Profile

বায়োডাটা নং : 3571

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: নরোত্তমপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বাসাবো
কোথায় বড় হয়েছেন? মাইজদি , নোয়াখালী। ২০১৮ থেকে ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.Sc. In Computer Science
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Independent University Bangladesh
পাসের সন 2025
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বর্তমানে অবসর নিয়েছেন।প্রথমে শিক্ষকতায় ছিলেন , পরে প্রবাসী ছিলেন এবং শেষ অবসর পর্যন্ত দেশে একটি ম্যানপাওয়ার ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় বোন বিবাহিত। পেশাঃ গৃহিনী। স্বামীর পেশাঃ রাজনীতির সাথে জড়িত ছিলেন এখন অবসর নিয়েছেন। বর্তমান ঠিকানাঃ মাইজদি, নোয়াখালী। মেঝো বোন বিবাহিত। পেশাঃ গৃহিনী। স্বামীর পেশাঃ পুলিশ অফিসার। বর্তমান ঠিকানাঃ ঢাকা। ছোট বোন বিবাহিত। পেশাঃ গৃহিনী। স্বামীর পেশাঃ চাকরি। বর্তমান ঠিকানাঃ Brooklyn, USA।
চাচা মামাদের পেশা চাচা ২ জন ছোট চাচা চাকরিজীবী London, UK মেঝো চাচা বর্তমানে তাবলীগি খেদমতের সাথে জড়িত কবিরহাট , নোয়াখালী মামা ১ জন (মৃত )
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ। নোয়াখালী গ্রামেরবাড়িতে নিজস্ব জমি আছে আমাদের। ঢাকাতে ভাড়া বাসায় থাকা হয়। সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো ভাবে আছি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে মা বাবা সবাই ৫ ওয়াক্ত নামায পড়ে আলহামদুলিল্লাহ এবং ইসলাম মোতাবেক চলার চেষ্টা করে। মা পরিপুর্ণ পর্দা করে বাইরে সব সময় বোরকা নিকাব পরে থাকেন এবং দ্বীনি তালিমের সাথে যুক্ত।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জী আলহামদুলিল্লাহ । ২০২০ থেকে ৫ ওয়াক্ত নিয়মিত
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না সাধারণত। মাঝে মধ্যে সফরে থাকাকালীন কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা পড়ি। এছাড়া কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটি স্রেফ একটি কবর। মাজারের কোনো ক্ষমতা নেই কিছু করার। মাজারের কাছে চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম , চিন্তাপরাধ , ইসলামি জীবনব্যাবস্থা , আল আক্বীদাহ আত-ত্বহাবীয়া
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ আহমাদুল্লাহ , শাইখ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গির রঃ , হারুন ইযহার , শাইখ উসাইমিন রঃ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি আল্লাহ তা‘আলার একজন নগণ্য ও গুনাহগার বান্দা। ২০২০ সালে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ। সেই মুহূর্ত থেকে আমি আল্লাহর বিধিবিধানকে পরিপূর্ণভাবে অনুসরণ করার জন্য সচেষ্ট আছি। আমি স্বভাবে শান্ত, চুপচাপ ও ধৈর্যশীল। রাগ খুব কমই হয়। মিথ্যা বলা, গীবত করা, অন্যের পিছনে লাগা, এ ধরনের গুনাহ থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করি। ঝগড়া করা বা কোন ঝগড়ায় ইনভলভ হওয়া একদমই পছন্দ করি না। আমি উচ্চবিলাসিতা পছন্দ করি না , অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। ইসলামি বিধিনিষেধে ছাড় দেওয়া এবং দলাদলি করা পছন্দ করি না। চেরি পিকিং করে ইসলাম মানা পছন্দ করি না। ইন্ট্রোভার্ট হওয়ায় বাইরের পরিবেশে বা অচেনা নতুন জায়গায় একটু চুপ চাপ থাকি। তবে সব ঠিক থাকলে মানুষের সাথে সুন্দর মিশতে জানি ও আন্তরিক থাকি। আমার পার্সোনালিটি টাইপ INTJ আমার ইসলাম সম্পর্কে জানতে এবং পড়তে ভালো লাগে। যদিও এখন কর্মজীবনে ঢুকায় আগের মতো সময় দিতে পারি না ইলম অর্জনে। তবে চেষ্টায় আছি সব গুছিয়ে নিয়ে আসার ইন শা আল্লাহ। আমি বিভিন্ন কারীর কোরআন তিলাওয়াত শুনতে অনেক পছন্দ করি। উল্লেখ করার মতো পছন্দের কয়েকজন ক্বারি হলো Sheikh Yasir Dosari , Sheikh Bandar Balelah, Sheikh Shuraim, Sheikh Aiyub, Sheikh Ali Jaber, Sheikh Ghassan, Wadi Al Yamini , Sheikh Hussary। যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লাহ তার এই নগন্য বান্দাকে তার বাইতুল্লাহ জিয়ারাহ ( উমরা ) করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা পরিবার নিয়ে আবার বাইতুল্লাহ সফর করা, বার বার করা। স্পেশালি হজ্জ করার তৌফিক যেন আল্লাহ দেন, আমিন। আমি ঘুরাঘুরি করা অনেক পছন্দ করি। বন্ধুদের সাথে তেমন সুযোগ হয় না, তবে ইচ্ছা আছে নিজের আহলিয়াকে নিয়ে হালালভাবে সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার ইন শা আল্লাহ। আমি স্বপ্ন দেখি একটি সুন্দর, গুছানো ও প্রশান্তিময় দ্বীনি পরিবার গড়ার। যেখানে জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য দেওয়া হবে, যেখানে ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যেখানে দুনিয়ার সফলতার চেয়েও আখিরাতের সফলতা বড় হয়ে উঠবে, যা হবে দুনিয়ায় প্রশান্তির নীড় এবং আখিরাতে নাজাতের মাধ্যম। আমিন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী , জুব্বা , শার্ট-প্যান্ট
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জী আলহামদুলিল্লাহ । ২০২০ থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? জী আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বর্তমানে দ্বীনি মেহেনতের সাথে একটিবলি ফিক্সড ভাবে জড়িত নেই। ভার্সিটি লাইফে দাওয়াহ এবং দ্বীনি একটিভিটিতে জড়িত ছিলাম। আগে অনেক অনলাইন কোর্স করা হয়েছে। ইসলামি বই এবং আলেমদের লেকচার শোনা হয়। দ্বীনি হালাকা গুলোয় সুযোগ পেলেই চলে যাই। চলাফেরায় সব সময় দ্বীনি মানুষদের সাথে চলার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে একটি IT কোম্পানিতে Software Engineer (L1) হিসেবে জানুয়ারী ২০২৬ এ জয়েন করেছি। সাথে একটি পাবলিশিং বিজনেস (Co-founder & CTO) চলমান আলহামদুলিল্লাহ। ব্যবসা এবং চাকরি দুটতেই সময় দেওয়া হয় আলহামদুলিল্লাহ। সাথে আর কিছু ব্যবসার প্লানিং চলমান।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জী ইন শা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি দ্বীনি পড়াশুনা করতে চায় তাহলে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে ইন শা আল্লাহ। বাকি যদি HSC / স্নাতক চলমান থাকে, তা শেষ করা অবদি সাপোর্ট দেওয়া হবে ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। তবে দ্বীনি খেদমতের মধ্যে হলে আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাবা মায়ের সাথে ইন শা আল্লাহ। আপাদত কর্মক্ষেত্র ঢাকায় হওয়ায় ঢাকাতেই থাকা হবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। আমার স্ত্রী কে পাওয়াই আমার জন্য যথেষ্ট হবে ইন শা আল্লাহ। বিয়ে আমি সম্পূর্ণ ইসলামি বিধান মোতাবেক সহজ ভাবে করতে চাই। ছেলের পরিবার কর্তৃক মেয়ের পরিবারের উপর উপহার-উপঢৌকনের নামে জুলুম করা হতে আমি মুক্ত থাকতে চাই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ্র সন্তুষ্টি অর্জন এবং সুন্নাহ অনুযায়ী একটি পবিত্র, শান্তিময় ও দায়িত্বশীল জীবন গড়ার উদ্দেশ্যে বিয়ে করতে চাই। আমার কাছে বিয়ে শুধু দু’জন মানুষের সম্পর্ক নয়, বরং পরস্পরের প্রতি দায়িত্ব, সম্মান, বিশ্বস্ততা ও সহানুভূতির ওপর প্রতিষ্ঠিত একটি ইবাদত। আমি এমন একটি পরিবার গড়তে চাই যেখানে দাম্পত্য জীবনের প্রতিটি ধাপেই দীনকে অগ্রাধিকার দেওয়া হবে, মহব্বত ও পরামর্শের মাধ্যমে একে অপরকে সহায়তা করা হবে, এবং একটি আদর্শ দ্বীনি পারিবার গঠন করা হবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫.২'-৫.৯''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম HSC পাস।
জেলা ঢাকা , নোয়াখালী , ফেনি , লক্ষ্মীপুর হলে ভালো হয় (বাকি সব ঠিক থাকলে অন্য জেলার বিষয় বিবেচনা করা যেতে পারে, তবে বর্তমান ঠিকানা ঢাকায় বা এর আশেপাশে হতে হবে )
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা নেই
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত , উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যে সর্বদা দ্বীনের প্রতি যত্নশীল থাকবে এবং দ্বীনি বিধিবিধানের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেবে না। অবশ্যই পাঁচ ওয়াক্ত নামায এবং পর্দার ব্যাপারে কঠোর হতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় নামায বা পর্দা করা সত্ত্বেও মাহরাম মেইন্টেইন এর ব্যাপারারে উদাসীন থাকে, নাটক , মিউজিক শুনে, সোশাইলে ছবি দিয়ে বেড়ায় (হোক সেটা বোরকা পরে)। এসব অভ্যাস থাকলে তা শুধরানো সম্ভব না হলে যোগাযোগ না করার অনুরোধ রইলো। আমি বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চারিত্রিক গুণাবলিকে বেশি প্রাধান্য দিই। এজন্য অবশ্যই উত্তম আখলাকের অধিকারী হতে হবে। মিথ্যা , গীবত , অন্যের দোষ খুঁজে বেড়ানো , ঝগড়াটে স্বভাবের বা বদমেজাজি হওয়া যাবে না (অতিরিক্ত রাগ , ইগো আমার একদমই পছন্দ না, আমি নিজেও অনেক শান্ত এবং চুপচাপ স্বভাবের)। কোরআন তিলাওয়াত ও মাসনুন আমলে নিয়মিত হতে হবে। কোন বদ-অভ্যাস থাকলে তা শুধরানোর চেষ্টা থাকতে হবে। নিজের মা বাবা, শ্বশুর-স্বাশুরী, আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহারকারী হতে হবে। স্বামীর প্রতি যত্নশীল হতে হবে। যেকোনো পরিস্থিতিতে স্বামীর পাশে থাকার মানসিকতা থাকতে হবে। মিতব্যয়ী হতে হবে। অতিরিক্ত কৃপণতা বা স্বামীর অবস্থা না বুঝে অতিরিক্ত খরচ দুটোই অপছন্দনীয়। একটি দ্বীনি পরিবার গঠনের মানসিকতা থাকতে হবে। ইসলামিক প্যারেন্টিং নিয়ে পড়াশুনা করতে হবে (দুইজনকেই), যেন সন্তানদের একটি প্রোপার ইসলামিক পরিবেশে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে পারি ইন শা আল্লাহ। বিয়ের পর দ্বীনি পড়াশুনা করার বা চালিয়ে যাওয়ার মানসিকা থাকলে ভালো হয়। এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবো ইন শা আল্লাহ। সর্বাপরি আমার চক্ষু শীতলকারী হবে। **কিছু জিনিস যা থাকা পছন্দনীয় তবে ব্যাধ্যতামূলক নয়। যেমনঃ ঘর সাজানো ও বিভিন্ন রান্না বান্না নিয়ে ফ্যাসিনেশন থাকা, সুন্দর তিলাওয়াত করতে পারা ( কারণ আমি অনেক তিলাওয়াত শুনি এবং পছন্দ করি) , বাগান করা পছন্দ করা ( নিজেও ছোট পরিসরে বারান্দায় বাগান করি) **
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কবিরহাট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4780

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12160

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7418

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2224

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2978

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6753

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন