| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি আলহামদুলিল্লাহ, নামাজের প্রতি আগে অমনোযোগী ছিলাম, মাঝেমধ্যে পড়তাম আবার ছেড়ে দিতাম। তবে দুই মাস যাবত নিয়মিত নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ, |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কাজা হয় না আলহামদুলিল্লাহ। তবে সপ্তাহে কোন একদিন ফজরের নামাজ ছুটে যায়, ঠিক সময় সজাগ না পাবার কারণে। অথবা ওই সময়টাতে তুমুল বৃষ্টি চলার কারণে, সব সময় চেষ্টা করি জামাতের সাথে নামাজ আদায় করতে। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ অনেকটাই পারি মুখস্ত তেলাওয়াত, তবে এখনো শিখছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জি, আমার শারীরিক সমস্যা আছে। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, মাত্র ছয় থেকে সাত মাস বয়সে টাইফয়েড জ্বর এর কারণে আমার সমস্যার হয়। এছাড়া, ২০২২ খ্রিস্টাব্দের দিকে আমার শ্বাসকষ্ট হয়েছিল। ডক্টর কবিরাজ দেখানোর পর এখন অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো, তবে ডাক্তার বলেছিলেন আমার এজমা আছে। যদিও এটা পুরোপুরি নির্মূল করা সম্ভব না, তবে নিয়ম মেনে চললে এটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একমাস কিংবা দুই মাস পর পর শ্বাসকষ্ট হয় ঔষধ সেবন করলে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ চাইলে সমস্ত অসুস্থতা নিমিষেই দূর করতে পারেন,
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে যাওয়া দোয়া করা এতটুকু ঠিক আছে, তবে সেই ব্যক্তির কাছে কিছু চাওয়া অথবা তার কবরের সেজদা করা সম্পূর্ণ রূপে শিরক এবং হারাম।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
খালিদ বিন ওয়ালিদ এর জীবনী নিয়ে রচিত নাঙ্গা তলোয়ার, পর্নোগ্রাফির আসক্ত থেকে মুক্তি। রচিত দা ওয়ে অফ লাভ, বিখ্যাত সুফি সাধক জালাল উদ্দিন রুমি ও শামস তাবিজীকে নিয়ে লেখা চমৎকার একটি বই। রুমি ও শামস এছাড়াও অনেক ইসলামিক উপন্যাস ও শিক্ষাবৃত্তিক আলোচনা শোনা হয় আলহামদুলিল্লাহ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, ওস্তাদ নোমান আলী খান, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার জগতটা শব্দ, কণ্ঠস্বর এবং অনুভূতির সমন্বয়ে সাজানো। অডিও বই শোনা, পবিত্র কোরআন তেলাওয়াত শ্রবণ এবং শিক্ষামূলক যেকোনো গভীর আলোচনা শোনা আমার অন্যতম প্রধান শখ। গল্প শুনতে আমি ভীষণ ভালোবাসি এবং নিজের কল্পনাশক্তি থেকে নতুন নতুন গল্প তৈরি করা আমার বড় একটি শখ। দৃষ্টিপ্রতিবন্ধকতা আমার সৃজনশীলতার পথে কোনো বাধা নয়; প্রযুক্তির সহায়তায় স্ক্রিন রিডার ও ভয়েস ইনপুট ব্যবহার করে আমি নিয়মিত লেখালেখি ও চর্চা চালিয়ে যাই। আমি কৃত্রিমতা ও অহেতুক জাঁকজমক অপছন্দ করি; আমার কাছে মানুষের সরলতা, মার্জিত রুচিবোধ এবং সত্যবাদিতাই সবচেয়ে বড় গুণ। আমি অত্যন্ত ধৈর্যশীল এবং যেকোনো বিষয়ে নতুন কিছু শেখার ব্যাপারে সবসময় আগ্রহী। আমার জীবনদর্শন হলো অকৃত্রিম সততা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি একটি শান্ত, সুশৃঙ্খল ও সৃজনশীল জীবনযাপনে অভ্যস্ত এবং সবসময় ভালো কিছু করার ও শোনার আকাঙ্ক্ষা লালন করি।
|