Profile

বায়োডাটা নং : 12177

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পাবনা সদর, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: চরতাঁরাপুর
বর্তমান ঠিকানা পাবনা সদর, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: চরতাঁরাপুর
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2019
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2022
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? রাষ্ট্রবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরে জানানো হবে
এখন কোন বর্ষে পড়ছেন? চতুর্থ বর্ষে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বর্তমানে কৃষক। আগে কম্পানিতে চাকরি করতো, ড্রাইভার ছিলেন। অসুস্থতার জন্য প্রায় দেড় বছর চাকরি ছেড়ে দিয়ে বাসায় চলে আসছেন। নিজের অল্প কিছু জমি আছে তা দেখাশোনা করে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই আমার থেকে ছোট। অনার্স তৃতীয় বর্ষে পড়ে। বেকার।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন আমার থেকে বড়। বিবাহিত। এসএসসি পাস। গৃহিণী। তার স্বামী কামিল পাস, আগে সৌদিতে ছিলেন দুই বছর, একবছর প্রায় দেশে এসে এখন নিজের জমি দেখাশোনা করেন।
চাচা মামাদের পেশা ১। বড় চাচা মারা গেছেন। ২। আমার বাবা। ৩। কৃষক। ৪। কম্পানির চাকরি করে, ড্রাইভার। ৫। কম্পানির চাকরি করে, ড্রাইভার। ৬। গাড়ি চালায়। ১। কৃষক, ব্যবসায়ী। তার বয়স হয়েছে এখন ছেলেরা দেখাশোনা করে। ২। কৃষক, ব্যবসায়ী। ৩। সরকারি চাকরিজীবী। ৪। বর্তমানে প্রবাসী। ৫। প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ মাঠে নিজেদের অল্প কিছু জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? মোটামোটি দ্বীনি পরিবেশ। নামাজ রোজা করে। সুদ, ঘুষ, লোন , কিস্তি হারাম ইনকাম এসব থেকে দূরে থাকে। কিন্তু পরিপূর্ণ পর্দা করে না। মাহরাম ননমাহরাম মেনে চলে না। তবে উশৃঙ্খল ভাবে চলাফেরা করে না। গ্রামের সাধারণ পরিবার।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জী আলহামদুলিল্লাহ। নিয়মিত পড়ি 2020 থেকে। আগেও পড়তাম তবে নিয়মিত ছিরো না।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না তেমন। হঠাৎ কখনো কখনো এক,দুই ওয়াক্ত তবুও কোনো সমস্যায় পড়লে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানা মতে নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকের আস্তানা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, জীবন যদি হতো নারী সাহাবীর মতো, ফেরা, পর্দার গাইডলাইন। এছাড়াও আরো বেশ কিছু বই পড়া হয়েছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লহ, নোমান আলী খান, ডঃ জাকির নায়েক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি খুবই সাধারণ একজন মানুষ।আমার জীবনযাপন, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা সবকিছুই খুবই সাধারণ। আর এই সাধারণভাবে থাকতেই আমি পছন্দ করি। স্পষ্ট ভাবে কথা বলতে পছন্দ করি যদিও তার শব্দচয়ন সাজানো এলোমেলো হয়ে যায়। এমনি আমি শান্ত স্বভাবের, কিছুটা রাগী, বেশি কথা বলা পছন্দ করি না, তবে বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে আবার অনেক কথা বলি। ব্যক্তিগত জীবনে সৎ থাকার সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু তায়ালা দ্বীনের বুঝ দেওয়ার পর থেকে দুনিয়ার চাকচিক্যময় জীবন পরিহার করেছি। এই জীবনের মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, তাঁর রাসূলের দেখানো পথে দুনিয়ার জীবন পার করা। পরকালীন জীবনটা সুন্দর করা। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে ঈমান ধরে রাখা খুবই কঠিন। আর যখন পরিস্থিতি এমন হয় যে সরাসরি কারো থেকে দ্বীনি উপদেশ পাওয়া ও দ্বীন মানতে সাহায্য করবে এমন মানুষ বা পরিবেশ না পাওয়া। তাই খুব করে চাই কেউ আমাকে গাইড করবে দ্বীনি বিষয়ে শেখাবে। আমি নিজে দ্বীনদার বলে পরিচয় দিবো না। আমি খুবই নগণ্য একজন মানুষ। দ্বীন সম্পর্কে যে খুব বেশি জানি তাও না। দ্বীনের ফরজ বিধান গুলো মেনে চলি, চলার চেষ্টা করি। স্বল্প জ্ঞানের ক্ষুদ্র একজন মানুষ, আমার জ্ঞানের পরিধি খুবই কম।বার বার ভুল পথে গিয়ে আবার ফিরে আসি, এভাবেই চলছে জীবন। অনেক চেষ্টা করেছি বুঝিয়েছি পরিবারকে, দ্বীনের যতটুকু জেনেছি তাঁদের জানানোর চেষ্টা করেছি কাজ হয়নি এতো বছরেও। ঘরের বাহিরে পরিপূর্ণ পর্দা করলেও, নিজ বাড়িতে এমন পরিবেশ পাইনি, গ্রামের বাড়ি হওয়ায় হুটহাট গাইয়ে মাহরামের সামনে পড়ে যেতে বসি।তাই স্বপ্ন একটা এমন পরিবেশ পাওয়া যেখানে আমি ঘরে বাহিরে পরিপূর্ণ পর্দা করে চলতে পারবো। আমি ইন্ট্রোভার্ট একজন মানুষ। সবার সাথে সহজে মিশতে কথা বলতে পারি না। অতিরিক্ত হইহুল্লোড় পছন্দ না। নিরব শান্ত পরিবেশে থাকতে ভালো না। অনেক মানুষের সমাগম ভীড় আমার ভালো লাগে না, শরীরের সাথেও যায় না অসুস্থ হয়ে যাই। ঝগড়া বিবাদ পছন্দ করি না। দিনের বেশিরভাগ সময় একা থাকা হয়।অবসর সময়ে ইসলামিক বই, গল্পের বই পড়তে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে। ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে। বিড়াল ভালো লাগে। ইন্ট্রোভার্ট মানুষ হলেও আমার ভেতর থেকে এখনো বাচ্চাসুলভ আচরণ এখনো পুরোপুরি যায়নি, এটা শুধু বিশেষ মানুষ ছাড়া কারো কাছে প্রকাশ পায় না, যেমন আম্মা, বোন এর সাথে বেশি হয়ে যায়। রান্নাবান্না সাংসারিক কাজ টুকটাক প্রায় সবই পারি এবং করার চেষ্টা করি। এছাড়াও কাথা সেলাই, নিজের পোশাক বানাতে পারি, তবে নিজের সেলাই মেশিন নাই। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। চেষ্টা করি নতুন নতুন কাজ শিখতে। একজন ভালো স্ত্রী হতে যা যা শেখা প্রয়োজনীয় সেসকল কিছু শেখার চেষ্টা করি, আম্মা ছোট থেকে সাংসারিক কাজ শিখতে উৎসাহ দিয়েছেন। মানুষের সাথে বিশেষ করে ননমাহরাম, যেমন দুলাভাই, চাচাতো মামাতো ভাই এদের সাথে অতিরিক্ত কথা হাঁসি ঠাট্টা ইয়ার্কি করা ছোট থেকেই পছন্দ না। পরিবার ও এসব পছন্দ করে না। কখনো ননমাহরামের সাথে ছোটবেলা থেকেই কোথায়ও বেড়াতেও যেতে দেয়নি। এছাড়া অনুষ্ঠান বাড়ি যাওয়া পছন্দ না, যাওয়া হয় না তেমন। যেই যেই পরিবেশ পর্দার জন্য ক্ষতিকারক সেই পরিবেশ পরিহার করে চলার চেষ্টা করি। তাই যিনি আসবেন তার পরিবারের এমন সদস্যদের থেকে আমায় দূরে রাখবে পর্দায় রাখবে আশা রাখি। শালীনতা সত্যবাদীতা একজন মানুষের সবচেয়ে বড় গুণ। নিজের কাছে নিজে সৎ থাকার মাঝে কি যে আনন্দ তা একমাত্র সেই ব্যক্তিই জানেন যে নিজে সৎ থাকে। বিলাসী জীবন আমার কখনোই পছন্দ ছিলো না এখনও নাই। সাধারণ পরিপাটি থাকতে ভালো লাগে। বর্তমান সময়ের মেয়েদের মতো এতো আধুনিক আমি নই। সহজ সরল জীবন, সহজ-সরল ভাষা ভাবনা আমার ভালো লাগে। মানুষের ব্যক্তিত্ব আমাকে খুব করে বিমোহিত করে। মানুষের কথার মাধুর্যতা, চিন্তাচেতনা, শালীনতা, লজ্জাশীলতা, চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে মুগ্ধ করে। এবং নিজেকে তেমন মানুষ হিসেবে গড়ার চেষ্টা করি। এছাড়াও জীবনের সবচেয়ে বড় স্বপ্ন শখ সবকিছুই ভবিষ্যত মাহরামকে ঘিরে। একটা ইসলামিক পরিবারের স্বপ্ন যা আমি প্রতিদিন দেখি, দোয়া করি রবের কাছে খুব করে চাই। ভবিষ্যত মাহরামের সাথে ওমরাহ করার স্বপ্ন প্রতিটি মানুষেরই থাকে, যেই স্বপ্ন আমিও দেখি, সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। একজন আদর্শ স্ত্রী আদর্শ মা হিসেবে হওয়ার স্বপ্ন দেখি। আল্লাহ কবুল করুক আমিন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব নিকাব, হাত মোজা, পা মোজা পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? 2019 থেকে শুরু করেছি। তবে এর আগে থেকেই বোরকা পড়া হতো, তখন পর্দা সম্পর্কে ধারণা ছিল না তেমন।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী আলহামদুলিল্লাহ, পুরোপুরি চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ নাই
মাসিক আয় 0000
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো দ্বীনের অর্ধেক এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কাজ। বিয়ে ছাড়া ঈমান ধরে রাখা খুবই কঠিন বর্তমান জামানায়। বিয়ে মানুষকে সকল প্রকার পাপ থেকে দূরে রাখে। একজন দ্বীনদার জীবন সঙ্গী দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কল্যাণকর। আমার কাছে বিয়ে মানে একটা আশ্রয়, একজন অভিভাবক পাওয়া, যিনি আমাকে পরিপূর্ণ পর্দার পরিবেশ দিতে পারেন, আমাকে দ্বীন শেখাতে আরো উৎসাহ দিবেন, শেখাবেন। সর্বোপরি বিয়ের মাধ্যমে নিজেকে পাপ থেকে দূরে রাখা এবং হালাল ও পবিত্র একটা সম্পর্ক ও সঙ্গী পাওয়া যায়। অর্ধেক দ্বীন পূরণ হয়। যে নেক চরিত্রবান আল্লাহ ভীরু জীবন সঙ্গী পেলো সে দুনিয়াতেই যেন জান্নাতের নেয়ামত পেলো। আল্লাহ তাআলা আমাকেও মিলিয়ে দিক আমিন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৬" - ৫'১০"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা সর্বনিম্ন এইচএসসি পাস।
জেলা পাবনা, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্র/ চাকরিজীবী/ ব্যবসায়ী। অবশ্যই হালাল হতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন সৎ চরিত্রবান আল্লাহ ভীরু মানুষ হবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তায়ালার আদেশ মেনে চলার চেষ্টা করবেন। সত্যবাদী হবেন, স্পষ্ট ও মিষ্টভাষী হবে। মুখে সুন্নতী দাঁড়ি থাকবে। হালাল পথে উপার্জন করবে। গীবত কারী, নিন্দুক, লোভী, অহংকারী, যেনাকারী হবে না। মিথ্যা কথা বলা মানুষদের আমি পছন্দ করি না। লোক দেখানো আমল বা কাজ করবে না। রাগ কম এবং কমল হৃদয়ের অধিকারী হবে। ওয়াদা রক্ষাকারী হবে। সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কুরআন পড়া জানতে হবে। ফরজ বিধান মেনে চলবে, মাহরাম ননমাহরাম মেনে চলবে। স্ত্রীকে পরিপূর্ণ পর্দার পরিবেশ দিতে হবে, পর্দা করতে সাহায্য করতে হবে। স্ত্রীর প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করবে, দায়িত্বশীল হবে। ভবিষ্যত প্রজন্মকে দ্বীনে আদলে গড়ে তোলার জন্য একজন বাবা হিসেবে যা যা দায়িত্ব কর্তব্য পালন করা উচিত তা চেষ্টা করতে হবে। দুনিয়ার চেয়ে পরকালকে বেশি প্রাধান্য দিতে হবে। সুন্নাত সম্মত বিয়ে করবে। অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। দুনিয়া তো একটা পরীক্ষা গার তাই দুনিয়াবি জীবন আল্লাহ ও আল্লাহর রাসূলের দেখানো পথে দুনিয়ার কাটাবে, এমন মন মানসিকতার হবে। নিজ পরিবারের প্রতি যত্নশীল হবে সন্তান হিসেবে নিজের সকর দায়িত্ব পালন করবে। তিনি হবেন খুবই সাধারণ একজন মানুষ, সাধারণ জীবনযাপন করবে কিন্তু তার এই সাধারণের মাঝে তার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলী মানুষকে বিমোহিত করবে। মানুষকে তার বাহ্যিক সৌন্দর্য, গাত্র্যবর্ণ, আকৃতি বা সামাজিক অবস্থান দিয়ে বিচার না করে তার গুন, যোগ্যতা, মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে বিচার করবে, সে ব্যক্তি যে কেউই হোক না কেন। নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবে। মূল কথা তার জীবনের সবকিছুই আল্লাহর জন্য করবে, করার চেষ্টা চালিয়ে যাবে, আর এমন একজন মানুষই আমি প্রত্যাশা করি। তিনি শুধু আমার জীবন সঙ্গীই হবেন না তিনি হবেন আমার সন্তানের বাবা, তাই তাকে অবশ্যই একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, তার জন্য তো এতো টুকু হতেই হবে। আমার জীবনের সবকিছুই তাকে ঘিরে, একটা সুন্দর সংসার পাওয়া, স্বামীর থেকে ভালোবাসা, সম্মান, যত্ন পাওয়া। একজন নিরহংকারী মানুষ হবেন। সবকিছুতে আল্লাহর শুকরিয়া আদায় কারী হবেন। আল্লাহ এমন একজন মানুষকে আমাকে এবং সকল দ্বীনি বোনদের মিলিয়ে দিক আমিন। ফেতনাময় এই জামানায় প্রতিনিয়ত হারাম থেকে বেঁচে থাকতে শত কষ্টের মাঝেও চেষ্টা করতেছি, হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করে আছি। আশা রাখি আমার জীবন সঙ্গী যিনি হবেন তিনিও শত কষ্ট হলেও নিজেকে হারাম সম্পর্ক থেকে দূরে রেখেছেন। নিজকে প্রবিত্র রেখেছেন হালাল সম্পর্কের জন্য।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পাবনা সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5803

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7322

বয়স
28 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8232

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6369

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #40

বয়স
38 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1544

বয়স
37 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
পাবনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন