Profile

বায়োডাটা নং : 1702

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মোহনপুর, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পাকুড়িয়া
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দক্ষিণখান, ঢাকা-১২৩০
কোথায় বড় হয়েছেন? ঢাকায়। তবে আলহামদুলিল্লাহ, দুই শহরের ভিন্ন পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা রয়েছে। রাজশাহী এবং ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2015
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2017
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ব্যবস্থাপনা (BBA)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২১
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ একটি বেসরকারি প্রতিষ্ঠানে টাইম কিপার পদে কর্মরত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার বড় ভাই মেডিকেল ফ্যাকাল্টি থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সম্পন্ন করেছেন (DMF)। বর্তমানে তিনি একটি বেসরকারি মেডিকেল প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি বিবাহিত এবং তাদের একটি ৭ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের পৈতৃক সম্পত্তির মধ্যে গ্রামে একটি সীমানা প্রাচীর দ্বারা ঘেরা ছোট্ট একতলা পাকা বাড়ি রয়েছে। এছাড়া মায়ের পক্ষ থেকে নানার কাছ থেকে প্রাপ্ত সামান্য কিছু পরিমাণ জমিজমা রয়েছে। আমার বড় ভাইয়ের ঢাকায় দুটি ফ্ল্যাট রয়েছে। এর বাইরে আমাদের উল্লেখযোগ্য কোনো ব্যবসা বা অন্যান্য সম্পদ নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার ধর্মীয় ও দ্বীনি পরিবেশ মেনে চলার চেষ্টা করে। ইসলামের মৌলিক বিধানসমূহ পালন ও পারিবারিক জীবনে ইসলামিক মূল্যবোধ বজায় রাখাকে গুরুত্ব দেওয়া হয়। মাহরাম-নন মাহরামও মোটামুটি মেনে চলা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি।আমি আগে থেকেই নামাজ পড়তাম, তবে মাঝে মাঝে ব্যস্ততার কারণে নামাজ ছুটে যেত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, সাধারণত কোনো নামায কাযা হয় না। পাঁচ ওয়াক্ত নামায সময়মতো আদায় করার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? না, তবে শিখার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমার বিশ্বাস অনুযায়ী, মাজারে গিয়ে কবরের কাছে চাওয়া, সেজদা করা, মানত করা বা ওরস-উৎসবে অংশ নেওয়া শিরক ও বিদআত। ইবাদত ও সাহায্য চাওয়ার একমাত্র স্থান আল্লাহ তাআলা, এবং কবরকে কেন্দ্র করে এসব কাজ ইসলামের বিধানের বিপরীত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সাইমুম সিরিজ, আল্লাহর তলোয়ার, মনের মতো সালাত, বেলা ফুরাবার আগে, জীবন যেখানে যেমন, আমর ইবনুল আসের (রা.) রোম অভিযান, পাহাড়ি এক লড়াকু....ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডঃ জাকির নায়েক, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.), নোমান আলী খান, শায়খ আহমাদুল্লাহ, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, জামশেদ মজুমদার
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বই পড়া, ইসলামিক আলোচনা শোনা ও দেখা, পরিবারের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ করা, নতুন কিছু শেখা, রান্না করা এবং সামাজিক কাজে অংশগ্রহণ করা অন্তর্ভুক্ত। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফে হজ্জ পালন করা এবং প্রিয় নবিজির রওজা মোবারক জিয়ারত করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা, ফুল প্যান্ট-শার্ট ও টি-শার্ট পরিধান করি। অফিসে কর্মরত থাকায় দিনের একটি বড় সময় ফরমাল পোশাকে থাকতে হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, জি আছে। ২০২০ সালের আগ থেকেই দাড়ি রেখেছি। প্রাকৃতিকভাবে কিছুটা কম।
টাখনুর উপরে কাপড় পরেন? জি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, যথাসম্ভব শরীয়তের বিধান অনুযায়ী মেনে চলি এবং এই বিষয়টি অত্যন্ত সম্মানের সঙ্গে সমর্থন করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে এসব থেকে দূরে আছি এবং বর্তমানে এগুলো অপছন্দ করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি, না
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে আমি বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠান - এ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (MIS) বিভাগের এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। এর আগে আমি BHN- নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে অপারেশন এক্সিকিউটিভ এবং Agami Ltd.- নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি। এছাড়া, Grameenphone এ মেন্টরশীপ ম্যানেজমেন্ট এবং ট্রেইনি ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতাও রয়েছে। আমার পেশাগত জীবনের সকল অর্জিত আয় আলহামদুলিল্লাহ হালাল উপার্জনের মাধ্যমে অর্জন করেছি এবং বর্তমানে ও হালাল পথে উপার্জন করছি। আমি আল্লাহর কাছে দুআ করি, ভবিষ্যতেও আল্লাহ যেন আমাকে সৎ পথে চলার ও হালাল আয় উপার্জনের তৌফিক দান করেন।
মাসিক আয় 25000/-
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, ইনশাআল্লাহ পারব এবং আমি দৃঢ়ভাবে চাই আমার স্ত্রী সবসময় পর্দা বজায় রাখুক।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না, তবে বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। ইসলামে নারীকে অত্যন্ত সম্মানের সাথে ‘রাব্বাতুল বাইত’ অর্থাৎ ঘরের রানী হিসেবে বিবেচনা করা হয়। এবং, ঘরের রানী ঘরে থাকাই শ্রেয়।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পর আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আমার পিতামাতার সাথে ঢাকায় থাকব, কারণ আমি পারিবারিক বন্ধন ও সম্মানকে গুরুত্ব দিই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। আমি মেয়ের পরিবার থেকে তাদের মেয়ে এবং তাদের দোয়া ছাড়া কিছুই আশা করি না এবং কিছু চাই না। এবং, আমার যতটুকু সামর্থ্য আছে, ততটুকুই দিয়েই আমার স্ত্রীকে গ্রহণ করতে চাই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার দ্বীনের অর্ধেক পূর্ণ করার জন্য এবং নিজেকে বর্তমান দুনিয়ার পাপাচার ও চরিত্র হেফাজত করার জন্য। আমাদের নবী মুহাম্মদ (সা.) বলেছেন, “যে ব্যক্তি বিয়ে করে, সে তার ধর্মের অর্ধেক পূর্ণ করেছে।” বিয়ে একটি পবিত্র বন্ধন ও নবীর (সা.) সুন্নাহ, যা শান্তি, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতা এনে দেয়। আমি মনে করি, বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয়; এটি এমন এক সম্পর্ক, যেখানে স্বামী-স্ত্রী একে অপরকে বিশ্বাস, চরিত্র ও জীবনে উন্নতি করতে সাহায্য করে। এর মাধ্যমে আমি ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে একটি ধর্মপরায়ণ পরিবার গড়তে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫' - ৫'৪"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম এসএসসি বা মাদ্রাসা সমমান হলে ভালো, তবে মূল বিষয় ইসলামী জীবনচর্চা ও পারিবারিক দায়িত্ব পালন।
জেলা আমি যেহেতু উত্তরাঞ্চলের, তাই সেখানকার হলে ভালো। তবে জেলার চেয়ে চরিত্র, আখলাক, পারিবারিক মূল্যবোধ ও দ্বীনদারিতাই বেশি গুরুত্বপূর্ণ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশা হিসেবে ছাত্রী বা শিক্ষার্থী বেশি প্রত্যাশিত, তবে যদি চাকরিজীবী হন, তাহলে অবশ্যই ইসলামী মূল্যবোধসম্পন্ন হালাল চাকরি হতে হবে।
অর্থনৈতিক অবস্থা আমি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার কাছে অর্থনৈতিক অবস্থার চেয়ে চরিত্র, মানসিকতা ও পারিবারিক মূল্যবোধ বেশি গুরুত্বপূর্ণ। আমি এমন জীবনসঙ্গী চাই, যিনি আমার পরিবারের পরিবেশে সহজে মানিয়ে নিতে পারবেন, তিনি মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের হলে ভালো হয়। যেহেতু ইসলামে কুফুর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে এবং বিয়েতে এই সমতা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও স্থায়িত্বে সহায়ক হিসেবে বিবেচিত হয়।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি বিশ্বাস করি, বাহ্যিক সৌন্দর্য সময়ের সাথে ম্লান হয়ে যায়; কিন্তু উত্তম চরিত্র, ঈমান ও দ্বীনদারি স্থায়ী সম্পদ। তাই আমার কাছে জীবনসঙ্গীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো তার দ্বীনদারি, পর্দাশীলতা এবং সুন্দর আচার-ব্যবহার। আমি এমন একজন স্ত্রী চাই, যিনি আমাকে একটি শান্তিপূর্ণ ও ইসলামী পরিবার গঠনে সহায়তা করবেন। আমার বিশেষ শর্ত বলতে মূলত একটি বিষয়ই গুরুত্বপূর্ণ—আমি চাই আমাদের বিয়েটি সুন্নাহসম্মত উপায়ে, মসজিদের মাধ্যমে এবং ছোট পরিসরে, শুধুমাত্র দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হোক। বর্তমানে প্রচলিত গায়ে হলুদ, বউভাত বা অতিরিক্ত আড়ম্বরপূর্ণ আয়োজনের সাথে আমি একমত নই। রাসূল ﷺ বলেছেন: "নিশ্চয়ই সেই বিবাহ সবচেয়ে বেশি বরকতময়, যে বিবাহের খরচ সবচেয়ে কম/সহজ।” [মুসনাদে আহমাদ, হাদীস নং ২৪৫২৯] [১.২.১] "সবচেয়ে উত্তম হলো ওই বিয়ে, যে বিয়ে সবচেয়ে সহজে হয়।" -সুনানে আবু দাউদ, ২১১৭ বিয়ের মূল উদ্দেশ্য হলো ভালোবাসা, সম্মান ও পারস্পরিক দ্বীনদারির ভিত্তিতে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলা, লোকদেখানো জাঁকজমক নয়। এছাড়া আমি যেহেতু একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই সামর্থ্যের বিষয়টিও আমার জন্য গুরুত্বপূর্ণ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মোহনপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6503

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1351

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3192

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9573

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6277

বয়স
28 বছর
উচ্চতা
৬′
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2461

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন