Profile

বায়োডাটা নং : 5440

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ভগীবালাপাড়া
বর্তমান ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ভগীবালাপাড়া
কোথায় বড় হয়েছেন? রংপুর! এখানেই আমার শৈশব, কৈশোর আর যৌবনের শিকড় গাঁথা বড় হয়ে ওঠা।, প্রথম স্বপ্ন আর মাটির ঘ্রাণে। এখানেই প্রথম হাঁটা, ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ডিগ্রি (বিএ)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রংপুর সরকারি কলেজ
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কোম্পানিতে চাকুরী
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার দুই চাচা- চাকুরী করেন। মামা একজন। তিনি একজন সাইট কন্ট্রাক্টার।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো, তা নয়। আবার খুব খারাপও নয়। সাধারণ গোছালো জীবন। নিজস্ব কোনো বাড়ি নেই। সামনে হয়তো হবে ইনশা আল্লাহ। বর্তমানে ভাড়া বাসায় থাকি। দু'জনের উপার্জনেই আমাদের সংসার চলে। দয়া করে এই বিষয়টা দেখে, বুঝে শুনেই আগাবেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, বাবা-মা দুজনেই পাঁচ ওয়াক্ত নামাজী। বাবা সকাল থেকে অফিসে থাকেন, আর মা একাই বাসায় থাকেন। তাই বাসায় দ্বীনের পরিবেশ বজায় রাখা সম্ভব হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০১৯ সাল থেকে নিয়মিত পড়ছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১ ওয়াক্ত কাযা হয়না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদাই আমার আকিদা। এটা সুস্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সীরাত বিশ্বকোষ, ইতিহাস বিশ্বকোষ, তাফসীরে মারেফুল কুরআন
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন পূর্ববর্তী- সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, ইবনুল কায়্যিম জাওজিয়্যাহ রহিমাহুল্লাহ, সমকালীন-মুফতি তাকী উসমানী দা বা, মাওলানা আব্দুল মালেক দা বা, মুফতি মুশতাকুন্নবী দা বা
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন রংপুরের আকাশের নিচে আমার জন্ম, আর সেই মাটিতেই শৈশবের শিকড় গাঁথা। সাধারণ শিক্ষার পথে আমার পথচলা, বর্তমানে স্নাতকোত্তরের সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। শিক্ষকতা সবচেয়ে পছন্দের কাজ। তাই কর্মজীবনেও নানান দিকে ঘুরে শেষ পর্যন্ত এটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছি। সামনে এই পেশাতেই থাকার ইচ্ছা। আর এই একাডেমিক অঙ্গনে নিজের জন্য ভালো কিছু করাই আমার ভবিষ্যতের লক্ষ্য বা পরিকল্পনা। ছোটবেলা থেকেই আবেগ আমার নিত্যসঙ্গী। কখনো তা ছিল আশীর্বাদ, আবার কখনো অভিশাপ। এই আবেগই কখনো আমাকে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে দিয়েছে, আবার কখনো জীবনের গভীরতম উপলব্ধির দরজা খুলে দিয়েছে। তারুণ্যের স্রোতে ভেসে গিয়েছিলাম অনেক দূর। আমার রবের অনুগ্রহে ২০১৯ সালে জীবনের মোড় ঘুরতে শুরু করে। কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে, আমি খুঁজে পাই আমার রবের পথে ফিরে যাওয়ার প্রথম আহ্বান। এই আহ্বান আসে সরাসরি আলিমদের সান্নিধ্যে। তাদের জ্ঞান, প্রজ্ঞা আর ভালোবাসায় আমার হৃদয় সিক্ত হয়। দ্বীনের আলোয় আলোকিত হয়ে আমি ধাবিত হই আত্মনিবেদনের পথে। আলিমদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা আমাকে মোহিত করে রাখে। তাদের সাহচর্যেই আমি খুঁজে পাই অন্তরের প্রশান্তি। বিগত ছয় বছর ধরে সরাসরি একজন আলিমের তত্ত্বাবধানে থেকে জীবন পরিচালনা করছি। লেখালেখি আমার প্রিয় কাজগুলোর একটি। তবে নিয়তি এখনো আমাকে এই ভালোবাসায় পুরোপুরি ডুবে যাওয়ার সুযোগ দেয়নি। তবু আমি থামিনি। আমার বিশ্বাস, স্রষ্টার দেওয়া এই অনুগ্রহ এই কলম তাঁরই উদ্দেশে ব্যবহৃত হওয়া উচিত। আমি চাই এমন সত্য লিখতে, যা মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়ে তার রবের দিকে টেনে নেবে। কতদূর পারব জানিনা তবে এই স্বপ্ন নিয়েই বেঁচে আছি। জীবন তো একটাই। আমি এই জীবনটিকে উৎসর্গ করতে চাই আমার স্রষ্টার ভালোবাসায়, রাসূলের (সা.) আনুগত্যে। নিঃশ্বাসের শেষ বিন্দু পর্যন্ত দ্বীনের খেদমতে কিছু করে যাওয়ার সাধনাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় রেখে যেতে চাই এমন কিছু মানুষ, এমন কিছু কাজ, যা আখিরাতে আমার মুক্তির উসিলা হয়ে উঠবে। এই পথই আমার সাধনা, এই পথেই আমার শান্তি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা, জুব্বা, পাগড়ী
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী ২০১৯ সাল থেকে দাড়ি রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী মেনে চলা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? হ্যা জেনারেল তরুণদের জন্য দাওয়াহ সংগঠনের সাথে আছি এবং তাবলীগেও সময় দেয়া হয়।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে রংপুরের একটি স্বনামধন্য ইসলামিক স্কুলে শিক্ষকতা করছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানী ও কওমী মাদ্রাসায় চাকুরী করা হয়েছে।
মাসিক আয় 10000
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি পড়াশোনার জন্য অনুমতি আছে। জেনারেল পড়াশোনার অনুমতি নেই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? নাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাসায়।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? শুধুমাত্র দ্বীনের স্বার্থেই বিয়ের দিকে এগোনো। কেউ যদি সবকিছুর উর্ধ্বে দ্বীনকে প্রাধান্য দেয় এই আশায় বায়োডাটা দেয়া। বিয়ে নারী-পুরুষের পূর্ণতার মাধ্যম। জন্ম থেকে বয়ে চলা শূন্যতা কেবল স্বামী/স্ত্রীর মাধ্যমেই পূর্ণতা পায়। এই ফিতনার যামানায় প্রত্যেক পুরুষ ও নারীর জন্য তার কাঙ্ক্ষিত মানুষ থাকাটা অপরিহার্য। আমার দৃষ্টিতে বিয়ে হলো দায়িত্ব! অন্য আরেকটা মানুষের ইহকাল ও পরকালীন জীবনের দায়িত্ব নেয়াই এই সম্পর্কের মূল। দায়িত্বহীন পুরুষ/নারী কখনোই প্রেম আর সম্পদ দিয়ে দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না। আমি প্রেম আর দায়িত্ববোধ নিয়েই অপেক্ষা করছি। আল্লাহ মানুষের দিনকে পরিবর্তন করেন। চেষ্টা করছি ইন-শা-আল্লাহ সার্বিক অবস্থা শীঘ্রই পরিবর্তন হয়ে যাবে। শুরু থেকে সবকিছু দেখা ও জানার পরেও যেহেতু এই পর্যন্ত এসেছেন তাই বলছি, আমি কোনোভাবেই বর্তমান সমজের দৃষ্টিতে যোগ্য নই। এই বায়োডাটা শখ করেই দেয়া। তবুও বলি, যদি দুনিয়াতে শুধুমাত্র দ্বীনকে নিয়ে বাঁচতে চান এবং কিছুটা কুরবানী দিতে পারেন তাহলে এই সিদ্ধান্ত কল্যাণকর হবে ইনশাআল্লাহ। দ্বীন ছাড়া আর কিছু জরুরি হলে না আগানোই ভালো হবে। শুধু তথ্য দেখে আমার প্রতি আগ্রহী হতে যাবেন না। দুনিয়াতে চলতে গেলে বাস্তবতা বোঝা অপরিহার্য। আগে আপনার জন্য উপযুক্ত, যোগ্য আর কুফু মিলিয়ে দেখুন। কারণ মেনে নেয়ার মানুষিকতা না থাকলে সংসার জীবনে সবকিছু সামলে নেয়া কঠিন হবে। তাই সবকিছু বিবেচনা করে, বাস্তবতা স্বীকার করেই যদি কেউ আসতে চান তাহলে আসুন..... অর্ধযুগের অপেক্ষার ফল হয়ে, সহস্র শূন্যতাকে পূর্ণতা দেয়ার যাত্রায় আপনাকে স্বাগতম।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা সর্বোচ্চ ৫ফিট
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কওমী হলে দাওরা পর্যন্ত। আলিয়া হলে দাখিল। আর জেনারেল হলে এস এস সি বা এইস এস সি। তবে দ্বীনদারিতা থাকলে পড়াশোনা অল্প হলেও সমস্যা নাই।
জেলা রংপুর জেলা বা এর আগেপাশের জেলা বা উপজেলা হলে ভালো হয়। তবে আল্লাহ যদি পৃথিবীর অন্য প্রান্তের কাউকে দিতে চান তাতে সন্তুষ্ট থাকব।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা না থাকলেই ভালো। থাকলে দ্বীনি অবস্থা দেখে বিবেচনা করা হবে।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
Requirements: -বাহ্যিক দ্বীন নয়, তাকওয়াপূর্ণ জীবনে বিশ্বাসী। - আনুগত্য (সর্বাবস্থায় আমার কথাকে প্রাধান্য দিবে) -পূর্ণ শরয়ী পর্দাশীন।(কণ্ঠের পর্দার ব্যাপারেও সতর্ক আছে এমন) -হিফজ থাকাটা জরুরি। না থাকলেও হিফজের নিয়ত রাখা। আমারও ব্যক্তিগত নিয়ত আছে ইনশাআল্লাহ। -উম্মাহর ব্যাপারে ফিকিরবান (চিন্তা না থাকলে আমার সাথে থাকাটা কষ্টকর হয়ে যাবে) -দায়িত্বশীল (নিজ দায়িত্বের ব্যাপারে পূর্ণ সচেতন। স্ত্রী হিসেবে দায়িত্ব, পুত্রবধু হিসেবে দায়িত্ব, সংসারের ব্যাপারে, বিশেষ করে সন্তানের ব্যাপারে) -দূরদর্শীসম্পন্ন -সকল পরিস্থিতিতে মেনে নেয়ার স্বভাব থাকা। আমার ছোট্ট পরিবার। বিশেষ কোনো ঝামেলা নাই। ভাই বোন না থাকাই অন্যান্য দুশ্চিন্তাও নাই। বাবাও সারাদিন বাইরে থাকে। সামান্য কিছু বিষয় মেনে নিলেই সুখে থাকা সম্ভব হবে। আর এরপরেও যদি কোনো সমস্যা হয় তবে আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে ইন-শা-আল্লাহ। আমি দ্বীনের ব্যাপারে খুব বেশি সিরিয়াস। এই ব্যাপারে সামান্য ছাড় দিতেও রাজি নই। ব্যক্তিগতভাবে আমার সাথে মনমালিন্য বা অন্য সব সমস্যা সমাধান করা বা মেনে নেয়া গেলেও দ্বীনের ব্যাপারে বা শরীয়তের কোনো বিধানের ব্যাপারে উদাসীনতা বা মানতে না চাওয়া আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। উম্মাহ নিয়ে আমার পরিকল্পনা অনেক বেশি। এই ব্যাপারে সর্বোচ্চ সাপোর্ট আশা করব। আমার বিয়ের উদ্দেশ্য দুইটি। এক. দ্বীন হেফাজত। আর দুই. নেককার সন্তান প্রতিপালন। শিশুদের প্রতি আমার দুর্বলতা আছে। শুধুই ভালোবাসার স্বার্থে সন্তান নয়, দ্বীনের স্বার্থেই আমার নেক সন্তানের আকাঙ্ক্ষা প্রচন্ড। সন্তানদের যোগ্য করে তুলতে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এখন শুধু একজন আদর্শ মা দরকার। পরিশেষে বলতে চাই, আমি পুরুষ মানুষ। দিনশেষে কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। জীবন কখনো থেমে থাকে না। আবেগের বয়স পেরিয়ে এসেছি। এখন দায়িত্ব নেয়ার সময়। শুধু দায়সারা জীবন কাটানো, সংসার করা আর স্ত্রী সন্তান নিয়ে ফ্যান্টাসি করার মত মানুষ আমি না। এই আশা করাটাও বোকামী হবে। আমি কাজের মানুষ। দ্বীনের স্বার্থের একটার পর একটা কাজে লেগে থাকতেই ভালোবাসি। এজন্য আমাকে সারাক্ষণ ছোটাছুটির মাঝে থাকতে হয়। এসব মেনে নিতে পারাটা জরুরি। আমার শুধুই স্ত্রী নয়, বরং একজন আদর্শ মা দরকার। সন্তান প্রতিপালনের যোগ্যতা না থাকলে, কেউ আমার জন্য শত কুরবানী করলেও আমি কোনো সম্পর্কের ব্যাপারে সম্মত হব না। এতকিছু বলার মাধ্যমে আমি কিছু প্রমাণ করতে চাই নি। শুধু নিজের ব্যাপারে এবং নিজের চাওয়ার ব্যাপারে বলেছি। এখানে অজ্ঞতাবশত ভুল কিছু চোখে পড়লে ক্ষমা করবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রংপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4618

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6952

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5887

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4171

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6524

বয়স
37 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5407

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন