| আপনার পিতা কি জীবিত আছেন? |
জী, জীবিত
|
| পিতার পেশার বিবরণ |
আব্বুর দ্বীনী শিক্ষাজীবনের ৭ বছর কেটেছে চট্টগ্রামের মেখল মাদ্রাসায়, আর ৭ বছর কেটেছে হাটহাজারী মাদ্রাসায়। মাওলানা, মুফতী। আত্মীয়-স্বজনের ভিতরে আগের প্রজন্মের আলেমদের মধ্যে আব্বুই একমাত্র মুফতী। পরের প্রজন্মের ভাই-ব্রাদার পর্যায়ের প্রায় সব আলেম সরাসরি আব্বুর ছাত্র। একজন দুনিয়াবিমুখ জবরদস্ত আল্লাহওয়ালা। আব্বু বর্তমানে ক্রয়কৃত জায়গায় একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। তবে বিভিন্ন কারণে মাদ্রাসা এখনো জমে উঠতে পারেনি। তার আগে বিভিন্ন জায়গায় মাদ্রাসায় কিতাব বিভাগে খেদমত করেছেন। ঢাকা নবাবগঞ্জ– ৯ বছর, টাঙ্গাইল– ৫ বছর, নরসিংদী– ২ বছর। তার আগে পরে করেছেন বা করছেন মুন্সীগঞ্জে। যখন যেখানে ছিলেন পরিবার সঙ্গে নিয়ে ছিলেন, সন্তানাদির লেখাপড়ার দিক বিবেচনা করে। |
| আপনার মা কি জীবিত আছেন?
|
জী, জীবিত
|
| মাতার পেশার বিবরণ |
গৃহিণী, কোরআনের শিক্ষিকা, সেলাইদক্ষ। |
| আপনার কতজন ভাই আছে?
|
৩ জন
|
|
ভাইদের তথ্য |
ভাই-বোন: বড়ভাই হাটহাজারী মাদ্রাসার ফারেগ। বর্তমানে গাজীপুর, মাওনা চৌরাস্তায় একটি মাদ্রাসায় দাওরা ও ইফতা বিভাগে তাদরীসের যিম্মাদারি পালন করা সহ কিতাব বিভাগের বিভিন্ন জামাতে খেদমতরত রয়েছে। মেজো ভাই হেদায়াতুন্নাহু পর্যন্ত কিতাব বিভাগে পড়ে মেধার দুর্বলতার কারণে পড়া অব্যাহত রাখতে পারেনি। বর্তমানে মারকাজের সাথে সম্পৃক্ত থেকে ছোট একটি ব্যবসা পরিচালনা করছে। ছোট ভাই হিফয শেষ করে কিতাব বিভাগের প্রথম জামাতে অধ্যয়নরত আছে। |
| আপনার কতজন বোন আছে?
|
১ জন
|
| বোনদের তথ্য
|
ছোট বোনের বর্ণনা বড় বোনের মত প্রায় একই। |
| চাচা মামাদের পেশা
|
চাচা-ফুফু: চাচা তিনজন। বড় চাচা মুন্সীগঞ্জ জেলা মারকাজের একজন মুরব্বী, ব্যবসায়ী। মেখল মাদ্রাসায় বেশ কিছুদিন পড়েছিলেন। তাঁর তিন মেয়ে, ছেলে নেই, প্রত্যেকেই বিবাহিতা। তিনো জামাই তাবলীগের সাথে সম্পৃক্ত। মেজো চাচা মেখল ও হাটহাজারী মাদ্রাসার ফারেগ। তাঁর চার ছেলে, মেয়ে নেই। প্রথম তিন ছেলের প্রত্যেকেই হাফেয, মাওলানা, মুফতী। প্রথমজন হাটহাজারী মাদ্রাসার ফারেগ, মাদ্রাসায় খেদমতরত। পরের দুইজন ফরিদাবাদ মাদ্রাসার ফারেগ, মেজোজন একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও তৃতীয়জন একটি মাদ্রাসায় খেদমতরত। চতুর্থজন হিফয বিভাগে অধ্যয়নরত। তাদের পুরো পরিবার প্রায় পঁচিশ বছর যাবত ঢাকা থাকে, ঢাকাতেই তাদের সবার সবকিছু এবং ঢাকাতেই স্থায়ী হওয়ার পরিকল্পনা। ছোট চাচা নামাজী ও দ্বীনদার। ব্যবসায়ী। তাঁর এক ছেলে দুই মেয়ে। ছেলে কলেজ পড়ুয়া, বর্তমানে সৌদি প্রবাসী। বড় মেয়ে বিবাহিতা, উত্তরায় স্থায়ী। ছোট মেয়ে ক্লাস ফোরে পড়ে। ফাইভ পড়িয়ে মাদ্রাসায় ভর্তি করানোর পরিকল্পনা। ফুফু দুইজন। বড় ফুফা তাবলীগের সঙ্গে সম্পৃক্ত। তার পাঁচ মেয়ে, এক ছেলে। তিন মেয়ে বিবাহিতা। দুইজন ঢাকা থাকে। প্রত্যেকের স্বামী তাবলীগী। দুই মেয়ে উপযুক্ত। ছেলে হিফয শেষ করে আশুলিয়া এক মাদ্রাসায় কিতাব বিভাগে নাহবেমীর জামাতে অধ্যয়নরত। বর্তমান ঠিকানা: নবাবগঞ্জ, ঢাকা। ছোট ফুফা আলেম, হাটহাজারী মাদ্রাসার ফারেগ। জবরদস্ত বুযুর্গ মানুষ। তাঁর দুই মেয়ে, এক ছেলে। দুনো মেয়ে বিবাহিতা। উভয় জামাই তাবলীগ-সম্পৃক্ত। ছেলে হাফেয, বর্তমানে বাড়িতে থাকে। এই ফুফাদের স্থায়ী ঠিকানা হচ্ছে শ্যামলী, ঢাকা। নবাবগঞ্জ, ঢাকা। অত্যন্ত উচ্চবংশীয়। মামা-খালা: মামা একজন। হাটহাজারী মাদ্রাসার ফারেগ, মাওলানা। তাঁর চার ছেলে, এক মেয়ে। বড় ছেলে হাটহাজারী মাদ্রাসার ফারেগ। মাদ্রাসা ও পাশাপাশি মসজিদে খেদমতরত। দ্বিতীয় ছেলে হাটহাজারী মাদ্রাসায় দাওরায় অধ্যয়নরত। তৃতীয় ছেলে জামেয়া রশীদিয়া মাদ্রাসায় শরহে জামী জামাতে অধ্যয়নরত। ছোট ছেলে বছিলা এক মাদ্রাসায় হিফয বিভাগে অধ্যয়নরত। মেয়ে আলেমা। কেরানীগঞ্জ, ঢাকা। খালা তিনজন। বড় খালু নামাজী মানুষ। তাঁর দুই ছেলে। কলেজ পড়ুয়া, ব্যবসায়ী। কেরানীগঞ্জ, ঢাকা। মেজো খালু চরমোনাইয়ের ভক্ত, নামাজী। তাঁর এক ছেলে, দুই মেয়ে। বড় ছেলে হেদায়াতুন্নাহু জামাত পর্যন্ত পড়ে অর্থনৈতিক কারণে পড়ালেখা অব্যাহত রাখতে পারেনি, বর্তমানে মালোয়েশিয়া প্রবাসী। দুই মেয়ে বিবাহিতা। কেরানীগঞ্জ, ঢাকা। ছোট খালু মুন্সীগঞ্জ জেলা মারকাজের মুরব্বী। তাঁর চার ছেলে, এক মেয়ে। বড় ছেলে হাটহাজারীতে এক মাদ্রাসায় মেশকাত জামাতে অধ্যয়নরত। মেজো ছেলে নহবেমীর জামাত পর্যন্ত পড়ে মেধার দুর্বলতার কারণে পড়াশোনা অব্যাহত রাখেনি, বর্তমানে মালোয়েশিয়া প্রবাসী। তৃতীয় ছেলে পটিয়া মাদ্রাসায় শরহে জামী জামাতে অধ্যয়নরত, তার আগে ফেনী জামেয়া রশীদিয়া মাদ্রাসায় ছিল। ছোট ছেলে মৌচাক এক মাদ্রাসায় হিফয বিভাগে অধ্যয়নরত। মেয়ে বাড়ির কাছে এক মাদ্রাসায় হেদায়াতুন্নাহু জামাতে অধ্যয়নরত। ছোট খালামণিও ঘরোয়া মক্তব পরিচালনা করেন। মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ। আপন আত্মীয়-স্বজনের মধ্যে পূর্ণাঙ্গ হাফেজের সংখ্যা–১২, পূর্ণাঙ্গ আলেমের সংখ্যা–১০।
|
| পারিবারিক অর্থনৈতিক অবস্থা |
মধ্যবিত্ত
|
| অর্থনৈতিক অবস্থার বিবরণ |
উপরে কয়েক ধাপের বিবরণ থেকে আশা করি এই বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে।
|
| পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন?
|
পরিবারের প্রত্যেক সদস্য কঠোরভাবে দ্বীনী বিধি-বিধান ও অনুশাসন অনুশীলন করে এবং প্রত্যেকেই ক্বওমী মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত। নাম সর্বস্ব পর্দা নয়, বরং কঠোরভাবে পর্দা রক্ষা করা হয়। প্রায় সমস্ত আত্মীয়-স্বজন মাহরাম নন-মাহরাম সহ পর্দার বিধান মেনে চলে। বাড়িতে নিশ্ছিদ্র পর্দার পরিবেশ।
|