Profile

বায়োডাটা নং : 2704

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৯″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: খুলনা সদর
বর্তমান ঠিকানা , খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: খুলনা সদর
কোথায় বড় হয়েছেন? খুলনায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৫
বিভাগ ব্যবসা
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী, একটি স্কুল ক্যান্টিনে আছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়েছিলেন। ভাইয়া স্থানীয় সরকার শাখায় সরকারি চাকরিতে যুক্ত হয়েছেন এখনো সেখানে কর্মরত আছেন। ভাইয়া অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আপু মাস্টার্স কমপ্লিট করেছেন। তিনি বিবাহিতা তার একটি ছেলে আছে। তিনি রব্বাতুল বাইত
চাচা মামাদের পেশা আব্বু সহ চাচারা তিন ভাই। বড় চাচা মারা গিয়েছেন। মেজ চাচা ব্যবসা করেন। বড় মামা মারা গিয়েছেন , ছোটমামা আলেম
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আব্বুর খুলনার মধ্যেই সাড়ে ৩ কাঠা জমি কেনা রয়েছে ইনশা আল্লাহ সেখানে বাড়ি করার ইচ্ছা আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আম্মু পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করেন নামাজের বিষয়ে তিনি খুবই সচেতন। আব্বু আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আম্মু মাহরাম মাহরাম মেনে চলা চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়। ফরজ হওয়ার আগে থেকেই পড়া হয়। জামাতের সাথেই পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ পড়ার চেষ্টা করা হয়। আনুমানিক ১০ কি ১১ বছর আগে থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয়না বললেই চলে আলহামদুলিল্লাহ, তবে অনিচ্ছাকৃত ভাবে কখনো যদি ঘুমের কারণে কাজা হয় সাথে সাথেই কাজা নামাজ আদায় করে নেই। আলহামদুলিল্লাহ নামাজের বিষয়ে আমি খুবই সচেতন জীবনের সবথেকে বেশি নামজকে গুরুত্ব দেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো জানেন।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না কোন মানসিক সমস্যা নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারকে কেন্দ্র করে ইবাদত করাটা মূলত শিরক মনে করে। মাজার থেকে দূরে থাকারই চেষ্টা করা হয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। আর রাহীকুল মাখতুম ২। জীবন যেখানে যেমন। ৩। বেলা ফুরাবার আগে ৪। এবার ভিন্ন কিছু হোক, পছন্দের লেখক আরিফ আজাদ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। মাহফুজুর রহমান ( খতিব ও ইমাম নিরালা মসজিদ) ২। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ৩। শায়খ আহমাদুল্লাহ ৪। আসিফ আদনান
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো জান্নাতি মানুষ হওয়া এবং তার জন্য যা কিছু করা দরকার তাই করা। এবং চাই এমন স্ত্রী আল্লাহ তায়ালা আমার মত নগণ্য মুসাফিরকে দান করুক যেন তার সাহায্যে আমরা দুজনেই জান্নাতি পরিবার গড়ে তুলতে পারি। আরেকটি স্বপ্ন আছে যে ইনশা আল্লাহ মহান রব যদি তৌফিক দেন তবে পুরো পরিবার নিয়ে আল্লাহর ঘরে যাওয়ার হজ্ব অথবা ওমরা করার। সত্যিই নিজের সম্পর্কে কিছু লেখা সবথেকে কষ্টকর। অল্পে সন্তুষ্ট থাকতে চাই, জীবন নিয়ে আমার খুব বেশি চাহিদা নাই আল্লাহ যা দিচ্ছেন এবং দিবেন তাতেই আলহামদুলিল্লাহ। সবসময় শুকরিয়া আদায় করতে চাই। এমন কাউকে আমি আমার জীবনে চাই যিনি হবেন মার্জিত রুচির মানুষ। যিনি কুরআন সুন্নাহর আলোকে পরিবার গড়তে সাহায্য করবেন। ইসলাম নিয়ে যার স্বপ্ন থাকবে অনেক বড় পরিবারকে জান্নাতি ও হিসেবে গড়ে তুলবেন এবং সন্তানদের গড়ে তুলবেন খালিদ, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুদের মত মতো সাহসী । পছন্দ বলতে আমি ঘুরতে পছন্দ করি ,এমন জীবন সঙ্গিনী চাই যিনি ঘুরতে পছন্দ করবেন। বিভিন্ন রকম খাবার খেতেও পছন্দ করি। মানুষকে হাসিখুশি দেখতে পছন্দ করি। মানুষের কষ্ট দেখলে কষ্ট পাই। এবং যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি এবং মানুষের জন্য কিছু করার ইচ্ছা অবশ্যই আছে ভবিষ্যতে।কুরআন অর্থসহ পড়তে পছন্দ করি এবং চেষ্টা করি। হাদিয়া দিতে পছন্দ করি হাদিয়া পেতেও পছন্দ করি।শারীরিকভাবে ফিট থাকার জন্য নিয়মিত জিম করে থাকি,আমার মনে হয় আমার শরীরের আমার উপরে হক আছে তাই নিজেকে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য চেষ্টা করি ,নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করি। মানুষ হিসেবে আমি খুবই শান্ত মানুষ। অহংকার ,মিথ্যা মানুষকে ছোট করা, একদম পছন্দ করি না। মিথ্যা একদম না বলার চেষ্টা করি যদি কখনো বলা হয়ে যায় সাথে সাথে তওবা করি , বাট না বলারই একদম চেষ্টা করি। ঝগড়া চিল্লাপাল্লা একদমই পছন্দ করি না। ইনশা আল্লাহ কখনোই আমার মাহরাম কে কারো সামনে ছোট করব না ভুল আমারও হতে পারে তারও হতে পারে পারে মানুষের সামনে তা প্রকাশ না করে নিজেদেরই উচিত দুজনকে দুজনের বুঝিয়ে বলা। জীবনে পরীক্ষা থাকবেই প্রতিটি পরীক্ষায় পরিপূর্ণ ধৈর্য ধারণ করতে চাই এবং এমন জীবন সঙ্গিনী চাই যিনি আমাকে পরিপূর্ণ ধৈর্য ধারণ করতে সাহায্য করবে এবং বিপদে শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আরো ইচ্ছা আছে যে জীবনে পাল্লা দিয়ে দ্বীন শিক্ষা করব কোরআন তেলাওয়াত করব আরো অনেক কিছু সব তো আর লেখা যায় না । যতটুকু না লিখলেই নয়। একটু বড় করে লিখেছি কেননা বিয়ে জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একজন দ্বীনদার স্ত্রী বা স্বামীর মাধ্যমে মানসিক শান্তি লাভ করা সম্ভব বলে মনে করি, দিনের পথে চলার ক্ষেত্রে অনেক এগিয়ে যাওয়া সম্ভব যদি জীবন সঙ্গিনী দ্বীনদার হয়।আর যদি দ্বীনদার না হয় তাহলে চোখের সামনেই দেখেছি অনেককে ধ্বংস হতে, দ্বীনদার জীবন সঙ্গিনী আল্লাহতালার অনেক বড় নেয়ামত আছে,তাই একটু বড় করে লিখলাম।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ এখন পাঞ্জাবি সাথে পায়জামা পড়া হয়। আগে শুধুই নামাজে যাওয়ার সময় পাঞ্জাবি বা জুব্বা পড়ে যাওয়া হতো। চেষ্টা করা হয় সব সময় পাঞ্জাবি পায়জামা পড়তে। এবং বাইরে গেলে প্যান্ট এবং শার্ট পড়া এখনো মাঝে মধ্যে হয়। কিন্তু সবসময়ই মার্জিত শালীন পোশাক পর হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ দাড়ি আছে। জীবনে কখনো দাড়ি কাটা হয়নি। কিন্তু প্রাকৃতিক কারণে এখনো এক মুষ্টি দাড়ি হয়নি।
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ ক্লাস ওয়ান থেকেই টাখনুর উপরে কাপড় পরা হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ পরিপূর্ণ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। যদি কখনো সোশ্যাল মিডিয়া সামনে চলে আসে ভুল করে শুনা হয়ে যায়। তারপরও চেষ্টা করি যেন না হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? সরাসরি এখনো যুক্ত নেই কিন্তু ইনশা আল্লাহ ইচ্ছা আছে। আমাদের এলাকার মসজিদে তাফসির হয় ওখানে আলহামদুলিল্লাহ নিয়মিত বসা হয়।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করা হচ্ছে, পাশাপাশি বড় ভাইয়ের সাথে যৌথভাবে একটি স্পোর্টস শপ পরিচালনা করা হয়। ব্যবসা করার আমার খুব ইচ্ছা, অনলাইনে ব্যবসা করার চেষ্টা করা হচ্ছে, ইনশা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হালাল উপায়ে ব্যবসা করার ইচ্ছা আছে, কিছু শেখার জন্য চাকরি করতে পারি স্থায়ীভাবে চাকরি করার ইচ্ছা নাই। আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন রিজিকের ১০ ভাগের ৯ ভাগই ব্যবসায়, ব্যবসা করতে অনেক সাহসের দরকার হয়। আমি আমার জীবনে এমন কাউকেই আশা করি যিনি হবেন আমার মানসিক শান্তির কারণ এবং মানসিকভাবে সাহস যোগাবেন, যিনি খুব করে চাবেন তার জীবন সঙ্গী ব্যবসা করুক, আরেকটি কথা উপার্জন যদি অল্প হয় আমার আমার কোন অভিযোগ থাকবে না কিন্তু আমার একমাত্র চাওয়া যে উপার্জন হবে শতভাগ হালাল। ইনশা আল্লাহ যতদিন বেঁচে থাকি শতভাগ হালাল উপার্জন করব।
মাসিক আয় আলহামদুলিল্লাহ । আশা করি দুজন ভালোভাবে চলতে পারব ইনশা আল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি। ইনশা আল্লাহ। এমন স্ত্রী চাই যিনি শতভাগ পর্দা করেন। এবং আমি তার জন্য শতভাগ করবো যেন তার পর্দায় কোন ত্রুটি না হয়। যদি স্ত্রীকে পর্দা নাই করাতে পারে তাহলে বিয়ে করার কোন দরকারই নাই। গায়েরথহীন পুরুষ হতে চাই না। দাইয়্যুস হতে চাই না।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি পড়াশোনা অবশ্যই সারা জীবন তিনিও করবেন আমিও করতে চাই। কিন্তু জেনারেল পড়াশোনা করানোর বিষয়ে তেমন আগ্রহী নই। ফিতনাময় পরিবেশ,খুব ভয় হয়। এখন কলেজ বা বিশ্ববিদ্যালয় যেমন পরিবেশ তাকে সেখানে পাঠিয়ে আমি কখনোই নিশ্চিন্তে থাকতে পারবো না সব সময় দুশ্চিন্তা তাড়া করবে। তারপরে ও যদি তিনি পরিপূর্ণ পর্দায় থেকে পড়াশোনা করতে চান ইনশা আল্লাহ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া যাবে। এটা সিচুয়েশন ডিমান্ড।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। আমি মনে করি একজন পুরুষের এতোটুক ইনকাম করা উচিত যতটুকু ইনকাম করলে তার স্ত্রীর ঘরের বাইরে যে চাকরি না করতে হয়। আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেন। এখন তো বাসায় থেকে অনেক ভাবেই খেদমত করা সম্ভব ইনশাআল্লাহ দ্বীনি খেদমতের বিষয়ে পরিপূর্ণ ছাড় পাবেন।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পরিবারের সাথেই থাকতে চাই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না একদমই কিছু আশা করি না। এতটুকুই চাওয়া একটি দ্বীনদার আল্লাহ ভীরু স্ত্রী, আল্লাহ আমাকে দান করেন। আমিন,আর কিছুই না সুন্নত তরিকায় বিয়ে করতে চাই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।অর্ধেক দিন পূরণের উদ্দেশ্যে। নিজেকে হারাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এই ফিতনাময় পরিবেশে আমার মনে হয় বিয়ের মাধ্যমেই হয়তো নিজেকে অনেকটাই হেফাজত করা সম্ভব আল্লাহ ভালো জানেন। তাই বিয়ে করতে চাই জীবনে কখনোই কোন হারামে জড়িত হতে চাই না। জীবন হলো আল্লাহর দেয়া নেয়ামত আল্লাহর রাস্তায় কোরবান করতে চাই আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। এখন তো হারাম অনেক সহজ হয়ে গিয়েছে এবং বিয়ে অনেক কঠিন তাই অল্প বয়সে বিয়ে করার মাধ্যমে বিয়ের কে সমাজে সহজভাবে প্রতিষ্ঠিত করার ইচ্ছা। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا “হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা আমাদের চক্ষু শীতলকারী এবং আমাদের খোদাভীরুদের জন্য ইমাম বানিয়ে দিন”। رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ "হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী"।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-19
উচ্চতা ৫'০"-৫'৬/৭"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এসএসসি বা এইচএসসি চলমান। জেনারেল উল্লেখ করার কারণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বেশিরভাগই দেখেছি হাফেজ, আলেম, মাওলানা, এমন জীবন সঙ্গী চান, তাই মাদ্রাসা উল্লেখ করে নেই অন্য কোন উদ্দেশ্য নেই। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন।
জেলা খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ,রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ। অথবা যে কোন জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী ,
অর্থনৈতিক অবস্থা সম্মানের সাথে চলাফেরা করেন এমন হলেই হবে। তাদের কাছ থেকে বিন্দু মাত্র আমার কোন কিছু আশা নাই একজন উত্তম জীবন সঙ্গিনী ছাড়া। আর্থিক অবস্থা যেমনই হোক পরিবারটা দ্বীনদার হোক।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রকৃত দ্বীনদার হতে হবে। আল্লাহ ভীরু হতে হবে। খাস পর্দাশীল হতে হবে।( এখন আর সময় এসে দেখা যাচ্ছে পর্দা করলেই সে প্রকৃত দ্বীনদার হয়ে যায় না এখন পর্দা করেই দেখা যায় অনেকে টিকটক করে যা খুশি তাই করে না তারা প্রকৃত দ্বীনদার না আমি আমার অর্ধেক দিন হিসেবে অবশ্যই প্রকৃত দ্বীনদার কাউকে চাই)। যে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাকে চায় এবং আল্লাহর প্রতি ভালবাসতে আমাকে সাহায্য করবে। যার দুনিয়াবী চাহিদা হবে খুবই কম যার চিন্তা হবে আখিরাতমুখী অল্পে সন্তুষ্ট এমন কেউ। আমার প্রতি হবেন যত্নশীল এবং যথেষ্ট সম্মান দিবেন আমার পরিবারকেও সম্মান করবে এবং ইনশা আল্লাহ আমিও তাকে এবং তার পরিবারকে সম্মান করবো। এবং এমন কাউকে চাই যিনি বই পড়তে ভালোবাসেন। যিনি হবেন খুবই শান্ত স্বভাবের। আমি চাই তিনি অনেক কথা বলবেন অনেক গল্প করবেন অনেক সময় কাটাবেন সেটা যেন শুধুই হয় আমার সাথে। এবং নিজের দিনের বিষয় হবেন খুবই যত্নশীল। আমি চাই একসাথে তাহাজ্জুদ আদায় করব ইনশা আল্লাহ। নফল ইবাদত গুলোর প্রতি হবেন যত্নশীল যেমন মেসওয়াক করা ,সকাল-সন্ধ্যা জিকির ,ইশরাকের সালাত। কোরআন পড়তে ভালবাসে খুব পরিপাটি গোছানো একজন। দুনিয়াবী চাহিদা সত্যি তেমন কিছু নাই বললেই চলে। জানিনা বেশি কিছু এক্সপেক্ট করে করতেছি কিনা ,একজন দ্বীনদার জীবনসঙ্গীনীর তো সকল মুমিনেরই সব স্বপ্ন । বিয়েটা মানুষ মূলত করতে চায় মানসিক প্রশান্তির জন্য, আল্লাহর কাছে এতোটুকুই চাওয়া এমন কেউ আসুক যার মাধ্যমে আল্লাহ তাআলা মানসিক শান্তি দান করেন। (বিঃদ্রঃ যারা নামাজের বিষয় গাফেল, দুনিয়াবি চাহিদা অনেক, বদমেজাজি রাগী, ধৈর্যশীল না অনেক মোহরানা চান এমন কেউ তারা অনুগ্রহ করে যোগাযোগ করবেন না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

খুলনা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4819

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডুমুরিয়া, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4658

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কয়রা, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4630

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডুমুরিয়া, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5958

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বটিয়াঘাটা, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2824

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12136

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
খুলনা, খুলনা
খুলনা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন