Profile

বায়োডাটা নং : 2967

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1992
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চিরিরবন্দর, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: গার্মেন্টস বাজার, আউলিয়াপুকুর, চিরিরবন্দর, দিনাজপুর।
বর্তমান ঠিকানা চিরিরবন্দর, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: গার্মেন্টস বাজার, আউলিয়াপুকুর, চিরিরবন্দর, দিনাজপুর।
কোথায় বড় হয়েছেন? চিরিরবন্দর, দিনাজপুর।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০৯
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১১
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডি, ঢাকা।
পাসের সন ২০১৮
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষিজীবী। নিজস্ব জমিতে চাষাবাদ করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১। বড় বোনের বিয়ে হয়ে গেছে। সে গৃহিণী। সে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছে। বড় বোনের স্বামী ব্যবসা করেন। ২। মেজো বোনের বিয়ে হয়ে গেছে। সে পল্লী বিদ্যুতের চাকরি করে। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। স্বামী সরকারি চাকরি করেন। ৩। ছোট বোনের বিয়ে হয়েছে । সে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছে। ছোট বোন জামাই সে অনলাইনে কাজ করে এবং পড়াশোনা করতেছে।
চাচা মামাদের পেশা আমার আপন চাচা নেই। আমার বাবা একাই। আমার মামা ছয়জন। ৪ জন ব্যবসায়ী। একজন কোম্পানিতে মার্কেটিং এর চাকরিতে আছেন। একজন মসজিদে ইমামতি করেন এবং কোরআনের হাফেজ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসত বাড়ি: গ্রামে আমাদের নিজস্ব ফ্লাট বাড়ি। একতলা বিশিষ্ট। আবাদি জমি: ৫ বিঘার মত + বসত বাড়িভিটা, ৩ টা পুকুর মিলে আরো ৩ বিঘার মত। সর্বসাকুল্যে জমির পরিমাণ = ৮ বিঘার মত। আলহামদুলিল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ। দ্বীন মানতে বাধা নেই। এখন পর্যন্ত অনুকূলেই আছে। দ্বীন পালন করতে কোন অসুবিধা হবে না ইন শা আল্লাহ। তবে আল্লাহ আমার প্রতি যতটুকু রহম করেছেন, আমার পরিবারের সবাই ততটুকু না, তবে যিনি একজন দ্বীনদার সঙ্গী আশা করেন তাকে ঐভাবে প্রস্তুতি নিয়েই এগিয়ে যেতে হবে। কারণ দ্বীনদারের সাথে থাকলে অনেক পরীক্ষা আসবে দুনিয়ার জীবনে, কিন্তু মুমিনের জন্য সেটা সহজ করে দিবেন আল্লাহ তাআলা। আর দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী এখানে আল্লাহর পরীক্ষার মধ্য দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে খাঁটি মুমিন হিসেবে। আমার পরিবারে যেহেতু অন্য কোন পুরুষ নেই আমি আর আমার বাবা ছাড়া তাই মাহরাম ও নন মাহরাম মেইনটেইন করা সহজ এখানে। আমার পরিবারে আলহামদুলিল্লাহ আমার মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করেন। আল্লাহর রহমতে আমি হেদায়াত পাওয়ার পরে আমি কঠোরভাবে দ্বীন পালন করার চেষ্টা করি। সর্বোপরি আমার যে সঙ্গিনী হবেন তার দ্বীন পালন করতে এবং পরিপূর্ণ পর্দা পালন করতে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ।আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই নামাজ পড়ি। তবে এখন পরিপূর্ণভাবে সালাত আদায় করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আনুমানিক ৭/৮ বছর আগে থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না। তারপরও শয়তানের ধোঁকায় পড়ে হঠাৎ করে হয়ে গেলে তখন আবার তওবা করে ফিরে আসি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করল সে কুফুরি করল।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী আলহামদুলিল্লাহ ৮০% কমপ্লিট ২০% বাকি আছে শিখতেছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? স্পষ্ট শির্কে আকবর। একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং সমস্ত কিছুর জন্য তার কাছেই চাইতে হবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মহাগ্রন্থ আল কুরআন এবং তাফসীর ইবনে কাসির, আক্বীদা আল ওয়াসেত্বীয়া, ফতোয়া আরকানুল ইসলাম, আর রাহীকুল মাকতুম ইত্যাদি এগুলি পড়া চলমান.…
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ সালেহ ইবনু উসাইমীন রাহিমাহুল্লা, শাইখ ইবনু বায রাহিমাহুল্লাহ, শায়েখ ড. সুলায়মান আর রুহাইলী হাফিজাহুল্লা, শায়েখ সালেহ আল ফাওযান হাফিজাহুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের একটি সখ হচ্ছে আমার যিনি জীবনসঙ্গিনী হবেন সে যেন আমার বেস্ট ফ্রেন্ড হয় এবং তাকে নিয়ে আল্লাহর এই জমিনটাকে ঘুরে দেখতে চাই এবং আল্লাহর সৃষ্টির বিশালতা অনুধাবন করতে চাই, তার সৌন্দর্যের নিয়ামত উপভোগ করতে চাই। মহান আল্লাহ আমাকে তৌফিক দিলে আমার স্ত্রীকে নিয়ে আমি পবিত্র ভূমি মক্কা-মদিনা সফর করতে চাই হজ্জ উমরাহ করতে চাই। আমার পছন্দ অপছন্দের মধ্যে রয়েছে আমি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পবিত্র থাকতে পছন্দ করি, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ঈমানের অংশ। আমি চাই আমার যিনি সঙ্গিনী হবেন তিনি আমার থেকেও কথাবার্তায় চালচলনে পোশাক পরিচ্ছদে স্মার্ট হবে। আর আমার স্বপ্ন হচ্ছে সঙ্গিনী কে নিয়ে জান্নাতে প্রবেশ করা যাতে করে দুনিয়ার জীবন থেকে শুরু করে অনন্ত অসীম কালের যে স্থান জান্নাতুল ফেরদৌস সেখানে একসাথে থাকতে পারি। আল্লাহ তুমি কবুল করো আমিন। আমি আল্লাহ তায়ালার কাছে এমন একজন সঙ্গিনী প্রার্থনা করি যিনি আমার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকামী হবে। যিনি আমার অনাগত সন্তান-সন্ততির একজন আদর্শ মা হবেন। আমরা দুজনে মিলে যেন আমাদের সন্তান সন্ততি দেরকে সালফে সালেহীনের আক্বীদা মানহাজের উপর রেখে যেতে পারি তারা যেন দ্বীনের একনিষ্ঠ খাদেম হয় আল্লাহর ইচ্ছায় সেটাই আমার চূড়ান্ত লক্ষ্য এবং স্বপ্ন আল্লাহ কবুল করুন। আমার ব্যক্তিগত কিছু পছন্দ-অপছন্দের কথা যদি বলি সেগুলো হল- আমি বেশি আড্ডা দিতে এবং দুনিয়াবি আড্ডায় সময় দিতে একদম পছন্দ করি না। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড নেই যার কাছে আমি আখেরাতের বিষয়গুলো নিজের আনন্দ গুলো দুঃখগুলো কষ্টগুলো শেয়ার করব সুতরাং আমি একাকী থেকে আল্লাহর কাছে এগুলো শেয়ার করাটাই আমার ভালো লাগে। অর্থাৎ বেশিরভাগ সময় একাকী থাকাটাই আমার ভালো লাগে। আমার বেশিরভাগ সময় সেই সোনালী যুগের কথা স্মরণ করতেই ভালো লাগে। আমার কাছে মিথ্যে কথা বলা, ধোকা দেওয়া, অহংকার করা, এবং দুনিয়ার প্রতি আসক্তি যদি কারো বেশি থেকে থাকে, সেগুলো আমার একদমই অপছন্দ। অতএব আমার কাছে কেউ আসতে আগ্রহ প্রকাশ করলে সে দুনিয়ার কথা একবার বললে তাকে আখেরাতের কথা সাত বার বলতে হবে এটাই আমার পছন্দ। কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং দুঃখ-কষ্টে ভরা কিন্তু জান্নাত চিরস্থায়ী সুখের স্থান যেখানে কোন দুঃখ কষ্ট থাকবে না। ইনশাআল্লাহ যখন সাক্ষাৎ হবে এ বিষয়গুলো আরো আলোচনা করা যাবে উভয় পক্ষের মধ্যে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? প্যান্ট শার্ট পায়জামা পাঞ্জাবি ইত্যাদি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জী। আনুমানিক ৫ বছর যাবত।
টাখনুর উপরে কাপড় পরেন? জী আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী। চেষ্টা করি। তবে ফেতনার যুগে পরিপূর্ণভাবে হয় না। আর বিবাহ ছাড়া আরো কঠিন। আল্লাহ হেফাজত করুন
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এই সকল হারাম জিনিস থেকে বিরত থাকার চেষ্টা করি অনেক আগে থেকেই।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ।মসজিদ ভিত্তিক সহিহ দ্বীনের তাবলীগ, আমাদের মসজিদ ভিত্তিক দ্বীনি ফাউন্ডেশন আছে
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ কৃষি উদ্যোক্তা। আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব জমিতে চাষাবাদ, পুকুরে মাছ চাষ, গবাদি পশু লালন পালন ইত্যাদি থেকে হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করতেছি। আমি চাকরি করা অপছন্দ করি। আর চাকরিতে ১০০% তো দূরের কথা ৯০% হালাল ভাবে উপার্জন করা সম্ভব হয় না। আমার বড় একটা ডেইরি ফার্ম করার ইচ্ছে আছে সেই জন্য কাজও করতেছি আল্লাহ যেন কবুল করেন। কিছু মানুষের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মহান আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কেবলমাত্র তার ইবাদাত করার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেজন্য দুনিয়াতে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকতে হলে খেতে হবে আর সেজন্য হালাল উপার্জন করার চেষ্টা করতেছি। তাহলে বেঁচে থাকার মূল উদ্দেশ্যটা কি হল একমাত্র আল্লাহর ইবাদত করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া,,,,,,,....." That's it Nothing else"
মাসিক আয় 20000+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী। রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ পারবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইনশাআল্লাহ ।ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জন মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। মেয়েরা ঘরেই থাকবে এবং সন্তানদেরকে লালন পালন করবে সুশিক্ষায়
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার বাবা- মা কে নিয়ে পরিবারের সাথে থাকার ইচ্ছে আছে ইনশাআল্লাহ
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? ইনশাআল্লাহ ।কোন কিছুই আশা করব না। আশা করা উচিত ও না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আলহামদুলিল্লাহ। বর্তমান ফেতনার যুগে স্ত্রী ছাড়া নিজের দ্বীনকে পরিপূর্ণ করাটা খুবই কষ্টসাধ্য বিষয়। তাই আমার দ্বীনকে পরিপূর্ণ করতে হারাম থেকে বেঁচে আল্লাহর ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে এবং নেক সন্তান-সন্ততি দুনিয়ার বুকে রেখে যাওয়ার উদ্দেশ্যে বিয়ে করতে চাই। রাসূল সা: কে খুশি করতে এবং তার উম্মতের সংখ্যা বৃদ্ধি করতে বিবাহ করতে চাই। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মুখ্য বিষয়। আল্লাহ কবুল করুন। আমিন
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা ৫'১-৫'৫ (আল্লাহ যেখানে রিজিক রেখেছেন ইনশাআল্লাহ )
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল ব্যাকগ্রাউন্ড এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যেকোনো এক লাইন থেকে পড়াশোনা করলেই হবে। এখানে দ্বীনদারীতা এবং তাকওয়া হচ্ছে মুখ্য বিষয়। বিশুদ্ধ দ্বীনের জ্ঞান থাকাটা জরুরী।
জেলা উত্তরবঙ্গের সকল জেলা, দিনাজপুর জেলার পাত্রী আশা করছি ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড
পেশা নো নিড। প্রয়োজন নেই
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে উপরে দ্বীনদারীতাকে প্রাধান্য দেওয়া হবে ইনশাআল্লাহ
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
মহান আল্লাহর কাছে এমন একজন স্ত্রী চাই যে স্ত্রীর কথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল (স:) বলেছেন, সারা দুনিয়াটাই সম্পদ, আর দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হলো পুণ্যশিলা স্ত্রী। অর্থাৎ নেককার তাকওয়াবান স্ত্রী। যিনি হবেন তার স্বামীর চক্ষু শীতলকারীনি যার দিকে তাকালেই অন্তর শীতল হয়ে যাবে। যার মডেল হবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তা'আলা আনহা। ইসলাম পালনের ক্ষেত্রে যে বেসিক জ্ঞানগুলো অর্জন করা দরকার ঈমান আক্বীদার সেগুলো সম্পর্কে তাকে জানতে হবে। ফরজ বিধান মেয়েদের পর্দা সম্পর্কে তার নলেজ থাকতে হবে। বাসার ভিতরে এবং বাসার বাহিরে মাহারাম এবং নন মাহরাম, পর্দার সমস্ত খুঁটিনাটি বিষয় তার জ্ঞান থাকতে হবে এবং পালন করার চেষ্টা করতে হবে। পাঁচ ওয়াক্ত সালাত আওয়াল ওয়াক্ত আদায় করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। হালাল এবং হারাম উভয়টার জ্ঞান থাকতে হবে যথেষ্ট। হারামকে বিষের মতো ভয় পাবে, ঘৃণা করবে, সকল ক্ষেত্রে হালাল কে পছন্দ করবে এবং হালালকে আঁকড়ে ধরার সর্বাত্মক চেষ্টা করবে। সর্বদা হাসি খুশি থাকার চেষ্টা করবে স্বামীর মন জয় করার চেষ্টা করবে স্বামীর কোন ক্ষেত্রে না শুকরিয়া আদায় করবে না এবং অল্পে তুষ্টি থাকার গুণ থাকতে হবে। ধৈর্যের মতো মূল্যবান গুণ তার থাকতে হবে আর এমন গুণসম্পন্ন মেয়ে জীবনসঙ্গিনী হিসেবে আল্লাহর কাছে চাই , গায়রতসম্পন্ন একজন নারী সত্যবাদী, দানশীল প্রকৃতির এবং দুনিয়ার কথা একবার বললে আমাকে আখেরাতের গল্প সাতবার শোনাতে হবে অর্থাৎ আখেরাত ও জান্নাত প্রিয়। আমার কিছু প্রত্যাশা ব্যতিক্রমধর্মী- সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা গোছানো থাকবে স্বামীকে সদা আকৃষ্ট করার জন্য ঘরের মধ্যে সাজুগুজু করে থাকবে, স্বামীর সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করবে, গীবত থেকে দূরে থাকবে সমালোচনা থেকে দূরে থাকবে ভুল করলে সাথে সাথে শুধরে নেওয়ার চেষ্টা করবে ভুল নিয়ে বড়াই করবে না। মেয়েদের কাছে যেহেতু সংসার গোছানো ছেলেমেয়েদের লালন পালন আর পুরুষের কাছে যেহেতু বাহিরে সুতরাং পারিবারিক সাংসারিক কাজে দক্ষতা অর্জন করতে হবে রান্নাবান্নার কাজ সংসার গোছানো এগুলো শিখতে হবে এগুলোই প্রত্যাশা আমার ইনশাআল্লাহ। সর্বোপরি এই নিয়তে সংসার জীবন শুরু করবেন যাতে স্বামী এবং স্ত্রী ইহকাল এবং পরকাল আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। জান্নাতুল ফেরদৌস এ যেন একসাথে বসবাস করতে পারি অনন্তকাল যার শুরু আছে শেষ নেই। আল্লাহ কবুল করুন আমীন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চিরিরবন্দর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4587

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চিরিরবন্দর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5254

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চিরিরবন্দর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8503

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চিরিরবন্দর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11650

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চিরিরবন্দর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2166

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
চিরিরবন্দর, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন