Profile

বায়োডাটা নং : 3018

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বারইয়ারহাট, জোরারগঞ্জ, মীরসরাই (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঢাকা থেকে চট্টগ্রামে প্রবেশের পথে এটি প্রথম উপজেলা, এর উত্তরে ফেনী জেলা, দক্ষিণে সীতাকুণ্ড উপজেলা)
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দনিয়া,যাত্রাবাড়ি
কোথায় বড় হয়েছেন? ক্লাস -৬ পর্যন্ত নিজ গ্রামে এরপর সিলেট+ ঢাকা (আব্বুর চাকরির সুবাদে)
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Chemistry
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজ (কলেজের নাম পরে জানাবো) )
এখন কোন বর্ষে পড়ছেন? ২য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পুলিশ এর এস.আই (আমি জানি এদেশে পুলিশের ইমেজ খুব খারাপ।জানিনা কিভাবে লিখে আব্বুর সিচুয়েশনটা বোঝাবো তাও ছোট করে লিখছি, আব্বু সর্বদা সৎ থাকার চেষ্টা করেন এজন্য আব্বুকে সিনিয়র কর্মকর্তাদের কাছে অনেক সময় অপমানিত ও অবহেলিত হতে হয় কিন্তু যেসব এলাকায় আব্বু চাকরি করেছে ওইওখানকার সাধারণ মানুষ আব্বুকে পছন্দ করে ।আমার আম্মু অতীতে বা বর্তমানে কখনো সরকারি বোনাস , বেতন বহির্ভূত কোন টাকা আব্বুর কাছ থেকে গ্রহণ করেননি তার ধারাবাহিকতায় আব্বুও মামলা নিষ্পত্তিতে অথবা অন্য যেকোন ক্ষেত্রে আব্বুর পকেট থেকে বেসিক যে খরচা টুকু হয় সেটা ছাড়া অতিরিক্ত টাকা গ্রহণ করেনা ।এসব ঝামেলা থেকে বাঁচতে আব্বু এস. আই পদস্থ হওয়ার পর থানায় চাকরি করেছে খুব কম অধিকাংশ সময় অতিবাহিত করেছেন (সিআইডি, কোর্ট ,মাদক সেল ও বিভিন্ন ট্রেনিং সেন্টার গুলোতে ) যদিও তিনি বর্তমানে নোয়াখালী জেলার একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। আব্বুর ইচ্ছা শীঘ্রই চাকরিটা ছেড়ে দেওয়ার। ★★ আমার বাবাকে নিয়ে খোঁজ খবর না নিয়ে বা না জেনে কেউ খারাপ মন্তব্য করলে সেটা আমাকে খুব মানসিক পীড়া দেয়।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাই : হিফজ শেষ করেছে পাশাপাশি একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন : শিক্ষাগত যোগ্যতা অনার্স দ্বিতীয় বর্ষ, বিবাহিত । ( স্বামী পাবলিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং ছাত্র) ছোট বোন : একটি কওমি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে ।
চাচা মামাদের পেশা জ্যাঠা : নিজস্ব মুদির দোকানের ব্যবসা আছে। মামা : প্রবাসী ছিলেন বর্তমানে ওষুধের ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ দাদার বাড়িতে নিজস্ব টিনশেড ঘর আছে, বারইয়ারহাট পৌরসভার পাশে ৭শতাংশ জমি আছে যেখানে নতুন বিল্ডিং তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে ২.৫ কাঠা জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারের সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, আব্বু, ভাই জামাতে নামাজ আদায় করার চেষ্টা করেন, আম্মু এবং আমরা বোনেরা পরিপূর্ণ পর্দা করি, ফরজের পাশাপাশি সর্বদা সুন্নত, নফল ইবাদতে গুরুত্ব দেয়ার চেষ্টা করি এবং পরিপূর্ণভাবে মাহরাম নন-মাহরাম মেনে চলি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি। ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে নামাজ আদায় করে আসছি। ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ০ - ওয়াক্ত (আলহামদুলিল্লাহ কাযা হয় না)
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? এলার্জি আছে
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম, ভালো মৃত্যুর উপায়, বেলা ফুরাবার আগে, মা মা মা এবং বাবা, তাসাওউফ ও আত্তশুদ্ধি(চলমান)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডাঃ জাকির নায়েক, মাওলানা আব্দুল মালেক, নোমান আলী খান, আনিসুর রহমান আশরাফী, শায়খ আহমাদুল্লাহ,মোখতার আহমদ, মিজানুর রহমান আজহারী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি অতি সাধারণ, সাদামাটা জীবন যাপন করতে পছন্দ করি, অল্পতেই তুষ্ট থাকার চেষ্টা করি, কিছুটা চুপচাপ স্বভাবের অযথা বেশি কথা বলি না। তাই আমার বান্ধবীর সংখ্যা ও সীমিত । আম্মু, আপু আমার বেস্ট ফ্রেন্ড।মানুষকে খুব সহজেই বিশ্বাস করি।আমি নারীবাদী চিন্তা - চেতনা বিরোধী, মিথ্যা, গীবত, অহংকার করা অপছন্দ করি। গাছ লাগাতে ভাল লাগে। নিজেকে পরিষ্কার - পরিচ্ছন্ন রাখতে, ঘর গুছিয়ে রাখতে, রান্না করতে, মানুষকে দান করতে পছন্দ করি।ইসলামিক বই পড়তে, লেকচার শুনতেও পছন্দ করি। আব্বু মনে প্রাণে চায় আমি অনার্স কমপ্লিট করি। কিন্তু আমার খুব করে ইচ্ছে করে দুনিয়াবী পড়াশোনা থেকে বের হয়ে শুধুমাত্র দ্বীনি ইলম অর্জনে ফোকাস করতে।পরীক্ষা ও খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আমি কলেজে যাই না। কুরআনের বাংলা অনুবাদ পড়তে ও অনুধাবন করতে খুব ভালো লাগে। তাই দৈনিক অর্থসহ কুরআন তেলাওয়াত করার চেষ্টা করি। এছাড়াও প্রতিদিন সূরা ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়াহ,মূলক এই সূরা গুলো পাঠ করি এবং সকাল - সন্ধ্যার আযকার করা হয়। সর্বদা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি যদিও নিয়মিতভাবে আদায় করা হয় না প্রায়ই মিস হয়ে যায়। শরীয়ত সম্পর্কে জ্ঞান অতি নগণ্য তবে যা জানি তা মেনে চলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি । আমার স্বপ্ন ঈমানের রজ্জুকে শক্ত করে ধরে রেখে নিজেকে একজন প্রকৃত মুমিনা নারী হিসেবে গড়ে তোলা, দ্বীন ইলম অর্জন করা, গুনাহমুক্ত জীবন গড়া, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া, উত্তম স্ত্রী ও উত্তম মা হিসেবে নিজেকে গড়ে তোলা। পরিবারের সবাইকে নিয়ে একসাথে আল্লাহর নেয়ামতে ভরা জান্নাতুল ফেরদৌসে যাওয়া স্বপ্ন দেখি। বাইতুল্লাহ জিয়ারতের প্রবল আকাঙ্ক্ষা রয়েছে ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হাত - পা মোজা সহ নিকাব পড়ি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৮ বছর যাবত
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে মেনে চলি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? গান শুনা বা সিনেমা দেখা কখনোই হয় না। তবে ফেসবুক স্ক্রোলিং এ চোখের সামনে নাটক এর ক্লিপ এসে পড়ায় মাঝেমধ্যে দেখা হয়ে যায় তবে দেখে ফেলার পর অনেক আফসোস হয়। নিজেকে শুধরানো চেষ্টা করছি ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আম্মুর সাথে প্রতি সপ্তাহে ৩ দিন তিনটি তালিমে( দ্বীনি মজলিস) যাওয়া হয়। ফ্রেন্ডস & রিলেটিভদের দ্বীনের বিষয়ে নসিহা দেয়ার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি সরকারি কলেজে রসায়ন দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত।
মাসিক আয় ০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসূলুল্লাহ সাল্লাম এর সুন্নত আদায় করতে ও অর্ধেকদিন পূরণ করতে। নেক সন্তান লাভের মাধ্যমে মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া চলমান রাখতে। তাছাড়া এই ফিতাময় পরিবেশ থেকে বাঁচার জন্য একজন দ্বীনি সহযোগী ও অভিভাবক অতি প্রয়োজন ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-30
উচ্চতা ৫'৪" বা ৫'৪" +
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা স্নাতক
জেলা ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী ,চাঁদপুর,কুমিল্লা, ঢাকা বা তার আশপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী, ব্যাংক সংক্রান্ত চাকরি ব্যতীত যেকোন হালাল চাকুরীজীবী ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহ তায়ালা উত্তম ফয়সালাকারী,তিনি আমার জন্য যাকে নির্ধারণ করে রেখেছেন তাকেই আমি পাব। তবে আমার কিছু প্রত্যাশা হল : ১.তিনি হবেন ঈমানদার, নেককার, সৎ ও চরিত্রবান। ২. খুব কঠোর ভাবে নজরের হেফাজত করবেন,মহরাম নন মাহারাম মেইনটেইন করবেন। ৩.গায়রত সম্পন্ন , তাকওয়াবান, সত্যবাদী, কর্মঠ হবেন। হিংসুক, লোভী, নিন্দুক, কৃপন হবেন না। ৪.পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য সচেতন থাকবেন,ফরজ এর পর সুন্নত ও নফল কে গুরুত্ব দিবেন। ৫.হালালভাবে জীবন যাপন করবেন, হালাল উপার্জন করবে,দানশীল হবেন, বদমেজাজি হবে না। ৬.তিনি প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিবেন, আল্লাহ তাঁর রাসূলকে ভালোবাসবেন। ৭. স্ত্রীকে সম্পূর্ণ ১০০% পর্দার পরিবেশের মধ্যে রাখবেন, কেয়ারিং এবং বিনয়ী হবেন।মা, বাবা, স্ত্রীর হক সম্পর্কে সচেতন হবেন। ৮.হেদায়েত প্রাপ্ত দ্বীনের পথে চলা একজন মানুষ, বিয়ের ক্ষেত্রে দ্বীনদারিত্ব কে প্রাধান্য দিবেন। ৯তিনি আমাকে দ্বীনি কাজ করতে উৎসাহ দিবেন। ১০.শরীয়হ সম্মতভাবে বিয়ের ব্যবস্থা করবেন। ১১.কোন হারাম রিলেশনশিপে ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না। (আলহামদুলিল্লাহ আমি নিজেও কখনো কোন হারাম রিলেশনশিপে ছিলাম না।)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মীরসরাই এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4861

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7437

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12124

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8236

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4813

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4088

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন