| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
২০১৯ সাল থেকে আল্লাহ নিয়মিত জামাতের সাথে ৫ ওয়াক্ত সলাত আদায়ের তৌফিক দিয়েছেন। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
মাঝে মাঝে ফজর কাযা হয়।২/৩ ওয়াক্ত |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ, সম্মানিত আলেমদের সহযোগিতায় শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারি তবে আরো সুন্দর করতে এবং কুরআন এর তাদাব্বুর অর্জনের প্রচেষ্টায় এখনো আমি কুরআন এর একজন নগন্য ছাত্র।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
মানসিক কোন সমস্যা নেই, আলহামদুলিল্লাহ।শারীরিক দুইটা ইন্সিডেন্স আছে,যা উল্লেখ করা জরুরি মনে করছি। ১.ছোটবেলা ১১ হাজার ভোল্টে এ কারেন্ট শক খাইছিলাম। ২.আমি ফুটবল খেলতে ভালবাসি,গতবছর একটা ইন্জুরির জন্য ডান পায়ের গোড়ালি তে লিগামেন্ট ড্যামেজ হয়,যার জন্য দীর্ঘ ১ বছর মেডিসিন নেওয়ায়,এর রিয়াকশনে মাথার চুল কিছুটা পরে যায় এবং পাতলা হয়ে গেছে।আশা রাখি দ্রুত ইমপ্রুভমেন্ট হবে, ইং শা আল্লাহ। এছাড়া আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে সিজদাহ করা যাবে/মৃত ব্যাক্তি থেকে কিছু পাওয়া যাবে এমন বিশ্বাস রাখা শিরকে আকবার। বাংলাদেশে ধর্মকে ব্যবসা হিসেবে প্রমোট করার সবচেয়ে বড় মাধ্যম মাজার কেন্দ্রীক ভন্ডামি গুলো।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ইসলামি হিসেবে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ কিতাব কুরআনুল কারিম (অধ্যায়ণরত),সিরাহ (রেইনড্রপ্স),অনেক আঁধার পেরিয়ে, প্যারাডক্সিক্যাল সাজিদ ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আলহামদুলিল্লাহ,হ্বক্কানী আলেম আমাদের মাথার তাজ।দল মত নির্বিশেষে যে সকল হ্বক্কানী আলেমগণ আমার সাথে আল্লাহর সম্পর্ক নিকটতম করেছে, আল্লাহ তাদের প্রতি রহমতের পূর্ণতা দান করুন।তবে, যাদের কথায় আল্লাহ আমায় বেশি প্রবাহিত করেছে, তন্মধ্যে অন্যতম: ডঃ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। মুফতি মুস্তাকুন্নবি কাশেমী। শায়েখ ফজলুল করিম রাজু, হুজুর। মুফতি আনিসুর রহমান
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
প্রথমেই বলতে চাই,আমি একটু অগোছালো টাইপ ছেলে। এতোক্ষণ ধৈর্য্যের সাথে লেখাগুলো পড়ার পরে,পাঠক/পাঠিকা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি যথেষ্ট সহজ-সরল। শখ এবং পছন্দ বলতে,এই ২৫ বছরের ছোট্ট জীবনে অনেককিছুই আলহামদুলিল্লাহ পেয়েছি এবং শিখেছি। আল্লাহ আমায় যা দিয়েছেন তা সহস্র কোটি মানুষ কে দেন নাই,এই নেয়ামতের শুকরিয়া আদায়ে যেসকল শখ থাকা দরকার তা নিজের মধ্যে আত্মস্থ করতে চাই। *নির্জনতা পছন্দ করি, মানুষের সাথে বেশি জাজমেন্টাল হওয়াকে নিজের জন্য প্রেসার মনে করি। *ভোরের সূর্য উপভোগ করতে খুবই ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ আমায় প্রচুর দুর্বল করে।একাকী থাকতে পছন্দ করি, অতিরিক্ত কোলাহোল, সবকিছু তেই স্রোতের তালে নিজেকে ভাসিয়ে দেয়াকে পছন্দ করি না। *স্বাস্থ্যকর খাবার খেতে ভালবাসি।ভ্যাজাল বিষয়গুলো সর্বক্ষেত্রে এভোয়েড করার চেষ্টা করি। *রমজানে বায়তুল্লাহর সফরে তারাবীর তিলাওয়াতে হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা বুকে ধারণ করি। *ছোট অসহায় বাচ্চাদের মুখে হঠাৎ খাবার তুলে দিয়ে তাদের সারপ্রাইজ করার শখ আমার বুকে এক সমুদ্র পরিমাণ। আসলে,মানবজীবনে শখের তো শেষ নেই। কিছু শখ ব্যাক্তিপর্যায়ে আবার কিছু শখ প্রিয়জনদের ঘিরে। ব্যাক্তিগত কিছু পছন্দ এবং শখ এখানে উল্লেখ করলাম,প্রিয়তমা কে ঘিরে পছন্দ এবং শখ গুলো একসাথে পূরণ করবো ইং শা আল্লাহ। আল্লাহ সহজ করুক। আলহামদুলিল্লাহ, দ্বীনের বুঝ আল্লাহ দান করার পর বান্দার সবচেয়ে প্রিয় শখ গুলো জীবনসঙ্গী কে নিয়েই হয়।হালাল শখ আহ্লাদ গুলো কাল্পনিক মনে হইলেও আল্লাহ আমাদের এমন একটা গল্প তৈরি করবেন যা কল্পনাতেও হার মানাবে,আশা রাখি। কিছু নেশা আমার মাঝে বিদ্যমান।ফুটবল খেলতে প্রচুর ভালবাসি,যা নেশায় পরিণত হয়েছে।ট্যুরের প্রতি খুবই টান কাজ করে। প্রিয় মানুষদের সাথে সময় কাটাইতে ভাল লাগে।দ্বীনের বিষয়ে নো নেগোসিয়েশন,জিরো টলারেন্স। আমার সবচেয়ে বড় স্বপ্ন, গোসল ছাড়া আল্লাহ আমার জানাজার ব্যবস্থা করবেন ইং শা আল্লাহ।এমন জীবন করিবো গঠন,মরিলে হাসিবো আমি, কাঁদিবে ভুবন।
|