Profile

বায়োডাটা নং : 2316

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৩ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে ইনশাআল্লাহ।
বর্তমান ঠিকানা কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পরে জানো হবে ইনশাআল্লাহ।
কোথায় বড় হয়েছেন? মুন্সীগঞ্জ এবং ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইডেন মহিলা কলেজ।
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী।(আলহামদুলিল্লাহ!আগে জিন্স প্যান্টের ব্যবসা করতেন।এখন মুদির ব্যবসা)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আলহামদুলিল্লাহ,এইচএসসি পাস (অবিবাহিত) ব্যবসা শিখতেছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বিএ অনার্স কমপ্লিট (বিবাহিতা) পেশা:রব্বাতুল বাইত। স্বামী:হাফেজ মাওলানা মুফতি। পেশা:আলহামদুলিল্লাহ,মসজিদে খেদমতরত।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ,গ্রামে আমাদের নিজস্ব বাড়ি রয়েছে।এখন বর্তমানে ঢাকা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকা হয় পরিবার নিয়ে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ,মোটামুটি যথেষ্ট ভালো।ফরজের পাশপাশি নফলের দিকেও সচেষ্ট। আমাদের বাসায় পরিপূর্ণ পর্দার পরিবেশ রয়েছে আলহামদুলিল্লাহ।পরিবারের নারী সদস্যরা মাহরাম নন মাহরাম মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেন।পুরুষ সদস্যগণ মাহরাম নন-মাহরাম পরিপূর্ণ ভাবে মেনে চলাতে কিছুটা অপরাগ। রহমান মান আমাদের সকলকেই তাওফীক দান করুন আমীন এবং চেষ্টা গুলো কে কবুল করুন আমীন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, জ্বী। আলহামদুলিল্লাহ, অনেক ছোট থেকেই নামাজ পড়া হয়েছে কিন্তু নিয়মিত ৫ ওয়াক্ত আদায় করা হতো না। আলহামদুলিল্লাহ,(১৬-১৭) সাল থেকে নিয়মিত আদায় করা হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, কোন সপ্তাহে এক ওয়াক্ত না। আর কোন সপ্তাহে একাধিক ওয়াক্ত কাযা হতে পারে ওজরবশত, তাই নির্দিষ্ট ভাবে সংখ্যা বলা যাচ্ছে না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে সর্বোচ্চ চেষ্টা করি। কিছু ভুল ত্রুটি হলে রহমান ক্ষমা করে শুদ্ধভাবে তিলওয়াত করার তাওফীক দান করুন আমীন।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, জানা মতে কোন বড় রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হলো কবর।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কিশোরী আয়িশা (রদ্বিয়াল্লাহু আনহা), কারাগারে রাতদিন, প্যারাডক্সিকেল সাজিদ-১।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা আশরাফ আলী থানভী (রহ.), মাওলানা ত্বকী ওসমানী (রহ.),শাইখ সুদাইস, মাওলানা হাসান জামিল (হাফি.) শাইখ আহমাদুল্লাহ (হাফিজ.) মিশারী আল আফসারী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ,আমি আল্লাহ তা’আলার একজন অধম বান্দি।নিজের সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় আমার সাদা-মাটা স্বভাবের কথা, ছোট থেকেই আমি একটু শান্ত স্বভাবের মানুষ,অনেকে এটাকে আমার লাজুকতাও বলে। তবে বরাবরই আমার বেশি হই-হুল্লড় পছন্দ নয়।তাই আত্মীয়দের কেউ কেউ আমায় নিরীহ প্রাণী বলে।অবশর সময়ে বই পড়তে ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হাতে অনেক কবিতা ও ইসলামিক গল্প লেখার তাওফিক দিয়েছেন। একটা সময় প্রচুর লেখা-লেখি করতাম।বই বের করার চিন্তাও করেছিলাম যদিও সেই সুযোগ হয়নি। তবে অনেক অনুপ্রেরণা পেয়েছিলাম। এখন আর তেমন লেখা-লেখি হয় না।সবুজ রঙ আমার সবচেয়ে বেশি প্রিয় কারণ সবুজ ছিল রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় রং।তাই পোষাক থেকে সব জিনিসেই সবুজ রঙের জিনিসটা আমার কাছে বেশি প্রাধান্য পায়। রহমানের কাছে খুব করে আফিয়াতের সাথে উত্তম নেকককার চক্ষু শীতলকারি স্বামী,সন্তান নিয়ে একটা কুরআনময় ,প্রশান্তিময় জান্নাতি সংসার চাই।একটা শুভ্র,সতেজ সবুজ পাতার মতো সম্মান আর প্রশান্তির কুরআনময় জিবন চাই। ইয়া রউফুর রহিম!আপনার খাছ রহমতে আমাকে এমন একটি উত্তম কল্যাণকর বরকতময় কুরআনময় প্রশান্তিময় জান্নাতি সংসার দান করুন আমীন ইয়া আল্লাহ। বিশ্বাসঘাতকতা, মুনাফেকি,আর প্রতিশ্রুতি ভঙ্গ করা অনেক বেশি ঘৃনা করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ, কালো বোরকা, হিজাব, নিকাব এবং হাত-পা মোজা পরা হয়।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আলহামদুলিল্লাহ,(১৭-১৮) সাল থেকে নিকাব সহ পর্দা করা হয়(আল্লাহু আ'লাম)।আরো ছোট থেকে বোরকা নিকাব পড়া হতো কিন্তু স্বজনদের সাথে খাস ছিলো না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ,জ্বী।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ, না দেখার চেষ্টা করি, মাঝে মাঝে মোবাইল স্ক্রিনে চলে আসলে চোখ পড়ে (আল্লাহুম্মাগফিরলি)!
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? এখন পর্যন্ত নেই তবে অন্তরে তামান্না রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আফিয়াতের সাথে তা সহজিকতার সাথে কবুল করুন আমীন।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ নেই
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ের মাধ্যমে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলার সন্তুষ্টি অর্জন হয়,বিয়ে রাসূলুল্লাহ(সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) সুন্নাহ,বিয়ে অর্ধেক দ্বীন। সর্বোপরি, মহান রবের সন্তুষ্টি,তার হাবিব(সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) সুন্নাহ পালন এবং গোনাহ থেকে হেফাজত থাকার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-35
উচ্চতা ৫'৪-৫'১০"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজ/মাওলানা/মুফতি/জেনারেল নূন্যতম এইচএসসি।
জেলা মুন্সীগঞ্জ, ঢাকা,নারায়ণগঞ্জ,গাজীপুর, ঢাকার আসে পাশে হলে ভালো হয়
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিপত্নীক
পেশা ইমাম খতিব, মাদ্রাসার শিক্ষক, চাকুরীজীবী, বা ব্যবসায়ী হলে ভালো হয়।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আলহামদুলিল্লাহ, আমার থেকে আমার ভালো যে চায় তিনি হলেন আমার রব আল্লাহ! আল্লাহর কাছে আমি সব সময় চাই এমন একজন দুনিয়া এবং আখেরাতের সঙ্গী যিনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন। ওয়াসিলা হিসেবে যে আমার দ্বীনকে পূর্ণ করবে, যে আমাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যাবে, যে আমাকে জান্নাতের পথ দেখাবে……এমন একজন চাই আমি। অবশ্যই তাকে কঠোর ভাবে হালাল-হারাম মানতে হবে। আমার বাবা মাকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। আমি শ্বশুর-শাশুড়িকে আল্লাহর দেয়া একটা নেয়ামত মনে করি। আমার জান্নাত আমার বাবা-মা। আমার স্বামীর জান্নাত তার বাবা-মা। তাই কারো বাবা মাকে অসম্মান, অবহেলা করার কোনো সুযোগ নেই!!কারন উভয়ের বাবা-মায়ের খেদমত ছাড়া উভয়ের এক সাথে জান্নাতে থাকা সম্ভব নয়। অন্তকোণে এক লুক্কায়িত তামান্না মহান আল্লাহ তা’আলার এক প্রিয় গোলামের হাত ধরে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে পথে হেটেছেন সেই পবিত্র মদিনার পথে হেঁটে মদিনার ধূলা গায়ে জড়াবো। মহান রব যদি আল্লাহভীরু সৌদি অবস্থানকারী কাউকে মিলিয়ে দেন তবে তা হবে আরহামার-রহিমীন আল্লাহ তা’আলার পরম দয়া ও করুনা। যার সাথে আমার সম্পর্ক ও ভালোবাসা হবে মহান আল্লাহ তা’আলা ও তার প্রিয় হাবিব হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায়। যদি কখনো সম্পর্ক ভাঙতে হয় তাও হবে আল্লাহ ও তার রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায়। ইং শা আল্লহ…..আমরা আল্লাহর রঙে রঙিন হবো!! আল্লাহ তা’আলার রঙের চেয়ে উত্তম রঙ আর কারো কি থাকতে পারে??? কক্ষনই নয়। যদি কারো মনে এমন ইচ্ছাও থাকে যে, যৌতুক চাই না, তবে মেয়ের বাবা খুশি হয়ে যা দেয়। দয়া করে তারা যোগাযোগ করবেন না।কারন আমি আমার বাবার কাঁধের বুঝা হতে চাই না। আমি আমার বাবার জন্য মহান রবের দান করা নেয়ামত হতে চাই। আমার স্বামীর চাটাই থাকলে ইংশা আল্লহ, আমি তাতেই মানিয়ে নেবো। কিন্তু বাবার থেকে একটা সুই চাইলেও মানাতে পারবো কি না সন্দেহ আছে। কিছু কথা না বললেই নয়: ১)অনেক আগে ওজন মাপা হয়েছিল সেটাই উল্লেখ করা হয়েছে।বর্তমানে কম বেশি হতে পারে। ২) ডিভোর্সের তারিখ সম্ভাব্য বলার কারণ হলো,তারা জানিয়েছেন ডিভোর্স পেপার পাঠিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আমরা কাগজটি হাতে পাইনি।তবে মৌখিক তালাকের বিষয়টি নিশ্চিত করেছেন। ৩)আলহামদুলিল্লাহি আ'লা কুল্লি হাল।রহমান আমাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন।সন্তানটি জন্মের সাথে সাথেই আল্লাহর জিম্মায় চলে যায়। ৪) আলহামদুলিল্লাহ!আমি রবের সব বিধানের মতো সামর্থ্যবান পুরুষের একাধিক বিয়ের বিষয়টিকেও সম্মানের সাথে মান্য করি।কিন্তু আমার ফিতরাতি অপারগতার কারণে আমি নিজেই ভালোবাসার কাঙাল এই বিষয়টি মেনে নেওয়া আমার জন্য অনেক বেশি কষ্টকর।তাই যারা, সামর্থ্য হলে একাধিক বিয়ের নিয়ত রাখেন।দয়া করে তারা যোগাযোগ করবেন না। ৫)বিচ্ছেদে আমার ভীষণ ভয় তাই বিয়ের পূর্বে ওনাকে শর্ত দেওয়া হয়েছিল,আমি যতক্ষন শরীয়তের উপর থাকবো ততক্ষণ পর্যন্ত আমাকে ছেড়ে যাওয়ার সুযোগ নেই।আমাদের সফর দুনিয়াতে শুরু হলেও আমাদের গন্তব্য রহমানের খুব সন্নিকটে জান্নাতুল ফেরদাউসে।আর আমাদের বিচ্ছেদ হবে শুধু মৃত্যুতেই।তিনি এই বিষয়ে আমাকে পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি বিনা অপরাধে প্রতিশ্রুতি ভঙ্গ করে আমার সাজানো গুছানো সবুজপাতার জিবনটা এলোমেলো করে দিয়েছেন।তার বিষয়ে আমি দুনিয়াবি কোন পদক্ষেপ নেই নি কিন্তু সব অভিযোগ আর অশ্রু গুলো দুনিয়া থেকে খারিজ করে আসমানী আদালতে জমা দিয়েছি।ইনশাআল্লাহ,আরশে আযিম থেকে জবাব আসবেই।ইয়া রব্বি! জালিমের জুলুমের পাওনা আপনি উভয় জাহানে বুঝিয়ে দিয়েন আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সিরাজদিখান এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5673

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6490

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6296

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6975

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11986

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9053

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ঢাকা
মুন্সিগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন