| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি, বালেগ হওয়ার আগে থেকেয় নামাজ পড়ি আব্বু আম্মু ছোট বেলা থেকে নামাজের বিষয়ে খুবই সচেতন এবং তাগাদা দিতেন এবং পরিপূর্ণ বুঝ আসার পর থেকে কন্টিনিয়াসলি ৪ বছর। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
শূন্য। সাধারণত কোনো দূর সফরে থাকলে যানবাহনে সুযোগ থাকলে পড়ে নেওয়া হয়। আলহামদুলিল্লাহ কাযা হওয়ার কোনো সুযোগ নায়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার এখনো কিছুটা পরিশুদ্ধ করতে হবে জেনারেল ব্যাকগ্রাউন্ডে হওয়ার সুবাদে কিছুটা গ্যাপ বা দূর্বলতা থাকতে পারে পরিপূর্ণ রূপে শুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
নাহ আলহামদুলিল্লাহ। সাধারণত ডিভাইস ইউজের সময় চশমা ব্যাবহার করা হয়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
সাধারন কবর হিসেবে জিয়ারত করা জায়েজ আছে। কিন্তু কবর জিয়ারতের নামে কবরকে ঘিরে সিজদাহ্ করা,বিভিন্ন পীরবাবার ইবাদত বন্দেগি করা, মানত করা এগুলো হলো শিরক, বিদাত, তাগুদ ও বাতিল পন্থিদের কাজকাম এবং পীর-মুরিদ, মুরতাদ ও ভন্ডদের আখড়া।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
কিয়ামতের আলামত, জান্নাতের বর্ণনা, ফেরেস্তাদের দোয়া ও অভিশাপ প্রাপ্ত মানুষ, হাদিসের নামে জালিয়াতি, ড. জাকির নায়েক লেকচার সমূহ ১,২, বান্দার ডাকে আল্লাহর সাড়া, দ্রোহের তপ্ত লাভা, অটুট পাথর, মুখতাসার রিয়াদুস সলেহীন, সম্রাজের ত্রাস,উদ্দেশ্যহীন আর কতোদিন,হিউম্যান বিং,তিনিই আমার রব ১,২,৩,৪, লা তাহযান,অ্যাবাসেডর, আল আদাবুল মুফরাদ, দ্যা মাস্টার মাইন্ড, দ্যা গ্রেট গেইম, গৌরবের খিলাফত, তিনটি মূলনিতী, নারীর ফরজ ইলম, অপনোদন, মিসবাহুল কোরআন, ৪০ হাদিস, আল্লাহর সুন্দরতম নামের ফজিলত, পবিত্র মদিনার ইতিহাস, ইমান নাবায়ন, নামাজের মাসয়েল, যাকাতের মাসায়েল, রোজার মাসায়েল, কন্যা সন্তানের মর্যাদা, কিতাবুছ্ ছালাত আ'লান নবী, নবী প্রীতি ও তার নিদর্শন সমূহ, আর রাহিখুল মাকতুম (হাফ),সামাইলে তিরমিজি, আল্লাহর প্রিয় বান্দাদের আমল, জান্নাতিদের আমল,সিরাতুল মুসতারশীদিন, মুমিনের আদব, বিপদ যখন নিয়ামত, হিজাব আমার পরিচয়, যে জীবন মরিচীকা,পারিবারিক কলহ, আদর্শ পরিবার গঠন ১,২, কিতাবুত তাওহীদের ব্যাখ্যা, নারী সাহাবিদের কথা, সোনালী ফয়সালা, দ্যা রিভার্টস, দ্যা ডিভাইন ওফ রিয়ালিটি,প্যারাডক্সিকাল সাজিদ ১,২, দরবার এ দিল, অ্যা লেটার টু অ্যাথিস্ট, ইয়া আবি জাওয়্যিজনি, উম্মুল মুমিনীন, দাম্পতের ছন্দ পতন,পারিবারিক সমস্যার কুরআনিক সমাধান, নবীজির সংসার, দ্যা পারফেক্ট কাপল, মখমলি ভালোবাসা, দুজনার পাঠশালা,প্রেমময় দাম্পত্য জীবন,বিয়ের প্রস্তুতি ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
১.আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ২.সায়্যেদ আবুল হাসান আলী নদভী রাহ ৩.মুফতি শফী রাহ ৪. ড. শহীদ আব্দুল্লাহ আযযাম রাহ ৫.মওলানা ইলিয়াস গুম্মান ৬.শেইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা ৭.মুফতি হারুন ইজার ৮.শাইখ আহমাদুল্লাহ হাফি ৯.শাইখ আসিম আল হাকিম ১০.মাওলানা আবদুল মালেক ১১.মুফতি তাহমিদুল মাওলা হাফি ১২.শাইখ ইমরান নাজার হোসেন ১৩.আবু কাতাদা আল ফিলিস্তিন প্রমুখ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের সম্পর্কে বলতে আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে হেদায়েত প্রাপ্ত অতি সাধারণ একজন তলিবা আলহামদুলিল্লাহ। *আমার সর্ব প্রথম এবং প্রধান শখ আস-সাবিকুনদের অন্ততর্ভুক্ত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সবচেয়ে বেশী নৈকট্য লাভ করা এবং জান্নাতে প্রবেশ করে আমার রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা জান্নাতে আমার রবের দিদার লাভ করা এবং তার দ্বারা সালাম প্রাপ্ত হওয়া। *দুনিয়াতে স্বপনের মাধ্যমে হুজুর পাক হযরত মোহাম্মদ (সা.) এর দিদার লাভ করা। *একবার হলেও আল্লাহর ঘর বায়তুল্লাহ সরিফের মুসাফির হওয়া। আমার দুনিয়াবি শখ স্বপ্ন চিন্তা সেমন একটা নেই বলেই চলে আমার বেশির ভাগ শখ স্বপ্ন পরকাল কেন্দ্রিক এবং আমার আখিরাত কে ঘিরে।তারপরেও এই দুনিয়াতে কিছু শখ সপ্ন বা ইচ্ছা আছে যেমন: *আমার আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার একজন একনিষ্ঠ আমাতুল্লাহ,আমার আল-ওয়ালিদাইনের একজন আদর্শ ওলাদ,আমার ঝাওজের আদর্শ ঝাওজা এবং আমার আওলাদদের আদর্শ উম্মি হওয়া এইগুলোয় আমার এই দুনিয়ার প্রধান বা মুখ্য শখ বা স্বপ্ন। এছাড়া ব্যক্তিগত কিছু ইচ্ছা বা স্বপ্ন আছে যেমন: *সর্বদা আল্লাহর বান্দাদের খাদেম বা খেদমতে নিজেকে নিয়োজিত রাখা। *আল্লাহ সুবহানাল্লাহ ওয়াতাআ'লা চাইলে একটা মাদ্রাসা- মক্তব এবং অসহায়দের জন্য একটি এতিমখানা নির্মাণ করা ইনশাআল্লাহ। *আমার আওলাদদের কে আল্লাহর রাস্তায় আমার আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য প্রস্তুত করা। রুচিবোধঃ আলহামদুলিল্লাহ মার্জিত খারাপ নাহ।সিম্পলের মধ্যে এলিগেন্ট টাইপের।অতিরঞ্জিত কোনো কিছুই আমার পছন্দ নাহ। পছন্দ-অপছন্দঃ ফ্যান্টাসিতে ভোগা হায় এক্সপেক্টেশন করা এগুলো খুবই অপছন্দের আমার।বাস্তববাদী এবং সাধ্যের মধ্যে থাকতে পছন্দ করি। সবকিছুতে বেশি প্যানিকড্ বা সিরিয়াসনেস একদমি পছন্দ করি নাহ।অতিরিক্ত মাত্রায় টেনশনও হতাশাগ্রস্ত পছন্দ নাহ।সবকিছুকে সিম্পিলি এন্ড ইজিলি হেন্ডেল করতে পছন্দ করি। প্রতি মূহুর্তে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার উপর পরিপূর্ণ রূপে ভরসা ও তাওয়াক্কুল বজায় রাখতে পছন্দ করি। যেকোনো ধরনের অতিরিক্ত অপচয় এবং অপচয়কারী একদমি পছন্দ করি নাহ যেমন খাবার ও পানির ক্ষেত্রে ইত্যাদি। কিছুটা হিসাবি অহেতুক প্রয়োজন ব্যাতিত খরচও পছন্দ করি নাহ। অতিরিক্ত ভোগ বিলাসিতা সৌখিনতাও পছন্দ নাহ। সাধ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে পছন্দ করি। নেশাগ্রস্থ,ধূমপায়ী,উশৃংখল,অলস,মিথ্যাবাদী,ওয়াদা ভঙ্গ কারি,চিট,আমানতের খিয়ানত কারি,কুচরিত্রের অধিকারী,অহংকারী,সোওফকারী,গাফেল,বেখেয়ালী,উদাসীন,দ্বায়িত্বহীন,গায়রতহীন,বিবেক ও ব্যক্তিতহীন অতিরিক্ত ইগোইস্টিক,এটিটিউড,মুডি,মুখ গোমড়াকারী,ধূর্ত,অসত, অনৈতিক কাজকর্মে ও অপকর্মে লিপ্ত,ইসলাম বিদ্বেষী এবং যেকোনো প্রকার হারামে নিমজ্জিত মানুষদেরকে আমি প্রচুর পরিমাণের ঘৃণা করি। অতি সাধারণ সাধাসিধা ইসলামের সৌন্দর্য বর্ধনকারী এবং বহনকারী সত্যবাদি,নম্র,বিনয়ী আচারণ কারি,অহংকারহীন, ভেদাভেদহীন মিশুক,অন্যকে সাহায্য সহযোগিতা করতে কৃপণতা বোধ করে না উদার হৃদয়ের অধিকারী,উত্তম চরিত্রের অধিকারী,গায়রতবান দ্বায়িত্বশীল ও জলি টাইপের মানুষজন অনেক বেশি পছন্দের আমার। আমি সাধারণত অনেক বেশি হাসিখুশি চুপচাপ শান্ত স্বভাবের কিছুটা চাইল্ডিস বিহেভের শান্তি প্রিয় হোম সিকনেস একজন পার্সন যে ঝগড়া ফাসাদ ঝামেলা এগুলো একদমি পছন্দ করে নাহ।নিজের পরিবার এবং আপন আত্মীয় স্বজনদের নিয়ে থাকতে পছন্দ করে।এবং আমি কথা কম কাজে বিশ্বাসি। খুব বই পড়তে পছন্দ করি।অবসর সময়ে সাধারণত নতুন কিছু শিখতে পছন্দ করি যেমন: ক্যালিওগ্রাফি,উল দিয়ে নিটিং,ক্রাফটিং এবং আমার কিছু বিড়াল,পাখি,মাছ, ও গাছ আছে যেগুলো দেখভাল এবং পরিচর্যা করতে অনেক বেশী ভালোবাসি। খেলাধুলা করতে পছন্দ করি এবং নিজেকে ফিট এবং পরিপাটি রাখতে পছন্দ করি।আন হায়েজেনিক এবং বাহিরের খাবার একদমি পছন্দ করি নাহ নিজে হোমমেড বানাতে এবং অন্যদের কে খাওয়াতে ও আপ্যায়ন করতে পছন্দ করি।রান্না বান্না আমার অনেক শখের এবং পছন্দের একটা জিনিস।নতুন নতুন রেসিপি শিখতে এবং সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। নতুন নতুন বই কালেকশন করতে অনেক বেশি পছন্দ করি।সফর করতে অনেক ভালো লাগে।গ্রামাঞ্চল প্রকৃতি আমার অনেক বেশি কাছে টানে পছন্দের বলতে আমার গ্রামাঞ্চলের প্রতি অনেক বেশি উইকনেস আছে।তারপরেও বিদেশ ভ্রমণেরেও অনেক ইচ্ছে আছে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা চাইলে ইনশাআল্লাহ।আমার মূলত বিদেশে যাওয়ার উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিয়ামত এবং কুদরত গুলোকে আরও বেশি কাছ থেকে এক্সপ্লোর করা এছাড়াও ইচ্ছে আছে দাওয়াতি কাজের উদ্দেশে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সুযোগ দান করলে ইনশাআল্লাহ কিছু বছরের জন্য বিদেশে স্টে করার।তাছাড়া আমি জীবনে অন্তত ২-৩ বছরের জন্য হলেও সৌদি আরবে স্টে করার তামান্না রাখি।আর স্পেশালি কুফা নগরীতে জ্ঞান অন্বেষণের জন্য যাওয়ার ইচ্ছা আছে খুব। ভবিষ্যতে পরিবার সন্তান সন্তানিকে সর্বপ্রথম অগ্রাধিকার দিয়ে আমার ঝাওজের সম্মতিতে তাবলিগের মেহনতে এবং মাস্তুরাতে অংশ গ্রহণ করা ইচ্ছে আছে খুব। আমি আমার বিবাহ সম্পূর্ণ সুন্নাহ মোতাবেক অতিসাধারণ ভাবে করতে চাই কিছু এতিমের খানা পিনার ব্যাবস্থার মাধ্যমে এটাই আমার বিবাহ নিয়ে স্বপ্ন।
|