| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ। প্রায় চার বছর হবে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না আলহামদুলিল্লাহ। পর্দা ও মাহরাম নন-মাহরাম মেনে চলার আগে কাযা হত, কিন্তু পুরোপুরি পর্দা শুরু করার পর হয় না আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ পারি তবে পুরোপুরি শুদ্ধ হয় না, চেষ্টা করছি শুদ্ধ করার। ছোটবেলায় মক্তবে শিখেছি, তারপর এক ওস্তাজার কাছে, এখন হলের এক আপুর কাছে শিখছি। ইন শা আল্লাহ তাজবিদের অনলাইন কোর্স করার ইচ্ছা আছে৷ আল্লাহ সহজ করুন -আমিন।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না আলহামদুলিল্লাহ নাই। তবে দাঁতের ব্রেসেস ট্রিটমেন্ট চলছে, আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক। ২০১২ সালে আমার হাত ভেঙে যায়, সেখানে সামান্য এলবো স্টিফনেস আছে তবে আমার কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে মানত করা, সিজদাহ্ করা, মাজারের নিকট চাওয়া স্পষ্ট শিরক। আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তাদের জন্য আমরা দোয়া করব। মাজার নিয়ে বাড়াবাড়ি করা ইমানের সাথে সাংঘর্ষিক। আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করেন না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
বেলা ফুরাবার আগে, শিকড়ের সন্ধানে, কষ্টিপাথর, প্রিয়তমা, প্রদ্বীপ্ত কুটির, কুররাতু আইয়ুন, ডাবল স্ট্যান্ডার্ড, ধূলিমলিন উপহার রমাদান, উইঘুরের মেয়ে।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ), শায়েখ আহমাদুল্লাহ (হাফিজাহুল্লাহ), ড. মিজানুর রহমান আজহারী (হাফিজাহুল্লাহ),
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
বৃক্ষরোপন ও পরিচর্যা করা, বই পড়া (ইসলামিক ও সমসাময়িক), অডিও বুক সিরিজ, অডিও লেকচার সিরিজ শুনা, পেপার ক্রাফ্টিং ও রান্নাবান্না আমার অবসর সময় কাটানোর মাধ্যম। গায়রত (আত্মমর্যাদাবোধ) ও হায়া ( লজ্জাবোধ) আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক বিষয় আছে যা আমার গায়রত ও হায়ার সাথে সাংঘর্ষিক তা এড়িয়ে চলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আমি সহজেই মানুষের সাথে মিশতে পারি। তবে আমি সোশাল মিডিয়ায় তেমন এক্টিভ থাকি না। অগোছালো ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকা আমার খুবই অপছন্দের। চেষ্টা করি নিজেকে পরিপাটি রাখার। যথাসাধ্য চেষ্টা করি নিজের চারপাশটা গুছিয়ে রাখার। আলহামদুলিল্লাহ। আরবি ভাষা শেখার প্রতি আমার প্রবল আগ্রহ আছে, আলহামদুলিল্লাহ। "Online Arabic Language Institute " এ ভর্তিও হয়েছিলাম। একাডেমিক পরীক্ষা চলে আসায় কন্টিনিউ করতে পারিনি। আসলাফ একাডেমিতে অনলাইন কোর্স কেনা আছে, অবসরে রেকর্ডেড ক্লাস করা হয়। স্বপ্ন আছে প্রিয়জনদের সাথে নিয়ে হজ করার, আল্লাহ তৌফিক দিক ও সহজ করুন- আমিন। স্বপ্ন আছে একটি আদর্শ ইসলামি পরিবার গঠন করব ইন শা আল্লাহু তায়ালা।
|