Profile

বায়োডাটা নং : 3563

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: সন্তোষপুর, কান্দুর বাজার।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গোপিবাগ, ওয়ারি।
কোথায় বড় হয়েছেন? জন্মের পর থেকে গ্রামেই বেড়ে উঠেছি। বয়স সাত বছর হলে পরিবারসহ ঢাকায় চলে আসি। এরপর থেকে ঢাকাতেই বসবাস করছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামি‘আ দারুল উলূম মতিঝিল মাদ্রাসায়।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ইমাম।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমরা দুই ভাই। আমি বড়। আমার ছোট ভাই ঢাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছে এবং বর্তমানে কিতাব বিভাগে অধ্যয়নরত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা মামার তথ্য : আমার একজন মামা আছেন। তিনি ঢাকার মোহাম্মদপুরে একজন সুনামধন্য শিক্ষক হিসেবে কর্মরত। পূর্বে তেজগাঁও রেলওয়ে নুরানি মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এছাড়াও ঢাকার মাদরাসাতুল ইত্বকান লি উলুমিল কুরআন মাদ্রাসায় দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন। জেঠাদের তথ্য : আমার চারজন জেঠা আছেন। সবাই গ্রামে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত এবং সুনামের সঙ্গে জীবনযাপন করছেন। চাচাদের তথ্য : আমার দুইজন চাচা আছেন। তাঁরাও গ্রামে সম্মানের সঙ্গে বড় পরিসরে কৃষিকাজ করে থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা একটি মধ্যবিত্ত ও স্বচ্ছল পরিবার। আব্বুর চাকরির মাধ্যমে পরিবার সচ্ছলভাবে চলমান। নানাবাড়িতে কয়েকটি পুকুর এবং কিছু পরিমাণ ধানের জমি রয়েছে। এছাড়া নানাবাড়িতেও আমাদের ক্রয়কৃত জমি আছে। এর কিছু অংশ নানা নিজে দেখাশোনা করেন, বাকি অংশ ভাড়া দেওয়া আছে। দাদাবাড়িতেও আমাদের ক্রয়কৃত জমি এবং আব্বুর মালিকানাধীন আরও বেশ কিছু জমি রয়েছে। উভয় জায়গাতেই বিভিন্ন ফলফলাদি চাষ করা হয় এবং কিছু ধানের জমি ভাড়া দেওয়া আছে। এছাড়াও বাজারে কয়েকটি দোকান এবং আলাদা করে বাড়ির জায়গা রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমরা একটি আলেম পরিবার হওয়ায় সম্পূর্ণ শরীয়াহ মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করি। ভবিষ্যতেও দ্বীন, শরীয়াহ ও পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে মেনে চলার অঙ্গীকার রাখবো, ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, যেদিন থেকে বুঝেছি, সেদিন থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করছি। সফর বা বিশেষ সময়ের কারণে কখনো কখনো কিছু নামাজ পড়তে পারি না, তবে পরে তা অবশ্যই আদায় করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সবসময় পরিস্থিতি একরকম থাকে না। বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী নামাজের সময় ও পরিমাণও ভিন্নভাবে নির্ধারিত হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, অবশ্যই।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানামতে কোনো বড় ধরনের রোগ বা অসুস্থতা নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে গিয়ে ইবাদত করা, সিজদা দেওয়া, দোয়া করা, মানত করা বা এর মতো যেকোনো কাজ সম্পূর্ণ হারাম এবং শিরক হিসেবে গণ্য।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. ইসলামী আক্বিদা ও ভ্রান্ত মতবাদ ২. চরিত্র সংশোধন ৩. কুররাতু আইনুন
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. মাওলানা ত্বাকি উসমানি হাফি. ২. মাওলানা তারিক জামিল হাফি. ৩ মুফতী আব্দুল মালেক হাফি.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন কুরআন ও সুন্নাহ মোতাবেক সাদামাটা কিন্তু গোছালো জীবনযাপন পছন্দ করি। আমি ধৈর্যশালী, ভ্রমণ ও সফর করতে ভালোবাসি এবং মানুষের জন্য নির্স্বার্থভাবে ভালো কাজ করতে আগ্রহী। বই পড়া, ইসলামিক সাহিত্য অনুধাবন, ডায়েরী লেখা এবং নিয়মিত ইবাদাত করা আমার শখ। রাতের আকাশ দেখা এবং এলেম অর্জন করাও আমার আনন্দের বিষয়। আমি শান্ত পরিবেশ, নিয়মিত পড়াশোনা এবং সত্য ও ন্যায়বিচারের সঙ্গে জীবনযাপন করতে পছন্দ করি। মানুষের মুখে হাসি ফোটাতে ভালোবাসি এবং তাদের জন্য ত্যাগ স্বীকার করে সুখ পাই। স্বার্থপরতা বা কাউকে অবহেলা করা আমার অপছন্দ। স্বপ্ন হলো একজন উত্তম জীবনসঙ্গী পাওয়া, যিনি জীবনের বিরান ভূমিতে সুখের ঝর্ণার মতো আসবেন এবং যাকে জান্নাত পর্যন্ত আগলে রাখা যাবে। পাশাপাশি পড়াশোনা সম্পন্ন করে সমাজ ও পরিবারে দ্বীনের নামে কাজ করা আমার লক্ষ্য।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? যেহেতু আমি একজন মুসলিম এবং সচেতন পুরুষ, তাই ঘরের বাইরে সবসময় পাঞ্জাবী-পায়জামা বা পাঞ্জাবি লুঙ্গি পরিধান করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, যেদিন থেকে দাড়ি উঠেছে সেদিন থেকেই কখনো সেটির উপর হাত বা কোনো স্পর্শ করিনি। আল্লাহ তা‘আলা যেভাবে তার সৌন্দর্য অনুযায়ী দিচ্ছেন, ঠিক সেভাবেই তা স্বাভাবিকভাবে বেড়ে চলেছে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি, অবশ্যই
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, অবশ্যই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? যেহেতু আমি বর্তমানে ছাত্র এবং অধ্যয়নরত, তাই পড়াশোনা আমার সর্বোচ্চ দ্বায়িত্ব। তবে মাঝে মাঝে তাবলীগ জামাতে অংশগ্রহণের জন্য সময় দেওয়া হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে ছাত্র এবং নিয়মিত পড়াশোনায় অধ্যয়নরত। পেশাগতভাবে এখনো কোনো চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত নই।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, অবশ্যই ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? বিয়ের পরে উভয় পরিবারের পরামর্শ ও পরিস্থিতি অনুযায়ী স্ত্রীকে পড়াশোনা চালিয়ে যেতে দিতে ইচ্ছুক।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? উভয় পরিবারের পরামর্শ এবং আলোচনার ভিত্তিতে, প্রয়োজনে স্ত্রীকে দ্বীনের খেদমতে যুক্ত হতে দেওয়া হবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পরে স্ত্রীসহ ঢাকায় পরিবারসহ থাকবো এবং পড়াশোনার পাশাপাশি সংসার পরিচালনা করবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো অর্ধেক দ্বীন, কারণ এটি মানুষকে চারিত্রিক সংযম বজায় রাখতে, জেনা বা অশ্লীল কর্ম থেকে দূরে থেকে পবিত্রতা অর্জনে সাহায্য করে। এটি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাত, যা ঈমানের পূর্ণতা, জৈবিক চাহিদা পূরণ, মানসিক প্রশান্তি এবং পারিবারিক ও আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করে। বিয়ের মাধ্যমে একটি আদর্শ পরিবার গড়ে ওঠে এবং নেক সন্তান জন্ম দেয়ার সুযোগ তৈরি হয়, যারা মৃত্যুর পরও সদকায়ে জারীয়াহ হিসেবে গণ্য হয়, ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-20
উচ্চতা ৫'৩"/৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এমন হলে ভালো হয়, যা পারস্পরিক বোঝাপড়া ও দ্বীনি মূল্যবোধ বজায় রাখতে সহায়ক। হাফেজা হলে আনন্দের বিষয়, তবে আলেমা হওয়া আবশ্যক নয়। পাশাপাশি জেনারেল শিক্ষা থাকলে বা জেনারেল শিক্ষায় ভালো ধারণা থাকলে তা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে, কারণ এটি সংসার ও দৈনন্দিন জীবন পরিচালনায় বাস্তব সহায়তা করে।
জেলা পাত্রীর পরিবারের বাড়ি ময়মনসিংহ, টাঙ্গাইল বা ঢাকায় হতে পারে, তবে গ্রামীণ পরিবেশ মানাতে সক্ষম হওয়া জরুরি, কারণ আমরা নিজেও গ্রামের পরিবেশে বড় হয়েছি।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আপাতত পাত্রীর পেশা নিয়ে কোনো বিশেষ চাওয়া নেই।
অর্থনৈতিক অবস্থা পাত্রীর অর্থনৈতিক অবস্থা এমন হওয়া উচিত যা আমার পরিবারের মধ্যবিত্ত ও স্বচ্ছল অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অত্যধিক আর্থিক সমৃদ্ধি বা সম্পদ আবশ্যক নয়, তবে সাধারণ পরিবার ও সংসার পরিচালনায় সক্ষম হতে হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গীর মধ্যে আমি আশা করি যে তিনি দ্বীনি মূল্যবোধের প্রতি সচেতন হবেন, চরিত্রবান, বিনয়ী ও স্পষ্টভাষী হবেন। তিনি সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করবেন, ধৈর্যশালী, শান্ত ও বোঝাপড়াপূর্ণ হবেন। সংসারে যত্নশীল হওয়া তার জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি আত্মমর্যাদাশীল হবেন। তিনি পরিবারের দায়িত্ব বোঝেন, শিক্ষা ও পাঠের প্রতি আগ্রহী, মানুষের সাথে সদয় আচরণ করবেন এবং সবসময় আমার প্রতি পজিটিভ চিন্তাভাবনা রাখবেন। পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে সংসারকে সুন্দর ও সুষমভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ফুলবাড়ীয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5518

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8202

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12079

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7558

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4166

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3758

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন