষ্টা করি মেনে চলার। এমন জায়গায় যাওয়ার চেষ্টা কম করি যেখানে মাহারাম মানতে সমস্যা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ নেই
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বরাবরই অনেক ইচ্ছে ছিল ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে করব। কিন্তু সেটা আর হয়ে উঠেনি। মানুষ পরিকল্পনা করে কিন্তু আল্লাহ হলেন উওম পরিকল্পনাকারী। আল্লাহ আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন জীবনটাকে আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য সাহায্য করবে এমন মানুষ খুঁজে নেওয়ার। এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। ইচ্ছা আছে চক্ষু শীতলকারী স্বামী, সন্তান নিয়ে একটি প্রশান্তিময় জীবন গড়ে তোলা, যেখানে আল্লাহর ভালোবাসা এবং রহমত থাকবে যেন সবাই একসাথে জান্নাতে থাকতে পারি ইনশাআল্লাহ। একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য বিয়ে উত্তম একটি সিদ্ধান্ত। বিয়ের মাধ্যমে অনেক বড় বড় আমল করা সহজ হয়ে যায়। পবিত্র জীবন যাপন করা যায়। আল্লাহ জীবনে রহমত ও বরকত ঢেলে দেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা হল অনেক পবিত্র এবং দুনিয়াতে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক যেটা একজন মানুষ দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তা নির্ধারণ করে রাখেন এবং দুনিয়ার পরের জীবনেও অর্থাৎ আখেরাতের জীবনেও এই সম্পর্ক বিদ্যমান থাকে। একজন দ্বীনদার স্বামী হচ্ছে অনেক দামি সম্পদ। দ্বীনদার স্বামীর মাধ্যমে দ্বীন পালন করা অনেক সহজ হয়ে যায়। এই সম্পর্কটি জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক যা টিকে থাকে পরস্পর সম্মান, বোঝাপড়া, মায়া, মমতা ও ভালবাসায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 32-42
উচ্চতা যেকোনো
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম স্নাতক
জেলা চট্টগ্রাম
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিপত্নীক
পেশা ইনকাম অবশ্যই শতভাগ হালাল হতে হবে। কারণ হালাল ইনকামের সাথে যাবতীয় ইবাদত কবুল হওয়া নির্ভর করে। ব্যবসায়ী হলে ভালো।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি যেহেতু সালাফি বা আহলে হাদিসের মতাদর্শ অনুসরণ করি তাই আমি এমন কাউকে বিয়ে করতে চাই যিনি সালাফি মতাদর্শ অনুযায়ী জীবন যাপন করেন। তাওহীদের বিশ্বাসী,সহীহ আকিদা সম্পর্কে জ্ঞান আছে, নামাজী, রাসূল(সাঃ) এর সুন্নতের অনুসারী, প্রকৃত আল্লাহ ভিরু,দৃষ্টি হেফাজতকরী, যার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি এমন জীবন সঙ্গী চাই যিনি আমাকে বিয়ের পরে পর্দার পরিবেশ দিতে পারবে। দীন পালনে সাহায্য করবে।পরিপূর্ণ পর্দা করতে সাহায্য করবে। আমি এমন একজন মানুষকে বিয়ে করতে চাই যিনি দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে এবং আল্লাহর বিধি বিধান সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে। শিরক ও বিদয়াত সম্পর্কে পূর্ণ ধারণা রাখে।দীনদার পরিবার গঠনের আকাঙ্ক্ষা পোষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় উজার করে দেওয়ার মনোভাব রাখেন। যিনি মাহারাম মেনটেইন করে পরিবার এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আমি শান্ত, বিনয়ী ও নরম মনের মানুষ অনেক বেশি পছন্দ করি। আমি চাই তিনি আমাকে দ্বীনের বিষয়ে উৎসাহ দিবেন। আমি ওনার থেকে শিখবো এবং শেখাবো। আমাকে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবাসবেন। মানসিক প্রশান্তি দিবেন। তিনি আমাদের সন্তানকে নেককার হিসেবে গড়ে তুলবেন। তিনি আমার পরিবারের অন্যান্য সদস্যদের দ্বীন শেখানোর বিষয়ে সাহায্য করবেন এবং সম্মান করবেন। আমরা শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাবো। আমরা শুধু নিজেদের নিয়ে ভাববো না,বরং সমগ্র উম্মাহকে নিয়ে চিন্তা করব। উম্মাহের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ। দানশীল, দুনিয়া বিমুখ এবং আখিরাতমুখী মানুষ পছন্দ করি। আমি লেবাসধারী দ্বীনদার এবং লোক দেখানো ইবাদতকারী, প্রচলিত শিরকী ও কুফরির সাথে জড়িত,হারাম ইনকামের অন্তর্ভুক্ত, মাজার পূজারী বা মন পূজারী,বেনামাজি , দাড়িহীন ,মিথ্যুক,লোভী, গায়রতহীন এবং আমাকে পর্দার পরিবেশ দিবে না এমন কোন মানুষকে জীবনসঙ্গী বানাতে চায়না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চট্টগ্রাম এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1532

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4802

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চন্দনাইশ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4861

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1414

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাউজান, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1277

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6130

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চন্দনাইশ, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন