Profile

বায়োডাটা নং : 3464

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ৩নং চরমোহনা। উল্লেখ্য: পৈতৃক নিবাস ফরিদগঞ্জ, চাঁদপুর।
বর্তমান ঠিকানা রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ৩নং চরমোহনা। উল্লেখ্য: পৈতৃক নিবাস ফরিদগঞ্জ, চাঁদপুর।
কোথায় বড় হয়েছেন? গ্রামে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আব্বুর ঢাকায় নিজস্ব জ্বালানি তৈলের ব্যবসা আছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য পড়াশোনা সময়ে পারিবারিক সিদ্ধান্তে তার বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে বর্তমানে কিছু জটিলতা ও বাস্তব সমস্যার কারণে পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে আছে।
চাচা মামাদের পেশা জেঠা মিয়া - কৃষি এবং সে বিষয়ক মেশিনারি নিজস্ব বব্যসা আছে। ছোট চাচা - সৌদি আরব প্রবাসী। মামা - রিয়েল এস্টেট ও বব্যসা আছে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়া’লার অশেষ রহমতে আমাদের পারিবারিক অবস্থা সচ্ছল। নিজের উপার্জনের পাশাপাশি আব্বুর নিজস্ব ব্যবসা থেকেই পরিবার পরিচালিত হয়। এছাড়া বাড়িতে কিছু গবাদিপশু, সুপারি বাগান ও কৃষি জমি থেকে আলহামদুলিল্লাহ আয় রয়েছে। বসতবাড়িটি নিজস্ব জমিতে নির্মিত ফাউন্ডেশন বিশিষ্ট ভবন। একতলার মূল নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, বর্তমানে সামান্য কিছু ফিনিশিং ও ডিজাইনের কাজ চলমান আছে। এছাড়া সুপারি বাগান, আবাদি জমি এবং ঢাকায় একটি প্লটও রয়েছে। এসব বিষয় উল্লেখ করার উদ্দেশ্য অহংকার নয়; বরং বৈবাহিক বিষয়ে কুফু (সামঞ্জস্য) বিবেচনার ক্ষেত্রে পারিবারিক ও আর্থিক অবস্থান অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, পরিবারে দ্বীন সম্পর্কে সচেতনতা রয়েছে এবং দ্বীন শেখা ও মানার প্রচেষ্টা অব্যাহত আছে। তবে ইসলামী অনুশাসনের সব বিষয় পরিবারে সমানভাবে অনুসৃত হয় না। বিশেষত বাবার পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। মহান আল্লাহ তায়া’লা তাঁকে এবং আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ ও তার উপর আমল করার তাওফিক দান করুন। এ বিষয়টিকে আল্লাহর পক্ষ থেকে ধৈর্য, দুআ ও উত্তম আচরণের মাধ্যমে অতিক্রম করার একটি পরীক্ষা হিসেবে দেখি। ব্যক্তিগতভাবে আল্লাহ তায়া’লার কোনো ফরজ বিধানের ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখি না। আলহামদুলিল্লাহ, সাধ্য অনুযায়ী তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, পারিবারিক পরিবেশ এমনভাবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে যাতে ইসলামী পর্দার বিধান যথাযথভাবে পালন করা যায় এবং নন-মাহরামদের সঙ্গে অপ্রয়োজনীয় মেলামেশা পরিহার করা সম্ভব হয়। ভবিষ্যৎ আহলিয়ার পর্দা রক্ষা ও ইসলামী জীবনযাপন সহজতর করার লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতাপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আন্তরিক প্রচেষ্টা থাকবে, ইনশাআল্লাহ। আশা করি তিনি দ্বীনের জ্ঞান, আমল ও উত্তম চরিত্রের মাধ্যমে এ পরিবেশকে আরও সমৃদ্ধ, সুন্দর ও বরকতময় করে তুলবেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে নামাজ আদায়ের অভ্যাস ছিল। তবে ২০১৮ সাল থেকে দ্বীনের সঠিক বুঝ অর্জনের পর থেকে পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করছি এবং আল্লাহর রহমতে আর ত্যাগ করা হয়নি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না। তবে শরয়ি বা বাস্তব কোনো একান্ত ওজর থাকলে বিষয়টি ভিন্ন।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আলহামদুলিল্লাহ।আরো উন্নতির জন্য প্রচেষ্টা চলছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া সম্পন্ন শিরক। তবে কবর জিয়ারত ভিন্ন।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, মুক্ত বাতাসের খোঁজে, যত্নে থাকুক সংসার।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রাহি.), ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ড. মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, একজন মুসলিমের সমগ্র জীবন ও প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া'সাল্লাম -এর আদর্শ অনুযায়ী পরিচালিত হওয়া উচিত বলে বিশ্বাস করি। সেই আদর্শ অনুসরণের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শখ– প্রিয় বায়তুল্লাহর বারবার মেহমান হওয়ার আকাঙ্ক্ষা লালন করি। জামাআতের সাথে সালাত আদায়, ইসলামিক আলোচনা শোনা, আল্লাহর সৃষ্টি ও প্রকৃতি নিয়ে ভাবা, ভ্রমণ করা, গাছপালা ও পশুপাখির সান্নিধ্যে সময় কাটাতে ভালো লাগে। অবসর সময়ে নতুন কিছু শেখার চেষ্টা করি। পছন্দ– সৎ ও দ্বীনদার মানুষদের ভালোবাসি এবং তাদের জন্য দুয়া করি। মানুষের উপকার করতে পারলে আন্তরিক প্রশান্তি অনুভব করি। পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, নিয়মতান্ত্রিক জীবনযাপন এবং ইবাদতের প্রতি যত্নশীলতা পছন্দ করি। অপ্রয়োজনীয় কথাবার্তার চেয়ে নীরবতা ও চিন্তাশীলতা অধিক ভালো লাগে। অপছন্দ– অশ্লীলতা, অশালীন আচরণ, মিথ্যা, গীবত, হিংসা, বিদ্বেষ, অহংকার ও অন্যায়কে অপছন্দ করি। অহেতুক আড্ডা, সময় অপচয় এবং মানুষের সমালোচনামূলক পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করি। অন্যায়, অবিচার ও জুলুম দেখলে অন্তরে কষ্ট অনুভব করি। রুচিবোধ– সাদাসিধে ও পরিমিত জীবনযাপন পছন্দ করি। দুনিয়ার চাকচিক্য, ভোগবাদ ও অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে দূরে থাকার চেষ্টা করি। পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশ ভালো লাগে। আত্মসম্মান বজায় রেখে অল্পতে সন্তুষ্ট থাকতে চেষ্টা করি এবং অহংকার থেকে বাঁচতে সবার সাথে সুন্দরভাবে মিশে চলার চেষ্টা করি। স্বপ্ন– আল্লাহর জমিনে তাঁর দ্বীনের খেদমত করা, একটি দ্বীনদার পরিবার গঠন করা এবং মা-বাবার খেদমত করতে করতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হালাল উপার্জনের মাধ্যমে মুসলিম উম্মাহ ও সমাজের কল্যাণে কিছু করার আন্তরিক ইচ্ছা রাখি। সর্বোপরি, প্রতিনিয়ত চেষ্টা করি রহমানের বান্দাদের গুণাবলি ধারণ করতে এবং আমার কথা, কাজ বা আচরণের মাধ্যমে যেন কোনো মানুষের কষ্ট না হয় সে বিষয়ে সচেতন থাকতে। আর কিছু বিষয় আছে, যা একান্তই বান্দা ও তাঁর রবের মধ্যেই থাকুক। মানুষের কাছে নিজেকে উপস্থাপনের চেয়ে মহান আল্লাহ তায়া’লার কাছে গ্রহণযোগ্য হওয়াটাই অধিক গুরুত্বপূর্ণ। ভালো যা কিছু আছে, সবই আল্লাহর অনুগ্রহ আর ত্রুটি-বিচ্যুতি আমার নিজের।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা,পাঞ্জাবি,পায়জামা,লুঙ্গি, টুপি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আলহামদুলিল্লাহ, ২০২০ সাল থেকেই।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী অবশ্যই। টাখনুর নিচের অংশটুকু জাহান্নামের আগুনে পুড়বে বলে হাদিসে কঠোর সতর্কবাণী এসেছে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি। নন-মাহরাম কেউ একদিকে থাকলে যথাসম্ভব অন্য পাশে অবস্থান করি, আর সামনে থাকলে দৃষ্টি সংযত রাখার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। তবে মিউজিক বিহীন ইসলামিক নাশীদ, লেকচার এবং কুরআন তেলাওয়াত।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আল্লাহর জমিনে তাঁর মনোনীত দ্বীন ইসলামের আলো প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন লালন করি, ইনশাআল্লাহ।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, রিজিকের সন্ধানে সৌদি আরব গিয়েছিলাম। সেখানে বিভিন্ন কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের পর রেস্টুরেন্ট সেক্টরে একাধিক প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কাজ করার সুযোগ হয়েছে। দ্বীনকে প্রাধান্য দিয়ে হালাল উপার্জনের সর্বোচ্চ চেষ্টা ছিল। কিচেনের সেকশন শেফ ও ব্রাঞ্চ দায়িত্বশীল হিসেবে কাজ করেছি। সর্বশেষ Demi Chef De Partie & Store In-Charge পদে কর্মরত ছিলাম। কর্মস্থলগুলোর মধ্যে Mthaq Al-Andalus Company, Simple Food Company এবং The Table Group উল্লেখযোগ্য। বর্তমানে দেশে ফিরছি। চাকরির চেয়ে হালাল ব্যবসা-বাণিজ্যের প্রতি আগ্রহ বেশি, কারণ ইসলাম সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসাকে অত্যন্ত উৎসাহিত করেছে। দেশে থেকে কিছু করার পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ। তবে সর্বোপরি মহান আল্লাহ তায়া’লার ফয়সালার উপরই ভরসা। যদি দেশে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না হয়, তাহলে পুনরায় প্রবাসে যাওয়ার প্রয়োজন হতে পারে। তিনি যা নির্ধারণ করেন, তাতেই বান্দার কল্যাণ নিহিত থাকে।
মাসিক আয় আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মানজনক।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ অবশ্যই ফরজ পর্দার ক্ষেত্রে কোনো ছাড় নেই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না, নানামুখি ফিতনাহ হওয়ার আশংকা রয়েছে। তবে উনি চাইলে ঘরে বসে দ্বীনি শিক্ষাদান করতে পারবেন।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, কারণ নারীকে সম্মানজনক উপাধি হিসেবে বলা হয়েছে "রাব্বাতুল বাইত অর্থাৎ ঘরের রাণী বা পরিবারের দায়িত্বশীল অভিভাবিকা"
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? জ্বী, বর্তমানে নিজ বাড়িতে মা-বাবার সাথেই থাকি। আর যদি কখনো কোথাও অবস্থান করার প্রয়োজন হয়, তাহলে যথাসম্ভব তাঁদেরকে সঙ্গে রাখার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অবশ্যই না, এটি একটি সামাজিক ভাইরাস উপহারের নামে বা বিভিন্ন উপাধিতে এক প্রকার ডাকাতি, ইসলামী দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়, এটি দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি বিয়ে করল, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল; অতঃপর অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে।” (বায়হাকী) বর্তমান ফিতনাময় সময়ে বিয়ে চোখের হেফাজত, নফসের সংযম ও পবিত্রতা রক্ষার অন্যতম উত্তম মাধ্যম। বিয়ে মানে দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি দ্বীনদার পরিবার গঠন। এর মাধ্যমে নেক সন্তান প্রতিপালন, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করা এবং মুসলিম উম্মাহর কল্যাণে অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫' থেকে ৫'৬" -৫"এর কম নয়। তবে দ্বীনদারীতার ক্ষেত্রে ছাড় আছে।
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, ক্বুররাতা আ'ইয়ুন
পেশা উত্তম হবে হাফেজা, আলিমা (আলিয়া/কওমি) অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তবে অবশ্যই যার মধ্যে যথেষ্ট দ্বীনি ইলম ও জ্ঞান আমলের চর্চা আছে।”
জেলা লক্ষ্মীপুর এবং পার্শ্ববর্তী জেলা চাঁদপুরের আশেপাশে। তবে সর্বোপরি মহান আল্লাহ তায়া’লার ফয়সালার উপরই ভরসা, তিনি যেখানে কল্যাণ ও তাকদীর নির্ধারণ করে রেখেছেন।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা উত্তম হয় দ্বীনি যোগ্যতা থাকলে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত। তবে সর্বোপরি দ্বীনদারিতা, উত্তম আখলাক ও সম্মানজনক পারিবারিক পরিবেশকেই বেশি গুরুত্ব দেওয়া হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দুনিয়া হলো উপভোগের বস্তু, আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো নেককার ও সৎ চরিত্রবান নারী।” (সহীহ মুসলিম) —এটি একজন দ্বীনদার জীবনসঙ্গিনীর কতটা গুরুত্ব বোঝানোর একটি উদাহরণ মাত্র। ❝আমার প্রত্যাশিত জীবনসঙ্গিনী❞ ➤ আল্লাহভীরুতা ও দ্বীনদারিতা আমি এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যিনি দ্বীনদার, ঈমানদার ও আল্লাহভীরু হবেন। ফরজ ইবাদতসমূহ যথাযথভাবে পালন করবেন, হারাম থেকে বেঁচে থাকার আন্তরিক চেষ্টা করবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী আদর্শকে প্রাধান্য দেওয়ার মানসিকতা রাখবেন। কুরআন তিলাওয়াত,দ্বীনি জ্ঞান অর্জন এবং আমলের প্রতি আগ্রহী হওয়া কাম্য। ➤ পর্দা, শালীনতা ও দৃষ্টির হিফাজত তিনি পর্দাশীল ও শালীন জীবনযাপনে অভ্যস্ত হবেন। দৃষ্টির হিফাজত করবেন, নন-মাহরামের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা ও যোগাযোগ থেকে বিরত থাকবেন এবং যেকোনো পরিস্থিতিতে পর্দার বিষয়ে দৃঢ় অবস্থান রাখবেন। ➤ আখলাক ও ব্যক্তিত্ব উত্তম আখলাক, নম্রতা, ভদ্রতা, লজ্জাশীলতা, ধৈর্য ও সহনশীলতার গুণাবলি থাকবে। তিনি বিনয়ী, মার্জিত ও দায়িত্বশীল স্বভাবের অধিকারী হবেন এবং মানুষকে সম্মান করার মানসিকতা রাখবেন। ➤ দাম্পত্য জীবন ও স্বামীর হক স্বামীর প্রতি সম্মান, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতামূলক মনোভাব রাখবেন। ইসলামী সীমারেখার মধ্যে স্বামীর হক আদায়ের গুরুত্ব উপলব্ধি করবেন এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বোঝাপড়ার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সংসার পরিচালনায় আগ্রহী হবেন। এমন আচরণ ও কথাবার্তা পরিহার করার মানসিকতা থাকা উচিত, যা দাম্পত্য জীবনে অশান্তি বা কষ্টের কারণ হতে পারে। বাহ্যিক জীবনের ব্যস্ততা ও চ্যালেঞ্জের মাঝেও ঘর যেন স্বামী-স্ত্রী উভয়ের জন্য প্রশান্তি ও মানসিক শান্তির স্থান হয় —রাসূলুল্লাহ (সাঃ)-এর দাম্পত্য জীবন যেমন আমাদের সর্বোত্তম আদর্শ। ➤ পরিবারমুখীতা ও দায়িত্বশীলতা সংসার পরিচালনায় সচেতন, বিচক্ষণ ও সহযোগিতাপূর্ণ দায়িত্বশীল হবেন। আমি পরিবারের বড় ও একমাত্র ছেলে হওয়ায় মা–বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পারিবারিক দায়িত্বকে গুরুত্ব দেওয়ার মানসিকতা থাকা প্রত্যাশিত। ➤ সন্তুষ্টি ও দুনিয়াবী দৃষ্টিভঙ্গি সামর্থ্য অনুযায়ী জীবনযাপনে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর প্রদত্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ মনোভাব পোষণ করা কাম্য। অন্যের জীবনযাত্রা বা বিলাসিতার সঙ্গে তুলনা না করে বাস্তবসম্মত ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি। ইনশাআল্লাহ, নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আহলিয়াকে সম্মান, ভালোবাসা ও মর্যাদা দেওয়ার চেষ্টা থাকবে। ➤ পবিত্রতা ও সম্পর্কের দৃষ্টিভঙ্গি আমি ব্যক্তিগত জীবনে হারাম সম্পর্ক থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং হালাল বন্ধনের অপেক্ষায় আছি। প্রত্যাশা করি, তিনিও পবিত্রতা ও শালীনতাকে গুরুত্ব দেবেন এবং তাঁর জীবনে স্বামীই একমাত্র গ্রহণযোগ্য ও প্রত্যাশিত পুরুষ হবেন। ➤ মহর ও বিবাহের ধরন মহরের পরিমাণ উভয় পরিবারের সামর্থ্য ও পারস্পরিক সমঝোতার এবং ইসলামী নির্দেশনার আলোকে নির্ধারণ করা হবে। ইনশাআল্লাহ। বিয়েটি সহজ, সাদাসিধে ও সুন্নাহসম্মতভাবে সম্পন্ন করার ইচ্ছা রয়েছে। অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অপচয় পরিহার করে মসজিদে নিকাহ সম্পন্ন করাকে প্রাধান্য দেওয়া হবে। সবশেষে, সূরা আল-ফুরকানের সেই মহিমান্বিত আয়াতের আলোকে মহান আল্লাহ তায়া’লার নিকট দুআ করি, رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا উচ্চারণঃ রব্বানা-হাবলানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ- জুররিয়্যা- তিনা- ক্বুররাতা আ'ইয়ুনিঁও অজ্ব'আলনা- লিলমুত্তাকীনা ইমা-মা-। অর্থঃ- হে আমাদের রব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা হবে আমাদের জন্য চোখজুড়ানো। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন। (সুরা ফুরকান আয়াত: ৭৪) —আমিন ইয়া রব্বুল আলামীন। 🤲
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রায়পুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6496

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1561

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4140

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2347

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7893

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9587

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
লক্ষ্মীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন