| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বী। পড়ছি ছোটবেলা থেকেই। তবে ৮বছরের বেশি সময় ধরে এক্টিভলি নামাজ পড়ি, আগে বড় কোন জার্নি করলে তখন দু-এক ওয়াক্ত ছুটে যেত, কিন্তু দীর্ঘ ৪-৫ বছর হবে কোন অবস্থাতেই নামাজ বাদ দেইনা। অভ্যাস হয়ে গেছে, ইনশা'আল্লাহ্ আর কোনদিন বাদ যাবেওনা। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
এক ওয়াক্তও কাযা হয়না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বী! আলহামদুলিল্লাহ্
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার তো কারো না কারো কবর, তো এটা কোন সমস্যার মধ্যে পড়েনা। কিন্তু মাজারকে কেন্দ্র করে অতিরঞ্জন করা, ভক্তি করা, সেখানে কিছু চাওয়া, এবং মাজারের ভালো মন্দ করার ক্ষমতা আছে এরুপ বিশ্বাস করা, মাজারে পীরের ভক্তিরুপে সিজদাহ করা, এসব পরিস্কার শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
তাহক্বীক রিয়াদুস সলিহীন, তাহক্বীক বুলুগুল মারাম, রাহে বেলায়াত
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডা. খন্দকার আব্দুল্লাহ্ জাহাঙ্গীর, শায়েখ আহমাদুল্লাহ, ডা. মানজুরে এলাহী
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি খুবই সহজ ও কমল মনের মানুষ। মানুষের কল্যাণে সবসময় নিজের খুশি/চাওয়াটা ছোট করে দেখি। নিজের সেক্রিফাইচে অন্যকে সন্তুষ্ট করতে পছন্দ করি। আমি দ্বীনের ব্যাপারে, আমলের ব্যাপারে খুব কঠিন। আমি চাই সাহাবী (রাঃ)দের মতই জীবন পরিচালনা করতে। তারজন্য এমনই একজন সহযোগি/জীবনযোদ্ধা/পার্টনার/স্ত্রী/আহালিয়া আশা করি, যে প্রকৃতপক্ষেই দ্বীনদার, পরহেজগার। যার মধ্যে গায়রত আছে, আছে উত্তম আদর্শ, আছে দ্বীনের পর্যাপ্ত ইলম। এমন একজন সঙ্গীনী পেলে আমি না চাইতেই সাধ্যের মধ্যে সবটা এনে দেবো। আমি দ্বীনদার তবে মানসিকভাবে যথেষ্ট রোমান্টিক। স্ত্রীকে নিয়ে ফজরে হাঁটা, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া, স্ত্রীর জন্য আইসক্রিম, চকলেট বা যেটাই হোক হঠাৎ কিনে এনে চমকে দেয়া, মেহেদী কিনে এনেই নিজেই পড়িয়ে দেয়া এসবের খুব সখ্। সময় সুযোগ থাকলে স্ত্রীর রান্নার কাজে হেল্প করা, অসুস্থ হলে তার মাথায় জলপটি দেয়া, সেবা করা, এসব ভালো লাগে। আসলে এই ছোট্ট বর্ননায় নিজের পবিত্র ইচ্ছে প্রকাশ করার একেবারেই সম্ভব নয়। শুধু এতটুকু বলতে পারি- সে যদি স্বামীর মর্যাদা বোঝে, সে অনুযায়ী চলে, তার আমল আখলাক, পরহেজগারিতা, তাক্বওয়া যদি আমাকে মুগ্ধ করে, তবে সে আমার থেকে ভালো স্বামী আর কারো দেখবেনা ইনশা'আল্লাহ্।
|