Profile

বায়োডাটা নং : 2978

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭২ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম, বাংলাদেশ।
বর্তমান ঠিকানা কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম, বাংলাদেশ।
কোথায় বড় হয়েছেন? Noakhali
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2010
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2012
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল বি
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আরব আমিরাত প্রবাসী ছিলেন প্রায় ৩৫+ বছর। ২০২৫ সালের শেষের দিকে অবসর নিয়েছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বিবাহিত, চাকুরীজীবি। সিনিয়র এক্সিকিউটিব ইঞ্জিনিয়ার, স্কয়ার গ্রুপ। বিএসসি ইন সিভিল ডিপার্টমেন্ট। বর্তমানে ইউরোপের একটি দেশে আছেন। ছেলে ১ জন ৫ বছর, মেয়ে ১ জন ২ বছর বয়স।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য honours - physics, 1st year. Noakhali government college.
চাচা মামাদের পেশা বড় মামা: ফরেন শিপে জব করতেন। এখন রিটায়ার্ড। ছোট মামা: সাউথ আফ্রিকাতে মারা গিয়েছিল। চাচা: উনারা স্টিল মিলে জব করতেন। উনারা দুইজনই মৃত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ যা আল্লাহ দিয়েছেন তাতে শোকর। তিন তলা ফাউন্ডেশন নিয়ে ঘর করা হয়েছে আলহামদুলিল্লাহ নিচ তলা ৯০% কমপ্লিট। বড় ভাই এবং আমার পরামর্শেই সিড়ি রুমটা এমন ভাবে করেছি যেন দ্বিতীয় তলার নন মাহরাম লোকদের সাথে নিচতলার লোকদের দেখা না হয়।, অর্থনৈতিক ভাবে মোটামুটি স্বচ্ছল। স্থাবর, অস্থাবর সম্পত্তি ১৫০+ শতাংশ হবে। আলহামদুলিল্লাহ সব থেকে বড় বিষয় মধ্যবিত্ত পরিবার হলেও এলাকায় সম্মানীয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সবাই দ্বীন ইসলামের প্রতি আন্তরিক, গ্রামে বসবাসের কারণে নন মাহরাম আত্বীয় স্বজনের সাথে দেখা হয় কিন্তু এখন সর্বোচ্চ চেষ্টা করছি দ্বীনের বিধিনিষেধ মেনে চলার জন্য। বাবা পবিত্র হজ্ব পালন করেছেন ২০২৪ সালে। এর আগে উমরাহ করেছিলেন। নামাজ পরিবারের সবাই নিয়মিত আদায় করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়ি। ২০২২ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে ৩-৪ ওয়াক্ত ক্বাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ। তবে মদ, গুন্নাহ নিয়ে কিছু সমস্যা ছিলো সেগুলো শেখার চেষ্টা করতেছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক। এখানে শরিয়াহ বিরোধী কাজ বেশি হয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১/ ইসলাম ও জাহিলিয়াতের চিরন্তন দ্বন্ধ, ২/ বিবাহ পাঠ, ৩/ বিয়ের আগে ফ্যান্টাসি না ৪/ সুদ হারাম কর্জে হাসানা সমাধান।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আবু ত্বহা আদনান, শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, দেলাওয়ার হোসাইন সাঈদী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ : আমি ভ্রমন অনেক পচন্দ করি, আলহামদুলিল্লাহ ২০২৪ সালে ইন্ডিয়ার কয়েকটা রাজ্যে ভ্রমণ করার সোভাগ্য হয়েছে। আল্লাহ তাওফিক দিলে আহলিয়া কে নিয়ে আল্লাহর সৃষ্টি জগত স্বচক্ষে দেখার জন্য দেশ বিদেশ ভ্রমন করার নিয়ত আছে। পরিবারের সাথে ফ্রি সময় কাটাতে পচন্দ করি। পচন্দ: ছাদবাগানে ফল, সবজি, ফুল গাছ লাগাতে পচন্দ করি। সপ্তাহে একদিন পরিবার কে রান্না করে খাওয়াতে পচন্দ করি। অপছন্দ : মিথ্যা বলা, অপচয়কারী, গিবতকারী। ঝগড়াটে স্বভাবের মানুষ। রুচিবোধ : সহজ সরল বাচনভঙ্গি, সহজ সরল চলাফেরা, শালীন পোশাক। স্বপ্ন : আল্লাহ তাওফিক দিলে ইনশাআল্লাহ আহলিয়াকে নিয়ে পবিত্র হজ্ব করা। একটা আদর্শিক পরিবার গঠন করার নেক নিয়ত আছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পান্জাবি, অফিসে জুব্বা, মাঝেমধ্যে বাহিরে টিশার্ট এবং শার্ট পরি এবং টাখনুর উপরে প্যান্ট সবসময় পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ ২০২২ থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? সবসময় পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। গ্রামে বড় হওয়ার কারনে এই বিষয় গুলো কঠিন হয়ে গেছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন করতে পেরেছি নিজেকে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এসব দেখা হয় না কিন্তু ফেসবুকে স্ক্রল করা হয়। বিজনেসের কাজেই ফেসবুকে বেশি থাকা হয়। চেষ্টা করছি এসব বিষয়গুলো থেকেও নিজেকে দূরে রাখার জন্য।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। তবে এইচএসসির আগে তাবলীগে গিয়েছি দুইবার।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমান: একটি মুসলিম লাইফ স্টাইল ক্লদিং ব্রান্ডের দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। এবং অনলাইনে বেশ কিছু প্রোডাক্টসের বিজনেস আছে। অতীত: ছেলেদের পোশাকের দোকান ছিলো ২০১৯-২০২৪ পর্যন্ত। বিজনেসে অনেক বড় একটা এমাউন্ট লস হওয়ার পর বিজনেস ছেড়ে দিয়েছি। হালাল ইনকামের জন্য সবসময় চেষ্টা করি যদি পরিমানে কম ও হয়। 👉 বিশেষ নোট- প্রতিষ্ঠিত কাউকে খুজে থাকলে সেই মহান ব্যক্তি টি আমি নই।
মাসিক আয় বর্তমানে ২৫ হাজার টাকার মত ইনকাম আছে। তবে আমের সিজনে মোটামুটি ১ লক্ষ্ টাকা করে ইনকাম থাকে।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ পারবো। এটার ১০০% পরিবেশ আমাদের বাসায় রয়েছে। নন মাহরাম আত্বীয় স্বজন দের ইতিমধ্যে এসব বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি পড়াশোনা হলে অবশ্যই দিবো।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? গ্রামের বাড়িতেই। যদি কর্মক্ষেত্র দূরে হয় সেখানেই নিয়ে যাবো ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। নিয়ত আছে উনাদের পক্ষের কোন রকমের যেন খরচ করতে না হয়। সুন্নাহভিত্তিক বিয়ে হবে ইনশাআল্লাহ। এটা আমার দীর্ঘদিনের নেক নিয়ত। সর্বোচ্চ ২০ জন বরযাত্রী হিসেবে যাবে উনাদের বাসায় মসজিদে বিয়ে হবে। যদি উনাদের আপত্তি না থাকে সেই খরচটুকুও আমি বহন করতে ইচ্ছুক।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিজের যৌবনের সঠিক হেফাজতের জন্য, কোন প্রকার খারাপ কাজে যেন জড়িত না হয় সেজন্য। জীবনে একজন নেককার জীবনসঙ্গী মানে দ্বীনের অর্ধেক অর্জন করা। বিয়ে করলে আল্লাহ রিজিকের মধ্যে বারাকাহ দান করেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'২" - ৫'৫"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা এইচএসসি, এসএসসি, দাখিল, আলিম।
জেলা নোয়াখালী, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষীপুর। তবে দ্বীনদার হলে জেলা নিয়ে কোন সমস্যা নাই আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই দ্বীনদার, পর্দানশীন, এবং আমার মা বাবাকেও নিজের মা বাবার মত সম্মান করবেন। অবশ্যই দ্বীনের প্রতি মহব্বত থাকতেই হবে। জীবনে একজন দ্বীনদার জীবন সঙ্গী মানে আখিরাত সুন্দর। যিনিই আমার আহলিয়া হিসেবে আসবেন প্রত্যাশা থাকবে যেন দ্বীনের মেহনতে যুক্ত থাকেন। Key points : সাফল্যের সংজ্ঞা আল্লাহ সুবহানাতায়ালা কুরআনুল কারীমে সূরা আল ইমরানে বলেছেন, প্রত্যেকটা নফস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান দেয়া হবে। ঐদিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি বা মানুষই হচ্ছে সফল। আমি বিশ্বাস করি দুনিয়াবি কোন পদবী পদমর্যাদা,ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফেজ মাওলানা, মুফতি একজন ভালো মানুষ হওয়ার এবং মুমিন মোত্তাকি দ্বীনদার হওয়ার পুরোপুরি এবং একমাত্র মাপকাঠি নয়। দ্বীন পুরোটাই চরিত্র। যে চরিত্রে আপনার থেকে এগিয়ে, সে দ্বীনদারিতায়ও আপনার থেকে এগিয়ে। তাই আমি আশা করছি আপনারা পাত্রের দ্বীনদারি তাকেই প্রাধান্য দিবেন বিইযনিল্লাহ। জীবনের এই রুচি চাহিদা এবং উদ্দেশ্যগুলো আমার সাথে পাত্রীর মিল থাকতে হবে অর্থাৎ কুফু মিলতে হবে। ★ পাত্রের দ্বীনদারীতাকে প্রাধান্য না দিয়ে যদি পাত্রের দুনিয়াবি পড়াশোনা, বংশধর, পাত্রের বাবার কি আছে (ধন সম্পদ) ইত্যাদি দুনিয়াবি বিষয় কে প্রাধান্য দিয়ে থাকেন তবে বায়োডাটাটি প্রত্যাখ্যান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই হাদিস আমারা সবাই জানি যে, "নারীদের সাথে চারটি কারণে বিয়ে করা হয়—তাদের সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য এবং দ্বীনদারি। তবে তুমি দ্বীনদার নারীকে গ্রহণ করো, তাহলে কল্যাণ লাভ করবে।(বুখারি,মুসলিম)। তারপর পুরুষদের ক্ষেত্রে দ্বীনদার এবং চরিত্রবান আখলাকওয়ালা কিনা এ বিষয়গুলো কে প্রাধান্য দিয়ে বিয়ে দিতে বলা হয়েছে। (তিরমিজি, ইবনু মাজাহ)। ★ পাত্রী পক্ষ থেকে পাত্র পক্ষের কোন চাওয়া পাওয়া নেই। ★ বিয়ে হবে সুন্নত মোতাবেক স্বল্প খরচে মসজিদে খেজুর ছিটিয়ে।"সবচেয়ে বরকতময় বিয়ে হলো, যেখানে খরচ কম হয়। ★মোহরানার ক্ষেত্রে পাত্রের প্রতি জুলুম করা যাবে না পাত্র তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ মোহরানা প্রদান করবে ইনশাআল্লাহ। অধিক উচ্চাবিলাসী, উচ্চাআকাঙ্ক্ষা হওয়া যাবে না, সহজ সরল, সরল মনা, অল্পে সন্তুষ্ট হলেই বিয়ের ব্যাপারে আগাবেন। ★ বিয়ের পর স্বামী সন্তান নিয়ে আরাম আয়েশে জিন্দেগী কাটিয়ে দিবেন অথচ উম্মাহর কল্যাণের জন্য কোন ফিকির নাই দরদ নেই, দ্বীন ইসলামের জন্য কিছু করার দ্বীনের খেদমত করার আকাঙ্ক্ষা যদি লালন না করেন, তাহলে বায়োডাটা প্রত্যাখ্যান করুন। ★ দ্বীনি বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে, দুনিয়ার বাস্তবতা বুঝে সল্পে সন্তুষ্ট থাকবে, অহংকার মুক্ত শুকোরগুজার বান্দা হবে, বিপদ-আপদে সবর করবে। ★ পাত্র পাত্রী উভয়কেই প্র্যাকটিসিং দ্বীনদার মুসলিম হতে হবে এবং তা ধরে রাখার চেষ্টা করে যেতে হবে। ★. সারাজীবন তাওফিক অনুযায়ী আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই বিষয়ে যিনি আমার আহলিয়া হয়ে আসবেন উনার কোন আপত্তি থাকতে পারবে না। ★.আমি একটি রক্তদানকারী সংস্থার প্রতিষ্ঠাতা এবং নিয়মিত রক্তদান করে থাকি এই বিষয়ে আপত্তি রাখা যাবে না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কবিরহাট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4780

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12160

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7418

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2224

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6753

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9481

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন