Profile

বায়োডাটা নং : 3041

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পিরিজপুর, কাপাসিয়া
বর্তমান ঠিকানা কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পিরিজপুর, কাপাসিয়া
কোথায় বড় হয়েছেন? ছোট থেকে কাপাসিয়া উপজেলা শহরে সরকারি কোয়ার্টারে থেকে বড় হয়েছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০ সাল
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা, ডেমরা, সারুলিয়া, ঢাকা
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যাংকার (স্বেচ্ছায় অবঃ ২০১০ তে), বর্তমানে ব্যবসায়ী (ফার্মেসি)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ সরকারি চাকরিজীবী ছিলেন, ২০২২ সালে রিটায়ার্ড হয়েছেন। বর্তমানে গৃহিণী।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার কোনো ভাই নেই। আমার শুধু ১ জন বোন আছেন। বোন বয়সে আমার থেকে ২ বছরের বড়, তিনি বিবাহিতা, ২টি ছোট মেয়ে সন্তান আছে। লেখা পড়ায় তিনি অনার্স কম্প্লেটড।
চাচা মামাদের পেশা ৪ মামা। (সবাই মৃত, সম্মানজনক পেশার অধিকারী ছিলেন সবাই) আব্বুসহ চাচা ৫ জন। বড় চাচা হাইস্কুলের এসিস্ট্যান্ট হেডমাস্টার। তারপর হলেন আমার আব্বু। বাকি দুজন চাকুরিজীবী ও একজন চাচা হাফেজ এবং সৌদি প্রবাসী। (আলহামদুলিল্লাহ)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজেদের গ্রামের বাড়িতে যথেষ্ট পরিমাণে পৈতৃক জমি-জমা আছে। সেখানে প্রতি বছর নিজেদের প্রয়োজন অনুযায়ী ফসল চাষ করা হয়, কিছু অনাবাদিও আছে। আর নিজেদের কেনা বেশ কিছু জমি-জমা আছে উপজেলা শহরে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পুরো পরিবার প্র্যাকটিসিং মুসলিম আলহামদুলিল্লাহ। সকলেই হালাল হারাম মেনে চলার চেষ্টা করি। মাহরাম এবং নন মাহরাম মেনে চলা হয়। ইসলামী মূল্যবোধ সম্পর্কে যথাযথ ধারণা আছে আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, আলহামদুলিল্লাহ। ২০১১ তে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? নামাজ কাজা করি না, আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। আলহামদুলিল্লাহ, শারিরীক কোনো রোগ/সমস্যা নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বাংলাদেশে প্রচলিত মাজার সব গুলোই বেদাআত। মাজার শুধু মাত্র যিয়ারতের জন্য। এইখানে কোনো প্রকার আয়োজন বা বিশেষ কোনো নিয়তসহ কার্যকলাপ করা বৈধ নয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মহানবী সাঃ এর জীবনী, মুসিলম জাতির ইতিহাস, কোটিপতি সাহাবী, সানজািক উসমানী, সাইমুম সিরিজ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ হাফি: , ডা: মিজানুর রহমান আযহারী হাফি: , ডা: খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রিহ: ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি স্বভাবগতভাবে একজন অনুসন্ধিৎসু মানুষ, সবসময় নতুন কিছু জানার ও বোঝার আগ্রহ আমাকে এগিয়ে নিয়ে চলে। আল্লাহর অপার সৃষ্টি নিয়ে ভাবতে ও অন্বেষণ করতে ভালো লাগে, এই আগ্রহ থেকেই ভ্রমণের প্রতি একটা বিশেষ টান অনুভব করি। পড়াশোনার ব্যস্ততায় এখন পর্যন্ত সীমিত সুযোগ হলেও, ভবিষ্যতে পরিবার নিয়ে দেশ-বিদেশে আল্লাহর সৃষ্টি দেখার স্বপ্ন মনে লালন করি। প্রযুক্তির প্রতি আমার আগ্রহ ছোটবেলা থেকেই। কম্পিউটার ও ডিজিটাল জগতের সাথে দীর্ঘদিনের পরিচয় থাকায় এই ক্ষেত্রে বেশ দক্ষতা অর্জন হয়েছে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা ও কাজ করা আমার অন্যতম একটি শখ, যা আমি গঠনমূলক ও উৎপাদনশীল কাজে ব্যবহার করি। ধর্মীয় জ্ঞানচর্চা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন আলেমদের বয়ান ও সিরিজ লেকচার মনোযোগ দিয়ে শোনা আমার নিয়মিত অভ্যাস। আমি স্বভাবে শান্ত ও অল্পভাষী, অপ্রয়োজনীয় কথাবার্তা ও অযথা সমালোচনা থেকে দূরে থাকাকে আমি ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক মনে করি। জীবনযাপনে সাদাসিধে, গোছানো ও পরিপাটি পরিবেশ আমার পছন্দ। নিজেকে একজন সৎ, দায়িত্বশীল ও ধৈর্যশীল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা সবসময় করে যাচ্ছি। পেশাগত জীবনে আরও উচ্চতর পড়াশোনার পাশাপাশি ব্যবসায় মনোযোগ দিতে চাই, কারণ হালাল রিজিকের পথ হিসেবে ব্যবসাকে আমি বিশেষভাবে গুরুত্ব দিই। আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো কুরআন ও সুন্নাহর আলোকে একটি সুন্দর পরিবার গড়া, যেখানে হালালের উপর জীবন-যাপন হবে, ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং পরিবারের প্রতিটি সদস্য দ্বীনের ছায়ায় বেড়ে উঠবে। স্ত্রীকে আমি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত মনে করি এবং এই সম্পর্ককে যথাযথ মর্যাদা ও দায়িত্ববোধের সাথে লালন করতে চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সব সময় পায়জামা পাঞ্জাবি পড়া হয়। এবং এটাই রেগুলার পোশাক।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, দাড়ি আছে এবং ৮ বছর যাবত রাখি (বায়োলজিক্যাল কারণে দাড়ির পরিমাণ কম)।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, টাখনুর নিচে কখনোই কাপড় পড়ি না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? একটি দ্বীনি প্রতিষ্ঠানে পার্ট টাইম হিসেবে যুক্ত আছি। পাশাপাশি বাচ্চাদেরকে কুরআন পড়াই।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম পেশাদার হিসেবে কর্মজীবনে যুক্ত আছি। অনলাইনে সিলেটের একটি স্বনামধন্য ইংলিশ আইইএলটিএস প্রতিষ্ঠান (Hexa's Education) এবং একটি আইটি কোম্পানিতে (The IT AID) কন্টেন্ট মার্কেটিং বিভাগে কাজ করছি। পাশাপাশি একটি ইসলামিক প্রাইভেট কোম্পানিতেও (Need Consultancy) পার্টটাইম জব হোল্ডার হিসেবে যুক্ত আছি। পাশাপাশি বাচ্চাদেরকে নিয়মিত কুরআন শিখাই। আলহামদুলিল্লাহ, এই পার্টটাইম কাজগুলো থেকে পরিবার পরিচালনার জন্য যথেষ্ট পরিমাণ সম্মানজনক আয় হচ্ছে। ভবিষ্যতে পড়াশোনা সম্পন্ন করে ব্যবসা এবং শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে, ইন শা আল্লাহ।
মাসিক আয় ৩০,০০০ টাকার বেশি আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, সবাই রাজি আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, এই ব্যাপারে আমি খুবই সতর্ক আছি।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? এটা ডিপেন্ড করবে স্ত্রীর সিদ্ধান্তের ওপর, তবে পর্দা মেইনটেইন করতে হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? এই ব্যাপারে আমি উৎসাহ দিবো না, তবে স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করব, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের গ্রামের বাড়িতে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। পাত্রীপক্ষের থেকে কোনো উপহার চাওয়া বা আশা করা খুবই নিচু মনের স্বভাব বলে মনে করি। তেমনিভাবে পাত্রীকে আমার সামর্থ্যের উপরও পুরোপুরি নির্ভরশীল ও সন্তুষ্ট হতে হবে।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এই ফেতনার দুনিয়ায় নিজেকে হারাম থেকে বাঁচানোর জন্য বিয়ে করতে চাই। নিজের অর্ধেক ঈমান কে পরিপূর্ণ করতে বিয়ে করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫' থেকে ৫'৪'' এর মধ্যে
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অবশ্যই ধর্মীয় শিক্ষায় প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হতে হবে। পাশাপাশি জেনারেল লাইনের পড়াশোনা এইচএসসি বা আলিম (অনার্স বা ফাযিল চলমান এমন) থাকলে ভালো। অথবা কওমি মাদ্রাসায় অধ্যয়নরত কিংবা শিক্ষকতা পেশায় নিয়োজিত।
জেলা গাজীপুর, ঢাকাসহ তার আশেপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা না, হলেও সমস্যা নেই। তবে হলে সেটা অবশ্যই ধর্মীয় কোনো পেশা হতে পারে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চাই যিনি দ্বীনকে জীবনের কেন্দ্রে রাখেন। পর্দার ব্যাপারে পরিপূর্ণ অভ্যস্ত ও সচেতন হওয়া আমার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। কুরআন শিক্ষা ও দ্বীনি জ্ঞানে আগ্রহী এবং অনুশীলনে অভ্যস্ত হওয়া প্রত্যাশিত। স্বভাবে নরম মনের, ভালো চিন্তাশক্তির অধিকারী এবং জ্ঞানচর্চায় আগ্রহী হলে ভালো হয়। বই পড়ার অভ্যাস থাকলে বিশেষভাবে পছন্দনীয়। পাশাপাশি রাগ নিয়ন্ত্রণে ধৈর্যশীল এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকা জরুরি, কারণ সংসার জীবনে এই গুণ দুটি অনেক বড় ভূমিকা রাখে। পারিবারিক মূল্যবোধ ও আত্মীয়তার সম্পর্ক রক্ষায় সচেতন হওয়া প্রত্যাশিত। স্বামী ও সন্তানের হক যথাযথভাবে আদায়ে আন্তরিক হওয়া এবং সংসারের প্রতিটি সিদ্ধান্তে স্বামীর সাথে পরামর্শ করে চলার মানসিকতা থাকলে দাম্পত্য জীবন সুন্দর ও সুষম হয় বলে আমি বিশ্বাস করি। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি ভেতরের সৌন্দর্য অর্থাৎ চরিত্র, আচরণ ও মূল্যবোধকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাপাসিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12108

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1901

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7699

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8574

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8310

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4727

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন