| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যা, মাধ্যমিক (সেভেন-এইট) লাইফ খেকে এবং চেষ্টা করি ৫ ওয়াক্ত সালাতই জামায়াতে আদায় করতে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ্, সচরাচর হয় না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
না, চেষ্টা করতেছি ইনশাল্লাহ্ হয়ে যাবে এবং ইসলামিক পড়াশোনা করার ইচ্ছে আছে।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ্ বড় কোনো রোগ নেই। প্রয়োজনে চেক আপ করা যেতে পারে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কবরবাসীর জন্য দোয়া করা যাবে কিন্তু কিছু চাওয়া যাবে না (শির্ক)
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
প্যারাডক্সিকাল সাজিদ-১ & ২, বিয়ের আগে, বিয়ে সাদী ও আদর্শ জীবন, সুখময় জীবনের খোজে, আর রাহীকুল মাখতুম এবং আবু বকর রা: এর জীবনী তবে শেষ হয়নি। তবে বিয়ে-সাদীর এই প্লাটফর্মে-বিয়ের আগে, বিয়ে সাদী ও আদর্শ জীবন, সুখময় জীবনের খোজে এমন বইয়ের কথা না বললেই নয় যে বিয়ের আগে প্রত্যেক দ্বীনি প্রাক্টিসিং ভাই-বোনদের এধরনের বই অবশ্য-অবশ্যই পড়া উচিত। কেননা এই বইগুলো পড়লে দাম্পত্য জীবন কিভাবে শুরু করবেন, কিভাবে পরিচালনা করবেন, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিরুপ আচরণ করবেন মোটামুটি সবই দেওয়া আছে। এমনকি যারা বিয়ে করেছেন তাদেরও পড়া উচিত এবং স্বামী/স্ত্রীকে একে অপরকে পড়তে অনুপ্রাণিত করা আবশ্যক। বাসায় একটা "বইয়ের লাইব্রেরি" করার ইচ্ছে আছে ইনশাল্লাহ্।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডক্টর আব্দুল্লাহ আল জাহাঙ্গীর, মিশারী রশিদ আল-আফাসি, আব্দুল রহমান আল অসি, শেখ মনসুর আল সালিমি, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মুফতি আরিফ বিন হাবিব, ডক্টর মিজানুর রহমান আজহারী, ডক্টর জাকির নায়েক, নোমান আলী খান, আবু ত্বোহা আদনান এবং নাম জানা-অজানা অনেক বরেণ্য আলেমদের লেকচার শুনা হয়। ভালো দিকগুলো গ্রহন করি ও ইখতেলফি দিকগুলো নিরবে বর্জন করি, কাদা-ছোড়াছোড়ি পছন্দ করি না।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
⭐ "ইসলামি খিলাফতের আদর্শে নিবেদিত প্রাণ। আজন্ম লালিত স্বপ্ন—সুন্নাহর সুশীতল ছায়ায় এমন একটি পরিবার গড়া, যা দেখে মনে হবে দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত, যেখানে রহমেতের ফেরেস্তারা সর্বত্র বিচরণ করবে। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত দ্বীনের পথে অবিচল থাকার প্রত্যাশায় রবের কাছে এই ফরিয়াদ- "রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আইইনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা"।। "হে আমাদের রব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা হবে আমাদের চোখের শীতলতা এবং আমাদের মুত্তাকীদের ইমাম বানিয়ে দিন।"-[সুরা আল-ফুরকান-৭৪] ⭐ ফরজ সালাত ও সিয়ামের পাশাপাশি নফল সালাত ও সিয়াম পালনে আগ্রহী। যদিও পারিবারিকভাবে হানাফি তবে সকল মযহাবের প্রতি শ্রদ্ধাশীল। সহীহ(ফরজ,ওয়াজিব,সুন্নাহ,নফল) আমল করতে কোনো সমস্যা নাই। আল্লাহ মুসলিমদের মাঝে দলাদলি করতে নিষেধ করেছেন এবং এই মর্মে এরশাদ করেন- "তোমরা সবাই আল্লাহ্র রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধর এবং পরস্পর বিভক্ত হও না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও" -[সূরা আল ইমরান-১০৩] যা আমাদের জন্য মানা ফরজ। তাই মাযহাব নিয়ে বাড়াবাড়ি করি ন।। ⭐ আলহামদুলিল্লাহ্ আমি হোমমেড খাবারে বেশী স্বাছন্দবোধ করি, ফাস্ট ফুড ও অন্যন্য খাবার আর্টিফিসিয়াল-অস্বাস্থ্যকর ও প্রাণহীন মনে হয়। আলহামদুলিল্লাহ্ খাদ্য চয়নে পুর্ণ আত্মনিয়ন্ত্রণ আছে এবং প্রায় জিম করি এবং ফিট থাকতে চেষ্টা করি। ⭐ আলহামদুলিল্লাহ্ সেক্রিফাইস করার মানসিকতা আছে্ ও কম চাহিদা সম্পন্ন, বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করে।। ⭐ চেষ্টা করি নিজের দোষ-গুন বিচার-বিবেচনা করতে ও মন্দ ধারনা থেকে বিরত থাকি এবং নিজের বদাভ্যাস সহজেই পরিবর্তন করতে পারি। তন্মধ্যে একটা হলো-ফেঁচবুক চালানো অনেক আগেই ছেড়ে দিয়েছি ও বত্যমানে অফিসের প্রয়োজনে স্মার্ট-ফোন চালালেও মধ্যখানে বাদ দিয়েছিলাম এবং ভবিষ্যতেও ফোন চালালেও সীমিত আকারে হবে ইনশাল্লাহ্। যাতে একে অন্যের হক আদায়ে যথেষ্ঠ সচেতন থাকতে পারি ও সুষ্ঠভাবে পরিবার পরিচালনা করতে পারি এবং শিশুদের ফোন থেকে নিরাপদ দূরুত্বে রাখা যায়। বাকিটা আলোচনা সাপক্ষে।। ⭐ ক্রিয়েটিভ কিছু ভাবতে ও করতে ভালো লাগে। বাহিরে অযথা সময় আড্ডা দিতে পছন্দ করি না। তবে ট্যুরে যেতে ভালো লাগে।। ⭐ আমি শান্তিপ্রিয়-স্বাধীনচেতা ছেলে কলহ পছন্দ করি না। তাই রাজনৈতিক মতাদর্শী বা উগ্র, বদমেজাজি, নেশায় আসক্ত, আখিরাত বিমুখ মানুষের সাথে বন্ধুত্ব করি না বরং যারা ইসলামিক মাইন্ডের বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যাদেরকে দেখে ভালো মনের অধিকারী ও সহজ-সরল এবং অন্তরে কোনো প্রকার কুটিলতা বা মুনাফিকী নেই শুধু তাদের সাথেই মন থেকে বন্ধুত্ব করি।। ⭐ সর্বোপরি জেনারেল ব্যাকগ্রাউন্ট থেকে নিত্যদিন স্রোতের বীপরিতে যুদ্ধ করে যাচ্ছি। যদিও আমার দ্বীনের বিশেষ ইল্ম নেই তবুও আপনি আমাকে আমানতদার, নরম মনের অধিকারী সৎ ও ন্যায়পরাণ এবং আল্লাহর শোকরগুজার বান্দা হিসেবেই পাবেন ইনশাল্লাহ্। আমি যতটুকু জানি তা মানার চেষ্টা করি এবং আরো জানার ও মানার প্রবল ইচ্ছে আছে। আপনি আমাকে চক্ষু শীতলকারী ও অন্তরে প্রশান্তি দানকারী হিসেবেই পাবেন ইনশাল্লাহ্।। বিঃদ্রঃ জন্ম নিবন্ধন অনুযায়ী আমার জন্ম তারিখ ১৪/১০/১৯৯৬ ও আমার সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ ১৫/১২/১৯৯৭ হবে। আমার আসল জন্ম তারিখ কাউন্ট করা ছিলো না তাই জন্ম তারিখ আনুমানিক দেওয়া আছে,যা একটু কম বেশি হতে পারে এবং আমার মায়ের মতে আমার বয়স আরো ১ বছর কম হবে।
|