Profile

বায়োডাটা নং : 1551

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ছাতারপাইয়া
বর্তমান ঠিকানা সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ছাতারপাইয়া
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল বি
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসএস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নোয়াখালী সরকারি কলেজ
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ আমার আব্বু বিদেশ ছিল অনেক বছর আগে। বিদেশে অসুস্থ হয়ে দেশে আসার পরে ছোট খাটো ব্যাবসা করতো। কিন্তু ২০১০ সালে ডায়াবেটিস জনিত কারনে আব্বুর একটা পা কেটে ফেলতে হয়। এরপর থেকে দীর্ঘদিন যাবত ঘরে ছিল। এর মধ্যেই ২০২২ সনের ২৮ই আগষ্ট মহান রবের ডাকে সাড়া দিয়ে পরলোকগমন করেন। আল্লাহ আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিক। আমিন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই শিক্ষাগত যোগ্যতা – এসএসসি পর্যন্ত। পেশা- ডিরেক্টর। বৈবাহিক অবস্থা – বিবাহিত। মেজো ভাই শিক্ষাগত যোগ্যতা – এসএসসি পর্যন্ত। পেশা- সৌদি আরব প্রবাসী। বৈবাহিক অবস্থা – বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য একমাত্র বোন শিক্ষাগত যোগ্যতা – আলিম। পেশা- গৃহিনী। বৈবাহিক অবস্থা – বিবাহিত। স্বামীর পেশাঃ ইটালি প্রবাসী ব্যাবসায়ী।
চাচা মামাদের পেশা ২মামা বড় মামা ব্যাবসায়ী। ছোট মামা সৌদি প্রবাসী। চাচা ৪জন ছোট দুইজন ব্যাবসায়ী বড় ২জন পূর্বে বিদেশ ছিল, এখন ছেলেরা বিদেশ, উনারা বাড়িতে থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজস্ব জায়গায় ঘর দেওয়া, বাড়ির পাশেই নতুন জমি কিনেছি, মেঝো ভাইয়ার সৌদিতে রেস্টুরেন্টের দোকান আছে। আমরা একসাথেই আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিপূর্ণ দ্বীন মানার সর্বোচ্চ চেষ্টা করা হয়। আমার আম্মু ইসলামিক মাইন্ড ও পর্দানশীলতা বেশি পছন্দ করেন। ফ্যামিলির অন্য সবার চেয়ে দ্বীন পালনে আমি সবচেয়ে বেশি সচেষ্ট, সবাই দ্বীনি বিষয়ে আমাকে যথেষ্ট সাপোর্ট এবং সম্মান করে থাকে। বি:দ্র ঃ দ্বীন পালনে আমার ফ্যামিলিতে সবচেয়ে কঠোর অবস্থান হলো আমার। এই বিষয়ে আমার পক্ষ্ থেকে কোন ছাড় হবেনা। ইনশাআল্লাহ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি হ্যাঁ; আলহামদুলিল্লাহ ছোট বেলা থেকেই পড়া হতো। মাঝে মধ্যে গ্যাপ হয়ে যেত। ২০১৮ থেকে আলহামদুলিল্লাহ, ৫-ওয়াক্তই জামাতের সহিত নিয়মিত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কোন কাজা হয়না। সফরে থাকলেও আমি চেষ্টা করি যথাসময়ে নামাজ আদায় করার।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ পড়তে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সেজদা দেওয়া, মাজারের নিকট কিছু চাওয়া স্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন অর্থসহ আল-কোরআন, ম্যাসেজ, তাকওয়া, নফসের বিরুদ্ধে লড়াই। আর রাহিকুল মাখতুম, এবং মাদ্রাসা পড়াকালীন ইসলাম সম্পর্কিত বিভিন্ন কিতাব। বর্তমানে চেষ্টা করতেছি ইসলামিক আধুনিক বই গুলার জ্ঞান অর্জন করার।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদউল্লাহ, মুফতী হারুন ইজহার, মুফতী জসিমউদদীন রাহমানি, মুফতী মুস্তাকুন্নবী সহ প্রমুখ সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার পছন্দ: আমার পছন্দ পরিপূর্ণ ভাবে ইসলামিক আকিদা মেনে জীবন পরিচালনা করা। কারন ইসলামেই পরিপূর্ণ শান্তি রয়েছে। আমি রুচিশীল মানুষ, সর্বদা সাদাসিধা জীবনযাপন পছন্দকরি। পরিষ্কার পরিছন্নতা পছন্দ করি। সর্বাবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলার চেষ্টা করি। আমার অপছন্দ: অপরিস্কার অপরিচ্ছন্নতা একেবারি দেখতে পারিনা। কোন প্রকার ঝগড়াঝাটি বা ঝামেলা একদমই পছন্দ করিনা। আমার শখ : মানুষের অসহায়ত্ব বা দূর্ভোগ দেখলে সহ্য করতে পারিনা। সাধ্যমতো উপকার করার চেষ্টা করি। স্পোর্টস পছন্দ করি। আমার দীল খুব নরম। নিজের পছন্দের কিছু একেবারেই নিজের মত করে পেতে চাই। না ফেলে অনেক কষ্ট পেয়ে থাকি। প্রিয় মানুষদের অবহেলা সহ্য করতে পারিনা। মানুষকে সহজে বিশ্বাস করে থাকি। তবে একবার বিশ্বাস ভেঙে গেলে আর সহ্য হবে না। আমার স্বপ্ন: ইনশাআল্লাহ হজ্জ্ব করার তীব্র ইচ্ছা আছে আহলিয়াকে সাথে নিয়ে, যদি আল্লাহ সামর্থ্য দান করেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী ও পায়জামা ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি হ্যাঁ; আলহামদুলিল্লাহ, HSC এর পর থেকেই
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি হ্যাঁ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? তেমন দেখা হয়না, মাঝেমধ্যে সামনে পড়লে ছোট খাটো ভিডিও দেখে ফেলি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আজকে ৭বছর ধরে রমজানের শেষ দশকে মসজিদে ইত্তেকাফ করি। ৩ দিনের তাবলীগে কয়েকবার গিয়েছি, মুসলিম ইউথ নোয়াখালীর সাথে দ্বীনি ও সামাজিক সেবামূলক কাজে যুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ আমার নিজের ট্রাভেলস এর ব্যাবসা আছে। আমি এখানে হজ্ব উমরাহ্ সহ ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, পাসপোর্ট সহ যাবতীয় অনলাইন কাজ করে থাকি। ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই আছে। ব্যাবসা শুরুর আগ থেকেই দেশের বাহিরে যাওয়ার জন্য ইতালিতে স্পনসর ভিসা জমা দেওয়া আছে, প্রসেসিংও চলতেছে, (যেকোন সময় হয়ে গেলে ওইদিকেই হয়তো মুভ করবো ইনশাআল্লাহ)। তবে আলহামদুলিল্লাহ দেশেও ভালোই আছি।
মাসিক আয় আলহামদুলিল্লাহ! আমি আমার রিজিক নিয়ে সন্তুষ্ট আছি।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি দেশে থাকা অবস্থায় পরিবারের সাথে। আর বাহিরে চলে গেলে আল্লাহ চাহে তো নিজের কাছেই নিয়ে যাবো ইনশাআল্লাহ।।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর অনেক বড় নেয়ামত। বিয়ের মাধ্যমে রিজিকে বারাকাহ আসে। দ্বীন পালনে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া ও চরিত্র হেফাজত করা যায়। বিয়ের মাধ্যমে গোনাহ থেকে সম্পূর্ণ পরিত্রান পাওয়া যায়। এবং দ্বীন পালন অনেকটাই সহজ হয়ে যায়। সহজে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। ইবাদতে পূর্ণতা আসে। সবচেয়ে বড় হলো বিবাহিতদের দোয়া ১০গুন বেশি কবুল হয়🥰 ইত্যাদি আরো অনেক ফায়দা আছে যা কেবল বিয়ের মাধ্যমে একজন উত্তম চরিত্র বান, নেককার, জীবনসঙ্গিনীর মাধ্যমে হাসিল হয়ে থাকে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫ ফুট থেকে উপরে
গাত্রবর্ন এমন কেউ যে আমার চোখের শীতলতাকারিনী হবে এবং হৃদয়ে প্রশান্তি বয়ে আনবে।
পেশা হাফেজা হলে ভালো হয়, এটা আমার আসা আছে। তা-না হলে তবে অবশ্যই পরিপূর্ণ দ্বীনদার পরহেজগার ও উত্তম চরিত্রের অধিকারিনী হতে হবে।
জেলা নোয়াখালীর হলে ভালো হয়। বা আসে পাশের জেলাসমূহ। মোটকথা আল্লাহ যেখানেই আমার কল্যাণ রেখেছেন সেখানেই হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী বা দ্বীনি কোন খেদমতে যুক্ত।
অর্থনৈতিক অবস্থা ধর্মীয় ও সামাজিকভাবে সম্মানিত হতে হবে। যেন পরনির্ভরশীল না হতে হয়।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই উত্তম চরিত্রের অধিকারিনী হতে হবে। দ্বীন পালনে সর্বদা সচেষ্ট হতে হবে। এমন একজনই আমার জীবনের জন্য প্রত্যাশা করি আল্লাহ যার মাধ্যমে আমার পূর্ণ কল্যাণ রেখেছেন। সর্বঅবস্থায় আল্লাহর শোকর ও সন্তুষ্টি আদায় করে চলতে হবে। জীবনের যেকোন কঠিন পরিস্থিতিই আসুক কখনো দ্বীন থেকে বিচ্যুত হওয়া যাবেনা। ধৈর্য্যশীল ও কোমল হৃদয়ের অধিকারিনী হতে হবে। তাকে নিয়ে আমার যেসব স্বপ্ন : আমার তীব্র ইচ্ছা আমার আহলিয়া প্রতিদিন আমাকে কোরআন তেলাওয়াত করে শুনাবে। সে আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করবে। যার সাথে আমি আমল করা নিয়ে প্রতিযোগিতা করতে পারবো। যে বার বার আমাকে রাব্বে কারীমের কথা স্বরন করিয়ে দিবে। যে অল্পতেই সন্তুষ্ট থাকবে। যে কিনা স্বামীর হক সম্পর্কে পূর্ণ মনযোগ রাখে। এবং আমাকে ও আমাদের সন্তানদের আল্লাহর দ্বীন পালনে সর্বোচ্চ পরিমান সাপোর্ট দিবে। আমার ইসলামিক জীবন-যাপন যার পদচারণায় সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ যেন দু’জন মিলে দুনিয়ার মধ্য থেকে জান্নাতে একসাথে থাকার চামানা যোগাড় করে নিতে পারি। ইনশাআল্লাহ এই বিশ্বাস রাখি আল্লাহ উত্তম ফয়সালা কারি। 🤲 #আপনাকে নিয়ে আমার ১০টি শর্ত: ১। পরিপূর্ণ পর্দায় নিজেকে সবসময় ঢেকে রাখতে হবে। ২। নন মাহরামের সাথে কোনভাবেই দেখা বা কোন ধরনের যোগাযোগ করা যাবেনা। ৩। একাকি ঘর থেকে বাহিরে যাওয়া যাবেনা, (আমার অনুমতি বা জরুরী প্রয়োজন ব্যাতিত)। ৪। অকারণে কাউকে নিয়ে গীবত বা সমালোচনা করা যাবেনা। ৫। ইসলামের ফরজ বিধান গুলো যথাযথভাবে পালন করতে হবে। ৬। নিজ ঘরে দ্বীনি পরিবেশের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। ৭। অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। ৮। অপচয় করা যাবে না। ৯। অলস হওয়া যাবেনা। ঘরের রানী অলসতা করলে, সেই ঘরে রহমত থাকেনা। ১০। বিশেষ করে মোবাইলে অতিরিক্ত আসক্তি হওয়া যাবেনা। বিঃদ্রঃ গাড় তেড়ামী করা যাবেনা, কোন কিছু পছন্দ না হলে সুন্দরভাবে বুঝিয়ে বলবে। দু'জনে একসাথে বসে সমাধান করে নিব ইনশাআল্লাহ। সর্বপরি আল্লাহর কাছে চাই, তিনি যেন আমার সন্তানদের জন্য একজন আদর্শ মা এবং আমার জন্য একজন উত্তম স্ত্রী নসিবে রাখেন। সবশেষ আল্লাহু আলাম🤲
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সেনবাগ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5027

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1053

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6557

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6233

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6164

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4211

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন