| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি নামাজ পড়া হয় ৫ ওয়াক্ত, ছোট থেকেই নামাজ পড়তাম কিন্তু ৫ ওয়াক্ত হত না,এখন ৬/৭ বছর ৫ ওয়াক্ত নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
ইচ্ছাকৃত ভাবে কখনো নামাজ কাজা করিনা,সফরে থাকলে বা কোনো কারনে কাযা হয়,এছাড়া অতিরিক্ত ঘুমের জন্য কোনদিন ফজরে উঠতে না পারলেও সকালে উঠেই নামাজ আদায় করে নেই।৩/৪ ওয়াক্ত কাযা হয়ে যায়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ, তার পরেও আরো শুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টা করি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জানা মতে তমন কোনো বড় রোগ নেই,তবে নাকের ভিতরে হাল্কা পলিপাস,আর মাঝে মাঝে এলার্জি সমস্যা হয়।আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাত্র কবর,তাছাড়া কিছুই না।মাজার থেকে কিছু পাওয়া যাবে মনে করলে এটা শিরক ছাড়া আর কিছুই না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহীকুল মাখতুম, ফাজায়েলে আমল,চরিত্র গঠনের মৌলিক উপাদান।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
হকপন্থী সকল আলেম আমার পছন্দের,মাও:দেলোয়ার হোসাইন সাঈদী,মামুনুল হক,শায়েখ আহমাদুল্লাহ,ড আব্দুল্লাহ জাহাঙ্গীর,মিজানুর রহমান আজহারী,আমির হামজা,খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ সকল আলেম ওলামা।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
★বৃক্ষরোপণ,কবুতর পালন এগুলো শখের। তাছাড়া দুনিয়াবি নিজের শখ পুরনের জন্য দুনিয়াতে আল্লাহপাক আমাকে পাঠাইনি।সকল শখ পুরন হওয়ার যায়গা কেবলমাত্র জান্নাত। তাই দুই দিনের দুনিয়াতে নিজের শখ গুলো মাটিচাপা দিয়ে পরকালের জন্য কিছু করে জেতে চাই ইনশাআল্লাহ। ★পছন্দের মধ্যে সত্য কথা বলা, সৎ ভাবে চলা, পর সমালোচনা না করা। হালাল সব কিছুই আমার পছন্দের,কেননা হালালের মাঝেই রয়েছে প্রকৃত শান্তি। ★অপছন্দের তালিকায়,সর্বপ্রথম মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা মানুষ আমার একদম পছন্দ না। অতিরিক্ত জেদি মানুষ,ওয়াদা খেলাফ করা,কোনো কথা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। মানুষের গিবত করা এটা জঘন্য তম কাজ আমার কাছে।এক কথাই হারাম সব কিছুই অপছন্দের। ★রুচিবোধ,পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা সব থেকে বেশি ভালোলাগে। ★স্বপ্ন,আছে দুনিয়াতে মুসাফির ভাবে চলাফেরা করা। কুরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য যারা সংগ্রাম করে তাদের সহযোগী হয়ে থাকার প্রবল ইচ্ছে আলহামদুলিল্লাহ।
|