Profile

বায়োডাটা নং : 2393

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪১ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উত্তর তাজপুর
বর্তমান ঠিকানা সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উত্তর তাজপুর
কোথায় বড় হয়েছেন? গ্রামেই জন্ম এবং গ্রামেই বেড়ে ওঠা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষিকাজ এবং পশুপালন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, বৈবাহিক অবস্থা: বিবাহিত, পেশা: বর্তমানে আলবেনিয়া তে রয়েছেন।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন - শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি, বৈবাহিক অবস্থা: বিবাহিত, পেশা: গৃহিণী। মেজো বোন - শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স, বৈবাহিক অবস্থা: বিবাহিত, পেশা: গৃহিণী।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসতবাড়ি: নিজস্ব(২জায়গায় রয়েছে),তবে আলাদা জমিজমা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? ফরজ নামাজ-রোযার ব্যাপারে সচেতন। মা নফল ইবাদতগুলোও করতে চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। যাকাত এবং কুরবানির হক আদায় করা হয়। মহিলা সদস্যরা বাসার বাইরে গেলে বোরকা এবং হিজাব পড়েন সবাই। মা-আপুরা নিকাবও পড়েন, কিন্তু স্ট্রিক্টলি মেইনটেইন করেন না। শারঈ পর্দা, মাহরাম নন-মাহরামের ব্যাপারে সচেতন না। সুদ জাতীয় বড় ধরনের হারাম কাজগুলো থেকে বিরত থাকা হয়। তবে আমার দ্বীন পালনে সেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, আলহামদুলিল্লাহ্।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ । ৪বছর প্রায়। ছোটবেলা থেকেই নামায পড়তাম, তবে মাঝে ইররেগুলার হয়ে পড়েছিলাম। আল্লাহ তাআ'লা মাফ করুন।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না, শারঈ ওজর ব্যতীত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আরও শুদ্ধ-সুন্দর করার চেষ্টা চলছে, আল্লাহ তাআ'লা সহজ করুন।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? ব্যাকপেইনের সমস্যা আছে (মাইল্ড স্টেজ-এর)।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সেসব বুজুর্গানে দ্বীনের ফিকিরে ফিকিরবান হওয়ার জন্য সেখানে যাওয়া হলে তা উত্তম। তবে বর্তমানে মাজার কেন্দ্রীক যা কিছু হচ্ছে তার সবই শিরক-বিদআতের অন্তর্ভুক্ত। ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুরআন বোঝার মজা, এবার ভিন্ন কিছু হোক, সীরাহ(রেইনড্রপস মিডিয়া), নবী জীবনের গল্প, ফিতনার বজ্রধ্বনি, বেলা ফুরাবার আগে, যে জীবন মরীচিকা, পর্দা গাইডলাইন, সৌন্দর্য প্রদর্শন ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ আহমাদুল্লাহ হাফি., খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ., মুফতি জুবায়ের আহমেদ হাফি., মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব হাফি.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন কোলাহলমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করি। বৃষ্টি,প্রকৃতির সাথে সময় কাটাতে, দৃষ্টিনন্দন জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে। তবে জার্নি করতে পারি না খুব একটা! বাহারি রঙের ফুলের প্রতি আকর্ষণ রয়েছে। স্বল্প পরিসরে বাগান করতে ভালো লাগে। নিজেকে এবং চারপাশ মোটামুটি গুছিয়ে রাখতে পছন্দ করি। গীবত, পরনিন্দা, পরচর্চা, অন্যের পেছনে লাগা, মিথ্যা বলা, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, উচ্চভিলাশী চিন্তাধারা এবং নিজেকে জাহির করা - এসব বিষয় খুবই অপছন্দনীয়। বিলাসীতা, অপচয়-অপব্যয়, কৃপণতা, অহেতুক কথা-আড্ডা অপছন্দনীয়। অল্পতে তুষ্ট থাকার অভ্যাস গড়ে তুলছি। আশা করি 'উনি' আমাকে অল্পতে তুষ্ট পাবেন, ইন শা আল্লাহ্। তাই দুনিয়ার পেছনে কম ছুটে নিজের আমলের জন্য সময় বের করা, পরিবার - সন্তান সন্ততিদের জন্য সময় বের করা কাম্য। ইসলামিক বই পড়তে এবং বই সংগ্রহ করতে ভালো লাগে। দ্বীনের খেদমতে কাজ করার ইচ্ছা আছে, আল্লাহ চাইলে এবং সুযোগ হলে করা হবে, ইনশাআল্লাহ। দ্বীনি পরিবার গঠনের স্বপ্ন দেখি,যেখানে আমাদের বাচ্চারা ছোট থেকেই দ্বীনের উপর বেড়ে উঠবে। ছোট থেকেই আল্লাহর সাথে তাদের সম্পর্ক গড়ে উঠবে। দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে তারা শিখবে না। দ্বীনের দাঈ, উম্মাহর মুজাহিদ হয়ে গড়ে উঠবে, ইন শা আল্লাহ্। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাওফিক দান করুন। নারী সাহাবীদের মতো পারিবারিক নিরাপত্তার চাদরে জীবন কাটাতে খুব ইচ্ছে হয়। যেখানে থাকবেনা বস্তুবাদী কোনো কম্পিটিশন! লক্ষ্য থাকবে- শুধু রবের সন্তুষ্টি অর্জনের, নেক কাজের প্রতিযোগিতার। ইলম অন্বেষনকারী হয়ে জীবন অতিবাহিত করার ইচ্ছে। নেক সন্তান ও উপকারী ইলম অর্জনের দ্বারা সাদাকায়ে জারিয়ার প্রজেক্ট চালু করে দুনিয়া থেকে প্রস্থান করার স্বপ্ন। আল্লাহর ঘর তাওয়াফ করার তীব্র ইচ্ছে আছে, ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব, নিকাব(চোখ ঢাকা), হাত-পা মোজা পড়ি (বাসার বাইরে গেলে)। আর বাসার কাজে ঘরের বাইরে গেলে পরিহিত পোশাকের সাথে হিজাব, নিকাব এবং পা মোজা পড়া হয়।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৪বছর +
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পেশা নেই
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহ তাআ'লার একটি নিদর্শন, আল্লাহ তাআ'লার হুকুম; একটি ইবাদাহ। নারী-পুরুষের মধ্যে পারস্পরিক ভালোবাসার জন্য বিয়ে থেকে উত্তম সম্পর্ক আর নেই। ফিতনার এই জামানায় চারদিকে এতো ফিতনার হাতছানি থেকে বাঁচতে বিয়ের কোনো উত্তম বিকল্প নেই। আত্মিক প্রশান্তি লাভের জন্য,হালালভাবে পরস্পরের চাহিদা পূরণের জন্য এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা সৃষ্টির জন্য, একটি দ্বীনদার পরিবার- দ্বীনদার জাতি তৈরির জন্য, উম্মতে মুহাম্মাদীর সংখ্যা বৃদ্ধির জন্য, গুনাহ থেকে বাঁচতে,নজরের হেফাজতে, রাসূল সা: এর সুন্নাতের অনুসরণে এবং দ্বীনের অর্ধেক পূরণে বিয়ে প্রয়োজন। সর্বোপরি, বিয়ে এমন একটা প্রজেক্ট যেখানে আজীবন নানাবিধ কাজ করে যেতে হয়-হবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-33
উচ্চতা ৫'+
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা ব্যাচেলর (বা সমমান), তবে দ্বীনের বেইসিক জ্ঞান থাকা জরুরি।
জেলা মুন্সিগঞ্জ অথবা অন্যান্য নিকটবর্তী জেলাসমূহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রবাসী, ব্যাংক এবং সুদী এনজিওর সাথে রিলেটেড কোনো চাকুরি না করা। ব্যবসায়ী(শারঈ মাসয়ালা-মাসায়েল জেনে, হারাম-হালাল মেইনটেইন করে করা হয় এমন), বেসরকারি চাকুরি, সরকারি চাকুরি,শিক্ষক (মাদ্রাসার বা অনলি বয়েজ স্কুল/কলেজের), ফ্রিল্যান্সার, ছাত্র(ভরনপোষণ দিতে সক্ষম) এবং অন্যান্য সম্মানজনক হালাল পেশা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১। প্র্যাক্টিসিং হওয়া। ফরজ,ওয়াজিব ইবাদতগুলো সঠিক সময়ে গুরুত্বের সাথে আদায় করা। কুরআনের জন্য দৈনন্দিন নির্দিষ্ট কিছু সময় রাখা, যদিও তা অল্প কয়েক মিনিট হয়। ২। সুন্নাতি দাঁড়ি থাকা, কাটছাঁট করা ফ্যাশনেবল দাঁড়ি নয়। (দ্বীনের বুঝ পাওয়ার পর নতুন শুরু করলে সমস্যা নেই) এবং টাখনুর উপরে প্যান্ট/পাজামা পড়া। ৩। মাহরাম-ননমাহরাম মেইনটেইন করে চলা (অফলাইন এবং অনলাইনেও)। জীবনসঙ্গিনীর পর্দার ব্যাপারেও কঠোর হওয়া। সৌজন্যতা দেখানোর জন্যও তার নন-মাহরাম আত্মীয়দের সাথে ইন্টারেকশন না করতে সর্বাত্মক সহযোগিতা করা। ৪। বাসায় পর্দার পরিবেশ তৈরি করে দেওয়া। ৫। সিরিয়াল, ফেইসবুক রিলস, মুভি(*ইসলামিক মুভি), সিনেমা, নাচ-গান(*নাশিদ উইথ মিউজিক্যাল ইফেক্ট),খেলাধুলা(*সময়-সুযোগ হলে নিজে করবে) দেখা/ শোনা থেকে বিরত থাকা। ৬। ইলম অর্জনে সহযোগিতা করার মনোভাব থাকা কাম্য। ৭। সুন্নাতি তরিকায়, ঘরোয়াভাবে, স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে সাধাসিধা ভাবে বিয়ে করার নিয়ত থাকা। কেননা অনাড়ম্বরপূর্ণ বিয়ে বেশি বরকতময়। **ছবি দেওয়া হবে না। কথাবার্তা এগোলে, খোঁজ খবর নেওয়ার পর নারী মাহরামের সাথে বাসায় এসে দেখে যেতে হবে। ৮। পাঁচ ওয়াক্ত স্বলাত জামাআতে আদায় করার অভ্যাস থাকা (শারঈ ওজর ব্যতীত)। ৯। ঢিলেঢালা পোশাক পড়ার অভ্যাস থাকা। (বাসার বাইরে শর্ট স্লিভড না পড়লে আরও ভালো হয়!) ১০। সন্তান পালনে সহযোগিতার মনোভাব থাকা। ১১। আমার মা-বাবা, ভাই-বোন এবং আত্মীয়- স্বজনদের প্রতি সম্মানজনক মনোভাব রাখা। সর্বোপরি তাকওয়াবান, লজ্জাশীল, আকীদা-বিশ্বাস সহীহ হওয়া, শিরক-কুফর-বিদআত থেকে দূরে থাকা, গাইরতের অধিকারী হওয়া, সোশ্যাল মিডিয়া-অনলাইনের প্রতি অনাসক্ত, সহনশীল-সহযোগী হওয়া, বদমেজাজি না হওয়া, বিনয়ী হওয়া** এবং সাংসারিক কাজে সহযোগিতার মনোভাব থাকা কাম্য। আল্লাহ তাআ'লা সহজ করুন, আমিন। ⚠️⚠️ খুব বেশি বাহ্যিক রূপ সৌন্দর্য আশাকারী হলে যোগাযোগ না করাই কল্যাণকর হবে। "পর্দা করে সব করা যায়" এমন চিন্তা-চেতনা লালনকারী হলে অবশ্যই যোগাযোগ করা থেকে বিরত থাকবেন, ইনশাআল্লাহ। যোগাযোগের পূর্বে ইস্তিখারার পাশাপাশি নিজ পরিবারের সাথেও এ ব্যাপারে মাশোয়ারা করে নিবেন, মিন ফাদ্বলিক।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সিরাজদিখান এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5673

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6490

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6296

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6975

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11986

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9053

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
মুন্সিগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন