| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি জেনারেল পড়ুয়া স্টুডেন্ট, তবে ছোট থেকে নামাজ, রোজা, কোরআন পড়তাম,কিন্তু তখন দ্বীনের বুঝ এখনকার মতো ছিলো না,তাই জেনারেলে পড়েছি।আমার ইসলামিক বই পড়তে খুব ভালো লাগে,ইচ্ছে আছে একটা মিনি লাইব্রেরি বানানোর। যেহেতু আমি এখন বুঝতে পারছি, তাই আমি আমার সন্তানদের হাফেজ বানানোর চেষ্টা করবো, আল্লাহ যদি আমাকে মা হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। স্বপ্ন দেখি একটি জান্নাতি পরিবার গঠনের, জানিনা আল্লাহ কি রাখছেন ভাগ্যে, তবে আমার খুব ইচ্ছে দুনিয়ায় নেককার সন্তান রেখে যাওয়ার।স্বপ্ন দেখি একটা দ্বীনি পরিবারের,আর একজন দ্বীনদার জীবন সঙ্গীর,যে নিজেও সাহাবিদের মতো চলবে,এমনকি আমাকেও চলার জন্য পরামর্শ দিবেন, সাহায্য করবেন।সে যদি জেনারেল হয় তাহলে দুজন মিলে একসাথে ইসলামিক বিষয় গুলো জানবো,এমনকি সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবো, আর যদি সে আগে থেকেই জানে,তার থেকে শিখে নিবো,তাকে বলবো,সে জানে ইসলামিক বিষয় গুলো শিখায়,আমল করতে উৎসাহিত করেন।আমি পরিস্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করি,তাই যে আসবে,সেও যেনো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে,এটা চাই।আমি সাধারণ জীবন যাপন পছন্দ করি, তবে কৃপণতা পছন্দ করি না। আমি অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আমার চাহিদা আলহামদুলিল্লাহ কম,তবে আমি চাই, যে আমার জীবনে আসবে সে যেনো,তার সামর্থ অনুযায়ী আমাকে হাত খরচ দেন,যেটা দেওয়া সুন্নাহ,আমি যতটুকু জানি।কারণ আমি রাস্তায় বের হলে,কিংবা বাসায় অসহায় মানুষ আসলে তাদের সাহায্য করতে চাই।তাই তার কাছে এই আবাদার টা থাকবে।এই ফিতনার যুগে আমি তাকে,এবং সে যেনো আমাকে আখরে ধরে রাখে,এটাই চাওয়া।আমি চাই তাকে রাজা বানিয়ে, আমি তার রাণী হতে।আমি চাই তার মানুষিক শান্তির কারণ হতে।আমি কলেজ,ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি,কিন্তু কোথাও একটা যাওয়া হয়নি,ইচ্ছে আছে নিজের স্বামীর সাথে ঘুরবো, একটু প্রকৃতি দেখবো,আর সবথেকে বড় স্বপ্ন হচ্ছে তার সাথে হজ্জ করতে যাওয়ার,জানিনা কতটুকু স্বপ্ন পূরণ হবে,আল্লাহ ভালো জানেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী,তবে আল্লাহ জীবনে যা দিয়েছেন, এমনকি ভবিষ্যতে যা দিবেন,তা নিয়ে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহর কাছে যার হাতে আমার প্রান।
|