Profile

বায়োডাটা নং : 2934

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2006
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সখিপুর, টাঙ্গাইল, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ইউনিয়ন: যাদবপুর
বর্তমান ঠিকানা সখিপুর, টাঙ্গাইল, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ইউনিয়ন: যাদবপুর
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2024
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএ ইন ইসলামিক স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ১ম বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রবাসী
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য কওমী মাদ্রাসায় অধ্যয়নরত
চাচা মামাদের পেশা চাচা ১: বাহিরে থাকেন ২ ছেলে আছে ২য়: আমার আব্বু চাচা ৩: বাহিরে থাকেন ১ ছেলে মামা ১: বিডিআর এ চাকরি করতেন এখন ব্যবসায়ী+নিজেদের জায়গা-জমি দেখাশোনা করেন। মামা ২: আগে সৌদি আরবে ছিলেন, এখন দেশে গাড়ি চালান+নিজেদের জায়গা-জমি দেখাশোনা করেন। মামা ৩: গাড়ি চালক+নিজেদের জায়গা-জমি দেখাশোনা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো। আমাদের নিজস্ব জায়গায় বাড়ি আছে। কিছু জায়গা-জমি আছে,তা দিয়ে ভালোভাবে চলা যায় আলহামদুলিল্লাহ! জমিতে ধান চাষ করলে ধান কিনে খেতে হয়না। আমাদের নিজস্ব ২ জায়গায় জমি আছে। একটা ধান চাষের, আরেকটাতে গাছ লাগানো আছে। (আব্বু কিনেছেন) আরও কিছু জমি আছে চাচাদের সাথে, এখনও ভাগ করা হয়নি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারের সবাই আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ আদায় করে। তবে মাহরাম ও নন-মাহরাম মেইনটেইন করার ব্যাপারে তারা যথাযথভাবে সচেতন নন। পর্দা বলতে তারা শুধু বাহিরের মানুষের সাথে পর্দা করাকে বুঝেন কিন্তু নিজ পরিবারের নন-মাহরাম আত্মীয় স্বজনদের সাথে পর্দার গুরুত্ব তারা উপলব্ধি করেন না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। আগেও পরতাম তবে ২০২০ সাল থেকে নিয়মিত
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাসে ৩/৪ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ। তবে Negative পাওয়ারের চশমা ব্যবহার করি
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার পূজা শিরক। মাজার কবর হিসেবে যিয়ারত করা যাবে তবে সিজদাহ দেওয়া বা কোনো কিছু চাওয়া যাবে না
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, ফেরা ১,ফেরা ২,জীবন যদি হতো নারী সাহাবিদের মতো, ম্যাসেজ, নফসের বিরুদ্ধে লড়াই, মুহস্বানাত, বাইতুল্লাহ মুসাফির, সিরাতুর রাসুল (সা:),সিরাতে খাতামুল আম্বিয়া,তিনিই আমার প্রাণের নবি ﷺ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা আব্দুল মালেক (দাঃ বাঃ),নজরুল ইসলাম কাসেমী (হাফিজাহুল্লাহ), শায়েখ হারুন ইজহার (হাফিজাহুল্লাহ),খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ), শায়েখ আহমাদুল্লাহ (হাফিজাহুল্লাহ), আনিসুর রহমান আশরাফি, মিজানুর রহমান আজহারী,মুফতি আরিফ বিন হাবিব, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম আমি একজন পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টায় আছি।ইসলামের সকল বিধি-নিষেধ মেনে চলার চেষ্টা করি। আমি শান্ত স্বভাবের।খুব স্বাভাবিক জীবন-যাপন করি, নিরিবিলি পরিবেশ পছন্দ করি। অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি সবসময়। নিজের মেন্টালিটির কাউকে পেলে তার সাথে মিশে দ্বীন সম্পর্কে জানার চেষ্টা করি। তুলনামূলক কম কথা বলি। আমি মুলত ইন্ট্রোভার্ট। জীবনের সকল স্বপ্ন, শখ মনে হয় আমার দ্বীনকে ঘিরেই। ভবিষ্যতে একটা দ্বীনি পরিবার গঠন করা,নেককার স্ত্রী হওয়া,নেককার সন্তানের জননী হওয়া এবং সর্বোপরি দু'জনে একসাথে জান্নাতে যাওয়া এগুলোই আমার জীবনের স্বপ্ন এবং উদ্দেশ্য। দুনিয়াবি জীবনে ইচ্ছে আছে জাওযের সামর্থ থাকলে আল্লাহর ঘর তাওয়াফ করা,রাসূলের শহর ঘুরে দেখা।এটা অনেক বড় পাওয়া হবে আমার জীবনে যদি আল্লাহ তৌফিক দেন! একজন প্র্যাকটিসিং মুসলিমাহ হিসেবে জীবন অতিবাহিত করতে চাই ইন শা আল্লাহ। এক্ষেত্রে জীবনসঙ্গী দ্বীনদার ও সার্পোটিভ হলে চলার পথ আরো হবে ইন শা আল্লাহ। নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে বাকি জীবন অতিবাহিত করতে চাই ইন শা আল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আমিন ইয়া রব! পছন্দ : ১. ট্রাভেল করতে পছন্দ করি, এটাতে আমার মন খারাপের সুখ খুঁজে পাই। পাহাড়, সমুদ্র, প্রকৃতি ভালো লাগে। জীবনে একটু একটু করে পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই ইন শা আল্লাহ। খুব বেশি জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। ইচ্ছে আছে প্রিয়তমকে নিয়ে ঘুরার ইন শা আল্লাহ। ২.ছবি তুলতে ভালোবাসি। প্রকৃতির ছবি,ফুলের ছবি (প্রাণীর ছবি বাদে)। ফটোগ্রাফি আমার খুব শখের একটা জায়গা। ৩.ইসলামিক বই পড়তে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বই পড়ার এই নেশাতেই একটা লাইব্রেরি করার স্বপ্ন দেখি ইন শা আল্লাহ। কিছু বই আমার সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ ৪. ফুল আমার খুব পছন্দের একটা জিনিস। একটা ফুলের বাগান করার ইচ্ছে আছে ইন শা আল্লাহ। অপছন্দ : বেশি কথা বলা আমার একদম পছন্দ না। যারা প্রয়োজন ছাড়াই কোনো নন মাহরামদের সাথে কথা বলে তাদেরকে একদম পছন্দ না।(অনলাইন-অফলাইন) স্বপ্ন: •পরিবারসহ জান্নাতে যাওয়া। •হজ্জ/ওমরা করতে যাওয়া ইন শা আল্লাহ। আল্লাহ কবুল করুক! •মক্কা/মদিনায় বসবাস করা! •আল্লাহ রাস্তায় শহীদ হওয়া। •দ্বীনি পরিবার গঠন করা। •রবের সন্তুষ্টি নিয়ে খাঁটি মুমিন হিসেবে মৃত্যু বরণ করা। •কুরআন হিফজ করা/আলেমা হওয়া। • মদিনায় মৃত্যু বরণ করা।জান্নাতুল বাক্বীর মেহমান হওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা নিকাবসহ, হাত মোজা ও পা মোজা পড়া হয়
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২১ সাল থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টায় আছি ইন শা আল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না,তবে ইচ্ছে আছে ইন শা আল্লাহ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ শিক্ষার্থী
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজের চরিত্র হিফাযতের জন্য। বিয়ে রাসূল (সা:) এর সুন্নাহ।এই ফিতনার জামানায় চরিত্র হেফাজত করা কঠিন। হাদিসে এসেছে— যে ব্যক্তি বিয়ে করলো সে তার অর্ধেকদ্বীন পূর্ণ করে ফেললো। বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করুক। বায়হাকী,শুয়াবুল ঈমান-৫৪৮৬
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 21-28
উচ্চতা ৫'৬" -৬"
গাত্রবর্ন শ্যামলা, চক্ষুশীতলকারী
পেশা সর্বনিম্ন এইচএসসি, অনার্স, মাস্টার্স
জেলা টাঙ্গাইল,গাজীপুর,ঢাকা।(তবে আমাদের আশেপাশে উপজেলার মধ্যে হলে ভালো হয়) বাকিটা আল্লাহর ইচ্ছে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ইঞ্জিনিয়ার,সরকারি চাকুরীজীবী,বেসরকারি চাকুরীজীবী,ব্যবসায়ী,উপার্জনকারী শিক্ষার্থী (প্রবাসী❌)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
→আমি এমন একজনকে চাই যে ৫ ওয়াক্ত মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ আদায়ের চেষ্টা করে।পরিষ্কার, পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। →চরিত্রবান, সৎ,বিনয়ী,ভদ্র,মিতব্যয়ী,নজরের হিফাজতকরী,দায়িত্ব বান হতে হবে। দ্বীন পালনে সর্বোচ্চ সার্পোটিভ হতে হবে। সেই সাথে নিজরেও দ্বীন পালনের প্রতি আগ্রহ থাকতে হবে। দাওয়াতি কাজের মানসিকতা থাকলে ভালো হয়। কোনো প্রকার বাজে নেশা (ধুমপান, মিউজিক) এগুলো থেকে দূরে থাকতে হবে। →গাইরতপূর্ণ হতে হবে।অযথা মেয়ে মানুষের সাথে কথা বলা,ফেসবুকে মেয়েদের সাথে অ্যাড,মেয়েদের সাথে চ্যাট করে এমন হওয়া যাবে না। মাহরাম-নন মাহরাম মেইনটেইন করার চেষ্টা করতে হবে। →এই দুনিয়ার জীবনে আমরা মুসাফির, আমাদের আসল গন্তব্য হলো জান্নাত। জীবনে এই চলার পথে একসাথে চলতে চাই অর্ধেকদ্বীনের সাথে।যদি চলার পথে আমি কখনো ভুল পথে পা বাড়াই তখন তিনি আমাকে সঠিক পথেে যেতে যেন সাহায্য করেন। যদি তিনি ভুল করেন তবে আমি তাকে সঠিক পথে যেতে সাহায্য করবো ইন শা আল্লাহ। ইহকাল এবং পরকাল উভয় স্থানেই তিনি যেন আমার জন্য কল্যাণকর হোন এবং আমিও তার জন্য। →আমি বই পড়তে ভালোবাসি, আপনিও বই পড়ুয়া হলে ভালো হয়। →আমি শুধু উত্তম এবং কল্যাণকর জীবনসঙ্গী হিসেবে আপনাকেই না আপনার সেরা পরিবারটাও চাই।যাদেরকে আমি ভালোবাসবো এবং তারা আমাকে আগলে রাখবে।যারা আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করবে, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করবে এবং তারাও দ্বীন পালনে আগ্রহী হবেন। আমার কোনো ভুল হলে আমার সমালোচনা না করে আমাকে বুঝিয়ে বলবে যাতে আমি আমার ভুল বুঝতে পারি,পরে ঐ ভুলটা না করি। →আমি এমন একজনকে চাই যে, আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন এবং কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেন। দুনিয়ার আগে দ্বীনকে প্রাধান্য দেন। হালাল হারাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে এবং মেনে চলেন।দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করেন। কুরআন ও সুন্নাহ অনুযায়ী নারীদের মর্যাদা বুঝেন, স্ত্রীকে সম্মান করার মানসিকতা থাকতে হবে।স্ত্রীর হক যথাযথভাবে আদায় করতে হবে। পর্দার ব্যাপারে কঠোর হতে হবে। আমাকে পর্দা করার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে।দায়িত্বশীল হতে হবে। →অনেকগুলো সময় পার করে আমি দ্বীনের বুঝ পেয়েছি, আমি চাই আমার আহল যেন ইসলামের সকল ফরজ এবং সুন্নাহর ব্যাপারে সচেতন হন। স্বভাবে গাইরত পূর্ণ এবং লয়াল হন।যিনি ওনার আহলিয়াকে সবসময় নিজের সাথে রাখবেন। সুন্নতি দাড়ি থাকতে হবে ইন শা আল্লাহ। →আমার মা-বাবাকে ভালোবাসতে হবে। →দুনিয়াবি সৌন্দর্য, সমাজের বিত্তশালী অবস্থান, বাড়ি গাড়ি এইসব চাহিদা থাকলে যোগাযোগ করবেন না প্লিজ! বায়োতে থাকা দুনিয়াবি বিষয়ে ছাড় দিতে পারলেও দ্বীনের বিষয়ে ছাড় দিতে পারবো না। →এমন একজন মানুষকে আমি চাই যিনি আমার দুনিয়া ও আখিরাতের সঙ্গী হবে,একসাথে জান্নাতে যেতে চাই ইন শা আল্লাহ কোনোভাবেই পাত্রীর ছবি দেওয়া যাবে না ❌
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সখিপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4886

বয়স
33 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সখিপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7156

বয়স
29 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সখিপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5236

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সখিপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6544

বয়স
34 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সখিপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10643

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সখিপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10220

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সখিপুর, টাঙ্গাইল, ঢাকা
টাঙ্গাইল জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন