Profile

বায়োডাটা নং : 4088

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পরে বিস্তারিত জানানো হবে ইন শা আল্লাহ
বর্তমান ঠিকানা মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পরে বিস্তারিত জানানো হবে ইন শা আল্লাহ
কোথায় বড় হয়েছেন? গ্রামে নিজ বাড়িতে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ম্যানেজমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফেনী সরকারি কলেজ, ফেনী
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য় বর্ষ (২০২২-২৩)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রবাসী ছিলেন, ইউনাইটেড আরব আমিরাত (UAE)। দেশে চলে এসেছেন।ভাইয়াদের সাথে ব্যাবসায় করবেন ইন শা আল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাইয়াঃ বিবিএ (অনার্স) কমপ্লিট। অবিবাহিত। চাকুরিজীবী। ছোট ভাইয়াঃ বিবিএ( অনার্স) কমপ্লিট। অবিবাহিত। চাকুরিজীবী দুইজনেই চাকুরীর পাশাপাশি একসাথে ব্যাবসায় করছেন। (দুইজনেই বড়।)
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা জেঠু দুইজন ১ম জেঠু (বয়োজ্যেষ্ঠ) অবসরে আছেন ২য় জেঠু নিজের জমি দেখাশোনা করেন। ( প্রবাসী ছিলেন) মামা পাঁচজন ১ম জন ব্যাবসায়ী ছিলেন ( বর্তমানে অবসরে আছেন) ২য় জন সপরিবারে ঢাকা থাকেন। ৩য় জন বাড়িতে থাকেন ( পূর্বে প্রবাসী ছিলেন) ৪র্থ জন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। বর্তমানে ব্যবসায়ী। ৫ম জন ইউরোপ কান্ট্রিতে থাকেন (পর্তুগাল)।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ যথেষ্ট পারিবারিক জমিজমা রয়েছে। আব্বু হালাল ইনকামের মাধ্যমে আমাদের তিন ভাইবোনকে পড়াশোনা করিয়েছেন এবং অন্যান্য সকল খরচ পরিচালনা করেছেন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা উপার্জন করেন। আব্বু রিসেন্টলি দেশে এসেছেন।আব্বু দেশে আসার পর ভাইয়ারা সকল খরচ বহন করেন। সব মিলিয়ে আমরা সম্মানের সাথে সচ্ছল ভাবে জীবনযাপন করি আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি। আম্মু আব্বু সালাত আদায় করেন নিয়মিত। ভাইয়ারা অনিয়মিত। আল্লাহ হিদায়েত দিক এই দুআ করি। আব্বু অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আম্মু আল্লাহভীরু একজন মানুষ। দ্বীন মানার চেষ্টা করেন বাইরে গেলে বোরকা, বড় হিজাব, নিকাব পরেন তবে নন মহরাম মেইনটেইনে এখনও সচেতন নন। কিন্তু শালীনভাবে চলাফেরা করেন। আমাকে দ্বীনের অনেক ক্ষেত্রে সাহায্য করেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ২০২৪ সাল থেকে নিয়মিত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয়না বললেই চলে আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসতাআন।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি। মাসজিদে নববীর অনলাইন কুরআন হিফজ হালাকায় হিফজ চলমান। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কুরআন সম্পূর্ণ হিফজ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। তাই এমন একজন জীবনসঙ্গী আশা করি, যিনি আমাকে এই লক্ষ্য অর্জনে সহযোগিতা করবেন। আল্লাহ মুসতা'আন
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? শারীরিক মানসিক ভাবে সুস্থ্ আলহামদুলিল্লাহ। ডাস্টে এলার্জি আছে। স্ক্রিণ খুব সেনসেটিভ।বিঃদ্রঃ আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা নাকি শ্যামলা এই পার্থক্য বুঝি না। সবাই উজ্জ্বল শ্যামলা বলে তাই ওটাই দিয়েছি।আল্লাহ ভালো জানেন।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক, কুফর, বিদআতের আস্তানা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ◑ইসলামি আকিদা ◑কাশফিশ শুবহাত ◑আকিদাতুত তাওহীদ ◑ আকিদার চারটি মৌলিক পরিভাষা ◑ শারহু উসুলিস সুন্নাহ ◑মানহাজুস সালাফ ◑শারহুল আকিদা আল ওয়াসিতিয়া( ব্যাখ্যা) ◑ঈমান বিষয়ক ১০০ প্রশ্নোত্তর ◑ ফতোয়ায়ে ইবনে উসাইমীন ◑ সন্তান পালনে ইসলামি ভাবনা ◑তালিমুন নিসা ◑ হারানো সুন্নাহ ◑ মহানবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনচরিত এছাড়াও আরও অনেক ছোট বড় বই পড়া হয়েছে এখানে কিছু বই এখনও চলমান । অনেক বই সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ◑শাইখ সালিহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ◑ শাইখ আব্দুর রাজ্জাক মুহসিন আল বদর ◑শাইখ সালিহ আল ফাওযান হাফিজাহুল্লাহ। ◑শাইখ ড. মুহাম্মাদ মানজুরে ইলাহী ◑শাইখ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)◑শাইখ মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহ। ◑শাঈখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে যা-ই লিখি অন্তরের প্রকৃত অবস্থা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। কে হিদায়েতের উপর আছে সেটাও আল্লাহ সর্বাধিক অবগত। শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন "নিজেকে ভালো দ্বীনদার মনে করা শয়তানের অন্যতম চক্রান্ত। সাথে সাথে নিজেকে অন্য মুসলমানের চেয়ে বেশি দ্বীনদার মনে করা হয় তাহলে ধ্বংসের ষোলোকলা পূর্ণ হয়।" আল্লাহ হিফাজত করুক। আমি একজন প্রেক্টিসিং মুসলিমাহ। রব্বের খুবই নগণ্য গুনাহগার একজন বান্দা, প্রতিনিয়ত নিজেকে সংশোধনের চেষ্টা করছি। আল্লাহর রহমতে যখন থেকে সহীহ দ্বীনের সন্ধান পেয়েছি তখন থেকে কুরআন- সুন্নাহ ও সালাফে সালেহীনদের মানহাজ অনুসরণ করার চেষ্টা করছি। আল্লাহ মুসতা'আন। খুবই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। নিজের কি আছে কি নেই এসব নিয়ে আপসোস করি না। অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দ্বীনি ইলম অর্জনে আগ্রহী। দ্বীনের ব্যাপারে আমার এখনও অনেক জানা বাকি।খুবই স্বল্প জ্ঞান আমার।প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করছি। ঘরে থাকতে পছন্দ করি। বাইরে অযথা ঘুরাঘুরি পছন্দ করি না। কলেজেও পরীক্ষা দেওয়ার জন্য যাই শুধুমাত্র। ক্লাসে খুবই কম যাওয়া হয়। নিজের সকল কাজ এবং নিজেকে গোপন রাখতে সাচ্ছন্দ্য বোধ করি। আমারও ভুল হয় ভুল হলে আবার তওবা করে ফিরে আসি। তাকওয়া, চারিত্রিক বিষয়ে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। পাত্রপক্ষ নিজেই খোঁজ নিবেন এ বিষয়ে ইন শা আল্লাহ। ইচ্ছা➤ মৃত্যুর আগে সম্পূর্ণ কুরআন হিফজ করার। আর সামর্থ হলে ফ্যামিলি সহ হজ্জ ওমরাহ করার। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। স্বপ্ন➤ নিজে দ্বীনি ইলম অর্জন করতে চাই এবং পরবর্তী প্রজন্মকে কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে বিশুদ্ধ আক্বীদার উপর গড়ে তুলতে চাই, যেন তারা শির্ক, বিদআত ও ভ্রান্ত আকীদাহ থেকে মুক্ত থেকে সালাফে সালেহীনের মানহাজ অনুসরণ করে। অর্থাৎ পরিপূর্ণ ইসলামিক পরিবার গঠন করতে চাই ইন শা আল্লাহ। পছন্দ➤ সাধারণ, আখিরাতমুখী জীবনযাপন পছন্দ করি। দ্বীনের ক্ষেত্রে( ইলম অর্জনের ক্ষেত্রে) বিলাসিতা পছন্দ করি অপছন্দ➤রাগী বদমেজাজি অহংকারি মানুষকে অপছন্দ করি। হারাম রিলেশন অপছন্দ করি দ্বীনে ফেরার আগে থেকেই। গায়রতহীনতা, মানুষকে ছোট করা, গিবত,মিথ্যা, পরনিন্দা অপছন্দ করি। কুরআন সুন্নাহ বিরোধী কাজকর্ম দেখলে রাগ লাগে। কেও আমার সামনে গান শুনলে অস্বস্তি লাগে। সবচেয়ে বেশি অপছন্দ করি দ্বীনের নামে ভন্ডামি বা প্রতারণা করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সম্পূর্ণ মেইনটেইন করি। কালো বোরকা, বড় হিজাব, নিকাব, হাত মৌজা, পা মৌজা পরিধান করি। নিজেকে আকর্ষনীয় করা থেকে বিরত থাকি। কারও সামনে সাজগোজ সুগন্ধি ব্যবহার করি না।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২৪ সাল থেকে নিকাব সহকারে। এর আগেও শালীনতা বজায় রেখে চলতাম।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? কঠোরভাবে মেইনটেইন করি। ফ্রি মিক্সিং সামাজিক অনুষ্ঠান থেকে দূরে থাকি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। তবে কুরআন শেখানোর ইচ্ছা আছে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ Student
মাসিক আয় .
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। বিবাহ একটি পবিত্র সম্পর্ক। এর মাধ্যমে দুইজনেরই অর্ধেক দ্বীন পূর্ণ হবে এবং নিজের চরিত্রকে ফিতনা থেকে রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য দ্বীনি পরিবার গঠন করার জন্য। এছাড়াও দ্বীনের পথে চলার জন্য উত্তম সহযোগির জন্য।বিয়ে মানে অনেক দায়িত্ব। একে অপরের হক সম্পর্কে সচেতন হওয়া এবং হক আদায় করা। আমি চাই পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে ইসলামি সীমারেখা বজায় রেখে যেন বিয়ে হয়। আল্লাহ মুসতা'আন বিয়ে সম্পূর্ণ সুন্নাহ মোতাবেক হতে হবে। এ বিষয়ে পাত্রকে দৃঢ়ভাবে দায়িত্ব নিতে হবে, ইন শা আল্লাহ এ ক্ষেত্রে আমাকেও পাশে পাবেন। অবশ্যই এটা বলার প্রয়োজন নেই কারণ যিনি কুরআন সুন্নাহ এবং সালাফদের অনুসরণ করেন তিনি নিশ্চয়ই এসব বিষয়ে সচেতন থাকবেন এটাই কাম্য। আশাকরি বিয়ের পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ে নিয়ে শরিয়তের সীমারেখা সম্পর্কে জ্ঞান রেখে তারপরই আগাবেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫'৫-৬'
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা অনার্স চলমান /অনার্স/ মাস্টার্স/ডিপ্লোমা/ ইন্জিনিয়ারিং।
জেলা চট্টগ্রাম ( মীরসরাই), চট্টগ্রাম শহরে ভাড়া থাকেন এমন। পরিবার দূরে কোথাও রাজি নয়। যেখানে খোঁজ নেওয়া সহজ সেসব জায়গা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সম্মানিত হালাল পেশা। [ ব্যাবসায়ী,চাকুরিজীবী,ইন্জিনিয়ার, শিক্ষক (যেসব স্কুল কলেজে ফ্রি মিক্সিং আছে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক হলে আগ্রহী না)] ইনকাম অবশ্যই হালাল হতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।ঋণগ্রস্ত বা অন্যের দারস্থ না থেকে নিজের হালাল ইনকামে সুষ্ঠুভাবে পরিবারের দায়িত্ব নেওয়ার মতো অবস্থা থাকতে হবে। আমি বিশ্বাস করি বিয়ের মাধ্যমে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন।( এর জন্য অবশ্যই নিয়ত ঠিক থাকতে হবে) )
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ভালো, সৎ তাকওয়াবান, বিনয়ী, সুন্দর আখলাকের অধিকারী প্রকৃত দ্বীনদার হতে হবে।দ্বীনি ইলম অর্জনে আগ্রহী এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। দ্বীনের ক্ষেত্রে no compromise থাকবে আর দুনিয়ার ক্ষেত্রে sacrifice করার মানসিকতা থাকবে। আর তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকতে হবে সবসময়। এ বিষয় গুলা গুরুত্ব সহকারে পড়বেনঃ ১/প্রকৃত দ্বীনদার, আকিদা সালাফি হওয়ার পাশাপাশি মানহাজে সালাফি হতে হবে অর্থাৎ সালাফদের বুঝ অনুযায়ী দ্বীন মেইনটেইন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ২/অবশ্যই গায়রতবান হতে হবে গায়রতহীন পুরুষ অপছন্দ করি। যে যাই বলুক স্ত্রীকে কখনও পরপুরুষ দেখতে পারবে না, এমন গায়রত হতে হবে। এক্ষেত্রে একটুও ছাড় দেওয়া হবে না ইন শা আল্লাহ। বিশেষ করে যৌথ ফ্যামিলিতে দেবর, ভাসুর, বোনের হাসবেন্ড, এবং বন্ধুবান্ধবদের অর্থাৎ গায়রে মহরামদের সামনে যেতে বাধ্য করা যাবে না। স্ত্রীর পর্দার ব্যাবস্থা করে দেওয়া স্বামীর জন্য ওয়াজিব।আমি চাই না আমার জন্য আমার কোনো মহরাম দাইয়্যুস হোক। ৩/আহলিয়াকে পরিপূর্ণ পর্দায় রাখতে হবে এবং কঠোরভাবে নিজের চোখের হিফাজত করতে হবে অনলাইন অফলাইন দুই জায়গায়। ৪/ সহযোগী, বন্ধুসুলভ, শান্ত স্বভাবের, বিপদ আপদে ধৈর্যশীল, বাবা মায়ের সাথে উত্তমআচরণ কারী, ৫ ওয়াক্ত সালাতের হিফাজতকারী এবং অন্যান্য নফল ইবাদতের প্রতিও যত্নশীল এবং আখিরাতমুখী তবে বাস্তব জ্ঞান রাখেন এমন। ৫/দ্বীনের উপর টিকে থাকতে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। জ্ঞান না থাকলে পারিবারিক বা সামাজিক সব ক্ষেত্রেই ইনসাফ করা সম্ভব হয় না। আর চারপাশে বিদআতের মাঝে টিকে থাকাও কষ্টকর হয়। তাই আমি চাই তিনি নিজে ত্বলিবুল ইলম হবেন এবং নিজের পরিবার স্ত্রী সন্তানকে তা শিখাবেন কারণ তিনি আমার অভিভাবক হবেন, আমার study buddy হবেন।আমার ভুলগুলো সুন্দরভাবে শুধরে দেবেন এবং আল্লাহর সন্তুষ্টির পথে একসাথে চলতে সহায়তা করবেন, ইন শা আল্লাহ। ৬/ যৌতুক এর Against এ অবস্থান দৃঢ় থাকতে হবে। ৭/ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা যাবে না। ৮/ সুন্নাহ সম্মত মার্জিত দাঁড়ি থাকতে হবে অনেকের biologically কম থাকে সেটা বিবেচনা করা হবে। কাট ছাট করা যাবে না সবসময় টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে। ৯/রসূলুল্লাহ (ﷺ) যেভাবে স্ত্রীদের সাথে চমৎকার ও কোমল আচরণের নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবেই স্ত্রীর সাথে সদ্ব্যবহার করার মানসিকতা থাকতে হবে। আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি , যার সান্নিধ্য আমাকে রবের কথা স্মরণ করিয়ে দেবে এবং যার তাকওয়া ও গায়রত আমাকে বারবার মুগ্ধ করবে, ইন শা আল্লাহ্। সর্বোপরি যিনি লেবাসধারি হবে না , আল্লাহকে ভয় করবেন । কেও শতভাগ পারফেক্ট হয় না। ইলম কম থাকলেও সমস্যা নেই কিন্তু ইলম অর্জনের চেষ্টা থাকতে হবে। দ্বীনদারিতা এবং চরিত্রে no compromise.. আমার বায়োডাটা ভালো লাগলে এবং মিললে ইস্তিখারা করে তারপর সিদ্ধান্ত নিবেন ইন শা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মীরসরাই এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4861

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7437

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12124

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8236

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4813

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9201

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন