Profile

বায়োডাটা নং : 3864

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: শাখারিগাতি
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মোহাম্মদপুর
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BBA Professionals
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Mohammadpur Kendriya College
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রাইভেট কোম্পানিতে ড্রাইভার
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাই: বয়স - ২১, ডিপ্লোমা স্টুডেন্ট, পাশাপাশি পেট ফুড অনলাইন বিজনেস করে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছোট বোন, ১১ বছর বয়স, চতুর্থ শ্রেণীতে পড়ে।
চাচা মামাদের পেশা বড় মামা: যশোর রাজারহাটে ঔষধের দোকান ছিলো, বাড়ি আছে ২ তলা বেশ কিছু কক্ষ বিশিষ্ট, ভাড়া দেয়া নিজেদের রুম বাদে বাকি সব মেজো মামা: ইসলামি ব্যাংকে চাকরিরত, বাড়ি আছে যশোর পালবাড়িতে ৪ তলা, বেশ কিছু ফ্ল্যাট ভাড়া দেয়া সেজো মামা: প্রাইভেট একটি কোম্পানিতে চাকরি করে রংপুর, যশোর খয়েরতলা বাড়ি আছে, তাঁর স্ত্রী-সন্তানরা থাকে ছোট মামা: আর্মি (রিটায়ার্ড), যশোরে একাধিক বাড়ি আছে, ব্যবসার সাথেও যুক্ত। চাচারা : গার্হস্থ্য পরিবার আর না হয় ড্রাইভার ... দাদা বেশ দরিদ্র হওয়ায় তারা ছোট থেকেই কাজের সন্ধানে ছিলো আমার আব্বুসহ। তাই তারা বেশি পড়াশোনা করতে পারে নাই। সবার আমার দাদাবাড়ি পাকা বাড়ি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, একজনও খারাপ পথে যায়নি, বিড়ি-সিগারেট, আড্ডা আল্লাহ না করুক এগুলা থেকে দূরে, নামাজ কালাম পড়ে মাশাআল্লাহ। আমার বাবা একজন ড্রাইভার, আমি এটা বলতে কখনো সংকোচবোধ করিনি, ঢাকার টপ স্কুল, কলেজে পড়েছি, সেমিনার করেছি, ইভেন্ট করাসহ অনেক কিছুতে একসময় জড়িত ছিলাম ... তাই কেউ যদি মনে করেন শ্বশুরের পরিচয় দিতে গায়ে লাগবে, স্কিপ করতে পারেন। আব্বু অনেক কষ্ট করে আমাদের বড় করছে, পাশাপাশি তাঁর বাবা-মায়ের প্রতি তাঁর টান ভালোবাসা ছিলো দেখার মতো। ভালো মানুষগুলো এমনি হয় হয়তো সাধারণের বেশে অসাধারণ। আর আমাদের পরিবার আলহামদুলিল্লাহ সমাজ-স্ট্যান্ডার্ড বুঝে, আল্লাহর অশেষ এক রহমত যদি একদম নিম্নবিত্তদের সাথে মিশতে দেয়, তাও মিশতে পারি আবার হাই-প্রোফাইলদের সাথে মিশতে হলে তাও পারি।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকায় ২.৫ কাঠা জমি আছে "গ্রীন বাংলা মডেল টাউন" - এ, হাউজিং এর কাজ শেষ হলে সেখানে এপার্টমেন্ট ফ্যাসিলিটি পাওয়া যাবে। গ্রামে ধান-ই জমি আছে নানা বাড়ির সম্পত্তি এখনো ভাগাভাগি হয়নি। যশোর জুমজুমপুরে জমি আছে কালিগঞ্জ (খালার শ্বশুর বাড়ি) জমি আছে
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের দ্বীনি পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ, তবে আমরা আরো চেষ্টা করতেছি ঠিক হতে। আমার হেদায়েতের পথে আসার পর থেকে বাসার সবাই আগে থেকে আরো নিজেদের সংশোধন করে নিয়ে আল্লাহর পথে থাকার চেষ্টা করতেছে। আম্মু নিয়মিত তালিমে যান আজ প্রায় ১২ বছর+ ... ফরয নিয়ম-কানুন সব মানার চেষ্টা করে, পর্দা করে (খাস না এখনো, হয়তো সামনে এটাও করবে ইনশাল্লাহ) আলহামদুলিল্লাহ এবং আমরা ইসলামিক কিছু শিখলে নিয়মিত ডিসকাস করি। আব্বুও ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, মাঝে মাঝে চলতি পথে কাজে থাকলে পড়া হয় না তখন বাসায় এসে রাত ১২ টা বাজলেও নামাজ পড়ে ফেলে, কামাই করে না আলহামদুলিল্লাহ। আমার হবু বউয়ের পর্দার ক্ষেত্রে ১০০% সিরিয়াস এবং আমার বাসার সবাইও এতে আমাকে উৎসাহ দেয়। আর আমার গায়রতের ব্যাপার, আমার স্ত্রীর সম্মানের দায়িত্ব আমার। নবীজির আদর্শ ভালো লাগে, আয়শা (রা:) এবং নবীজির সংসারের ছোট ছোট বিষয়গুলো এতো ভালো লাগে, চাই আল্লাহ আমার জীবনেও এক আয়েশা অথবা ফাতেমা পাঠাক।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি ২০২৫ এর জুলাই মাস থেকে, ৩-৪ ওয়াক্ত জামাতে আদায় করি ২০১২ থেকে (ইরেগুলার)
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, শূন্য ০
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ, এখনো শিখা চলমান
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? অপছন্দনীয় এবং বিদাত
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন নবীজির সংসার, প্রোডাক্টিভ মুসলিম, আমি তওবা করতে চাই কিন্তু ....
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন Shaykh Belal Assaad, Hisham Abu Yusuf, Shaykh Ahmudullah
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ: আমার দান-সদকা করতে বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ, মানুষকে সাহায্য করতে ভালোবাসি, যতটুকু আল্লাহ আমাকে সামর্থ্য দেয়। ইসলামিক বই গিফট করতে ভালোবাসি ... সহজ কুরআন ও শাইখ আহমুদুল্লাহ এর সকাল-সন্ধ্যার যিকির বইটা যথাসম্ভব বিতরণের চেষ্টা করি সদগায়ে জারিয়ার উদ্দেশ্য। (এই পার্টটুকু লেখার সময় একটু সংকোচ কাজ করতেছে, এভাবে কি বলা আমার ঠিক হচ্ছে? করি তো আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহ রাব্বুল আলামীন তা জানেন।) ভলেন্টারি কাজ করতাম একসময় বেশি, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সাহায্য ... এখন সরাসরি ইনভলভ না থাকলেও আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করি। B.M Sabab Foundation, Durnibar Foundation, Ovijatrik Foundation এর মতো বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি। স্বপ্ন: আমার স্বপ্ন একটা সুন্দর মৃত্যু, রমজান মাসে কোনো এক শুক্রবারে সিজদায় এবং সেই অনুভূতি যেখানে আমার মৃত্যুর সময় আমার মন বলবে আমাকে তাড়াতাড়ি আমার রবের কাছে নাও। আমি অনেক যে দ্বীন সম্পর্কে জানি তা না, তবে আল্লাহ আমাকে জীবনের প্রতি মূহুর্তে আলহামদুলিল্লাহ এতো দৃশ্যমান সাহায্য করেছে এবং করছে তাই আমি যাই জানি, যাই পারি চেষ্টা করি আল্লাহকে অনুভব করার। গুনাহ তাও হয়, আমল তাও মাঝে মাঝে ছুটে যায়, আলসেমি আসে, ঈমান উঠানামা করে, কিন্তু তাও আল্লাহর কাছে দোয়া করি , আল্লাহ আমাকে আবার আপনার সন্তুষ্টি লাভের তাওফিক দেন। এবং যেভাবে আমল, ইবাদত করলে আপনি খুশি হবেন ওভাবে করার তওফিক দেন। আমার আরেকটা স্বপ্ন ছিলো, সুন্দর একটা পরিবার, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করবে, হালাল ভাবে চলবে এবং সব পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমার স্ত্রীকে আমি আল্লাহর জন্য ভালোবাসবো অনেক, সেও আমাকে বাসবে। (তবে ইদানিং একটা ভয় কাজ করে, এটা কি আমাকে আমার রব থেকে দূর করে দিবে? ঈমান তো আমার অনেক শক্ত না, তারপর আবার দোয়া করি, আল্লাহ আপনি আমার জন্য সর্বোচ্চ কল্যাণকর কিছুই দান করেন, কিন্তু কোনো কিছুই আপনার থেকে আমি বেশি ভালো না বেসে ফেলি এমন অবস্থা রাইখেন। (কেননা, আমি মহান আল্লাহর ইবাদত করতে চাই, আমার whims and desire এর অথবা কোনো ব্যক্তির (wife) এর না।) দুনিয়াবি স্বপ্ন তেমন নেই, তবে দ্বীনের কাজে একটা YouTube চ্যানেল করার ইচ্ছা আছে, যেখানে ইসলামিক ব্যাপারে ভিডিও বানাবো ইনশাআল্লাহ! আর আমি চেষ্টা করছি এমন ছেলে হতে ইনশাআল্লাহ, যেমন ছেলের কাছে আমার মেয়ে, বোন বিয়ে দিতে বাধবে না। পছন্দ/অপছন্দ/রুচিবোধ: ১) নিজেকে ট্রেইন করতেছি মেন্টালি, যে দুনিয়া শুধুমাত্র একটা খেল তামাশা, একটা ইলিউশন ... আজ হলেও, কাল হলেও মরতে হবে তাই দুনিয়াবি সুখ-শান্তির থেকে আখিরাতের বিষয় বেশি প্রায়োরিটি দিতে হবে ২) একটা প্যারা ফ্রি লাইফ লিড করতে চাই, ঝামেলা ভালো লাগে না। লাইফে ডিসট্র্যাকশন চাই না, হিডেন থাকতে চাই। ৩) রাগী, হিংসুক, যে শুধু নিজের বেনিফিট দেখে এমন মানুষকে এড়িয়ে চলি ৪) অন্যের জন্য দোয়া করতে পছন্দ করি ৫) ল্যাভিশ চলাফেরা পছন্দ করি না ৬) বাসায় থাকতেই বেশি পছন্দ করি, আড্ডাবাজিতে জড়াই না। ৭) খাওয়া-দাওয়া বেশ পছন্দ করি, বন্ধু ও আত্মীয় মহলে বেশ ভালো খ্যাতি আছে
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণ জামা কাপড়
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ২০২৫ এর সেপ্টেম্বর থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? নজরের হেফাজত আছে আলহামদুলিল্লাহ, তবে পারিবারিক কোনো অনুষ্ঠানে যেমন বিয়ে অথবা ঈদে গ্রামে গেলে ভাই-বোন, খালা সবাই মিলে বসে কথাবার্তা বলি এবং অবশ্যই সেখানে আল্লাহ সম্পর্কিত কথাবর্তা থাকে আলহামদুলিল্লাহ!!
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝে মাঝে হতো, আমি বাদ দেয়ার পূর্ণ চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ পারবো, আরবি নাসিদ শোনা হয় মাঝে মাঝে!
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ওরকম না, তবে আমাদের মসজিদের সকল ছোটখাটো আয়োজনে (যেমন: বাচ্চাদের কুরআন সবক, মেহমানদারি) আমাকে দায়িত্বে রাখা হয়
পেশাগত তথ্য
পেশা ফ্রিল্যান্সার
পেশার বিস্তারিত বিবরণ - ফ্রিল্যান্সিং করি আলহামদুলিল্লাহ - কন্টেন্ট রাইটিং করি, SEO নিয়ে কাজ করি - আলহামদুলিল্লাহ, হালাল এবং হারাম কোনো বিষয় (Gambling, CBD) আসলে বিরত থাকি - অনলাইন কাজ করি, দেশি ৯-৫ চাকরি করার ইচ্ছা নেই, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বাহিরের দেশে রিমোট মান্থলি জবের চেষ্টা করতেছি, করবো আমার এখন মান্থলি কোনো জব নেই, তবে আল্লাহই আমার রিযিকের ব্যবস্থা করে দেয়, আর কীভাবে যে মাসে চলার মতো আর্থিক যোগান হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না, আলহামদুলিল্লাহ। বাসা থেকে প্রথমে চাকরি খোঁজার পর বিয়ের কথা বলা হলেও, কিছুদিন পর বুঝতে পারলাম শয়তানের এক ওসওয়াসার মধ্যে পড়ে গেছি সবাই। তাই, সবাই একমত হয়ে বিয়ের ব্যাপারে আগাচ্ছি আর পাশাপাশি চেষ্টা করে যাচ্ছি মান্থলি চাকরির। (দেশে ইনশাআল্লাহ কাজের অভাব হবে না আমার স্কিল অনুযায়ী, তবে আমি বাহিরের এজেন্সিতে কাজ করতে চাই রিমোটলি) আমি সরকারি চাকরি, ব্যাংকের চাকরি পছন্দ করি না, হালাল ইনকাম এর বরকত অনেক সুন্দর আর তা যথেষ্ট আলহামদুলিল্লাহ। আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করলে, আল্লাহ সবকিছু সহজ করে দেয়।
মাসিক আয় ৩০,০০০-৪০,০০০ (এভারেজ, মান্থলি জব এখনো নেই)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ, আমার গায়রত এবং জান্নাতে যাওয়ার ব্যাপার
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি সে চায় অবশ্যই, তবে তাকে এনশিউর করতে হবে এতো তার পর্দা, আমলে ব্যঘাত ঘটবে না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, তবে বাসায় সেলাই মেশিন আছে, সে যদি কম্পিউটার ব্যবহার করতে জানে আমি কিছুর ব্যবস্থা করতে পারি আমাকে সহায়তা করার জন্য ইত্যাদি ইত্যাদি করতে পারবে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাবা-মা, ভাই-বোন এর সাথেই তবে ইনশাআল্লাহ পর্দা ১০০% ঠিক রাখার ইচ্ছা এবং চেষ্টা চলমান এবং বাসায় ওলরেডি এই ব্যপারে আমরা অনেক ভালো সিদ্ধান্তে এসেছি
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না, একটা সুই ও সুতাও যদি না দেয়, এটা হবে আমার একটা দোয়া কবুল
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর একটা বড় নেয়ামত, শয়তানের ধোঁকা থেকে বাঁচার একটা বড় অস্ত্র, নিজেকে শুধরানোর একটা বড় মাধ্যম। বিয়ে করতে চাচ্ছি: ১) নিজের ঈমানকে আরো মজবুত করতে, যখন আমি দুর্বল হয়ে পরবো সে আমাকে উৎসাহ দিবে, যখন সে হবে আমি উৎসাহ দিবো ২) জৈবিক চাহিদা, নজরের হেফাজত, মানসিক স্ট্রেস কমাতে। দিন শেষে একটা মানুষ লাগে অন্তত যে মন উজার করে ভালোবাসবে, বুঝবে এবং কল্যাণের দোয়া করবে ৩) সুন্দর একটা পরিবার, ইচ্ছা আছে আল্লাহ সন্তান দান করলে হাফেজিয়া পড়াবো ৪) আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি না যে অনেক দ্বীনদার কাউকে দিন, আমি দোয়া করি আমার মতো কাউকে দেন ... কেননা, আমি চাই না কারো সাথে নাইনসাফি হোক। এটা আমাকে উৎসাহ দেয় নিজেকে আরো ঠিক রাখার চেষ্টা করতে ... তবে হ্যাঁ আল্লাহর দয়াতে যদি আল্লাহ আরো ভালো দেয় যা আমাকে আরো প্রিয় হতে সাহায্য করতে, নিজের সবকিছু আরো ঠিক করতে তাহলে তো আরো বেশি শুকরিয়া আল্লাহর।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'১-৫'৪
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম এইচএসসি
জেলা ঢাকা, যশোর হলে ভালো তবে আলহামদুলিল্লাহ যেকোনো জেলা হলেও সমস্যা নেই, আল্লাহ চাইলে সুদূর সৌদি থেকেও আসতে পারে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি নিজে যেমন দোয়া করি আল্লাহ তেমন জীবনসঙ্গী আমাকে দান করুক .... আমি চাই এমন কেউ হোক আমার জীবন সাথী যে আমার চোখের নূর হবে এবং আমি তাঁর। আমার বিশ্বাস আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কিছু প্রত্যাশা: ১) যে নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করে, সকাল-সন্ধ্যার জিকির এবং রাতে সূরা মূলক পড়বে, সপ্তাহে ২ দিন রোযা রাখবে ২) যে আল্লাহকে বেশি ভালোবাসবে, এবং আল্লাহকে বেশি খুশি করতে আমাকে বেশি ভালোবাসবে। নবীজির সংসারের মতো একটা সুন্দর সংসার সাজাবে আমার সাথে, যেখানে মিষ্টি অভিমান, দয়া-মায়া, মৃদু শাসন আর অসংখ্য সম্মান থাকবে আলহামদুলিল্লাহ। ৩) যে দান-সদকা করতে ভালোবাসেন, হোক সেটা কাউকে একটা পরামর্শ দিয়ে হলেও ৪) ক্ষমা করতে ভালোবাসেন, কেউ তাঁর সাথে অনেক অন্যায় করলেও ৫) গীবত, পরনিন্দা, হিংসা, অতি রাগ-অভিমান থেকে দূরে থাকে আল্লাহর ভয়ে যে, আল্লাহ দেখতেছে ৬) ভুল স্বীকার করে, আল্লাহর কাছে মাফ চেয়ে আবার নিজেকে শুধরানোর চেষ্টা করে ৭) আমার মা-বাবা পরিবারের সাথে ভালো আচরণ এবং আন্তরিক থাকবে ৮) কারো কথা, অথবা অন্য কাউকে তার পরিবারে হস্তক্ষেপ করতে দিবে না (হোক সেটা তাঁর মা-বাবা, আত্মীয়, হ্যাঁ পরামর্শ করবো আমরা ইনশাআল্লাহ তবে বাড়াবাড়ি না) ৯) হালালে এবং অল্পতেই সন্তুষ্ট থাকবে ১০) সকল কিছুতে আল্লাহর উপর এক্সপেক্টেশন রাখবে সব থেকে বেশি
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

যশোর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6430

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শার্শা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6348

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মণিরামপুর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1522

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মণিরামপুর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4851

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
অভয়নগর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3016

বয়স
32 বছর
উচ্চতা
৬′
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
শার্শা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3023

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মণিরামপুর, যশোর, খুলনা
যশোর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন