| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ ২০০৪ সাল থেকে নামাজের তালিম শুরু মোটামুটি ভাবে ২০০৭ সাল থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আসছি।চেষ্টা করি জামাতের সাথেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ বিশেষ কারণ ছাড়া কোন ওয়াক্ত কাযা হয়না। যদি কাযা হয়েও যাও পরবর্তী ওয়াক্তে তা আদায় করে নিই। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ পারি এবং অন্যকেও শেখাতে চেষ্টা করি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ মহান রব সুস্থ এবং স্বাভাবিক রেখেছেন।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
আলহামদুলিল্লাহ সকল ক্ষমতার উৎস মহান রব্বুল আলামিন। মাজার বা মূর্তি কাররি কোন ক্ষমতা নেই আমরা মৃতদের জন্য দোয়া করতে পারি কিন্তু তাদের কাছে কিছু চাইতে পারি না যদি চেয়ে বসি তাহলে সেটা শিরক হবে।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
রাসুলের আদর্শ, হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী, প্যারাডক্সিক্যাল সাজিদ, বুখারী শরীফ চতুর্থ খন্ড
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আহমাদুল্লাহ, নোমান আলী খান , আবু ত্বহা আদনান, ডক্টর জাকির নায়েক
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি অতি সাধারণ একজন, আমার চাহিদাটাও বেশ সাদামাটা। প্রকৃতি আমার খুব পছন্দের। আমি কবিতা লিখতে ভালোবাসি প্রায় ২ শতাধিক কবিতা আছে আমার ✍️। অহেতুক আড্ডা, কথাবার্তা, গান বাজনা আমার ভালো লাগেনা, কোলাহল আমি মোটেও পছন্দ করি না। আমি বেশ শান্ত সভাবের। আমি বিভিন্ন কিছু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, নতুন কোন বিষয় শিখতে বেশ আগ্রহী। মোটামুটি ভাবে রান্নাবান্না থেকে শুরু করে ধর্মচর্চা, লিখালিখি, কম্পিউটার, ইলেকট্রিক, সেনেটারী, রং, রাজমিস্ত্রি, দর্জি ইত্যাদি ইত্যাদি কাজে পারদর্শী আমি। কারো চোখে সর্বজানতা শমসের 🙂 ইচ্ছা আছে অন্যের জন্য কিছু করার, নিজে একা নয় সবাইকে নিয়ে পথ চলার। তেমন কোন স্বপ্ন দেখি না কেননা মৃত্যু যে সু নিশ্চিত! মৃত্যুর পর বিনা হিসাবে জান্নাতে যাওয়া এটাই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। কোনো মানুষকে জানতে হলে তার সাথে মিশতে হয়, কথা বলতে হয়, সময় কাটাতে হয়, তার অন্তরীক্ষে প্রবেশ করতে হয়। তারপরেও পরিপূর্ণভাবে জানা আর হয়ে ওঠে না! সুতরাং লিখার পরিধি আর না বাড়িয়ে লিখাই ইতি টানলাম। বাকি কথা, বাকি বোঝা পড়া না হয় সামনাসামনিই হোক 🙂
|