Profile

বায়োডাটা নং : 234

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: পশ্চিম বানিয়া খামার, কাদের খান রোড, খুলনা
বর্তমান ঠিকানা , খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: পশ্চিম বানিয়া খামার, কাদের খান রোড, খুলনা
কোথায় বড় হয়েছেন? খুলনা সিটিতেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল ইউনিভার্সিটি
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স ৩য় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাংলাদেশ কৃষি ব্যাংকে জব করতেন (সিনিয়র অফিসার)। চাকরির সময়সীমা শেষ হওয়ার পর বর্তমানে অবসরে আছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ এলাকার মধ্যেই একটি প্রাইমারি স্কুলে হেড মিস্ট্রেস পদে নিয়োজিত রয়েছেন।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই আমার থেকে এক বছরের বড়। আমরা একই সাথে মাদ্রাসায় পড়েছি। হাফেজী শেষ করার পর সে বর্তমানে টাঙ্গাইলের "মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে" অধ্যায়নরত রয়েছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আপু আমাদের সবার বড়। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কম্প্লিট করেছে। যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করছে। বৈবাহিক অবস্থা: বিবাহিত - বর্তমানে গৃহিণী। একজন মেয়ে (০৪) ও একজন ছেলে (৬ মাস) রয়েছে তার। দুলাভাই: উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। বাসা যশোর। বর্তমান পোস্টিং সাতক্ষীরা।
চাচা মামাদের পেশা মামাদের তথ্যঃ-- (১)- বড় মামা গ্রামে আছেন [কৃষিকাজ-পূর্বে প্রাইমারির টিচার ছিলেন] (২)- মেজ মামা [ব্যবসা] (৩)- সেজো মামা [হাসপাতালের কর্মচারী] (৪) নোয়া মামা [ব্যাবসা] (৫) ছোটমামা [বাংলাদেশ কৃষি ব্যাংক] আন্টি ৩ জন ----- ছোট আন্টি নরসিংদীর একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার। অন্য ২ জন খুলনা ও ফরিদপুরের একটি প্রাইমারি স্কুলের হেড মিস্ট্রেস। চাচাদের তথ্যঃ -- মেজো চাচা [ব্যাবসা] সেজো চাচা [কৃষি] নোয়া চাচা [কৃষি] ছোট চাচা [ফার্মেসি+কৃষি] ফুফু ২ জন ( উভয়েই গৃহিণী)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ মধ্যবিত্ত থেকে কিছুটা বা সামান্য উপরে বলা যেতে পারে- * আমার আব্বু-আম্মু উভয়েই চাকরিজীবী ছিলেন/ আছেন। সে হিসাবে আর্থিক অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যেতে পারে। ** এছাড়াও খুলনা শহরের মধ্যে আমাদের নিজস্ব বাসা রয়েছে। যেখান থেকে প্রতি মাসে মোটামুটি একটা ভালো ভাড়া আমরা পেয়ে থাকি। * গ্রামে নিজস্ব জমি রয়েছে। যেখান থেকে বাৎসরিক ফসল নিয়ে আসা হয়। ** নিজের বেতন (অপ্রকাশিত)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। যেখানে পরিপূর্ণ নিজস্ব একটি স্পেস পাবেন। পর্দা করার জন্য কোন রকম সমস্যা হবে না বা কেউ সমস্যা সৃষ্টিও করবে না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই আমি নামাজ পড়ি। তবে মাঝখানের কিছু (৫/৬) বছর বাদ গিয়েছিল। বিগত চার বছর যাবত রেগুলার পড়ছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২/৩ অসুস্থতা থাকলে
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ; আমি ছোটবেলা মাদ্রাসা থেকে পবিত্র কুরআন মাজীদের ৮ পারা মুখস্ত করেছিলাম।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? খাওয়া-দাওয়া করতে বেশ পছন্দ করি। যার জন্য আমার স্বাস্থ্য কিছুটা ভালো। বিএমআই অনুযায়ী ১০ কেজি ওজন বেশি আছে। তবে ব্যায়াম করার কারণে যে কোন স্বাভাবিক মানুষের তুলনায় আমার শরীর অনেক বেশি ফিট আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে কোন কিছু প্রার্থনা করা বা চাওয়া বড় ধরনের শির্ক। এসব থেকে দূরে থাকি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন (১) 'মানসাঙ্ক' (শামসুল আরেফিন শক্তি), (২)-'হিউম্যান বোয়িং' (ইফতেখার সিফাত), (৩) 'আসমান' (লতিফুল ইসলাম শিবলী) উল্লেখ্য, এই তিনটি বই ছাড়াও প্রচুর বই পড়েছি আমি। তবে এ তিনটি বই আমার জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছে। (এগুলো সবই ইসলামি বই)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (১) আবু ত্বহা মুহাম্মদ আদনান (যদিও তিনি আলেম নন) (২) হারুন ইজহার (৩) আলি হাসান ওসামা (৪) শায়েখ তামিম আল আদনানী (৫) মিজানুর রহমান আজহারি
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি ২টা শর্ত দিতে চাই যার প্রথমটি আমিও মেনে চলব: (১)- আপনার যদি পূর্বে কোন ছেলের সাথে প্রেম অথবা কারো সাথে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দূরে থাকার আবেদন রইল। এই ফিতনার যুগেও অনেক কষ্ট করে এসব থেকে নিজেকে হেফাজতে রেখেছি। তাই কখনো চাইনা আমার জীবনে এমন কেউ আসুক। (আবার ও বলছি আল্লাহকে ভয় করুন, মিথ্যা তথ্য দিবেন না)। সত্য লুকায়িত থাকে না। পরবর্তীতে এটি অনেক বড় ঝামেলার সৃষ্টি করবে (২)- আত্বীয় স্বজনের সাথে কথা বলা ছাড়া মোবাইল ব্যবহার করা যাবে না। তবে প্রয়োজন মত আমার ল্যাপটপ ব্যবহার করতে পারবেন প্রায় সময়। মোবাইলের বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিচে একটু ব্যাখ্যা করলাম- - - ** আপনার মোবাইল থাকলে আপনি সেটা বাসায় রেখে আসবেন। আত্মীয়স্বজনের সাথে যখন খুশি যোগাযোগ করার ইচ্ছা হবে তখন তা আমার মোবাইল দিয়েই করতে পারবেন। আর যদি কখনো মোবাইল না চালিয়ে থাকেন তবে আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। * দ্বীন শিক্ষার জন্য মোবাইল নয়. প্রয়োজনে আমি আপনার জন্য একটি লাইব্রেরী করে দিব। ইন্টারনেট থেকে আসলে ততটুকুই ইসলাম জানা যায় যতটুকু ইসলাম পশ্চিমারা ঠিক করে দেয়। ** অবসর টাইম কাটানোর জন্য ফুলগাছ লাগানো যেতে পারে। ছাদে সে ব্যাবস্থা রয়েছে। কিন্তু মোবাইল নয়। হাত ভাল থাকলে বই লিখতে পারেন, পূর্ণ সমর্থন থাকবে। তবে বই লেখার পূর্বে অবশ্যই সাংসারিক দায়িত্ব পালন করতে হবে। তবুও মোবাইল নয়। * সাংবাদিক হিসেবে আসলে এরকম অনেক দেখছি মোবাইল এর কারনে শত শত সংসার ভেঙ্গে গেছে, যার জন্য চাইনা নিজের সংসার ভেঙ্গে যাক। আর ২ টা মানুষ কষ্ট পাক। তাই মোবাইল ব্যবহার করতে দিতে অনিচ্ছা প্রকাশ করছি। ** আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ ফিতনা মুক্ত একটি পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি। মোবাইলের মাধ্যমে মেয়েদেরও নজরের হেফাজত লঙ্ঘন হয়। তাই এর মাধ্যমে আমি আমার পরিবেশ নষ্ট হতে দিতে পারি না। এজন্যই এই শর্ত। ** এছাড়াও ফেসবুক অথবা ইউটিউব গীবত ও মানুষের ভুল নিয়ে ঘাঁটাঘাঁটি করার অন্যতম কারখানা। শুধু তাই নয় মানুষের অনেক মূল্যবান সময় এই জিনিসগুলো কেড়ে নেয়, তাই এই ফিতনা থেকে বেঁচে থাকা জরুরি। * আমার অফিসিয়াল কাজে কখনো ফেসবুক ব্যবহার করার প্রয়োজন পড়ে না। টুইটার আর মেসেঞ্জার দরকার হয়। অফিসিয়াল কাজে দরকার না হলে আমিও এসব ফিৎনা থেকে পুরোপুরি বিদায় নিয়ে নিতাম। তবে আমার প্রতিটি জিনিসের অ্যাক্সেস (চেক করার সুযোগ) আপনার কাছে থাকবে। * তাই সর্বোপরি আপনি যদি মোবাইলটাকে আপনার জীবন মনে করেন তাহলে আমাকে এড়িয়ে যান। *** এ বিষয়টি আপনার মন থেকেই চাইতে হবে। কারন আমি তেমন জোর খাটাতে পারি না কারোর উপর। শর্ত দুটির নিশ্চয়তা দিতে পারলে আমিও আপনাকে কিছু নিশ্চয়তা দিতে চাই- (১) আমি আপনাকে এমন একটি ইসলামিক পরিবেশ উপহার দিতে চাই যেখানে আপনি পরিপূর্ণ পর্দার সহিত থাকতে পারবেন। যখন যেটা খুশি রান্না করে খেতে পারবেন। আপনার অনুমতি ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। (২) আপনার পরিবার থেকে একটি পয়সাও নেওয়ার কোন ইচ্ছা আমার নেই। (৩) বিয়েটা খুব সাদামাটা করেই সারতে চাই যাতে কণে পক্ষের খুব কম খরচ হয়। অল্প কিছু আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বা পারিবারিকভাবে হলে আরো ভালো হয়। (৪) আমি বিয়ের দিনই ধার্য করা দেনমোহর পরিশোধ করাতে বিশ্বাসী। সর্বোপরি যিনি নিজেকে পবিত্র রাখতে চান তাকে সব ধরনের সহযোগিতার মাধ্যমে নিজেও ধণ্য হতে চাই। নিজের সম্পর্কে কিছু কথা: (১) আমি একটু লাজুক টাইপের, অনেকটা ইন্ট্রোভার্ট বলা চলে। (২) সাদাসিধে জীবন যাপনে বিশ্বাস করি। (৩) আমি মানুষের সাথে ভালো আচরণ করতে পছন্দ করি। বেশিরভাগ ক্ষেত্রেই বিনয়ী ও ধৈর্যশীল (৪) আমি দায়িত্ব নিতে পছন্দ করি। সব সময় কিছু না কিছু কাজ করতেই থাকি। অলসতা ও অলস ব্যক্তিকে অপছন্দ করি। (৫) অহংকার, অন্যায়, বেআদবি এবং দ্বীনের মৌলিক বিষয়ে ছাড় দেখলে খুব রাগ ও মন খারাপ হয়। (৬) গাইরত একটু বেশি। এ বিষয়ে আমি কোন ছাড় দিতে রাজি নই। (৭) জীবনের অন্যতম উদ্দেশ্য- সর্বোপরি দ্বীন ইসলাম পৃথিবীর বুকে ফিরে আসুক তার পরিচিত ও নিজস্ব মহিমায়। যার মাধ্যমে মুক্তি পাক ভারত থেকে কাশ্মীর, ইরাক থেকে ফিলিস্তিন, উইঘুর থেকে আফগানিস্তানের নির্যাতিত শত শত মুসলিম নারী পুরুষ ও শিশু। (৮) দৈনন্দিন কাজ ও অবসর সময়: দিনে প্রায় ১০ ঘন্টা কাটে পড়াশোনা করে (অফিস আওয়ার+ নিজের পড়াশোনা) অবসর সময়গুলোতে- এদিক ওদিক ঘুরতে যাই বন্ধু-বান্ধবের সাথে। বিভিন্ন গল্প শুনতেও পছন্দ করি। খাওয়া-দাওয়া টা পছন্দের-টুকটাক নিজে রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। তাই অবসর সময় পছন্দের জিনিসগুলো রান্না করে খাওয়া হয়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বেশিরভাগ সময় পাঞ্জাবি ( টুপি ছাড়া)। প্যান্ট এবং টি শার্ট ও পড়া হয় (কৌশলগত কারণে)
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আলহামদুলিল্লাহ, ৪ বৎসর যাবত।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আমি খুব কঠোরভাবেই মাহরাম নন মাহরাম মেনে চলি। যার জন্য আত্মীয়-স্বজন আমাকে কিছুটা অসামাজিক বলে। তবে তাতে আমার কিছু আসে যায় না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এসব দেখা হয় না। যারা দেখে তাদেরও অপছন্দ করি আমি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি। সকল বন্ধুদের মাঝে টুকটাক দাওয়াতি কাজ করার চেষ্টা করি যাতে তারা তাদের আসল ঘরে ফিরে আসে।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ প্রথমত আমি এখনো একজন স্টুডেন্ট। পাশাপাশি একটি অনলাইন ইসলামিক পত্রিকায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে জার্নালিস্ট হিসেবে কর্মরত আছি। কর্মস্থল- বাসা কাজের ধরন: আন্তর্জাতিক ও মুসলিম বিশ্বের বিভিন্ন নিউজ তৈরি করা। উপার্জন; হালাল ইন শা আল্লাহ। এছাড়াও হালাল ভাবে আরো কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মাসিক আয় অপ্রকাশিত
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পিতা মাতার সঙ্গে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? চরিত্র হেফাজত, একাকিত্ব দূর করা, এমন একজন দরকার যে আমলে সহয়তা করবে। হারাম কাজ থেকে আমাকে কঠোরভাবে বাধা দিবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-18
উচ্চতা ৫
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এসএসসি (SSC) হলেই চলবে ইন শা আল্লাহ।
জেলা খুলনা বিভাগের মধ্যে হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট
অর্থনৈতিক অবস্থা যে-কোনো
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
যেমন পাত্রী পছন্দ: (১) যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পর্দা করে থাকেন। আপনি যদি তথাকথিত স্টাইলিস্ট বা পরপুরুষকে বিন্দুমাত্র আকর্ষণ করে এমন পর্দা করে থাকেন অথবা ফেসবুকে নিজের পর্দা করা ছবি পোস্ট দিয়ে থাকেন তাহলে দুঃখ প্রকাশ করছি। আমি আপনার জন্য নই। (২) নারীবাদ অথবা হিজাবী নারীবাদের ছোঁয়া আপনার মধ্যে লেগে থাকলেও দুঃখ প্রকাশ করছি। (৩) হারাম হালালের বিষয়ে কঠোর হবে, সর্বদা ঘরে অবস্থান ও স্বামীর বৈধ বিষয়ে আনুগত্য করতে হবে বা এরকম মন মানসিকতা থাকতে হবে। (৪) সংসারের দায়িত্ব নিতে আগ্রহী। যেমন, রান্নাবান্না, সন্তান লালন পালন ইত্যাদি। (৫) দ্বীনি জ্ঞানার্জনের প্রতি ঝোঁক রয়েছে। (৬) খুব ছোট্ট হারাম কাজ থেকেও যেন সে আমাকে বিরত রাখতে পারে। (৭) আমি খুব সাদাসিধা জীবন যাপন করি। টুকটাক চাহিদা থাকা ভালো, তবে অতিরিক্ত চাহিদা হলে হারাম উপার্জন বেছে নেওয়া ছাড়া উপায় থাকবে না। তাই আমি চাইনা আমার জীবনে এমন কেউ আসুক যার অতিরিক্ত চাহিদা মেটাতে গিয়ে আমি হারাম পথ বেছে নিই। (৮) আমি ট্রাডিশনাল ইসলামিস্ট নই যে, নিজের মনমতো বা নিজের সাথে যতটুকু ইসলাম যায় ততটুকুই মানি। বা এখন মানি তো কিছুক্ষণ পর মানি না। - আমার জন্য বিষয়টি মোটেও এরকম নয়। আমি ইসলাম সম্পর্কে বেশ জানার ও তা কঠোরভাবেই মানার চেষ্টা করি। ফেসবুকে কিছু পোস্ট করার জন্য ইসলাম সম্পর্কে জানিনা। মূলত মানার জন্যই ইসলাম সম্পর্কে জানা হয়। তাই ইসলামের প্রতিটা বিষয়ে আমি বেশ কঠোর। এবং আমি চাই আমার জীবন সঙ্গিনী ও ইসলামের প্রতিটি বিষয়ে ব্যাপক কঠোর হোক। যাকে আধুনিক পরিভাষায় Fundamentalist বলে। যার অর্থ মৌলবাদী/কট্টরপন্থী- (এমন মানুষ যারা ইসলামের ছোট ছোট বিষয়েও ছাড় দিতে রাজি না) (৯) যিনি পরিবার ও স্বামীর প্রতি যত্নশীল হবেন। আলহামদুলিল্লাহ আমাকেও তেমনটি পাবেন। (১০) সর্বোপরি এমন জীবনসঙ্গিনী যাকে নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত থাকা যায় যে তিনি সম্পূর্ণ পরকীয়া ও যাবতীয় হারাম কাজ থেকে বেঁচে থাকবেন। উপরোক্ত বিষয়গুলো নিয়ে আমি খুব সিরিয়াস এবং বিন্দুমাত্র ফ্যান্টাসি নেই আলহামদুলিল্লাহ। তাই শুধু আবেগ দিয়ে নয় সচেতনভাবে বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করুন প্লিজ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

খুলনা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4819

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডুমুরিয়া, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4658

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কয়রা, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4630

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডুমুরিয়া, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5958

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বটিয়াঘাটা, খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2824

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
খুলনা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12136

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
খুলনা, খুলনা
খুলনা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন