Profile

বায়োডাটা নং : 3199

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: খান বাড়ি, উজান বইলর, ত্রিশাল, ময়মনসিংহ।
বর্তমান ঠিকানা ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: খান বাড়ি, উজান বইলর, ত্রিশাল, ময়মনসিংহ।
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bechelor in Architecture
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Pabna University of Science and Technology
এখন কোন বর্ষে পড়ছেন? ৫ম বর্ষ ২য় সেমিস্টার। করোনার কারনে প্রায় ২ বছরের মত আমাদের ভার্সিটিতে ক্লাস হলেও যথাসময়ে পরীক্ষা হয় নি। তাই সেমিস্টার গুলো আগায় নি। এছাড়াও আমার সাব্জেক্টের ব্যাচেলর ৫ বছর। সবমিলিয়ে এই বছর ইন শা আল্লাহ,বের হয়ে যাব।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হয়েছিল, কন্টিনিউ করেনি। বাহিরের দেশে যাওয়ার ইচ্ছা আছে। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য শিক্ষাগত যোগ্যতা- অনার্স ২য় বর্ষ পর্যন্ত (আনন্দ মোহন কলেজ)।বিয়ের পর দ্বীনের সুরক্ষায় আর পড়াশোনা কন্টিনিউ করেনি। পেশা- গৃহিনী এবং বিবাহিত: বোন,বোনের জামাই দুই জনেই দ্বীনের পথে চলার চেস্টা করেন, আলহামদুলিল্লাহ। ২০২২ সালে অর্ধেকদ্বীন ডটকমের মাধ্যমেই তাদের বিয়ে হয়।বর্তমানে ২ বছরের একটা বাচ্চা আছে।
চাচা মামাদের পেশা চাচা ৩ জন। সবাই ব্যবসার সাথে সম্পৃক্ত। সবারই নিজস্ব মাছের পুকুর (একাধিক) ও গরুর ফার্ম রয়েছে। বড় চাচার এগুলোর পাশাপাশি লেয়ার মুরগির ফার্ম রয়েছে। ২য় চাচার বাঁজারে ৫টা দোকানসহ জমি কিনা রয়েছে এবং সেখানে নিজস্ব দোকান (পোল্ট্রি এন্ড ফিস ফিড) রয়েছে। আল্লাহর রহমতে সকলেই হালাল পেশায় নিয়োজিত এবং এলাকায় প্রায় সকলের নিকট সুপরিচিত এবং সম্মানিত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ্, মধ্যবিত্ত আল্লাহর রহমতে একদম স্বচ্ছল পরিবার। কখনো কোনোকিছুর অভাববোধ করি নি আলহামদুলিল্লাহ। নিজস্ব জমিতে বাড়ী করা। নিজস্ব এবং লিজ নেওয়াসহ মোট ৬টি পুকুর আছে যেখানে বানিজ্যিকভাবে পাঙাশ মাছ চাষ করা হয়। এছাড়া ক্ষেতের জমি আছে বর্গা দেওয়া - এসব থেকে ফসল পাওয়া যায়। বাবার ব্যবসা থেকেই পরিবারের সমস্ত উপার্জন। একদম ঠিক কত শতাংশ জমি আছে এখনো সেভাবে বিস্তারিত জানা হয়নি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাকে এবং আমার বোনকে আল্লাহ্ তা'য়ালা হেদায়েত দান করেছেন। তাই আমরা ২ জন দ্বীনটাকে কঠোরভাবে মানার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। বোন বাসায় আসলে সাবালক চাচাতো ভাইদের অথবা অন্য নন-মাহরামদের সামনে যেতে হয় না। চাচাতো ভাইরাও পর্দার বিষয়টা জানে এবং সচরাচর বাসায় আসেনা, আসলেও তারা অনুমতি নিয়েই বাসায় ঢুকে। আমার বাবা ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং সুন্নাহ-মোতাবেক দাড়ী রেখেছেন। বাকি সদস্যরাও নামাজ পড়েন। পর্দার ব্যাপারে বাবাসহ বাকী সদস্যরা অবগত।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই নামাজ পড়ার অভ্যাস রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ ২০১৫ সাল থেকে নিয়মিত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে ১/২ টা ফজর মিস হয় আবার এমনো হয় যে সপ্তাহে মিস যায় না। কাযা নামাজ যত দ্রুত সম্ভব, আদায় করে ফেলি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ্।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ্, শারীরিক ও মানসিক কোনো সমস্যা জানামতে নাই। চোখে (-০.৭৫ এবং -১.২৫ ডায়াপ্টার) চশমা ব্যবহার করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? তাওহীদ ও সুন্নাহর বিপরীত। সেখানে কিছু চাইলে তা শির্ক এবং মৃত ব্যক্তির উসীলা দিয়ে আল্লাহর কাছে চাইলে তা বিদাত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ঈমান ও আকিদা (সাঈদ আহমদ), আর রাহিকুল মাখতুম (আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রহঃ), অবাধ্যতার ইতিহাস(শামসুল আরেফিন শক্তি ভাই)।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ্, শায়েখ আহমাদুল্লাহ্, শয়েখুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ্ ইত্যাদি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ্, আমি একজন অন্তর্মুখী, আত্মসচেতন মানুষ। প্রতিনিয়ত নিজের আমল ও চরিত্রকে সংশোধনের চেষ্টা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমি আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার চেস্টা করি এবং সেই পথেই একজন জীবন সঙ্গী খুঁজছি। যার সংস্পর্শে পরস্পরকে জান্নাতের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ ও সুমধুর কুরআন তিলাওয়াত আমার মনে প্রশান্তি আনে।অবসর সময় গুলোতে চেষ্টা করি কিছু ইসলামিক বই পড়ার এবং ইসলামিক স্কলারদের দ্বীনি লেকচার শোনার। আমার স্বপ্ন খুব সাধারণ কিন্তু গভীর অর্থবোধক, ভালোবাসা ও বিশ্বাসভিত্তিক একটি পরিবার গড়ে তোলা। যেখানে দ্বীন হবে সম্পর্কের মুল ভিত্তি। সেজন্যে প্রয়োজন একজন উত্তম সঙ্গী, যিনি আল্লাহর ভয় ও রসুল (সাঃ) এর সুন্নাহকে জীবনের পথনির্দেশক হিসেবে গ্রহণ করেন। আমার ইচ্ছে, ইন শা আল্লাহ্ ভবিষ্যতের সন্তানদেরকে দ্বীনদার ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। যেনো তাঁরা দুনিয়া ও আখিরাতে সফল হয় এবং পিতা-মাতা হিসেবে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে। আমি এমন একজন সঙ্গী খুঁজি যিনি আল্লাহকে ভালেবাসেন। দ্বীন মেনে চলতে আন্তরিক ও দায়িত্বশীল। আমি বিশ্বাস করি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও আল্লাহভীরুতা-এই তিনটি গুণেই একটি দাম্পত্য জীবন সফল ও পূর্নতা পায়। আমি হারাম রিলেশন বা কোনো প্রকার নেশার সাথে জড়িত ছিলাম না। এমন নয় যে আমার সুযোগ ছিলনা, আল্লাহই আমাকে হেফাজত করেছেন। আমার ভবিষ্যত সঙ্গী এমন রূচিসম্পন্ন হবে - এমনটাই আশা করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত প্যান্ট, শার্ট, ট্রাউজার পড়া হয়। জুমার দিন পাঞ্জাবি-পায়জামা পড়া হয়। যেটাই পড়ি টাখনুর নিচে কাপড় যায় না।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি,আলহামদুলিল্লাহ। দ্বীনের বুঝ আসার পর ২০২০ সাল থেকে দাড়ি রাখা হয়েছে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, অবশ্যই।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? ফেৎনার এই জামানায়, বর্তমানে সহশিক্ষা ধাচের শিক্ষা ব্যবস্থায়, নজর হেফাজত করা অনেকটাই কঠিন হয়ে যায়, যদিও আমি নন-মাহরামদের সাথে আড্ডাবাজী বা ঘুরাঘুরি করি না। আলহামদুলিল্লাহ্, যথাসম্ভব সর্বোচ্চ মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ তা'য়ালা এগুলো থেকে মুক্ত রেখেছেন। তবে অনলাইন মিডিয়া ফেসবুক, ইউটিউবে স্ক্রল করার সময় অনিচ্ছাকৃত সামনে চলে আসলে যতদ্রুত সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আমার বিশ্ববিদ্যালয়ের দাওয়াতি প্লাটফর্ম 'পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার' এর উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। তাছাড়া দাওয়াত ও তাবলীগের ভাইদের সাথে মাঝেমধ্যে পাঠ্যচক্রে বসা হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার ডিপার্টমেন্টে ৫ম বর্ষ ২য় সেমিস্টারে পড়াশোনা করছি।আল্লাহ্ তা'য়ালা চাইলে, এটাই আমার শেষ সেমিস্টার এবং সেপ্টেম্বরে থিসিস + ফাইনাল পরীক্ষা শেষ হবে। তারপরই ইন শা আল্লাহ্ পড়াশোনা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ্,আমি ইতোমধ্যে ত্রিশাল পৌরসভায় দুইটি এবং রাজশাহী শহরে একটি বিল্ডিংয়ের ইন্টেরিয়র ডিজাইনের গ্রুপে কাজ করেছি। কিন্তু বর্তমানে ফাইনাল সেমিস্টার হওয়ার কারনে প্রচুর চাপ এবং পরীক্ষায় ভালো ফলাফল করার উদ্দেশ্যে কোনো কাজ হাতে নিচ্ছি না। পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকার পাশাপাশি, নিজের একটি আর্কিটেকচারাল ফার্ম দেওয়ার ইচ্ছে আছে, ইন শা আল্লাহ্। চাকরীর পাশাপাশি এই ফিল্ডে লোকাল এবং ইন্টারন্যাশনালভাবে প্রজেক্টভিত্তিক কাজ বা ফ্রীলান্সিং করার সুযোগ রয়েছে।
মাসিক আয় এখনও পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি যদি ডিজাইনের কাজ পাই - সেখান থেকে প্রজেক্টের উপর ভিত্তি করে একটা সম্মানজনক পেমেন্ট আসে। ফাইনাল সেমিস্টারে কোনো কাজ নিচ্ছি না। তাই এখন নির্দিষ্ট করে বলার মতো, তেমন কোনো আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি,রাজি। তাদের মতামতের ভিত্তিতেই পড়াশোনা শেষ হওয়ার একটু আগে থেকেই বায়োডাটা জমা দিয়েছি - যাতে পড়াশোনা শেষ হয়ে চাকরীতে ঢুকার আগেই বা সাথে সাথে অর্ধেকদ্বীন পূরন করতে খুব বেশি দেরী না হয়ে যায়।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, ইন শা আল্লাহ্। পর্দায় থাকার যথাযথ পরিবেশ রয়েছে এবং ফ্যামিলির সদস্যরা এসম্পর্কে অবগত আছেন।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পর্দার খেলাপ না হলে এবং সার্বিক কোনো অসুবিধা (যেমন দূরে যাতায়াত ইত্যাদি) না হলে স্ত্রী যদি পড়াশোনা চালিয়ে যেতে চান, তাতে কোনো বাঁধা নেই। অনেকে শুধু মহিলাদের ভার্সিটিতে পড়লেও টিচার / স্টাফ নন-মাহরাম থাকেই তাই নিয়মিত ক্লাস না করে যদি পরীক্ষা দিয়ে পাশ করা যায় সেটাকে আমি প্রাধান্য দেব। অনলাইনে দ্বীন শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা নেই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। এতে পারস্পরিক মনোমালিন্য ঘটতে পারে। পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাওয়ার আশংকা থাকে। এছাড়া বাচ্চাদের প্রতি দায়িত্ব অবহেলার সুযোগ থাকে। নিজেই যতটুকু হালাল উপার্জন করবো, এতেই আল্লাহ তা'য়ালার বরকতের আশা রাখি।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেখানে থাকবো সেখানেই ইং শা আল্লাহ। যদি চাকরী ঢাকাতে হয় তবে ঢাকাতে আর যদি কাছেই কোনো জেলাশহরে বা নিজ জেলায় হয় তবে আমাদের বাড়ীতে। আল্লাহই রিযিকদাতা, তিনি জানেন কোথায় রিজিক রেখেছেন তবে পরিবারের সাথে থাকার মনমানসিকতা থাকতে হবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অবশ্যই না। মানুষের উপর জুলুম করাকে আল্লাহ্ তা'য়ালা হারাম করেছেন।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো আল্লাহ্ তা'য়ালার এক নিয়ামত।যার মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণ হয়।যা আল্লাহর সন্তুষ্টির জন্য বৈধ,পরিপূর্ণ ও পবিত্র জীবনযাপনের দ্বার খুলে দেয়। রসুল (সাঃ) বলেন, "তোমাদের মধ্যে যারা বৈবাহিক জীবনের সামর্থ্য রাখে,তারা যেনো বিয়ে করে।এটি চোখকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে পবিত্র রাখে"।(সহিহ বুখারি ও মুসলিম) বিয়ে শুধু একটি সামাজিক রীতি নয়,বরং এটি এক মহান ইবাদাত - একে অপরের প্রতি দায়িত্ব,ভালেবাসা ও শ্রদ্ধাবোধ থাকে।আমি চাই জীবনসঙ্গীর সঙ্গে পরস্পরকে জান্নাতের পথে সহযাত্রী করে তুলি,ইন শা আল্লাহ্।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 19-25
উচ্চতা ৫' - ৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম এইচএসসি পাশ হলে ভালো।
জেলা ময়মনসিংহ বিভাগ ও তাঁর আশেপাশের জেলা হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহ্ তা'য়ালা পবিত্র কুরআনে বলেন, "তোমরা বিয়ে কর নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে" (সূরাঃ আন-নিসাঃ ৩/১৭৬) "তোমাদের মধ্যে যারা সৎ নারী ও সৎ পুরুষ,তাদের পরস্পরের জন্য সৃষ্টি করেছি"।(সুরা:আন-নূর ২৪:২৬) রসুল (সাঃ) বলেন, "চারটি গুণ দেখে মহিলাকে বিবাহ করা হয়; তার ধন-সম্পদ, তার বংশ মর্যাদা, তার রূপসৌন্দর্য এবং তার দ্বীন-ধর্ম দেখে। তুমি দ্বীনদার পাত্রী লাভ ক’রে সফলকাম হও। (অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে।)"।(সহিহ বুখারি ও মুসলিম) এক কথায় আমি দ্বীনদার এবং সতী নারী আল্লাহর কাছে চাই যাকে দেখে আমার চক্ষুশীতল হবে। জরুরী নয় তাকে খুব সুন্দরী হতে হবে, তবে আমার চোখে পছন্দ বা আমার সাথে মানানসই হলেই হবে। আমি আশা করি সে হবে --> -দ্বীনদার ও তাকওয়াপূর্ণ। -চক্ষুশীতলকারী। -শান্ত, সংযত ও দায়িত্বশীল। -হৃদয়বান ও সহনশীল। -হায়া ও শালীনতায় পরিপূর্ণ। -পারিবারিক মূল্যবোধসম্পন্ন। ...وَمَا تَوْفِيقِىٓ إِلَّا بِٱللَّهِۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيب
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ত্রিশাল এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8030

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6158

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8603

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6308

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1040

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8007

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন