Profile

বায়োডাটা নং : 2149

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পীরগঞ্জ, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: গ্রাম: পারহরিণা, ৬নং টুকুরিয়া ইউনিয়ন
বর্তমান ঠিকানা পীরগঞ্জ, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: গ্রাম: পারহরিণা, ৬নং টুকুরিয়া ইউনিয়ন
কোথায় বড় হয়েছেন? গ্রাম: পারহরিণা, ৬নং টুকুরিয়া ইউনিয়ন
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি (ডিগ্রী পাস)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম শাহ্ আব্দুর রউফ কলেজ, পীরগঞ্জ, রংপুর।
পাসের সন ২০২০
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় উদ্ভিদ বিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কারমাইকেল কলেজ, রংপুর।
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ দোকান (ঔষুধ ফার্মেসী)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য এক ভাই : বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট, আগারগাঁও, ঢাকায় অধ্যয়রত আছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা মামা : শিক্ষক চাচা : কৃষক
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবার নিজস্ব কৃষি জমি নাই। মায়ের সামান্য কৃষি জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পারিবারিক পরিবেশ দ্বীনি ও বরকতময়। আমার মা গ্রামের বাচ্চাদের পবিত্র কুরআন শিক্ষা দেওয়ার একটি মহৎ কার্যক্রম পরিচালনা করেন। তিনি একটি গ্রামীণ মক্তবের মাধ্যমে অসংখ্য ছাত্র-ছাত্রীকে কুরআনের আলোয় আলোকিত করেছেন এবং তাদের হাতে পবিত্র কুরআন তুলে দিয়েছেন। পরিবারের এই দ্বীনি আবহ ও কুরআন শিক্ষার চর্চা আমাদের জীবনে এক বিশেষ প্রশান্তি ও বরকত বয়ে আনে। পরিবারে দ্বীনি পরিবেশ রয়েছে। সদস্যরা নিয়মিত সালাত আদায়ের চেষ্টা করেন, পর্দা মেনে চলেন এবং হালাল-হারামের বিষয়ে সচেতন। পাঁচ ওয়াক্ত সালাত, রমজানের রোজা ও ইসলামের মৌলিক বিধান পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়। নারী সদস্যরা পর্দা পালনের চেষ্টা করেন এবং মাহরাম-নন-মাহরামের বিধান যথাসম্ভব মেনে চলেন। তবে আমরা নিজেদের পরিপূর্ণ মনে করি না; সবাই নিয়মিত দ্বীনের জ্ঞান অর্জন ও আমলের মাধ্যমে আরও উন্নতির চেষ্টা করছি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ১২-১৩ বছর থেকে ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১-২ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? হ্যাঁ : শারীরিক ( রক্তে এলার্জি আছে)
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমার বিশ্বাস, ইবাদত, দোয়া, সাহায্য প্রার্থনা ও মানত একমাত্র আল্লাহর জন্য। নেককার ব্যক্তিদের কবর জিয়ারত করা সুন্নাহ—এটি মৃত্যু স্মরণ ও মৃতের জন্য দোয়ার উদ্দেশ্যে করা হয়। তবে কবর বা মাজারকে অলৌকিক ক্ষমতার উৎস মনে করা, সেখানে মানত করা বা মৃত ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করাকে আমি শরীয়তসম্মত মনে করি না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন পবিত্র আল-কুরআন, ১০০ নারী মনীষি জীবনী, ম্যাসেজ, আল- আযকার, হাদিস : বোখারী শরীফ, কুরআন মাজীদের আদেশ ও নিষেধ, সহজ কুরআন, ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী , মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, ডা: জাকির নায়েক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন জীবন দর্শন ও জীবন-যাপন: আমি অত্যন্ত সাধারণ এবং জাঁকজমকহীন জীবন-যাপনে অভ্যস্ত ও বিশ্বাসী। দুনিয়ার চাকচিক্য বা বিলাসবহুল জীবন আমাকে আকর্ষণ করে না; বরং রাসুলুল্লাহ (সাঃ) এবং সাহাবায়ে কেরামের সরল ও অনাড়ম্বর জীবন-যাপনের আদর্শকে নিজের জীবনে ধারণ করার চেষ্টা করি। আমার কাছে জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সুস্থ, শান্ত এবং দ্বীন-ভিত্তিক একটি সহজ সরল পরিবেশের মধ্যে। পছন্দ-অপছন্দ ও রুচিবোধ: কথা বলা ও আচরণ: আমি স্বভাবগতভাবেই কিছুটা শান্ত প্রকৃতির। খুব বেশি অতিরিক্ত কথা বলা বা অনর্থক কথাবার্তায় লিপ্ত হওয়া আমার একদম পছন্দ নয়। কথাবার্তায় শালীনতা ও পরিমিতিবোধ বজায় রাখার চেষ্টা করি। বিবাদ এড়িয়ে চলা: যেকোনো ধরনের ঝগড়া-বিবাদ, তর্ক-বিতর্ক বা হট্টগোল আমি তীব্রভাবে অপছন্দ করি। কোনো বিষয়ে মতপার্থক্য তৈরি হলেও তা শান্ত মাথায়, ধৈর্য ও সমঝোতার মাধ্যমে সমাধান করতে পছন্দ করি। রুচিবোধ: আমার রুচিবোধ ইসলামিক মূল্যবোধ। পোশাক-আশাক, চাল-চলন এবং চিন্তাভাবনায় সবসময় শালীনতা ও মার্জিত রূপ বজায় রাখার চেষ্টা করি। অপচয় ও লোকদেখানো (রিয়া) সংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখাই আমার পছন্দ। শখ ও আগ্রহ: অবসর সময়ে ইসলামিক বই-পুস্তক, সীরাত এবং দ্বীনি আলোচনা শুনতে ভালো লাগে। এছাড়া প্রকৃতির মাঝে আল্লাহর সৃষ্টিজগৎ নিয়ে চিন্তাভাবনা (তাফাক্কুর) করতে এবং সমাজ ও মানুষের কল্যাণে আসে এমন জ্ঞান অর্জন করতে আমি পছন্দ করি। মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা: আমার চরিত্রের অন্যতম একটি দিক হলো মানুষের প্রতি সহমর্মিতা। সমাজে পিছিয়ে পড়া, অসহায় বা বিপদে পড়া মানুষের প্রতি আমি গভীর সহানুভূতি অনুভব করি। আমি বিশ্বাস করি, একজন প্রকৃত মুমিনের অন্তর হবে দয়ার্দ্র। আমি নিজে যেমন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তেমনি আমার আশেপাশের মানুষকেও মানুষের প্রতি সহানুভূতিশীলতা ও সহমর্মিতায় উদ্বুদ্ধ করতে ভালোবাসি। পারস্পরিক অধিকার (হাক্কুল ইবাদ) আদায়ের ব্যাপারে আমি বেশ সচেতন। ভবিষ্যতের স্বপ্ন ও প্রত্যাশা: আমার মূল স্বপ্ন হলো এমন একটি পরিবার গড়ে তোলা, যা হবে একটি 'ছোটখাটো জান্নাত'। যেখানে বৈষয়িক লোভ-লালসা বা বিলাসবহুল জীবনের প্রতিযোগিতা থাকবে না, বরং থাকবে মানসিক শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের যৌথ প্রচেষ্টা। আমি এমন একজন জীবনসঙ্গী আশা করি, যিনি দ্বীনকে দুনিয়ার ওপর প্রাধান্য দেবেন, অতি সাধারণ জীবনে সুখী থাকবেন এবং জান্নাতের পথে আমার সহযাত্রী হবেন। আমরা দুজনে মিলে একে অপরকে ইসলামের ওপর টিকে থাকতে এবং দ্বীনের পথে এগিয়ে যেতে সাহায্য করব—এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা হিজাব ও নিকাব পরিধান করি’
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ৭-৮ বছর।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নাই
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, আমি সম্প্রতি মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ করেছি, এখন ফলাফলের (Result) অপেক্ষায় আছি। বর্তমানে প্রাতিষ্ঠানিকভাবে কোনো চাকরি বা কাজের সাথে জড়িত নই, গ্রামের বাড়িতেই আছি। ইনশাআল্লাহ, রেজাল্ট হওয়ার পর যোগ্যতা অনুযায়ী একটি হালাল উপার্জনের মাধ্যম বা ক্যারিয়ার গড়ার পরিকল্পনা রয়েছে। কর্মক্ষেত্রে সবসময় দ্বীনি পরিবেশ এবং হালাল-হারামের বিষয়টি বজায় রেখে চলার সর্বোচ্চ চেষ্টা করব।
মাসিক আয় ০০.০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে প্রতিটি মেয়ের জীবনেই একটা নতুন সকালের মতো। প্রতিটি মেয়েরই নিজের সংসার নিয়ে, জীবনসঙ্গী নিয়ে নিজস্ব একটা স্বপ্ন থাকে, যা সে তার মনের আয়নায় সাজায়। কিন্তু জীবনের সমীকরণ সবসময় এক রকম হয় না; কারও সেই স্বপ্ন মাঝপথে ভেঙে চুরমার হয়ে যায়, আবার কেউ সব কষ্ট পেছনে ফেলে নতুনত্ব আর নতুন আশা নিয়ে বুক বেঁধে এগিয়ে যায়। আমিও জীবনের একটা বড় ঝড় পার করে, আল্লাহর ওপর ভরসা রেখে আজ নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। বিয়ে আমার কাছে কেবল সামাজিক কোনো বন্ধন বা লোকদেখানো রীতিনীতি নয়, এটি একটি পবিত্র ইবাদত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "বিয়ে আমার সুন্নত, আর যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত নয়।" ইসলামে বিয়েকে দ্বীনের অর্ধেক বলা হয়েছে। তাই নিজের ঈমান ও আমলকে হেফাজত করতে এবং দ্বীনের বাকি অর্ধেক পূর্ণ করতেই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। পবিত্র আল-কুরআনে মহান আল্লাহ তায়ালা সূরা রুম-এর ২১ নম্বর আয়াতে বলেছেন: "আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।" আমার কাছে বিয়ের মূল অর্থই হলো একে অপরের মাঝে প্রশান্তি খুঁজে পাওয়া। একটা সংসারে অনেক অভাব-অনটন বা চড়াই-উতরাই আসতে পারে, কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে যদি আল্লাহর দেওয়া সেই 'ভালোবাসা ও দয়া' থাকে, তবে যেকোনো পরিস্থিতি পার করা সম্ভব। আমি এমন একটা বিয়ের স্বপ্ন দেখি, যা শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের দুজনকে জান্নাতের পথে এগিয়ে নিতে সাহায্য করবে। একজন দ্বীনদার জীবনসঙ্গীর হাত ধরে, কুরআনের আলোয় এবং সুন্নাহর আদর্শে একটি শান্তিময় ও সাধারণ সংসার গড়ে তোলাই আমার একান্ত কাম্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-37
উচ্চতা ৫.৩" ++++++++++
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি, (ডিগ্রী পাস, ফাজিল, কামিল)।
জেলা রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিপত্নীক
পেশা ১। শিক্ষক (স্কুল, কলেজ বা মাদ্রাসা), ২। সরকারি চাকরিজীবী (সাধারণ বা মাঝারি পদমর্যাদার) , ৩। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা (অফিস এক্সিকিউটিভ/অ্যাডমিন), ৪। আইটি প্রফেশনাল বা ফ্রিল্যান্সার, ৫। হালাল ও সৎ ব্যবসায়ী ৬। কৃষক
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত / নিম্ন-মধ্যবিত্ত (সচ্ছল)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী আশা করি, যিনি প্রথমত একজন সত্যিকারের নামাযী এবং আল্লাহ ভীরু মানুষ হবেন। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তিনি কখনো অন্য একজন মানুষের প্রতি অন্যায় বা জুলুম করতে পারবেন না। তাকে অবশ্যই সৎ ও সত্যবাদী হতে হবে, কারণ একটি সুন্দর সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে বিশ্বাস ও সততার ওপর; যেখানে কোনো কিছু গোপন করা বা ধোঁকাবাজির স্থান থাকবে না। বিগত জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে আমি বুঝতে পেরেছি, একটি মেয়ের জন্য সবচেয়ে বড় আশ্রয় হলো তার স্বামীর ভালোবাসা ও সম্মান। তাই আমি এমন একজন মানুষ চাই, যার মধ্যে স্ত্রীর প্রতি প্রকৃত মহব্বত ও মর্যাদা দেওয়ার মতো মানসিকতা থাকবে। যিনি আমাকে ওনার পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ ও সময় দেবেন। ওনার নিজের পরিবার বা আশেপাশের মানুষের কোনো অন্যায় প্ররোচনায় কান না দিয়ে, ভালো-মন্দের তফাৎ করার মতো স্বাধীন বিচারবুদ্ধি ও ব্যক্তিত্ব ওনার থাকবে। ভুলত্রুটি হলে তা মারধর বা নির্যাতন করে নয়, বরং পরম মমতায় ও শান্ত মাথায় শুধরে নেওয়ার মতো ধৈর্য ওনার মধ্যে থাকা চাই। অবশ্যই সম্পূর্ণ মাদক ও নেশামুক্ত এবং অহংকারহীন একনজন বিনয়ী মানুষ হতে হবে। ওনার বৈষয়িক লোভ-লালসা বা যৌতুকের চাহিদা থাকবে না। ওনার উপার্জন যেন অবশ্যই সম্পূর্ণ হালাল হয়, তা অল্প হলেও কোনো সমস্যা নেই। আমাদের জীবনযাত্রা হবে অত্যন্ত সাধারণ ও অনাড়ম্বর, যেখানে দুনিয়াবি চাকচিক্যের চেয়ে ঘরের মানসিক শান্তি এবং আল্লাহর সন্তুষ্টিই হবে আমাদের মূল লক্ষ্য। অতীতকে খোঁটা না দিয়ে, আমার ভাঙা স্বপ্নকে সম্মান জানিয়ে যিনি জান্নাতের পথে আমার হাতটা শক্ত করে ধরবেন—এমন একজন দ্বীনদার জীবনসঙ্গীই আমি মনে-প্রাণে প্রত্যাশা করি। বিশেষ শর্তসমূহ: ১. কোনো প্রকার সত্য গোপন করা চলবে না: পাত্রের আগের কোনো বিয়ে, ডিভোর্স, সন্তান বা আইনি/আর্থিক কোনো জটিলতা (যেমন লোন বা ঋণগ্রস্ততা) থাকলে, তা প্রথম দিনই স্পষ্ট করে জানাতে হবে। পরবর্তীতে কোনো সত্য গোপন রাখার বিষয় সামনে আসলে বিয়ে সম্ভব হবে না। ২. যৌতুক বা আর্থিক কোনো দাবি সম্পূর্ণ নিষিদ্ধ: বিয়ের আগে বা পরে কোনো অবস্থাতেই মোটরবাইক, টাকা-পয়সা বা অন্য কোনো ধরণের যৌতুকের দাবি বা মানসিকতা থাকা চলবে না। আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এ ধরণের কোনো বৈষয়িক চাহিদা পূরণ করা সম্ভব নয়। ৩. নির্যাতনমুক্ত ও সম্মানজনক আচরণ: কথায় কথায় রাগ করা, হাত তোলা, গালিগালাজ করা বা ঘরের ভেতরের ছোটখাটো বিষয় নিয়ে বাইরে লোক জড়ো করা—এ ধরণের মানসিকতার মানুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। পাত্রের মধ্যে স্ত্রীকে সম্মান দেওয়ার এবং ধৈর্য ধরার মানসিকতা থাকতে হবে। ৪. পারিবারিক উস্কানিতে কান না দেওয়া: পাত্রকে নিজের ঘরের সিদ্ধান্ত নেওয়ার মতো স্বাধীন ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। নিজের মা-বাবা বা আত্মীয়স্বজনের যেকোনো যৌক্তিক কথা তিনি অবশ্যই শুনবেন, কিন্তু কারও অন্ধ প্ররোচনা বা উস্কানিতে প্ররোচিত হয়ে নিজের স্ত্রীর ওপর জুলুম করতে পারবেন না। ৫. খোঁজখবর নেওয়ার পূর্ণ সুযোগ: বিয়ের কথাবার্তা চূড়ান্ত করার আগে পাত্রের চরিত্র, নেশার অভ্যাস এবং ওনার উপার্জনের হালাল-হারামের বিষয়টি আমাদের পক্ষ থেকে বিশ্বস্ত মাধ্যমে যাচাই করা হবে। এতে পাত্র বা ওনার পরিবারের কোনো লুকোচুরি বা আপত্তি থাকা চলবে না। ৬. রাগের মাথায় হুটহাট ডিভোর্সের হুমকি বা সিদ্ধান্ত না নেওয়া (মানসিক পরিপক্বতা): "সংসার জীবনে টুকটাক ভুলত্রুটি বা মান-অভিমান হওয়া স্বাভাবিক। কিন্তু সামান্য কারণে বা রাগের মাথায় হুট করে 'ডিভোর্স' এর মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বা হুমকি দেওয়ার মানসিকতা থাকা চলবে না। যেকোনো সমস্যা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এবং পরম মমতায় মিটিয়ে নেওয়ার মতো ধৈর্য ও মানসিক পরিপক্বতা পাত্রের থাকতে হবে।" ৭. আমার উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের প্রতি সম্মান (শিক্ষার মূল্যায়ন): "আমি অনেক কষ্ট ও প্রতিকূলতা পার করে নিজের চেষ্টায় মাস্টার্স সম্পন্ন করেছি। পাত্রকে অবশ্যই আমার এই শিক্ষার মূল্যায়ন করতে হবে। বিয়ের পর আমার যোগ্যতা অনুযায়ী যদি আমি কোনো সম্মানজনক ও হালাল কর্মসংস্থানের চেষ্টা করতে চাই, তবে তাতে পাত্রের পূর্ণ সমর্থন ও মানসিক সহযোগিতা থাকতে হবে।"
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পীরগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6392

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4483

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7251

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4035

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6609

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7659

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন