Profile

বায়োডাটা নং : 2353

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ১১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৯৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: নুরপুর, রংপুর
বর্তমান ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ঠিকাদার পাড়া,রংপুর
কোথায় বড় হয়েছেন? জন্ম নিজ এলাকা নুরপুরে, সেখানেই শৈশবকাল পেরিয়ে বেড়ে ওঠা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইংরেজি বিভাগ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কারমাইকেল কলেজ,রংপুর
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য় বর্ষে অধ্যায়নরত
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ জীবিত অবস্থায় চাকরি করতেন আরডিআরএস কোম্পানিতে।শেষ বয়সে এসে ছোটখাটো ব্যবসা করার পরিকল্পনা থাকলেও তার পূর্বেই আল্লাহর ডাকে চলে যান।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১ম ভাইঃ(বিবাহিত) একটি American ফার্নিচার কোম্পানিতে marketing department এ চাকুরীরত+ নিজস্ব আইটি ফার্ম আছে। ২য় ভাইঃ(বিবাহিত) ব্যাবসায়ী, নিজস্ব সুন্নাহ শপ রয়েছে, জেন্টস এন্ড লেডিস ভেরিয়াস কালেকশন এর।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন:(বিবাহিত) দুলাভাই এর সাথে কাতারে বসবাসরত।
চাচা মামাদের পেশা চাচা:২ জন,একজন পেশায় ডাক্তার,অপরজন চাকুরিজীবী। মামা:৪ জন, ৩ জন চাকুরীজীবি, অপরজন ব্যাবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসতবাড়ি:ভাড়া নেয়া হলেও নিজস্ব পৈতৃক সম্পত্তি বিদ্যমান,তবে পরিবার বড় হওয়ায় ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকা হয়।শহরের পৈতৃক জমিটি প্রায় সাড়ে ৩ শতক জায়গা নিয়ে বিস্তৃত।মায়ের পৈতৃকভাবে প্রাপ্ত নিজস্ব ফ্লাট রয়েছে।পারিবারিক ব্যাবসা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ,ছুম্মা আলহামদুলিল্লাহ।পরিবারে মোট ৫ জন।ভাইয়েরা নামাজের প্রতু যত্নশীল।ভাবিরা আলহামদুলিল্লাহ আমার সাথে খাস পর্দা করে চলেন।আম্মু বাইরে গেলে নিকাব পরতেন না,তবে এখন সে ও এই ফরজ বিধানের আমল করেন।ভাতিজি এখনো নাবালেগা।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়ি। প্রায় ২ বছর থেকে ইস্তিকামাতের সাথে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝে মাঝে গাফলতি চলে আসে, আল্লহ মাফ করুন।সর্বোচ্চ দুই ওয়াক্ত নামাজ কাজা হয়, তবে প্রতি সপ্তাহে নয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি, বিভিন্ন লেহানে তিলাওয়াত করতে ভালবাসি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর জিয়ারত করা সুন্নত, কারণ কবরের পরিবেশ মানুষের দিলে মৃত্যুর খেয়াল নিয়ে আসে।তবে বর্তমানে মাজারের পরিবেশ বিদআত ও শিরকিয়াতে লিপ্ত,আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কখনো বিদআত ও শিরক মিশ্রিত হতে পারে না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। প্যারাডক্সিক্যাল সাজিদ, ২। কষ্টি পাথর, ৩। ফেরা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ, ২। শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ , ৩।আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের শখঃ শখের কথা বলতে গেলে ছোটবেলার একটি ঘটনা উল্লেখ করতে হয়। আমার চাচা একজন পরিচিত অভিনেতা। ছোটবেলায় তিনি যখন লক্ষ্য করলেন যে আমার কণ্ঠে আল্লাহ বিশেষ বারাকাহ দান করেছেন, তখন তিনি আমাকে সংগীত জগতের সাথে পরিচয় করিয়ে দেন। তখন আমার বয়স ছিল প্রায় ৮ বা ৯ বছর। সে সময় আম্মু খুব বেশি প্র্যাকটিসিং না হলেও অন্তত ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতেন। তাঁর ইচ্ছা ছিল—আমি যদি গান করি, তবে যেন ইসলামী সংগীতই করি, অন্য কিছু নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ও মায়ের উৎসাহে ইসলামী সংগীত জগতে আমার পদার্পণ ঘটে। সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত ইসলামী সংগীত করাই আমার সবচেয়ে প্রিয় শখ। তবে বর্তমান সময়ে ইসলামী সংগীতের নামে যেসব নষ্ট সংস্কৃতিকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোর আমি দৃঢ়ভাবে বিরোধিতা করি। পছন্দ-অপছন্দঃ সময়ের সাথে সাথে মানুষের পছন্দের তালিকা বোধহয় ছোট হতে থাকে, তাই হঠাৎ করে বিশেষ কিছু মনে আসে না। ছোটবেলায় কেউ পছন্দের কথা জিজ্ঞেস করলে নির্দ্বিধায় আইসক্রিমের কথাই বলতাম। তবে কক্সবাজারে গিয়ে সাগর আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধন দেখার পর থেকে প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণে আমার বিশেষ ভালো লাগে। ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা অনেক আগেই দেখা ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তবে ফজরের পরে দ্বীনি ভাইদের সাথে মাঝে মাঝে ক্রিকেট খেলতে ভালো লাগে, যদিও ফুটবল আমার পছন্দের তালিকায় নেই। সত্যবাদী মানুষের প্রতি আমার বিশেষ শ্রদ্ধাবোধ রয়েছে, আর মিথ্যাকে অত্যন্ত ঘৃণা করি। এমনকি খুব কাছের মানুষের সাথেও মিথ্যা বলার কারণে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে। রাগী বা বদমেজাজী স্বভাবের মানুষ আমার কাছে বিরক্তিকর মনে হয়। আলহামদুলিল্লাহ, নিজের মধ্যে লোভ বা হিংসা অনুভব করি না এবং এই দুটি বিষয়কেও অপছন্দ করি। মৃতপ্রায় সুন্নতগুলোকে জীবিত করার প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। এরই অংশ হিসেবে বাবরি রাখা, আলহামদুলিল্লাহ। দ্বীন পালনের ক্ষেত্রে বাড়াবাড়ি বা অবহেলা—কোনোটিই আমার পছন্দ নয়; বরং মধ্যপন্থাই আমার কাছে গ্রহণযোগ্য। রুচিবোধঃ আমি নিজে খুব বেশি গোছালো বা পরিপাটি না হলেও অপরিচ্ছন্নতা এড়িয়ে চলার চেষ্টা করি। নিজেকে অল্পে তুষ্ট বলব না, তবে মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশাও করি না। মাঝে মাঝে ভালো খাবার খাওয়া কিংবা সামান্য শপিং করা আমার ভালো লাগে। স্বপ্নঃ স্বপ্নের কথা বলতে গেলে—খুলাফায়ে রাশেদার সেই সোনালী যুগের আদর্শ আবার দেখতে চাই। বর্তমান সমাজের অনাচার, অবিচার ও দুর্নীতিগ্রস্ত অবস্থা দেখে হৃদয় ব্যথিত হয়। একজন মুমিনের চূড়ান্ত সফলতা হলো জান্নাত—সেই মহাসাফল্যের স্বপ্নই দেখি। যদিও এই মহাপুরস্কার অর্জনের জন্য যতটুকু চেষ্টা করা প্রয়োজন, তার তুলনায় আমার আমল খুবই সামান্য। আল্লাহুম্মাগফিরলী। আর এটাও চাই—দুনিয়ায় যে মানুষটির মাধ্যমে আমার অর্ধেক দ্বীন পূর্ণ হবে, তিনি যেন জান্নাতেও আমার সঙ্গী হন। আমি হানাফী মাযহাবের অনুসারী হলেও, কুরআন ও ‎সুন্নাহভিত্তিক সহীহ হাদিস ও সঠিকটাকে গ্রহণ করি। তাই অনেকটা সালাফি মতাদর্শ ধারন করি। আবার দ্বীনের দাওয়াত প্রচারে তাবলীগ জামায়াতের সাথেও কাজ করি। আসলে হাদিস ও সুন্নাহর ব্যাপারে সাহাবা আজমাইন, তাবেঈনদের মধ্যেও বৈপরীত্য ছিল। সুন্নাহ মানায় কম বেশি থাকাটা স্বাভাবিক। কেননা প্রিয় নবী (সা) এর জীবনাদর্শ পুরোপুরি কেউ ধারন করতে পারবে না। এগুলো বিষয়ে তর্ক বিতর্ক করাটা উম্মাহর ইজামতকে নষ্ট করে। আহলে সুন্নাহ ওয়াল জামাত সমর্থিত অনুসারীদের মতামতকে যথেষ্ট সম্মান করি। তাই তাবলীগ, মাজহাব, সালাফী, জামায়েতে ইসলামিসহ সবার মতাদর্শের সঠিকটাকে গ্রহণ ও সম্মা
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? অধিকাংশ সময়ই পাঞ্জাবি পড়া হয়,তবে মাঝে মাঝে জুব্বা ও পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ আছে,প্রায় ৩.৫ বছর থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? অবশ্যই আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মেনে চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগের এর সাথে সংযুক্ত আছি, আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আপাতত পড়াশোনা চলমান, সেরকম কোনো ইনকাম সোর্স নেই।লাস্ট ডিসেম্বর পর্যন্ত একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে ছিলাম।বর্তমানে একটি প্রতিষ্ঠানে সাপ্তাহিক ক্লাস নেই, আলহামদুলিল্লাহ।
মাসিক আয় প্রকাশে অনিচ্ছুক।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? বর্তমানে পড়াশুনা পুরোপুরি সেকুলার সিস্টেমের আওতাভুক্ত।আমি নিজেও কারমাইকেলে পড়ি বাট পরীক্ষা ব্যতীত ক্লাসে এটেন্ড করিনা।কারণ সহশিক্ষা হারাম।পড়াশোনা যদি কন্টিনিউ করতেই চান তবে পরীক্ষার সময় ব্যতীত ক্লাসে অ্যাটেন্ড করাতে আমার বাধা থাকবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? বর্তমানে পুরোপুরি অনলাইনের যুগ।তিনি যদি ক্রিয়েটিভ কোন হালাল কাজে পারদর্শী হন, তাহলে অনলাইন কেন্দ্রীক কোন বিজনেস অবশ্যই করতে পারেন ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজস্ব বাসা নিয়ে থাকার জন্য যে রকম আর্থিক সচ্ছলতা প্রয়োজন আল্লাহতায়ালা এখনো সেরকম অবস্থানে নেননি, তাই বিয়ের পরে কিছুদিন স্ত্রীকে তার বাবার বাসায় রাখতে চাই।এরপর আল্লাহ চাহে তো দ্রুত থেকে দ্রুততর নিজস্ব বাসায় শিফট করব ইন শা আল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সংক্ষেপে উত্তর দিলে,নিজের ইমানের অর্ধেক পূরন করতে চাই। বর্তমানের ফিতনার জামানায় নিজের ঈমানকে ধরে রাখা সত্যিকার অর্থেই জ্বলন্ত কয়লার টুকরো নিয়ে বেচে থাকার মত। আমি মনে করি, বিয়ে যেমন আমার ঈমান পূর্ণ করবে, ঠিক তেমনি ভাবে আমার জীবনকে আরো সহজ থেকে সহজতর করবে।তাওয়াক্কুল আর ঈমানিয়াত এর বৃদ্ধিতে বিয়ের কোন বিকল্প আপাতত দেখিনা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫' ০"-৫'৮"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম জেএসসি/সমমান/নাহু জামাত
জেলা জেলা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া পছন্দ করি না, তবে উত্তরবঙ্গ হলে যাতায়াতের সুবিধা হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত আশা করছি।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১।দ্বীনদার হতে হবে। ২।বুঝবান হওয়া চাই। ৩।আমার মা কে পরিপূর্ণ সম্মান করতে হবে। ৪।শরঈ আদেশ অবশ্যই মেনে চলতে হবে। ৫।নিজ এবং পরিবারের প্রতি যত্নশীল হওয়া চাই। ৬।সহনশীল হতে হবে, স্বভাবগতই পুরুষ মানুষ নমনীয়তার প্রতি ভালোবাসা পোষণ করে। ৭।জীবনের মধ্যে চড়াই উতরাই থাকবেই, তাই যেকোনো পরিস্থিতি মেনে নেয়া খুবই গুরুত্বপূর্ণ মনে করি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রংপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4618

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6952

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5440

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5887

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4171

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6524

বয়স
37 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন