Profile

বায়োডাটা নং : 3861

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পাবনা সদর, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: জালালপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ডেমরা
কোথায় বড় হয়েছেন? ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী। ঢাকায় বিভিন্ন হাসপাতালে মেডিকেল এক্সেসরিস এর সাপ্লায়ার হিসেবে কাজ করেন। অনেক সময় দেশের বাহির থেকে ইম্পোর্ট করতে হয়। বাৎসরিক কিছু প্রিন্টিং কাজও করেন। আগে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের হেড অব দ্যা ডিপার্টমেন্টের মেডিকেল সেক্রেটারি হিসেবে চাকরিরত ছিলেন। সেই সুবাদে মেডিকেল সেকশনে বেশ ভালো পরিচিতি আছে আব্বুর। কিন্তু বর্তমানে পেশায় একজন ব্যবসায়ী।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় বোনঃ BSC, CSE Department এ। বিবাহিতা রব্বাতুল বাইত মেজো আমি সেজ বোনঃ আল মারকাযুল ইসলামি আস সালাফি, নওদাপাড়া, রাজশাহীতে অধ্যায়নরত, অবিবাহিতা ছোট বোনঃ মাদরাসায় অধ্যায়নরত
চাচা মামাদের পেশা চাচা ১ জন। গ্রামে থাকেন। শারীরিক ভাবে অসুস্থ দীর্ঘদিন। বাসায় শিক্ষকতা করেন। মামা ৩ জন। ২ জন কৃষক আর ছোট মামা পুলিশের চাকরি করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকায় ভাড়া বাসায় থাকা হয়। গ্রামে বসত বাড়ি আছে। বসত ভূমি ছাড়া কোনো জমি নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সবাই দ্বীন মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। পরিপূর্ণভাবে মাহরাম ও নন-মাহরাম মেনে চলার চেষ্টা করি সাধ্যানুযায়ী। নারীরা সবাই ৫ ওয়াক্ত সালাত আদায় করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি ছোটবেলা থেকেই সালাত আদায় করতাম আলহামদুলিল্লাহ। তবে ২০১৯ থেকে নিয়মিত সালাত আদায় করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা না হোক সেই চেষ্টায় থাকি ইন্ শা আল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? একে কেন্দ্র করে বর্তমানে যা চলে সবই শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কিতাবুদ তাওহীদ-ইবনে খুযাইমা রহঃ, ইসলামি আকিদা-ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহঃ, উপদেশ-আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিঃ , হাদিস সংকলনের ইতিহাস, স্রষ্টার সন্ধানে সহ আরও অনেক। ইসলামি ইতিহাস সংশ্লিষ্ট বইগুলো ভালো লাগে। PDF বেশি পরা হয়।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুল মুহসিন আল আব্বাদ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিঃ, ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহঃ, ড.আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিঃ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিঃ, ব্রাদার রাহুল হাফিঃ, মতিউর রহমান মাদানী সহ সকল সালাফি আলেমদের পছন্দ করি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন #নিজেকে জাহের করার মানসিকতা নেই, যদিও প্রয়োজনের খাতিরে এখানে বলতে হচ্ছে। - দ্বীন পালনে কোনো ছাড়াছাড়ি নেই। অনুকূল পরিবেশে এই চেষ্টা আরো বেগবান ও ফলপ্রসূ হবে ইন্ শা আল্লাহ্। ছোট থেকে খুব বেশি দ্বীনের চর্চার সুযোগ হয়নি তাই হিদায়াতের পর এই পিপাসা আরও প্রবল হয়েছে। - রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী মূর্খদের সাথে দ্বীন ও দুনিয়াবি কোনো ব্যাপারেই তর্ক করি না। এটা একদম অপছন্দ। অজ্ঞ মানুষ এড়িয়ে চলি সে যত বড় মানুষই হোক। লোক দেখানো আন্তরিকতা ঘৃনা করি। - অনর্থক কথা বলতে পছন্দ করি না। তবে পরিবারের কাছের মানুষদের সাথে অনেক কথা বলি। - গভীর ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা করতে চেষ্টা করি এবং এমন মানুষকেও বেশি পছন্দ। - নতুন মানুষ, নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে, তবে সাথের মানুষ যদি বন্ধুসুলভ হয় তাহলে মানিয়ে নিতে সহজ হয়। - দ্বীনের জ্ঞান অন্বেষণে লেগে আছি অনলাইন অফলাইন, প্রাতিষ্ঠানিক,অপ্রাতিষ্ঠানিক ভাবে আলহামদুলিল্লাহ। বিশেষ করে শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিঃ এর নিকট উসূলে হাদিস ও এরাবিক গ্রামার বিষয়ে আংশিক জ্ঞান অর্জন করেছি আলহামদুলিল্লাহ। - এছাড়াও বর্তমানের প্রসিদ্ধ ওলামাদের নিকট অনলাইনে দ্বীনের জ্ঞান অর্জনের পথে আছি তার মধ্যে উল্লেখযোগ্য হাফেজ নাসির উদ্দিন মাদানী, ড.মনযূরে ইলাহি, মতিউর রহমান মাদানী হাফিজাহুমুল্লাহ। - বিভিন্ন অনলাইন প্লাটফর্ম যেমন, তাইবাহ একাডেমি, আসলাফ একাডেমি, ডেফোডিল ইসলামিক সেন্টার, মারকাযুন নাহদা এর ছাত্রী হিসেবে ইস্তিফাদা নিয়েছি আলহামদুলিল্লাহ। ★স্বপ্ন - বাসায় নিজে নিজেই স্বল্প পরিসরে কুরআন মাজিদ হিফজ করার চেষ্টায় আছি। অন্তরের সুপ্ত ইচ্ছে তা আড়ালে থাকুক, অন্তত কোরআনের কিছু অংশেরও হাফেজা হওয়া, এতটুকু আরবি ভাষা শেখা যাতে করে কুরআন তিলাওয়াত করলে অন্তত ৮০% শাব্দিক অনুবাদ বুঝতে পারা যায় তার দৃঢ় ইচ্ছা আছে যদিও আমি একটু অলসতা করি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে পরিশ্রম করার তাওফিক দান করুক,আমিন। জানি আমার সাধ্যের বাইরে অনেক বড় চাওয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সাধ্যের বাইরে নয়। তাওয়াক্কুল করি তারই উপর। তাই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট এমন কাউকে চাই যে আমার এই ইচ্ছাকে মূল্যায়ণ করবে ও তা পূরণ করতে সাহায্য করবে। - ইচ্ছা আছে ঘরোয়া ভাবে আশেপাশের নারী ও শিশুদের সহিহ কুরআন তিলাওয়াত ও ইসলামের মৌলিক জ্ঞানের পাঠদান ও সহিহ আক্বিদার বই বিতরণের ব্যাবস্থা করা ফি-সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন যোগ্য হিসেবে কবুল করেন। - উচ্চাবিলাসি নই। পরিবারের সকলেই সরল মানসিকতার। - ঘরেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহাসিক স্থানে ঘুরতে ভালবাসি যদি ঘরের বাইরে সালাত আদায়ের জন্য অনুকূল পরিবেশ থাকে। - পরিচ্ছন্নতা ও গোছানো পছন্দ করি। বই পরতে ও কালেকশন বাড়াতে ভালবাসি। আগে অনেক হার্ডকপি পড়া হত কিন্তু এখন পিডিএফ বেশি পড়া হয়। ছোট একটা ঘরোয়া লাইব্রেরীর ইচ্ছা আছে। - জুমায় সালাফি মাসজিদে যাওয়া, মসজিদ ভিত্তিক দ্বীনি হালাকা, সালাফি কনফারেন্সে যাওয়ার চেষ্টা করি। ★বিশ্বাস - নিজ সন্তান/সন্ততিকে ইসলামের সঠিক আক্বিদা ও আদর্শের শিক্ষা দেওয়া, তাদেরকে আহমাদ ইবনে হাম্বাল, ইবনে তাইমিয়্যা রাহিমাহুমুল্লাহ এর মতো আগামীর ইসলামের যোগ্য বীর সৈনিক হিসেবে তৈরী করা, একজন নারীর জন্য এর চাইতে বড় কোনো দাওয়াতি কাজের ক্ষেত্র হতে পারেনা ইসলামের স্বার্থে। এটা আমার দৃঢ় বিশ্বাস। ★স্বপ্ন - আমার বংশে দূর দূরান্ত পর্যন্ত তাকালে একজনও সালাফি মানহাজের অনুসারী তো দূরের কথা, ৫ ওয়াক্ত সালাত আদায়কারি পাওয়া দুষ্কর। তাই বলা যায় সালাফি মানহাজ এর শুরু আমার থেকেই, যার জন্য অনেক আপনজনের সাথেও লড়াই করতে হচ্ছে এখনও। তবে এই আমিই যেন শেষ না হই এই লড়াইয়ে এটাই আমার লক্ষ্য। আজ আমি একা, তবে একদিন শিরক বিদয়াত মুক্ত সালাফি মানহাজের অনুসারী হবে আমার বংশে ইন শা আল্লাহুল আযিয। ★স্বপ্ন - বিশেষ ভাবে নিজের ব্যাপারে বলতে চাইলে, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও একমাত্র লক্ষ্য হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে একটি সুখী, সমৃদ্ধ, দ্বীনি শিক্ষায় শিক্ষিত একটি আদর্শ পরিবার গঠন ও আদর্শ মুসলিম হিসেবে নিজের আগামী প্রজন্মকে গড়ে তোলা, চক্ষুশীতলকারী নেক সন্তানের একজন আদর্শ মা হতে পারা এবং তার মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করাই জীবনের লক্ষ্য। নিজেকে ওইভাবেই তৈরির চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এই কাজের আনজাম দিতে যা করতে হয় আমি করতে রাজি ইন শা আল্লাহ, তবে এই রাস্তায় উত্তম সহযোগী হিসেবে একজন জ্ঞানী ও দ্বীনদার সঙ্গীই কাম্য। আল্লাহ কবুল করুন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব, নিকাব, হাত-পা মোজা সহ পরিপূর্ণ পর্দা রক্ষা করে এমন পোশাক।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৯
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? সাধ্যের মধ্যে আত্মীয় ও পরিচিত জনের মাঝে দ্বীনের মৌলিক জ্ঞান বিতরণের চেষ্টা করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সহিহ আক্বিদা ও মানহাজ এর দাওয়াত দেই ও কুরআন শুদ্ধভাবে শেখানোর সুযোগ হলে শেখাই।।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ত্বলিবুল ইলম।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সবার মত আমি বলব না যে দ্বীনের অর্ধেক পূরনের জন্য বিয়ে করব। কারন আমি নিজেই জানিনা আমি আমার দ্বীনের প্রথম অংশ পূরন করতে পেরেছি কিনা। তাই আমি বলব আমি বিয়ে করব আখলাকের হেফাজত এর জন্য। একজন সৎ অভিভাবকের জন্য। একজন নেক সন্তান এর তারবিয়্যাতের মাধ্যমে সাদাকায় জারিয়ার পথ উন্মুক্ত করার জন্য। দ্বীনের পথে সবচেয়ে উপযোগী সঙ্গী হিসেবে জীবনসঙ্গীর বিকল্প নেই যা নবী রাসূলগনের জীবনী থেকে লক্ষ্য করা যায়। পৃথিবীর এতগুলো সম্পর্কের মধ্যে এটাই একমাত্র সম্পর্ক যার সৃষ্টি জান্নাতে। পৃথিবী আবাদ হবে পরিবার নিয়ে, আর এই পরিবার হবে বিয়ের মাধ্যমে। তাই এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মর্যাদা, গুরুত্ব অনেক বেশি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 29-35
উচ্চতা ৫''৪'-৮"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা সালাফি আলেম অগ্রাধিকার যোগ্য। অন্ততপক্ষে মুসলিম হিসেবে দ্বীনি এবং দুনিয়াবি বিশুদ্ধ জ্ঞান দ্বারা নিজেকে সমৃদ্ধ রাখা আবশ্যক।
জেলা ঢাকা, রাজশাহী, পাবনার ভেতর হলে ভালো।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা দ্বীনের খাদেম ও ত্বলিবল ইলম। সম্মানজনক চাকরিজীবী/সৎ ব্যবসায়ী
অর্থনৈতিক অবস্থা সচ্ছল তথা বিবাহের উপযুক্ত হওয়ার ও স্ত্রী সন্তানের দায়িত্ব নেয়ার জন্য যতটুকু প্রয়োজন। তবে ঋণের বোঝা না থাকা আবশ্যক।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
- দ্বীনদারিতা, তাকওয়া, পরহেযগারিতার চর্চা থাকতে হবে। নামে নয় আমলে মুসলিম হতে হবে। রিজিকের ব্যপারে টেনশন রাখা যাবে না। তাওয়াক্কুল রাখতে হবে। - আকিদায় ও আমলে খাঁটি আহলুসসুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী হতে হবে। - দুনিয়াবি কাজকর্মে বেশি সময় ব্যয় না করে আখেরাতের ফসল গোছাতে হবে সঙ্গিনীর সাথে। - নফল ইবাদতে অভ্যস্ত হতে হবে। - সঙ্গিনীর প্রাপ্য মর্যাদা, হক আদায়কারি ও ক্ষমাশীল হতে হবে। বুঝতে হবে সেও মানুষ। বন্ধুত্বপূর্ণ স্বভাবের হতে হবে। - অপ্রিতিকর কিছু নিয়ে নিজের মতো ব্যাখ্যা না করে কথা বলে সমাধান করতে হবে। ভুল করলে শাসন করবে, তবে সহনশীলতার সাথে। স্পষ্টভাষী হবে তবে কর্কশ নয়। - ধর্মের নামে কোনো গোঁড়ামি থাকা যাবে না। নিজের ভুল স্বীকার করতে জানতে হবে, কেউই ভুলের উর্ধ্বে নয়। - আত্মঅহমিকা থাকা যাবেনা। সঙ্গিনীর সাথে পরামর্শ করতে হবে, যেটা রাসুল সাঃ এর সুন্নাহ। - কোনো গণতান্ত্রিক বা ধর্মীয় রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না থাকা আবশ্যক। - কটাক্ষ করা বা খোটা দেয়ার মতো নিকৃষ্ট চরিত্রের হওয়া যাবে না। বদমেজাজি ও কৃপণ হওয়া থেকে বিরত থাকতে হবে। - আমার পরিবারের সদস্যদের সম্মান/স্নেহ করতে হবে যেভাবে আমি তার পরিবারের সদস্যদের সম্মান/স্নেহ করব। - স্বামী হিসেবে হতে হবে প্রেমময়, দায়িত্বশীল, একনিষ্ঠ, সৎ ব্যক্তিত্যের অধিকারী। - পিতা হিসেবে হতে হবে সতর্ক, সুসন্তান গড়নে আপোষহীন, পরিবারের উপর প্রভাব বিস্তারকারী নৈতিক চরিত্রের অধিকারী। - দাইউস হওয়া থেকে বিরত থাকতে হবে যেকোনো মূল্যে। পরিবারে ইসলাম কায়েমে হতে হবে কট্টর, ব্যক্তিত্যবান পুরুষ। - শুধুই জীবনসঙ্গী নয়, খুঁজছি আমার আগামী প্রজন্মের একজন আদর্শ পিতা, খুঁজছি অনন্তকালের জান্নাতের সঙ্গী। - একজন জান্নাত প্রত্যাশী নারী তার স্বামীর আনুগত্য করবেই। তিতা লাগলেও মিঠা লাগলেও। কিন্তু সেই আনুগত্য যদি হয় ভালোবাসাময়, বন্ধুত্বপূর্ণ ও মর্দাযাদামন্ডিত, তাহলে কতই না উত্তম হবে সম্পর্ক। - সঙ্গিনীর প্রতি জুলুম করে জালিমের খাতায় নাম উঠানো থেকে বিরত থাকতে হবে। স্ত্রী ও পরিবারের অন্যান্যদের মাঝে সমতা প্রতিষ্ঠা করতে জানতে হবে। - সঙ্গিনী ও তার পরিবারের প্রতি সদয়, মানবিক ও শুকরিয়া আদায়কারী হতে হবে। - কর্মঠ হতে হবে, জীবিকার জন্য অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজ পরিশ্রম বলে আত্ননির্ভরশীল হতে হবে। পরিস্থিতি চাহে যত কঠিনই হোক সৎ সঙ্গির পাশে থাকব ইনশাআল্লাহ। - শারিয়াহ সম্মত নয় এমন কোন কাজের আদেশ করা যাবে না। হারামকে হালাল বানানোর ইবলিসি কূটকৌশল থেকে বিরত থাকতে হবে। - শহরে প্রতিষ্ঠিত হলে ভালো হয়। সামর্থ থাকলে গ্রামে না থাকাই ভালো। -এই যুগের তথাকথিত স্মার্ট না বরং সাড়ে ১৪০০ বছর আগের যুগের মানুষের চারিত্রিক গুণাবলীর আলোকে স্মার্ট হতে হবে। - সালাফি ওলামাদের প্রতি অন্তরে ভালবাসা থাকতে হবে। নেক মানুষের সহবতে থাকার চেষ্টা করতে হবে। প্র্যাকটিসিং মুসলিম ও ত্বলিবুল ইলম হতে হবে। ** এত এত চাহিদার লিস্ট দেখে উচ্চাকাঙ্ক্ষী ভাবার কিছু নেই। জীবনসঙ্গী বাছাই করা অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন। তাই এতো নিপুণতা অবলম্বন করা। পরিবারে মায়ের পাশাপাশি পিতার নেক চরিত্রের প্রভাব অনেক গুরুত্বপূর্ণ। কোন মানুষই শতভাগ পারফেক্ট না আমিও জানি। তবে চেষ্টা চালাতে তো বাঁধা নেই। মোট কথা হলো মর্যাদামন্ডিত, স্নেহপ্রীতিময় আদর্শ ইসলামিক পরিবার গঠন করতে যেমন সঙ্গী কাম্য তেমনটাই চাই। শুধু চেয়ে বসে নেই, নিজেকেও সেটার যোগ্য হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টায় আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমার এবং আপনার অন্তরের নেক মাকসাদ কবুল করুন আমিন। ربنا هب لنا من أزوجنا وتزيينا قرة أعينٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَام [ফুরকান:৭৪]
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পাবনা সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12177

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5803

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7322

বয়স
28 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8232

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6369

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #40

বয়স
38 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
পাবনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন