Profile

বায়োডাটা নং : 1976

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2006
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, খুলনা
এলাকা/গ্রামের নাম: চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।
বর্তমান ঠিকানা চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, খুলনা
এলাকা/গ্রামের নাম: চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।
কোথায় বড় হয়েছেন? চুয়াডাঙ্গা শহরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন
বিভাগ lang.
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ Former Assistant Manager (Product & Training), Product Management Department, Pacific Pharmaceuticals Ltd. Currently Manager at a local business organization.
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Assistant Teacher, Government Primary School.
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বিবাহিত, গৃহিণী এবং কুরআনের ত্বলিবাহ ও খাদিমাহ। উনার জাওয সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটা ছোট মেয়ে বাবু আছে। বর্তমানে ঢাকায় বসবাসরত।
চাচা মামাদের পেশা চাচা ১ জন, চাল কোম্পানিতে কর্মরত। মামা ১ জন, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ চুয়াডাঙ্গা সদরের কেন্দ্রে খালামনি ও নানুভাইয়ের সাথে শেয়ারে ৫ তলা বাড়ি আছে। চুয়াডাঙ্গা সদরেই আরেক জায়গায় আড়াই কাঠা জমি আছে। গ্রামে ১ বিঘা জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারের সবাই প্র্যাকটিসিং। আব্বু প্রতি ওয়াক্তের স্বলাত জামাতের সাথে আদায় করেন। সুন্নতি দাঁড়ি আছে। আম্মু কালো বোরকা, হিজাব, হাত-পা মোজার মাধ্যমে পর্দা করেন আলহামদুলিল্লাহ। আমার আপু ও দুলাভাইও স্ট্রিক্টলি দ্বীন মানার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। আমার আপুর সোহবতে থাকার মাধ্যমেই আমার হিদায়াত এসেছিল। এরপর আস্তে আস্তে পরিবারের বাকিদেরও হিদায়াত আসে আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই ঘরে ও বাইরে মাহরাম - নন মাহরাম মেনে চলেন। আমার হিদায়াত পাওয়ার পর থেকে উনারা আমাকে দ্বীন পালনে সর্বোচ্চ সহযোগিতা করে এসেছেন আলহামদুলিল্লাহ। জেনারেল ছেড়ে দেয়ার সময়টা একটু কষ্টের ছিল। তবে পরক্ষণেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমার আব্বু - আম্মুকে বুঝ দিয়েছেন এবং আমার জন্য সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ৮ বছর যাবত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? ইদানীং মাঝেমধ্যে চোখে এলার্জি হয়। শুধুমাত্র ডিভাইস ব্যবহারের সময় মাঝেমধ্যে (-০.২৫) পাওয়ারের চশমা ব্যবহার করা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হলো সাধারণ কবর। মাজার যিয়ারত করা যেতে পারে। তবে মাজারে যেয়ে মৃত ব্যক্তির কাছে কোনো প্রার্থনা করা কিংবা সিজদাহ্ করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন, বাইতুল্লাহর মুসাফির, শিকড়ের সন্ধানে, ফিদাকা ইয়া রাসুলাল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি হারুন ইজহার (হাফি.), মাওলানা তারিক জামিল (হাফি.), খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.), মুফতি যুবায়ের আহমদ (হাফি.) প্রমুখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অতি সাধারণ একজন বান্দী। টুকটাক হিদায়াত পেয়েছি ২০১৯ সালে। তবে আল্লাহর সাথে সম্পর্ক তখনো মজবুত হয়নি। নামাজ, রোজা, পর্দা করতাম; তবে আশেপাশের সবাই আমার পরিবর্তনকে কেমন চোখে দেখবে এই ভয় আমাকে পরিপূর্ণ হিদায়াত থেকে দূরে সরিয়ে রেখেছিল। আমি জেনারেল পড়েছি অষ্টম শ্রেণি পর্যন্ত। এরপর জেনারেলের ইতি টেনে অনলাইন মাদরাসায় পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ। জেনারেলে থাকাকালীন দ্বীনের বুঝ আসার পর চারপাশে ফিতনার ছড়াছড়ি দেখে নিজেকে নিয়ে আশংকায় ছিলাম আমি। ভয়ে থাকতাম, নন প্র্যাকটিসিং বান্ধবিদের সাথে ওঠাবসা করতে করতে যদি কোনোভাবে আমারও পা পিছলে যায়! আমার মতো আমার দু-একটা বান্ধবি পরিপূর্ণ পর্দা করে স্কুলে কিংবা কোচিং-এ যেত। কিন্তু সঙ্গদোষে আজ তাদের বেহাল দশা। (আল্লাহ তাদের আবারও হিদায়াতের চাদরে আবৃত করুন।) তাদের কথা মাথায় এলে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার প্রতি চরমভাবে কৃতজ্ঞ হয়ে যাই। আলহামদুলিল্লাহ, সময়মতো আমার রব আমার প্রতি দয়া করে আমাকে ফিতনা থেকে দূরে নিয়ে এসেছেন। নাহলে হয়তো আমিও আজ তাদেরই সাথে অন্ধকারে পড়ে থাকতাম। জেনারেল ছাড়ার পরপরই অর্থাৎ ২০২২ সাল থেকে আমার পরিপূর্ণ হিদায়াত চলে আসে আলহামদুলিল্লাহ। আমার রব্ব আমায় ভালোবেসে, দয়া করে হিদায়াতের চাদরে আবৃত করে নিয়েছেন আলহামদুলিল্লাহ। নফসের দাসত্ব থেকে মুক্ত থেকে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি। আমি হাসি-খুশি, মিশুক, নরম প্রকৃতির মানুষ। সহজে মানুষের প্রতি মায়া জমে যায়। কেউ কটু কথা বললে ভীষণ কষ্ট হয়। তবে আল্লাহর জন্য ক্ষমা করে দিই আলহামদুলিল্লাহ। নিজে পরিচ্ছন্ন থাকতে এবং বাড়ি-ঘর পরিপাটি রাখতে পছন্দ করি। অগোছালো বিষয়টা আমার একদমই ভালো লাগে না। অবসর সময়ে ন্যাচার ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, কুশিকাটা, পাঞ্চ নিডেল (টাফটেড ওয়ার্ক) কিংবা ক্রাফটিং করতে ভালো লাগে। তবে এগুলো অনেক সময় নষ্ট করে, এজন্য খুব বেশি করা হয়না। মাহরামের সাথে ঘুরতে পছন্দ করি। দীদারে বাইতুল্লাহ এবং যিয়ারতে মাদীনাহ আমার দীর্ঘ দিনের স্বপ্ন। কয়েক বছরের জন্য হলেও মাদীনাহতে থাকার ইচ্ছে আছে ভীষণ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যদি জাওযের মাধ্যমে স্বপ্নগুলো আফিয়াতের সাথে পূরণ করেন তাহলে আলহামদুলিল্লাহ। দ্বীনের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিতেও রাজি নই। আমি মাহরাম-নন মাহরাম মেইনটেইনের ব্যাপারে খুবই কঠোর আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে সামান্য ছাড় দিতেও নারাজ। আজীবন দ্বীনের ত্বলিবাহ ও খাদিমাহ হিসেবে থাকতে চাই। একটা উত্তম মৃত্যু চাই। রব্বের পূর্ণ সন্তুষ্টি নিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকামে রাসূলুল্লাহ ﷺ এর প্রতিবেশী হয়ে থাকতে চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, পাঁচ পর্দার হিজাব সহ নিকাব, হাত-পা মোজা, চোখও ঢাকা হয় আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৬ বছর যাবত
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, স্ট্রিক্টলি আলহামদুলিল্লাহ। ঘরে - বাইরে ও অনলাইনে সর্বাবস্থায় মেনে চলি। কণ্ঠের পর্দার বিষয়েও সচেতন থাকার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দ্বীনের সামান্য খিদমতে আছি। ব্যক্তিগতভাবে অনলাইনে কুরআন শেখাই। দুইটা অনলাইন প্রতিষ্ঠানেও ইন্সট্রাক্টর হিসেবে খিদমতে আছি আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ প্রযোজ্য নয়
মাসিক আয় প্রযোজ্য নয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সন্তুষ্টি লাভের স্বার্থে ও তাঁর হুকুম পালনার্থে, সুন্নাহর স্বার্থে, নিজের সতীত্ব রক্ষার্থে, অর্ধেক দ্বীন পূরণ করতে, ইলম - আমল এবং জীবনের সমস্ত ক্ষেত্রে একে অন্যের সহযোগী হতে, ভবিষ্যৎ প্রজন্মকে রাসূলুল্লাহ ﷺ-এর যোগ্য উম্মাহ হিসেবে গড়ে তুলতে এবং এক আদর্শ মুসলিম পরিবার গঠনের উদ্দেশ্যে আমি বিয়ে করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 23-26
উচ্চতা নূন্যতম ৫.৫
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা B.Sc বা সমমান
জেলা চুয়াডাঙ্গার আশেপাশে (কুষ্টিয়া, মাগুরা, যশোর, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী) হলে ভালো হয়। অন্যান্য দিক মিলে গেলে জেলা ছাড় দেয়া যাবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল চাকুরীজীবি। সরকারি চাকুরী না হলে ভালো হয়, তবুও হলে আকিদাহ স্ট্রং থাকতে হবে। রোজগারে যেন হারামের ছিটেফোঁটাও না থাকে। (ইঞ্জিনিয়ার অগ্রাধিকার)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্র্যাকটিসিং মুসলিম, তাকওয়াবান, হক্বপন্থি, অধিক গায়রতসম্পন্ন, বিচক্ষণ ও দূরদর্শী, প্রোডাক্টিভ, দায়িত্বশীল, লজ্জাশীল, কথাবার্তা ও আচরণে অমায়িক, মিশুক প্রকৃতির, প্রেমময় ও চক্ষুশীতলকারী ব্যক্তিত্বের একজন হতে হবে। শিরক, বিদআত ও সমাজের প্রচলিত কুপ্রথা থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। শুধু দ্বীনের মৌলিক বিষয় নয়, বরং পরিপূর্ণ দ্বীন পালনের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। দ্বীনের ব্যাপারে নূন্যতম ছাড় দেয়া যাবে না। দৈনিক পাঁচ ওয়াক্ত স্বলাত জামাআতের সাথে আদায় করতে হবে। কুরআনের প্রতি মুহাব্বাত থাকতে হবে। ত্বলিবুল ইলম হতে হবে। শত ব্যস্ততার মাঝেও ইলম অর্জনের পিপাসা যেন মিলিয়ে না যায়। তাহাজ্জুদ এবং প্রতি ওযুর পূর্বে মিসওয়াকের অভ্যাস থাকতে হবে। নফল ইবাদাতের প্রতি যত্নশীল হলে ভালো হয়। সর্বাবস্থায় কঠোরভাবে দৃষ্টির হিফাযত এবং মাহরাম - নন মাহরাম মেনে চলতে হবে। সুন্নাহসম্মত দাঁড়ি ও পোশাকে অভ্যস্ত থাকতে হবে এবং প্রতিটি সুন্নাহ পালনে প্রাণান্তকর চেষ্টা থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন এবং গোছালো স্বভাবের হতে হবে। স্ত্রীর কাজে সাহায্য করার মানসিকতা থাকা। যেকোনো পরিস্থিতিতে রাগ নিয়ন্ত্রণ করতে পারা, ক্ষমা করতে পারা ও ভুল ধরিয়ে দেয়ার মানসিকতা থাকতে হবে। ইলম এবং আমলের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করার মানসিকতা থাকতে হবে। পুরো মুসলিম উম্মাহর কল্যাণকামী হওয়া, দাওয়াতি ফিকির থাকা। সাধ্যমতো দাওয়াতি কাজে যুক্ত থাকা এবং উম্মাহর জন্য অর্থ ও সময় ব্যয়ের মানসিকতা থাকা। শাহাদাত লাভের তীব্র পিপাসা থাকতে হবে। সন্তানদের আল্লাহর বীর সৈনিক হিসেবে গড়ে তোলা এবং মুজাহিদ হিসেবে আল্লাহর রাস্তায় সঁপে দেয়ার দৃঢ় মানসিকতা থাকতে হবে। বান্দার হক্বের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। বিশেষ করে স্ত্রী-সন্তান, পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীর ক্ষেত্রে। মা-বাবা ও স্ত্রীর মাঝে ইনসাফ করার মতো উন্নত ব্যক্তিত্ব থাকতে হবে। স্ত্রীর মতামতকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। আমিও অবশ্যই উনার প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হওয়ার এবং উনার পরিবারকে আপন করে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইন শা আল্লাহ। আশা করছি, উনার আত্মীয়-স্বজনও আমাকে আপন করে দেখবেন এবং উনাদের সাথে আমার সম্পর্ক অনেক সুন্দর থাকবে। আমার আত্মীয়-স্বজনদের আপন করে দেখতে হবে এবং নিয়মিত খোঁজ-খবর নেয়ার মতো মানসিকতা রাখতে হবে। যেহেতু আমার কোনো ভাই নেই, তাই ভবিষ্যতে আমার আব্বু-আম্মুর দেখভালের দায়িত্ব আমাদের দুই বোনেরই। আমার আব্বু-আম্মুর হক্ব আদায়ের ব্যাপারে আমাকে সহায়তা করতে হবে এবং আমার আব্বু-আম্মুও উনাকে আপন করে দেখবেন ইন শা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চুয়াডাঙ্গা সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7389

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7092

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8347

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5395

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11853

বয়স
19 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9419

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, খুলনা
চুয়াডাঙ্গা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন