Profile

বায়োডাটা নং : 3300

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ৭নং ভাটিয়া ইউনিয়ন গ্রাম:দয়া রামদী
বর্তমান ঠিকানা কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ৭নং ভাটিয়া ইউনিয়ন গ্রাম:দয়া রামদী
কোথায় বড় হয়েছেন? গ্রামের বাড়িতে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল বি
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসা করতেন, ডিপার্টমেন্টাল ষ্টোর ছিলো মহল্লায়।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৫ জন
ভাইদের তথ্য আলহামদুলিল্লাহ আমরা ভাই পাঁচজন - ১. বড় ভাই (বিবাহিত) , ওমান প্রবাসী ,ওনার ছেলে তিন জন (পৃথক,একক) । ২. মেজো ভাই (বিবাহিত) , ওমান প্রবাসী ( ব্যবসায়ী ) ছেলে এক জন (যৌথ)। ৩. সেজো ভাই (বিবাহিত) , ওমান প্রবাসী , ছেলে সন্তান নেই ।(যৌথ) । ৪. পাত্র। ৫. একাদশ শ্রেনিতে পড়ে (জেনারেল) স্টুডেন্ট ।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমার বড় বোন দু'জন। ১. বড় আপু, শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি, বিবাহিত, গৃহিণী, কন্যা সন্তান এক জন। ২. ছোট আপু, শিক্ষাগত যোগ্যতা ফাযিল, বিবাহিত, ছেলে সন্তান এক জন।
চাচা মামাদের পেশা -চাচা জেঠারা সাত ভাই। ওটারহাট উচ্চ বিদ্রালয়ে শিক্ষক ছিলেন, চাচারা প্রবাসী। -মামা দু'জন। বড় মামা ব্যবসায়ী, পাশাপাশি চাষাবাদ পশুপালন করেন। ছোট মামা কুতুবেরহাট সরকারি উচ্চ বিদ্রালয়ে সহকারী অধ্যাপক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক অর্থনৈতিক অবস্থান সচ্ছল । আমাদের নিজেদের বাড়ি আছে আলহামদুলিল্লাহ,
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমাদের পারিবারিক দ্বীনি পরিবেশ যথাযথ আছে । বড় বোন, মা মাহরাম-নন মাহরাম মেনে চলার চেষ্টা করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা আলহামদুলিল্লাহ , ২০১৯ সাল থেকে এর আগেও পড়া হতো কিন্তু নিয়মিত না।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মিস হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যা
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শীরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, মাই লাইফ জার্নি উইথ কুরআন, প্যারাডক্সিক্যাল সাজিদ ,আকাশের ওপারে আকাশ, সীরাহ (রেইন ড্রপস্), সালাফদের থেকে আমরা কতো দূরে ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন দেলোয়ার হোসেন সায়েদী, শায়খ আহমদউল্লাহ, ড. মিজানুর রহমান আজহারী, শায়খ তামিম আল আদনানি, আবু ত্বহা মোহাম্মদ আদনান, মুফতি ত্বাকি উসমানি, হারুন ইযহার, জসিম উদ্দিন রা.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ইলম অন্বেষণেই প্রকৃত সুখ খুঁজে পাই, সাহিত্যের বই পড়তে পছন্দ করি। আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। চাঁদনী রাত, গৃষ্মের পরন্ত বিকেলের মৃদুমন্দ বাতাস, আষাঢ়ের মুষলধারে বৃষ্টি সবই আমাকে খুব টানে। আমি হৃদয় দিয়ে অনুভব করি আমার রবের সুনিপুণ কারিগরি। আমার রবের কালাম প্রশান্তির পরশ বুলিয়ে দেয় মনোপ্রানে। একাকিত্বে বরাবরই আমার সাথি ছিল কুরআন। খুবই খোলামেলা স্বভাবের আমি, একজন মুসলিমকে খুব সহজেই আপন করে নিতে পারি। তাই.. কষ্ট পেয়ে থাকি হরহামেশাই। এভাবেই মানিয়ে নিয়েছি নিজেকে। দায়িত্ব নিতে পছন্দ করি। জীবনের উপর দিয়ে বয়ে চলা ঝড়-ঝাপটার পরেও থেমে যাইনি, হতাশও হইনি ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। নিজের সুনির্দিষ্ট লক্ষপানে এগিয়ে চলি সুদৃঢ় পদক্ষেপে। স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন নিয়েই বেঁচে থাকি। কোন একদিন আমার মহান রব তা বাস্তবায়নও করে দিবেন অবশ্যই।... দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী তাই এর ব্যাপারে এত বেশি চাওয়া পাওয়া নেই। সুখে থাকলেও দিনগুলো কেটে যাবে, আবার কষ্টের মাঝেও দিনগুলো কেটে যায়। মৃত্যু একদিন সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিবে। জ্ঞানী ঐ ব্যক্তি যে নশ্বর এই দুনিয়ার হাক্বীকত জানে। স্বল্প সময়ের এই সফরে এমন একজন সঙ্গীনি চাই যার হাতে হাত রেখে চিরস্থায়ী শান্তির নিবাস জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারব। চাই এমন কাউকে যার গর্ভে জন্ম নেবে মুহাম্মাদ বিন কাসিম, যে আমার সন্তানকে গড়ে তুলবে সালাহউদ্দীন আইয়ুবী হিসেবে। আমার সন্তানের মানষপটে গেথে দেবে ই-লায়ে কালিমাতুল্লাহ'র গুরুত্ব ও প্রয়োজনীয়তা।.. আমি আল্লাহর ব্যাপারে ভালে ধারণা রাখি, আশা করি তিনি অপূর্ণ রাখবেন না অধমের এই আকুতি। মিলিয়ে দিবেন তিনি এমন কাউকে যে হবে উম্মাহ দরদী, আমার আবেগগুলো তার অনুভূতিতে একাকার হয়ে যাবে, যে ভাববে আমার মত করেই, যে দেখবে আমার চোখেই..। অবশ্যই আমার রব মিলিয়ে দেবেন এমন কাউকে যে আমার চোখের শীতলতা হবে।... যার ভাবনাগুলো আমার মতন এলোমেলো অগোছালো কিন্তু কিছু ভাবে চিন্তা করে কেবল তাড়াই এগোবেন। যে অল্পে তুষ্ট সে নক দিতে পারেন, দুনিয়া নিয়ে যারা রঙিন স্বপ্ন দেখেন তারা বিরত থাকবেন। নিজের সম্পর্কে কত আর লিখব! আমাকে মূল্যায়ন তো করবে আমার অর্ধাঙ্গিনী, আমার চারিপাশের মানুষগুলোই তো মূল্যায়ন করবে আমাকে। বাদবাকি অভিভাকগণ যোগাযোগ করে জেনে নিবেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পা্ঞ্জাবী, পায়জামা অথবা জুব্বা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ সুন্নতি দাড়ি আছে, আনুমানিক ২১ সাল থেকে ।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? কঠোরভাবে মেনে চলি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ নাটক/সিনেমা/গান এসব দেখা শুনা থেকে বিরত আছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মুসলিম ইউথ নোয়াখালী (সমাজিক সংগঠন) ,কুরআন সুন্নাহ্ প্রচার সংস্থা।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পড়াশোনার পাশাপাশি একটা কোম্পানিতে, Sells Executive Officer হিসেবে কর্মরত আছি, উপার্জন অবশ্যই হালাল। এছাড়াও আলহামদুলিল্লাহ নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছি ইন শা আল্লাহ কাজ চলমান।
মাসিক আয় ১৫,০০০টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইন শা আল্লাহ বি-ইযনিল্লাহ পারবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? প্রাতিষ্ঠানিক পড়াশোনা করতে দিতে চাই না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজেদের বাড়িতে ইন শা আল্লাহ ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করতে চাওয়ার অনেক কারণ আছে প্রধান ৩টি কারণ যেমন- ১. অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তায়ালা বিয়ের জন্য অনুপ্রেরণা দিয়ে বলেন- তোমরা নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মত বিয়ে কর।’ (আন-নিসা ৪:২)‎ ২. বিয়ে সব নবীদের সুন্নত, রসুলুল্লাহ (স.) সামর্থ্যবানদের বিয়ের প্রতি বিশেষভাবে উৎসাহ-অনুপ্রেরণা দিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম (স.) বলেছেন, ‘হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তাদের বিয়ে করা কর্তব্য। কেননা, বিয়ে দৃষ্টির নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা তার ঢালস্বরূপ। (হাদিসটির মান হাসান) ৩. নিজের চরিত্র হেফাজতের উদ্দেশ্যে বিয়ে করতে করতে চাচ্ছি। হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, বান্দা যখন বিবাহ করে, তখন সে তার অর্ধেক ঈমান (দ্বীন) পূর্ণ করে। অতএব বাকী অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে। ইন শা আল্লাহ আমার বিয়ে করার সমর্থ আছে তাই বিয়ের মাধ্যমে নিজেকে এই অশ্লীলতার স্রোতের বিপরীতে রাখার উদ্দেশ্য বিয়ে করতে চাচ্ছি। বিয়ে সম্পর্কে আমার ধারণা হচ্ছে বিয়ে একটি পবিত্র বন্ধনের নাম যা যুগের পর যুগ চলে আসছে আমাদের পূর্ব পুরুষরাও বিয়ে করেছেন বিয়ে সুন্নাত, বিয়েতে রয়েছে বারাকাহ্, বিয়ের মাধ্যমে অজানা অপরিচিত একজন মানুষের জন্য আল্লাহ তায়ালা অন্তরে ভালোবাসার বৈধতা দান করেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৪'০৯"-৫'০৩"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা হাফেজা / আলেমা / দখিল / আলিম / কওমী
জেলা ফেনি, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিন্মবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. মিষ্টভাষী হবেন । ২. খুব বেশি কেয়ারিং ওয়াইফ হবেন। ৩. বদমেজাজি হবেন না , ঠান্ডা মেজাজি হতে হবে। ৪. পরিপূর্ণ শারয়ি পর্দা, মাহরাম নন-মাহরাম মেনে শারয়ী জীবন যাপন করবেন। ৫. পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন বাধ্যতামূলক। ৬. স্বামীর হক যথাযথ আদায় করবেন। ৭. মুখে মুখে তর্ক করবেন না তর্ক একদমই পছন্দ না । ৮. যে কোন প্রয়োজনে বাহির যেতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে। ৯. যাবতীয় সমস্যা অসুবিধে আমাকে বলতে হবে ইন শা আল্লাহ সমাধান করার দায়িত্ব আমার। ১০. যত কিছু হয়ে যাক আমাকে ছেড়ে যাওয়া যাবে না (বাবার বাড়ি) ১১. মানুষ মাত্রই ভুল ভুল মানুষই করে তাই আমার কোন কাজ,আচরণ ভালো না লাগলে বুঝিয়ে বলবেন । ১২. জেনারেল পড়ুয়াদের আমি এতোটা ভয় পাইনা যতোটা না দ্বীনি সার্কেলের (মাদ্রাসা) পড়ুয়াদের ভয় পাই , দেয়া করি আল্লাহ যেন লেবাসধারী কাউকে জীবনসঙ্গী হিসেবে না পাঠান । ১৩. উম্মাহর দরদ হৃদয়ে লালন করেন। ১৪. গায়ের রং, আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এগুলোর ক্ষত্রে ছাড় দেয়ার মানসিকতা আছে যদি দ্বীনদারিত্ব কাঙ্খিত পর্যায়ে থাকে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কবিরহাট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4780

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12160

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7418

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2224

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2978

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6753

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন