| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
## আমার শখ ## আমার শখ হচ্ছে দ্বীনের দায়ী হওয়া। সারা পৃথিবীতে দ্বীন ইসলাম প্রচার করা। ## আমার পছন্দ ## আমি নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি। প্রতিদিন সকালে ব্যায়াম করতে আমি পছন্দ করি। ফ্রি টাইমে পরিবারের লোকজন ও বন্ধুদের সাথে গল্প গুজব করতেও পছন্দ করি। তাছাড়ও ঘর গোছানো, রান্না করা, লন্ড্রি করা, কাপড় কাচা সহ বিভিন্ন কাজ করতে আমি পছন্দ করি। ## আমার অপছন্দ ## ধূমপান করা, মিথ্যা ও অহেতুক কথা বলা, অন্যের গীবত কর, অন্যের সাথে হিংসা করা, অন্যের প্রতি কুনজর, অকারণে সময় নষ্ট করা, নাটক বা মুভি দেখা, অন্যের সাথে তর্ক করা, ফেসবুক ও ইউটিউব চালানো এগুলো আমি একদম পছন্দ করি না। এছাড়াও উচ্চ বিলাসিতা, কৃপণতা,অপব্যয় করা, প্রয়োজনের অতিরিক্ত জিনিস ব্যবহার করা এগুলো আমার অপছন্দ। ##আমার রুচিবোধ## আত্মমর্যাদার সাথে আমি সাদাসিধে জীবন খুব পছন্দ করি। আমি খুব পরিস্কার-পরিছন্ন থাকতে ভালোবাসি। সবসময় নিজেকে আদর্শ ভাবে গুছিয়ে রাখি।আমি সুগন্ধি খুব পছন্দ করি। কাপড় পরিষ্কার রাখতে ভালোবাসি। পোশাকের ব্যাপারে আমি যথেষ্ট পরিপাটি। ## আমার স্বপ্ন ## কর্মজীবনে শিক্ষক হওয়া আমার স্বপ্ন।আহালিয়াকে সাথে নিয়ে হজ করাও আমার ইচ্ছা আছে। ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগে। ইসলামী শরিয়া মেনে বিভিন্ন জায়গা সফর করতে আমার ভালো লাগে। তাই আমার স্বপ্ন হচ্ছে কর্মজীবনের ফাঁকে ফাঁকে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আকর্ষণীয় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া।যেমনঃ- সৌদি আরব, মিশর, ইথিওপিয়া, জম্মু-কাশ্মীর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,মালদ্বীপ এবং ইরাকের বাগদাদ সহ বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া আমার ইচ্ছা আছে।তাই আমি আগেভাগেই পাসপোর্ট করে রেখেছি।(আমার পাসপোর্ট নং A12052814)।বিয়ের পরপরই তাজমহলে হানিমুনে যাওয়া তারপর মুজিবনগর,স্বপ্নপুর,সুন্দরবন, কক্সবাজার,পটুয়াখালী, সাজেক ভ্যালি, শুভলং ঝরনা,ঘোরার ইচ্ছা আছে। ## আহালিয়া কে নতুন নতুন পোশাক পরানো আমার খুব শখ।তার পোষাক লন্ড্রি করে দেবো, চোখে কাজল লাগিয়ে দেবো, তার মাথায় তেল লাগিয়ে দেবো,চুলে বিনে গেঁথে দেবো,খোপাই ফুল লাগিয়ে দেবো, অসুস্থ হলে মাথা টিপে দেবো,সর্বোপরি পুতুলের মত করে আহালিয়াকে আমার সংসারে তাকে সাজিয়ে রাখবো।ছুটির ফাঁকে ফাঁকে তাকে নিয়ে ঘুরতে যাওয়া, একসাথে বসে ফুচকা খাওয়া, ঝাল মুড়ি খাওয়া, বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রেসিপির খাবার খাওয়া, আমার ইচ্ছা। সব সময় তার পাশাপাশি থাকার চেষ্টা করব।সে হবে আমার সংসারের রানী তাই আমার স্বপ্নগুলো পুরা হোক বা না হোক তার স্বপ্নগুলো পুরা করার চেষ্টা করব। ছোট বা বড় তার প্রত্যেকটা চাহিদার প্রতি আমি যত্নশীল হব।তার আত্মমর্যাদায় লাগে এমন কোন কথা বলবো না, আবার যদি অন্য কেউ বলে তবে তাকেও ছাড়বো না। ## আমি শশুর শাশুড়ির খুব খেদমত করতে চাই। কারণে অকারণে তাদের পাশে থাকতে চাই। বিভিন্ন কাজে তাদেরকে সাহায্য করতে চাই। তাদের পছন্দমত আমাদের জীবন গড়তে চাই। জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে শশুর শাশুড়ি পরামর্শ নিয়ে এগোতে চাই। তাদের আত্মমর্যাদার প্রতি আমি শ্রদ্ধাশীল হতে চাই। যেহেতু শশুর শাশুড়ি পিতা-মাতা সমতুল্য তাই কোন অবস্থাতেই তারা কষ্ট পায় এমন কোন কাজ করতে চাই না। শশুর শাশুড়ির প্রত্যেকটা আদেশ সহনশীলতার সাথে পালন করতে চাই। শশুর শাশুড়ি যদি আপত্তি না করে, তবে আমাদের সাথে তাদেরকেও রাখতে চাই।
|